108 Bible Verses About Praising God

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Praising God
  1. 1 সদাপ্রভুর প্রশংসা করো।

    ঈশ্বরের পবিত্রস্থানে তাঁর প্রশংসা করো;

    বিশাল ঊর্ধ্বলোকে তাঁর প্রশংসা করো।

    2 তাঁর পরাক্রমের কীর্তির জন্য তাঁর প্রশংসা করো;

    তাঁর অতিক্রমকারী মহিমার জন্য তাঁর প্রশংসা করো।

    3 তূরীধ্বনির শব্দে তাঁর প্রশংসা করো,

    বীণা ও সুরবাহারে তাঁর প্রশংসা করো।

    4 খঞ্জনি ও নৃত্যের তালে তাঁর প্রশংসা করো,

    তারের যন্ত্রে ও সানাই বাজিয়ে তাঁর প্রশংসা করো,

    5 করতাল বাজিয়ে তাঁর প্রশংসা করো,

    করতালের উচ্চধ্বনিতে তাঁর প্রশংসা করো।

    6 শ্বাসবিশিষ্ট সবকিছু সদাপ্রভুর প্রশংসা করুক।

    সদাপ্রভুর প্রশংসা করো।

  2. দাউদের গীত।

    1 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো;

    হে আমার অন্তিম সত্তা, তাঁর পবিত্র নামের প্রশংসা করো।

    2 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো,

    এবং তাঁর সব উপকার ভুলে যেয়ো না—

    3 যিনি তোমার সমস্ত পাপ ক্ষমা করেন

    আর তোমার সব রোগ ভালো করেন,

    4 যিনি তোমার জীবন মৃত্যু থেকে মুক্ত করেন

    আর তোমাকে প্রেম ও করুণার মুকুটে ভূষিত করেন,

    5 তিনি উত্তম দ্রব্যে তোমার মনোবাসনা পূর্ণ করেন

    যেন ঈগল পাখির মতো তোমার যৌবন নতুন হয়।

  3. 15 অতএব এসো, যীশুর মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে অবিরাম প্রশংসার বলি উৎসর্গ করি—তা হল তাঁর নাম স্বীকার করা আমাদের ঠোঁটের ফল। 16 আর অপরের উপকার ও অন্যদের সঙ্গে তোমাদের সম্পদ ভাগ করার কথা ভুলে যেয়ো না, কারণ এ ধরনের বলিদানেই ঈশ্বর সন্তুষ্ট হন।

  4. দাউদের গীত। যখন তিনি অবীমেলকের সামনে পাগলামির ভান করেছিলেন তখন অবীমেলক তাকে তাড়িয়ে দিয়েছিলেন, আর দাউদ চলে গিয়েছিলেন।

    1 আমি সর্বদা সদাপ্রভুর ধন্যবাদ করব;

    তাঁর প্রশংসা সর্বদা আমার মুখে থাকবে।

    2 আমি সদাপ্রভুতে গর্ব করব;

    যারা পীড়িত তারা শুনুক ও আনন্দ করুক।

    3 আমার সঙ্গে সদাপ্রভুর মহিমাকীর্তন করো;

    এসো, আমরা সবাই তাঁর নামের জয়গান করি।

    4 আমি সদাপ্রভুর অন্বেষণ করেছি আর তিনি আমাকে উত্তর দিয়েছেন;

    আমার সব আশঙ্কা থেকে তিনি আমাকে মুক্ত করেছেন।

  5. 6 এছাড়াও, সিংহাসনের সামনেটা ছিল স্ফটিকের মতো স্বচ্ছ, যেন কাচের একটি সমুদ্র।

    মাঝখানে, সিংহাসনের চারদিকে ছিলেন চার জীবন্ত প্রাণী, এবং তাদের সামনের ও পেছনের দিক ছিল চোখে পরিপূর্ণ। 7 প্রথম জীবন্ত প্রাণী ছিলেন সিংহের মতো, দ্বিতীয়জন ছিলেন বলদের মতো, তৃতীয় জনের মুখমণ্ডল ছিল মানুষের মতো, চতুর্থজন ছিলেন উড়ন্ত ঈগলের মতো। 8 এই চার জীবন্ত প্রাণীর প্রত্যেকের ছিল ছয়টি করে ডানা এবং তাদের দেহের সর্বত্র এমনকি ডানাগুলির নিচেও ছিল চোখে পরিপূর্ণ। দিনরাত, অবিরাম তারা একথা বলেন:

    “পবিত্র, পবিত্র, পবিত্র,

    প্রভু ঈশ্বর সর্বশক্তিমান,

    যিনি ছিলেন এবং যিনি আছেন এবং যিনি আসছেন।”

    9 যিনি সিংহাসনে উপবিষ্ট ও যিনি যুগে যুগে চিরকাল জীবন্ত, তাঁকে যখনই সেই জীবন্ত প্রাণীরা গৌরব, সম্মান ও ধন্যবাদ অর্পণ করেন, 10 তখন সিংহাসনে উপবিষ্ট ব্যক্তির সামনে ওই চব্বিশজন প্রাচীন প্রণাম করেন ও যিনি যুগে যুগে চিরকাল জীবন্ত, তাঁর উপাসনা করেন। তাঁরা তাদের মুকুট সিংহাসনের সামনে রেখে দিয়ে বলেন,

    11 “আমাদের প্রভু ও ঈশ্বর,

    তুমি মহিমা, সম্মান ও পরাক্রম গ্রহণের যোগ্য;

    কেননা তুমি সবকিছু সৃষ্টি করেছ,

    এবং তোমার ইচ্ছামতোই সবকিছু সৃষ্ট হয়েছে

    ও তাদের অস্তিত্ব প্রকাশিত হয়েছে।”

  6. 6 সদাপ্রভুর প্রশংসা হোক,

    কারণ তিনি আমার বিনতি শুনেছেন।

    7 সদাপ্রভু আমার শক্তি ও আমার ঢাল;

    আমার হৃদয় তাঁর উপর আস্থা রাখে এবং তিনি আমাকে সাহায্য করেন।

    আমার হৃদয় আনন্দে উল্লসিত

    এবং গানের মাধ্যমে আমি তাঁর প্রশংসা করব।

  7. 3 আমার মুখ তোমার মহিমা করবে,

    কারণ তোমার প্রেম জীবনের থেকে উত্তম।

    4 যতদিন বাঁচব ততদিন আমি তোমার নামের প্রশংসা করব,

    এবং তোমার প্রতি প্রার্থনায় আমি দু-হাত তুলব।

    5 সুস্বাদু খাবার খেয়ে আমি পরিতৃপ্ত হব,

    আনন্দধ্বনি গেয়ে আমি তোমার স্তব করব।

    6 বিছানায় শুয়ে আমি তোমাকে স্মরণ করি;

    রাত্রির প্রহরে আমি তোমার কথা চিন্তা করি।

  8. ধন্যবাদের সংগীত।

    1 সমস্ত পৃথিবী! সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো।

    2 মহানন্দে সদাপ্রভুর আরাধনা করো;

    আনন্দগান সহকারে তাঁর সামনে এসো।

    3 তোমরা জানো, সদাপ্রভুই ঈশ্বর।

    তিনিই আমাদের সৃষ্টি করেছেন, আর আমরা তাঁরই;

    আমরা তাঁর প্রজা, তাঁর চারণভূমির মেষ।

    4 ধন্যবাদ সহকারে তাঁর দ্বারে

    এবং প্রশংসা সহকারে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো;

    তাঁকে ধন্যবাদ জানাও, আর তাঁর নামের প্রশংসা করো।

    5 কারণ সদাপ্রভু মঙ্গলময় এবং তাঁর দয়া অনন্তকালস্থায়ী;

    তাঁর বিশ্বস্ততা বংশপরম্পরায় স্থায়ী।

  9. 3 ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা, যিনি খ্রীষ্টে স্বর্গীয় স্থানে সমস্ত আত্মিক আশীর্বাদে আমাদের আশীর্বাদ করেছেন। 4 কারণ জগৎ সৃষ্টির পূর্বেই তিনি আমাদের খ্রীষ্টে মনোনীত করেছিলেন, যেন তাঁর দৃষ্টিতে আমরা প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হতে পারি। 5 প্রেমে, তিনি তাঁর মঙ্গল সংকল্প ও ইচ্ছায়, যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের পুত্ররূপে দত্তক নেওয়ার জন্য পূর্ব থেকেই নির্ধারিত করেছিলেন— 6 এসব তিনি করেছেন তাঁর গৌরবময় অনুগ্রহের প্রশংসার জন্য, যাঁকে তিনি প্রেম করেন, তাঁর মাধ্যমে, যা তিনি বিনামূল্যে আমাদের দান করেছেন।

  10. 18 সুরা পান করে মত্ত হোয়ো না, তা ভ্রষ্টাচারের পথে নিয়ে যায়; তার পরিবর্তে আত্মায় পরিপূর্ণ হও। 19 গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে পরস্পর ভাব বিনিময় করো। প্রভুর উদ্দেশে গীত গাও, হৃদয়ে সুরের ঝংকার তোলো। 20 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে সব বিষয়ের জন্য সবসময় পিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও।

    21 খ্রীষ্টের জন্য সম্ভ্রমবশত একে অপরের বশীভূত হও।

  11. 1 সদাপ্রভুর প্রশংসা করো।

    আকাশমণ্ডল থেকে সদাপ্রভুর প্রশংসা করো;

    ঊর্ধ্বলোকে তাঁর প্রশংসা করো।

    2 হে তাঁর সমস্ত স্বর্গদূত, তাঁর প্রশংসা করো;

    হে তাঁর সমস্ত স্বর্গীয় বাহিনী, তাঁর প্রশংসা করো।

    3 হে সূর্য ও চন্দ্র, তাঁর প্রশংসা করো;

    হে উজ্জ্বল সব তারা, তাঁর প্রশংসা করো।

    4 হে ঊর্ধ্বতম স্বর্গলোক, তাঁর প্রশংসা করো

    হে আকাশের ঊর্ধ্বস্থিত জলরাশি, তোমরাও করো।

    5 সব সৃষ্টবস্তু সদাপ্রভুর নামের প্রশংসা করুক,

    কারণ তিনি আদেশ করেছিলেন, আর সেসব সৃষ্টি হয়েছিল,

  12. 22 জনসাধারণ পৌল ও সীলের বিরুদ্ধে আক্রমণে যোগ দিল। প্রশাসকেরা তাদের পোশাক খুলে তাদের চাবুক মারার আদেশ দিলেন। 23 চাবুক দিয়ে তাঁদের অনেক মারার পর কারাগারে বন্দি করা হল। কারারক্ষককে আদেশ দেওয়া হল যেন তাঁদের সতর্কভাবে পাহারা দেওয়া হয়। 24 এই ধরনের আদেশ পেয়ে, সে তাঁদের কারাগারের ভিতরের ঘরে নিয়ে গেল এবং কাঠের বেড়ির মধ্যে তাঁদের পা আটকে দিল।

    25 প্রায় মাঝরাতে পৌল ও সীল প্রার্থনা এবং ঈশ্বরের উদ্দেশে স্তবগান করছিলেন। অন্য কারাবন্দিরা তা শুনছিল। 26 হঠাৎই সেখানে এমন এক ভয়ংকর ভূমিকম্প হল যে, কারাগারের ভিত পর্যন্ত কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে কারাগারের সব দরজা খুলে গেল এবং বন্দিদের শিকল খসে পড়ল।

  13. 14 এসব গুণের ঊর্ধ্বে ভালোবাসাকে পরিধান করো, যা সেইসব গুণকে পূর্ণ ঐক্যের বাঁধনে আবদ্ধ করে।

    15 খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক, কারণ একই দেহের অঙ্গপ্রত্যঙ্গরূপে তোমরা শান্তির উদ্দেশে আহূত হয়েছ। আর তোমরা কৃতজ্ঞ হও। 16 তোমাদের অন্তরে খ্রীষ্টের বাক্য প্রচুর পরিমাণে অবস্থিতি করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় বিভূষিত হয়ে পরস্পরকে শিক্ষাদান ও সচেতন করো এবং গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে মুখর হয়ে ঈশ্বরের প্রতি তোমাদের হৃদয়ের কৃতজ্ঞতায় তা করো। 17 আর কথায় ও কাজে, তোমরা যা কিছুই করো, সবই প্রভু যীশুর নামে করো, তাঁরই মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে তা করো।

  14. 1 তোমরা সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও;

    সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে গীত গাও।

    2 সদাপ্রভুর উদ্দেশে গীত গাও; তাঁর নামের প্রশংসা করো;

    দিনের পর দিন তাঁর পরিত্রাণ ঘোষণা করো।

    3 সমস্ত জাতির মধ্যে তাঁর মহিমা আর সব লোকের মাঝে

    তাঁর বিস্ময়কর কাজের কথা প্রচার করো।

    4 সদাপ্রভু মহান এবং সর্বোচ্চ প্রশংসার যোগ্য;

    সব দেবতার উপরে তিনি সম্ভ্রমের যোগ্য।

    5 কারণ, জাতিগণের সমস্ত দেবতা কেবল প্রতিমা মাত্র,

    কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডল সৃষ্টি করেছেন।

    6 দীপ্তি ও প্রতাপ তাঁকে ঘিরে রেখেছে;

    পরাক্রম ও মহিমা তাঁর পবিত্রস্থান পূর্ণ করে।

    7 জাতিগণের সমস্ত কুল সদাপ্রভুকে স্বীকার করো,

    স্বীকার করো যে সদাপ্রভু মহিমান্বিত ও পরাক্রমী।

    8 সদাপ্রভুকে তাঁর যোগ্য মহিমায় মহিমান্বিত করো!

    নৈবেদ্য সাজিয়ে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো।

    9 তাঁর পবিত্র শোভায় সদাপ্রভুর আরাধনা করো,

    সমস্ত পৃথিবী, তাঁর সামনে কম্পিত হও;

  15. 1 সদাপ্রভুর প্রশংসা করো।

    সদাপ্রভুর নামের প্রশংসা করো;

    সদাপ্রভুর সেবকেরা, তাঁর স্তুতিগান করো,

    2 তোমরা যারা সদাপ্রভুর গৃহে পরিচর্যা করো,

    আমাদের ঈশ্বরের গৃহের প্রাঙ্গণে।

    3 সদাপ্রভুর প্রশংসা করো কারণ সদাপ্রভু মঙ্গলময়;

    তাঁর নামের উদ্দেশে স্তুতিগান করো কারণ তা মনোরম।

    4 সদাপ্রভু নিজের জন্য যাকোবকে,

    আর তাঁর অমূল্য সম্পদরূপে ইস্রায়েলকে মনোনীত করেছেন।

  16. 3 তারা আবার চিৎকার করে উঠল:

    “হাল্লেলুইয়া!

    তার ধোঁয়া যুগে যুগে চিরকাল উপরে উঠে যাবে।”

    4 সেই চব্বিশজন প্রাচীন ও চারজন জীবন্ত প্রাণী নত হয়ে প্রণাম করে সিংহাসনে উপবিষ্ট ঈশ্বরের উপাসনা করলেন। তাঁরা উচ্চকণ্ঠে বললেন,

    “আমেন, হাল্লেলুইয়া!”

    5 তখন সিংহাসন থেকে এক কণ্ঠস্বর শোনা গেল,

    “ঈশ্বরের দাসেরা,

    তোমরা যারা ঈশ্বরকে ভয় করো,

    সামান্য কি মহান তোমরা সকলে

    আমাদের ঈশ্বরের স্তবগান করো।”

    6 তারপর আমি এক বিপুল জনসমষ্টির রব, প্রবহমান মহা জলস্রোত ও প্রবল বজ্রপাতের মতো ধ্বনি শুনতে পেলাম। সেই ধ্বনিতে ঘোষণা করা হচ্ছিল:

    “হাল্লেলুইয়া!

    কারণ আমাদের সর্বশক্তিমান, প্রভু ঈশ্বর, রাজত্ব করছেন।

    7 এসো আমরা উল্লসিত হই, আনন্দ করি

    এবং তাঁকে মহিমা প্রদান করি!

    কারণ মেষশাবকের বিবাহ-লগ্ন উপস্থিত

    এবং তাঁর কনে নিজেকে প্রস্তুত করেছে।

  17. 33 জঙ্গলের সকল গাছ আনন্দ সংগীত করুক,

    সদাপ্রভুর সামনে তারা আনন্দে গান করুক,

    কারণ তিনি পৃথিবীর বিচার করতে আসছেন।

    34 সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;

    তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

    35 চিৎকার করে বলো, “হে আমাদের ত্রাণকর্তা ঈশ্বর, আমাদের উদ্ধার করো;

    আমাদের সংগ্রহ করো ও জাতিদের হাত থেকে রক্ষা করো,

    যেন আমরা তোমার পবিত্র নামের ধন্যবাদ করতে পারি,

    ও তোমার প্রশংসায় মহিমা করতে পারি।”

    36 ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা হোক,

    অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত।

    তখন সব লোকে বলে উঠেছিল “আমেন” ও “সদাপ্রভুর প্রশংসা হোক।”

  18. 5 আর লেবীয়দের মধ্যে যেশূয়, কদ্‌মীয়েল, বানি, হশ্‌বনিয়, শেরেবিয়, হোদিয়, শবনিয় ও পথাহিয় বললেন, “ওঠো, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করো, যিনি অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত আছেন।”

    “তোমার প্রতাপান্বিত নাম ধন্য হোক, আমাদের দেওয়া সমস্ত ধন্যবাদ ও প্রশংসার চেয়েও তুমি মহান হও। 6 কেবল তুমিই সদাপ্রভু। তুমিই আকাশমণ্ডল, সর্বোচ্চ আকাশমণ্ডল, তার সমস্ত তারকারাশি, পৃথিবী ও তার উপরের সবকিছু, সমুদ্র ও তার মধ্যে স্থিত সমস্ত কিছু তৈরি করেছ। তুমিই সকলের প্রাণ দিয়েছ এবং স্বর্গের বাহিনী তোমার উপাসনা করে।

    7 “তুমিই সদাপ্রভু ঈশ্বর, তুমি অব্রামকে মনোনীত করে কলদীয় দেশের ঊর থেকে বের করে নিয়ে এসেছিলে আর তার নাম অব্রাহাম রেখেছিলে। 8 তুমি তার অন্তর বিশ্বস্ত দেখে কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, যিবূষীয় ও গির্গাশীয়ের দেশ তার বংশকে দেবার জন্য, তার সঙ্গে নিয়ম স্থাপন করেছিলে। তুমি ধর্মময় বলে তোমার প্রতিজ্ঞা তুমি রক্ষা করেছিলে।

  19. 1 হে ধার্মিকেরা, সদাপ্রভুর আনন্দধ্বনি করো;

    তাঁর প্রশংসা করা ন্যায়পরায়ণদের উপযুক্ত।

    2 তোমরা বীণাতে সদাপ্রভুর প্রশংসা করো;

    দশতন্ত্রী সুরবাহারে তাঁর উদ্দেশে সংগীত করো।

    3 তাঁর উদ্দেশে নতুন গান গাও;

    নিপুণ হাতে বাজাও ও আনন্দধ্বনি করো।

    4 সদাপ্রভুর বাক্য সঠিক ও সত্য;

    তিনি যা কিছু করেন সবকিছুতেই বিশ্বস্ত।

    5 সদাপ্রভু ন্যায়বিচার ও ধার্মিকতা ভালোবাসেন;

    পৃথিবী তাঁর অবিচল প্রেমে পূর্ণ।

  20. 1 সদাপ্রভুর প্রশংসা করো।

    তোমরা যারা তাঁর ভক্তদাস,

    সদাপ্রভুর প্রশংসা করো;

    2 এখন ও অনন্তকাল,

    সদাপ্রভুর নামের প্রশংসা হোক।

    3 সূর্যের উদয়স্থান থেকে অস্তস্থান পর্যন্ত

    সদাপ্রভুর নামের প্রশংসা হোক।

  21. দাউদের প্রশংসাগীত।

    1 হে আমার ঈশ্বর, আমার রাজা, আমি তোমাকে মহিমান্বিত করব;

    চিরকাল আমি তোমার নামের প্রশংসা করব।

    2 প্রতিদিন আমি প্রশংসা করব

    আর চিরকাল তোমার নামের উচ্চপ্রশংসা করব।

    3 সদাপ্রভু মহান ও অতীব প্রশংসার যোগ্য;

    কেউ তাঁর মহানতার পরিমাপ করতে পারে না।

    4 এক প্রজন্ম তাদের সন্তানসন্ততিদের কাছে তোমার কাজের প্রশংসা করবে;

    আর তোমার পরাক্রমী কাজকর্ম বর্ণনা করবে।

  22. 15 হে সদাপ্রভু, আমার ঠোঁট খুলে দাও,

    আর আমার মুখ তোমার প্রশংসা ঘোষণা করবে।

  23. 1 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।

    হে আমার ঈশ্বর সদাপ্রভু, তুমি কত মহান;

    তুমি প্রভা আর পরাক্রমে ভূষিত।

  24. 10 কিন্তু দূত তাদের বললেন, “ভয় কোরো না, আমি তোমাদের কাছে এক মহা আনন্দের সুসমাচার নিয়ে এসেছি—এই আনন্দ হবে সব মানুষেরই জন্য। 11 আজ দাউদের নগরে তোমাদের জন্য এক উদ্ধারকর্তা জন্মগ্রহণ করেছেন, তিনি খ্রীষ্ট প্রভু। 12 তোমাদের কাছে এই হবে চিহ্ন: তোমরা কাপড়ে জড়ানো এক শিশুকে জাবপাত্রে শুইয়ে রাখা অবস্থায় দেখতে পাবে।”

    13 হঠাৎই বিশাল এক স্বর্গীয় দূতবাহিনী ওই দূতের সঙ্গে সম্মিলিত হয়ে ঈশ্বরের বন্দনা করে বলতে লাগলেন,

    14 “ঊর্ধ্বতমলোকে ঈশ্বরের মহিমা,

    আর পৃথিবীতে তাঁর প্রীতির পাত্র সব মানুষের মাঝে শান্তি।”

  25. 30 গানের মাধ্যমে আমি ঈশ্বরের নামের প্রশংসা করব

    ধন্যবাদ সহকারে আমি তাঁকে গৌরবান্বিত করব।

    31 বলদ বলি দেওয়ার থেকেও এসব সদাপ্রভুকে তুষ্ট করবে,

    এমনকি শিং ও খুর সহ ষাঁড়ের বলি অপেক্ষাও।

  26. 33 আমার সারা জীবন আমি সদাপ্রভুর জয়গান করব;

    আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার ঈশ্বরের প্রশংসা করব।

    34 আমার ধ্যান তাঁর কাছে যেন সুমধুর হয়,

    কেননা আমি সদাপ্রভুতে উল্লাস করি।

    35 পাপীরা সবাই পৃথিবী থেকে বিলুপ্ত হোক

    আর দুষ্ট চিরকালের জন্য উধাও হোক।

    হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।

    সদাপ্রভুর প্রশংসা করো।

  27. 1 হে সদাপ্রভু, তুমিই আমার ঈশ্বর;

    আমি তোমার নাম উঁচুতে তুলে ধরব ও তোমার নামের প্রশংসা করব,

    কারণ নিখুঁত বিশ্বস্ততায়,

    তুমি বিস্ময়কর সব কাজ করেছ,

    যেগুলির পরিকল্পনা তুমি বহুপূর্বেই করেছিলে।

  28. 1 এসো, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দগান করি;

    আমাদের পরিত্রাণের শৈলের উদ্দেশে উচ্চস্বরে গান গাই।

    2 আমরা ধন্যবাদের সঙ্গে তাঁর সামনে যাই

    সংগীত ও গান দিয়ে তাঁর উচ্চপ্রশংসা করি।

    3 কারণ সদাপ্রভু মহান ঈশ্বর,

    সব দেবতার উপর মহান রাজা।

    4 পৃথিবীর গভীরস্থান তাঁর হস্তগত,

    এবং পর্বতগুলির চূড়া তাঁরই অধীন।

    5 সমুদ্র তাঁরই কেননা তিনি তা তৈরি করেছেন,

    আর তাঁর হাত শুষ্ক জমি নির্মাণ করেছে।

    6 এসো, আরাধনায় আমরা তাঁর সামনে নত হই,

    সদাপ্রভু আমাদের সৃষ্টিকর্তার সামনে আমরা হাঁটু পেতে বসি;

    7 কারণ তিনি আমাদের ঈশ্বর

    আর আমরা তাঁর চারণভূমির প্রজা,

    ও মেষ যাদের তিনি যত্ন করেন।

    আজই, যদি তোমরা তাঁর কণ্ঠস্বর শুনতে পাও,

  29. 9 আর তাঁরা একটি নতুন গীত গাইলেন:

    “তুমি ওই পুঁথি গ্রহণ করার ও

    তার সিলমোহর খোলার যোগ্য,

    কারণ তোমাকে হত্যা করা হয়েছিল,

    আর তোমার রক্ত দ্বারা তুমি

    ঈশ্বরের জন্য সব গোষ্ঠী ও ভাষাভাষী ও জাতি ও দেশ থেকে মানুষদের কিনে নিয়েছ।

    10 আমাদের ঈশ্বরের সেবা করার জন্য তুমি তাদের রাজ্য ও যাজকসমাজ করেছ,

    আর তারা পৃথিবীতে রাজত্ব করবে।”

    11 তখন আমি দৃষ্টিপাত করলাম এবং হাজার হাজার ও অযুত অযুত স্বর্গদূতের কণ্ঠস্বর শুনতে পেলাম। তাঁরা সেই সিংহাসন ও জীবন্ত প্রাণীদের ও প্রাচীনদের ঘিরে ছিলেন। 12 তাঁরা উচ্চকণ্ঠে গাইতে লাগলেন,

    “মেষশাবক, যিনি হত হয়েছিলেন,

    তিনিই পরাক্রম ও ঐশ্বর্য ও প্রজ্ঞা ও শক্তি ও সম্মান ও মহিমা ও প্রশংসা,

    গ্রহণ করার যোগ্য!”

    13 পরে আমি শুনতে পেলাম স্বর্গ ও পৃথিবী ও পৃথিবীর নিচ ও সমুদ্রের অভ্যন্তরস্থ প্রত্যেক সৃষ্ট প্রাণী এবং এই সবকিছুর মধ্যে যা আছে সে সমস্ত গাইছে:

    “যিনি সিংহাসনে উপবিষ্ট, তাঁর

    ও মেষশাবকের প্রশংসা ও সম্মান,

    মহিমা ও পরাক্রম,

    চিরকাল যুগে যুগে হোক!”

    14 সেই চারজন জীবন্ত প্রাণী বললেন, “আমেন,” আর প্রাচীনেরা ভূমিষ্ঠ হলেন ও উপাসনা করলেন।

  30. একটি গীত। একটি সংগীত। মন্দির উৎসর্গ উপলক্ষ্যে দাউদের গীত।

    1 হে সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করি,

    কারণ তুমি আমাকে পাতাল থেকে তুলে ধরেছ

    এবং আমার শত্রুদের আমাকে নিয়ে উল্লাস করতে দাওনি।

    2 হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি সাহায্যের জন্য তোমাকে ডেকেছি,

    এবং তুমি আমাকে সুস্থ করেছ।

    3 তুমি, হে সদাপ্রভু, আমাকে পাতালের গর্ভ থেকে উত্তোলন করেছ;

    তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ যেন মৃত্যুর গর্তে পড়ে না যাই।

    4 হে সদাপ্রভুর সব বিশ্বস্ত লোকজন, তাঁর উদ্দেশে প্রশংসা করো;

    তাঁর পুণ্যনামের প্রশংসা করো।

    5 কারণ তাঁর ক্রোধ ক্ষণস্থায়ী,

    কিন্তু তাঁর অনুগ্রহ সারা জীবন স্থায়ী;

    অশ্রু রাত্রিব্যাপী হয়,

    কিন্তু উল্লাস সকালে উপস্থিত হয়।

  31. 5 কারণ, হে সার্বভৌম ঈশ্বর, তুমিই আমার আশা,

    আমার যৌবনকাল থেকে তুমি আমার আত্মবিশ্বাস।

    6 জন্ম থেকে আমি তোমার উপর নির্ভর করেছি;

    তুমি আমাকে আমার মাতৃগর্ভ থেকে বের করে এনেছ।

    আমি চিরকাল তোমার প্রশংসা করব।

    7 আমি অনেকের কাছে নিদর্শন হয়েছি;

    তুমি আমার শক্তিশালী আশ্রয়।

    8 আমার মুখ তোমার প্রশংসায় পূর্ণ,

    আর সারাদিন তোমার মহিমা প্রচার করে।

  32. 8 হে প্রভু, দেবতাদের মধ্যে তোমার মতো আর কেউ নেই;

    তোমার কর্মসকলের সঙ্গে কারও তুলনা হয় না।

    9 সমস্ত জাতি যাদের তুমি তৈরি করেছ,

    হে প্রভু, তারা আসবে আর তোমার সামনে আরাধনা করবে,

    তারা তোমার নামের মহিমা করবে।

    10 কেননা তুমি মহান আর তুমি আশ্চর্য কাজ করে থাকো,

    একমাত্র তুমিই ঈশ্বর।

    11 হে সদাপ্রভু, আমাকে তোমার পথসকল শিক্ষা দাও,

    যেন আমি তোমার বিশ্বস্ততায় নির্ভর করতে পারি;

    আমাকে এক অখণ্ড হৃদয় দাও,

    যেন আমি তোমার নাম সম্ভ্রম করতে পারি।

    12 হে প্রভু আমার ঈশ্বর, আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমার প্রশংসা করব;

    চিরদিন আমি তোমার নামের মহিমা করব।

    13 কেননা আমার প্রতি তোমার প্রেম মহান;

    তুমি আমাকে অতল থেকে,

    পাতালের গর্ভ থেকে উদ্ধার করেছ।

  33. 1 সদাপ্রভুর প্রশংসা করো।

    ন্যায়পরায়ণ লোকেদের সমাবেশে ও মণ্ডলীতে

    সমস্ত হৃদয় দিয়ে আমি তোমার স্তব করব।

    2 সদাপ্রভুর কাজগুলি মহান;

    যারা সেসবে আমোদ করে তারা সেগুলি বিবেচনা করে।

    3 তাঁর কাজকর্ম কত গৌরবান্বিত ও মহিমাময়,

    আর তাঁর ধার্মিকতা চিরস্থায়ী।

    4 তিনি তাঁর আশ্চর্য কাজগুলি স্মরণীয় করেছেন;

    সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল।

    5 যারা তাঁকে সম্ভ্রম করে তিনি তাদের আহার দেন;

    তিনি তাঁর নিয়ম চিরকাল স্মরণে রাখেন।

  34. 9 কিন্তু তোমরা এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক-সম্প্রদায়, এক পবিত্র জাতি, ঈশ্বরের অধিকারস্বরূপ নিজস্ব এক প্রজা, যেন তোমরা তাঁরই গুণকীর্তন করতে পারো, যিনি তোমাদের অন্ধকার থেকে আহ্বান করে তাঁর আশ্চর্য জ্যোতির মধ্যে নিয়ে এসেছেন।

  35. 1 সদাপ্রভুর প্রশংসা করো।

    সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;

    তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

    2 কে সদাপ্রভুর পরাক্রমী কাজকর্ম প্রচার করতে পারে

    অথবা তাঁর প্রশংসা সম্পূর্ণ ঘোষণা করতে পারে?

  36. 8 তাঁর অবিচল প্রেম এবং মানুষের প্রতি তাঁর আশ্চর্য কাজকর্মের জন্য,

    তারা সদাপ্রভুকে ধন্যবাদ দিক।

    9 কেননা তিনি তৃষ্ণার্তকে তৃপ্ত করেন

    এবং ক্ষুধার্তকে উত্তম দ্রব্য দিয়ে পূর্ণ করেন।

  37. 10 সমুদ্রযাত্রী ও সমুদ্রের অভ্যন্তরস্থ সবকিছু,

    দ্বীপপুঞ্জ ও সেগুলির মধ্যে বসবাসকারী সকলে,

    তোমরা সদাপ্রভুর উদ্দেশে এক নতুন গীত গাও,

    পৃথিবীর প্রান্তসীমা থেকে তাঁর প্রশংসা ধ্বনিত হোক।

    11 মরুভূমি ও তার নগরগুলি তাদের কণ্ঠস্বর তুলুক,

    কেদরের উপনিবেশগুলিতে বসবাসকারী লোকেরা উল্লসিত হোক।

    সেলা-র লোকেরা আনন্দে গান করুক;

    পর্বতশিখরগুলি থেকে তারা চিৎকার করুক।

    12 তারা সদাপ্রভুকে মহিমা প্রদান করুক,

    দ্বীপগুলিতে তাঁর প্রশংসা ঘোষণা করুক।

  38. 68 “প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের নাম প্রশংসিত হোক,

    কারণ তিনি এসে তাঁর প্রজাদের মুক্ত করেছেন।

    69 তিনি তাঁর দাস দাউদের বংশে আমাদের জন্য

    এক ত্রাণশৃঙ্গ তুলে ধরেছেন,

  39. 9 এরপর আমি তাকিয়ে দেখলাম, আর আমার সামনে প্রত্যেক দেশের, গোষ্ঠীর, জাতির ও ভাষাভাষী লোকের এক বিশাল জনারণ্য দেখতে পেলাম যাদের গণনা করার সামর্থ কারও নেই। তারা সেই সিংহাসন ও মেষশাবকের সামনে দাঁড়িয়েছিল। তারা ছিল সাদা পোশাক পরিহিত ও তাদের হাতে ছিল খেজুর পাতা। 10 তারা উচ্চকণ্ঠে চিৎকার করে বলল,

    “পরিত্রাণ দেওয়ার অধিকার সিংহাসনে উপবিষ্ট

    আমাদের ঈশ্বর ও মেষশাবকের অধিকারভুক্ত।”

    11 সব স্বর্গদূত সেই সিংহাসনের চারদিকে এবং সেই প্রাচীনবর্গের ও চারজন জীবন্ত প্রাণীর চারদিকে দাঁড়িয়েছিলেন। তাঁরা সেই সিংহাসনের সামনে নত হয়ে প্রণাম করলেন ও ঈশ্বরের উপাসনা করলেন, 12 বললেন:

    “আমেন!

    প্রশংসা ও মহিমা,

    প্রজ্ঞা ও ধন্যবাদ ও সম্মান,

    পরাক্রম ও শক্তি

    চিরকাল যুগে যুগে আমাদের ঈশ্বরেরই হোক।

    আমেন!”

  40. দাউদের গীত।

    1 হে ঈশ্বরের সন্তানেরা, সদাপ্রভুর কীর্তন করো,

    তাঁর মহিমা ও পরাক্রম কীর্তন করো।

    2 তাঁর নামের মহিমার কীর্তন করো,

    পবিত্র শোভায় সদাপ্রভুর আরাধনা করো।

  41. সংগীত পরিচালকের জন্য। একটি সংগীত। একটি গীত।

    1 সমস্ত পৃথিবী, ঈশ্বরের উদ্দেশে আনন্দধ্বনি করো!

    2 তাঁর নামের গৌরব কীর্তন করো;

    তাঁর প্রশংসা গৌরবান্বিত করো।

    3 ঈশ্বরকে বলো, “কী অসাধারণ তোমার কার্যসকল!

    এমন তোমার পরাক্রম

    যে তোমার শত্রুরা তোমার সামনে কুঁকড়ে যায়।

    4 সমস্ত পৃথিবী তোমার সামনে অবনত হয়;

    তারা তোমার প্রশংসাগান গায়,

    তারা তোমার নামের প্রশংসাগান গায়।”

  42. দাউদের গীত।

    1 হে সদাপ্রভু, আমি আমার সমস্ত অন্তর দিয়ে তোমার প্রশংসা করব;

    “দেবতাদের” সাক্ষাতে আমি তোমার প্রশংসাগান করব।

    2 তোমার পবিত্র মন্দিরের উদ্দেশে আমি নত হব

    এবং তোমার অবিচল প্রেম ও তোমার বিশ্বস্ততার কারণে

    তোমার নামের প্রশংসা করব,

    কারণ তুমি তোমার বিধিসম্মত নিয়মাবলি উচ্চে স্থাপন করেছ;

    যেন তোমার খ্যাতি ছাপিয়ে যায়।

  43. 1 সদাপ্রভুর প্রশংসা করো,

    আমাদের ঈশ্বরের উদ্দেশে প্রশংসা করা কত উত্তম,

    তাঁর প্রশংসা করা কত মনোরম ও যথাযোগ্য।

  44. 37 পথ যেখানে জলপাই পর্বতের দিকে নেমে গেছে, যীশু সেখানে উপস্থিত হলে তাঁর সমস্ত শিষ্যদল, যীশুর মাধ্যমে যেসব অলৌকিক কাজ দেখেছিলেন, সেগুলিকে উল্লেখ করে উচ্চকণ্ঠে ঈশ্বরের মহিমাকীর্তন করে বলতে লাগলেন:

    38 “ধন্য সেই রাজাধিরাজ, যিনি আসছেন প্রভুরই নামে।”

    “স্বর্গলোকে শান্তি, আর ঊর্ধ্বতমলোকে মহিমা হোক!”

  45. সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।

    1 আমি ধৈর্যসহ সদাপ্রভুর প্রতীক্ষায় ছিলাম;

    তিনি আমার প্রতি মনোযোগ দিলেন আর আমার প্রার্থনা শুনলেন।

    2 তিনি হতাশার গহ্বর থেকে আমাকে টেনে তুললেন,

    কাদা এবং পাঁক থেকে;

    তিনি এক শৈলের উপর আমার পা স্থাপন করলেন

    এবং আমাকে দাঁড়াবার জন্য এক সুদৃঢ় স্থান দিলেন।

    3 তিনি আমার মুখে এক নতুন গান দিলেন,

    আমাদের ঈশ্বরের জন্য এক প্রশংসার গীত দিলেন।

    অনেকে এসব দেখবে আর সদাপ্রভুকে সম্ভ্রম করবে

    আর তাঁর উপর আস্থা স্থাপন করবে।

  46. 4 সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো,

    প্রশংসায় মেতে ওঠো ও আনন্দগান করো;

    5 বীণা সহযোগে সদাপ্রভুর উদ্দেশে গান গাও,

    বীণা সহযোগে ও গানের শব্দে,

    6 তূরীধ্বনির শব্দে এবং শিঙার সুদীর্ঘ শব্দে—

    রাজা সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো।

  47. 3 আর তারা পরস্পরকে ডেকে বলছিলেন,

    “পবিত্র, পবিত্র, পবিত্র, সর্বশক্তিমান সদাপ্রভু,

    সমস্ত পৃথিবী তাঁর মহিমায় পরিপূর্ণ।”

  48. 19 সেরাতেই স্বপ্নের রহস্য দানিয়েলের কাছে এক দর্শনের মাধ্যমে প্রকাশ পেল। তখন দানিয়েল স্বর্গের ঈশ্বরের প্রশংসা করলেন। 20 তিনি বললেন:

    “ঈশ্বরের নামের চিরকাল প্রশংসা হোক;

    কারণ জ্ঞান ও শক্তি তাঁরই।

    21 তিনি সময় ও ঋতু পরিবর্তন করেন;

    তিনি রাজাদের অপসারণ করেন ও অন্য রাজাদের উত্থাপন করেন।

    তিনি জ্ঞানীকে জ্ঞান দেন,

    আর বিচক্ষণকে বুদ্ধি দেন।

    22 তিনি গভীর ও লুকানো বিষয় ব্যক্ত করেন;

    তিনি জানেন অন্ধকারে কী লুকিয়ে আছে,

    আর আলো ঈশ্বরেই বাস করে।

    23 হে আমার পূর্বপুরুষের ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ ও প্রশংসা করি;

    তুমি আমায় জ্ঞান ও শক্তি দিয়েছ,

    আমরা তোমার কাছে যা জানতে চেয়েছিলাম তা তুমি আমার কাছে প্রকাশ করেছ,

    তুমি আমাদের কাছে রাজার সেই স্বপ্নের রহস্য প্রকাশ করেছ।”

  49. 2 আর আমি দেখলাম, যেন আগুন মেশানো এক গনগনে কাচময় সমুদ্র, আর সেই সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছে সেইসব মানুষ, যাঁরা সেই পশু ও তার মূর্তি ও তার নামের সংখ্যার উপরে বিজয়ী হয়েছে। তাঁদের হাতে আছে ঈশ্বরের দেওয়া বীণা। 3 তাঁরা ঈশ্বরের দাস মোশির গীত ও মেষশাবকের গীত গাইছেন:

    “প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান,

    মহৎ ও বিস্ময়কর তোমার কর্মসকল;

    যুগপর্যায়ের রাজা,

    ন্যায়সংগত ও সত্য তোমার যত পথ।

    4 হে প্রভু, কে না তোমাকে ভয় করবে

    ও তোমার নামের মহিমা করবে?

    কারণ কেবলমাত্র তুমিই পবিত্র।

    সর্বজাতি এসে তোমার সামনে উপাসনা করবে,

    কারণ তোমার ধর্মময় ক্রিয়াকলাপ প্রকাশিত হয়েছে।”

  50. 9 প্রজারা তাদের নেতাদের স্বতঃস্ফুর্ত প্রতিক্রিয়া দেখে আনন্দ করল, কারণ তারা মুক্তহস্তে ও সর্বান্তঃকরণে সদাপ্রভুর উদ্দেশে দান দিলেন। রাজা দাউদও খুব খুশি হলেন।

    10 দাউদ এই বলে সমগ্র জনসমাজের উপস্থিতিতে সদাপ্রভুর প্রশংসা করলেন,

    “তোমার প্রশংসা হোক, হে সদাপ্রভু,

    হে আমাদের পূর্বপুরুষ ইস্রায়েলের ঈশ্বর,

    অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত হোক।

    11 হে সদাপ্রভু, মহত্ত্ব ও ক্ষমতা তোমারই

    আর প্রতাপ ও রাজসিকতা ও ঐশ্বর্যও তোমারই,

    কারণ স্বর্গে ও মর্ত্যে সবকিছু তোমারই।

    হে সদাপ্রভু, রাজ্য তোমারই;

    সবকিছুর উপরে তুমিই মস্তকরূপে উন্নত।

    12 ধনসম্পত্তি ও সম্মান তোমারই কাছ থেকে আসে;

    তুমিই সবকিছুর শাসনকর্তা।

    সবাইকে উন্নত করার ও শক্তি জোগানোর জন্য

    শক্তি ও বল তোমারই হাতে আছে।

    13 এখন, হে আমাদের ঈশ্বর, আমরা তোমায় ধন্যবাদ জানাই,

    ও তোমার মহিমাময় নামের প্রশংসা করি।

  51. প্রধান সংগীত পরিচালকের জন্য। সুর: “পুত্রের মৃত্যু” দাউদের গীত।

    1 আমার সমস্ত অন্তর দিয়ে, হে সদাপ্রভু, আমি তোমার স্তব করব;

    আমি তোমার আশ্চর্য কাজসকল ঘোষণা করব।

    2 আমি আনন্দ করব ও তোমাতে উল্লাস করব;

    হে পরাৎপর, আমি তোমার নামের প্রশংসাগান করব।

  52. 13 হে সদাপ্রভু, নিজের পরাক্রমে মহিমান্বিত হও;

    আমরা তোমার শক্তির জয়গান ও প্রশংসা করব।

  53. 3 তথাপি তুমিই পবিত্র;

    ইস্রায়েলের প্রশংসায় তুমিই অধিষ্ঠিত।

  54. 28 আমার জিভ তোমার ধার্মিকতা প্রচার করবে,

    সারাদিন তোমার প্রশংসাগান গাইবে।

  55. 7 হে ঈশ্বর, আমার হৃদয় তোমাতে অবিচল,

    আমার হৃদয় অবিচল;

    আমি গান গাইব ও সংগীত রচনা করব।

    8 জেগে ওঠো, হে আমার প্রাণ!

    জেগে ওঠো, বীণা ও সুরবাহার!

    আমি প্রত্যুষকে জাগিয়ে তুলব।

    9 হে সদাপ্রভু, জাতিদের মাঝে আমি তোমার প্রশংসা করব;

    লোকেদের মাঝে আমি তোমার স্তব করব।

    10 কারণ তোমার অবিচল প্রেম আকাশমণ্ডল ছুঁয়েছে;

    তোমার বিশ্বস্ততা গগনচুম্বী।

    11 হে ঈশ্বর, আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত হও;

    তোমার মহিমা সারা পৃথিবীতে ব্যাপ্ত হোক।

  56. 19 সদাপ্রভু তাঁর সিংহাসন স্বর্গে প্রতিষ্ঠিত করেছেন,

    আর তাঁর রাজ্য সবকিছুর উপরে শাসন করে।

    20 সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর দূতেরা,

    তোমরা যারা পরাক্রমী তাঁর পরিকল্পনা সম্পন্ন করো,

    তোমরা যারা তাঁর আদেশ পালন করো।

    21 সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর স্বর্গের সমস্ত বাহিনী,

    তোমরা তাঁর সেবাকারী যারা তাঁর ইচ্ছা পূর্ণ করো।

    22 সদাপ্রভুর প্রশংসা করো, হে তাঁর সমস্ত সৃষ্টি,

    তাঁর আধিপত্যের সমস্ত স্থানে।

    হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।

  57. 47 হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, আমাদের রক্ষা করো,

    জাতিদের মধ্য থেকে আমাদের একত্রিত করো,

    যেন আমরা তোমার পবিত্র নামের ধন্যবাদ করতে পারি,

    এবং তোমার প্রশংসায় মহিমা করতে পারি।

    48 ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভুর প্রশংসা হোক,

    অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত,

    সব লোকজন বলুক, “আমেন!”

    সদাপ্রভুর প্রশংসা হোক।

  58. 23 হে সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে গান গাও;

    দিনের পর দিন তাঁর পরিত্রাণ ঘোষণা করো।

    24 সমস্ত জাতির মধ্যে তাঁর মহিমা আর সব লোকের মাঝে

    তাঁর বিস্ময়কর কাজের কথা প্রচার করো।

    25 সদাপ্রভু মহান এবং সর্বোচ্চ প্রশংসার যোগ্য;

    সব দেবতার উপরে তিনি সম্ভ্রমের যোগ্য।

    26 কারণ, জাতিগণের সমস্ত দেবতা কেবল প্রতিমা মাত্র,

    কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডল সৃষ্টি করেছেন।

    27 তাঁর সামনে রয়েছে সমারোহ ও প্রতাপ;

    শক্তি ও আনন্দ রয়েছে তাঁর বাসস্থানে।

    28 জাতিগণের সমস্ত কুল সদাপ্রভুকে স্বীকার করো,

    স্বীকার করো যে সদাপ্রভু মহিমান্বিত ও পরাক্রমী।

    29 সদাপ্রভুকে তাঁর যোগ্য মহিমায় মহিমান্বিত করো!

    নৈবেদ্য সাজিয়ে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো।

    তাঁর পবিত্র শোভায় সদাপ্রভুর আরাধনা করো।

  59. একটি গীত। বিশ্রামবারের জন্য রচিত।

    1 সদাপ্রভুর প্রশংসা করা

    এবং, হে পরাৎপর, তোমার নামের উদ্দেশে গান করা, উত্তম।

    2 দশ-তারের সুরবাহার

    এবং বীণার সুর সহযোগে

    3 সকালে তোমার অবিচল প্রেম

    এবং রাতে তোমার বিশ্বস্ততা প্রচার করা, উত্তম।

  60. 20 বন্যপশুরা আমার গৌরব করবে,

    শিয়াল ও প্যাঁচারাও করবে,

    কারণ আমি মরুভূমিতে জল জোগাই ও

    প্রান্তরের মধ্যে নদনদী বইয়ে দিই,

    যেন আমার প্রজারা, আমার মনোনীত জনেরা জলপান করতে পারে,

    21 যে প্রজাদের আমি নিজের জন্য গঠন করেছি,

    যেন তারা আমার প্রশংসা করে।

  61. 10 আমি সদাপ্রভুতে মহা আনন্দ করি;

    আমার প্রাণ আমার ঈশ্বরে উল্লসিত হয়।

    যেভাবে বর শোভার জন্য যাজকের মতো মাথায় উষ্ণীষ দেয়,

    যেভাবে কন্যা তার রত্নরাজি দিয়ে নিজেকে সুশোভিত করে,

    সেভাবেই তিনি আমাকে পরিত্রাণের পোশাক পরিয়েছেন,

    আমাকে তাঁর ধার্মিকতার বসনে সুসজ্জিত করেছেন।

    11 কারণ ভূমি যেমন অঙ্কুর নির্গত করে,

    যেভাবে উদ্যানে উপ্ত বীজ অঙ্কুরিত হয়,

    তেমনই সার্বভৌম সদাপ্রভু সমস্ত জাতির সাক্ষাতে

    ধার্মিকতা ও প্রশংসা অঙ্কুরিত করবেন।

  62. 11 আমোদ ও আনন্দের শব্দ, বর ও কনের আনন্দস্বর এবং তাদের কণ্ঠস্বর, যারা সদাপ্রভুর গৃহে ধন্যবাদের বলি নিয়ে আসবে। তারা বলবে,

    “ ‘ “সর্বশক্তিমান সদাপ্রভুকে ধন্যবাদ জানাও,

    কারণ সদাপ্রভু মঙ্গলময়;

    তাঁর ভালোবাসা চিরকাল বিরাজমান থাকে।”

    কারণ আমি এই দেশের অবস্থা পূর্বের মতোই ফিরিয়ে আনব,’ সদাপ্রভু এই কথা বলেন।

  63. 34 সেই সময় শেষ হওয়ার পরে, আমি, নেবুখাদনেজার, স্বর্গের দিকে চোখ তুলে দেখলাম এবং আমার সুবুদ্ধি ফিরিয়ে দেওয়া হল; তখন আমি পরাৎপর ঈশ্বরের ধন্যবাদ করলাম; যিনি নিত্যস্থায়ী তাঁর প্রশংসা ও সমাদর করলাম।

    তাঁর আধিপত্য চিরস্থায়ী আধিপত্য;

    তাঁর রাজ্য যুগ যুগান্তরে স্থায়ী।

    35 পৃথিবীর সব মানুষেরা

    তাঁর চোখে নগণ্য।

    স্বর্গের বাহিনীগণের মধ্যে ও

    পৃথিবীর মানুষের মধ্যে

    তিনি নিজের ইচ্ছাতেই কার্য সাধন করেন।

    কেউ তাঁর হাত প্রতিরোধ করতে পারে না

    বা তাঁকে বলতে পারে না “তুমি কি করেছ?”

    36 যে সময়ে আমার সুবুদ্ধি ফিরিয়ে দেওয়া হল, আমার রাজ্যের গৌরবার্থে, সেই সময়েই আমার সম্মান ও প্রতিপত্তিও আমাকে ফিরিয়ে দেওয়া হল। আমার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যক্তি সকলে আমাকে খুঁজে বের করল। আমাকে রাজসিংহাসনে পুনরায় প্রতিষ্ঠিত করা হল এবং আমার মহিমা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেল। 37 এখন, আমি, নেবুখাদনেজার, স্বর্গের রাজার প্রশংসা, গৌরব ও সমাদর করি কারণ তিনি যা করেন তা সঠিক ও তাঁর সমস্ত পথ ন্যায্য। আর যারা অহংকারে জীবন কাটায় তাদের তিনি নম্র করতে সক্ষম।

  64. 52 তাঁরা তখন তাঁকে প্রণাম জানিয়ে মহা আনন্দে জেরুশালেমে ফিরে গেলেন 53 এবং মন্দিরে নিরন্তর ঈশ্বরের বন্দনা করতে থাকলেন।

  65. 42 আর তারা প্রেরিতশিষ্যদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি-ভাঙায় ও প্রার্থনায় একান্তভাবে অংশগ্রহণ করল। 43 প্রেরিতশিষ্যদের মাধ্যমে বহু আশ্চর্য ঘটনা ও অলৌকিক নিদর্শন সম্পন্ন হতে দেখে প্রত্যেকে ভক্তিপূর্ণ ভয়ে পূর্ণ হয়ে উঠল। 44 যারা বিশ্বাস করল তারা সকলেই একসঙ্গে থাকত ও একই ভাণ্ডার থেকে তাদের প্রয়োজন মেটাতো। 45 তাদের বিষয়সম্পত্তি ও জিনিসপত্র বিক্রি করে তাদের প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী তা ভাগ করে দিত। 46 প্রতিদিন তারা একসঙ্গে মন্দির-প্রাঙ্গণে মিলিত হত। তারা নিজেদের ঘরে রুটি ভাঙত এবং আনন্দের সঙ্গে ও হৃদয়ের সরলতায় একসঙ্গে খাওয়াদাওয়া করত। 47 তারা ঈশ্বরের প্রশংসা করত এবং সব মানুষ তাদের শ্রদ্ধা করত। আর যারা পরিত্রাণ লাভ করল, প্রভু দিন-প্রতিদিন তাঁদের সঙ্গে পরিত্রাণপ্রাপ্তদের যুক্ত করে তাঁদের সংখ্যা বৃদ্ধি করলেন।

  66. 3 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক! মৃতলোক থেকে যীশু খ্রীষ্টের পুনরুত্থানের মাধ্যমে, তাঁর মহা করুণায় তিনি এক জীবন্ত প্রত্যাশায় আমাদের নতুন জন্ম দান করেছেন 4 এবং তিনি এক অধিকার দিয়েছেন, যা অক্ষয়, অম্লান এবং নিষ্কলঙ্ক; তা তোমাদেরই জন্য স্বর্গে সঞ্চিত আছে। 5 যে পরিত্রাণ অন্তিমকালে প্রকাশিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, যা প্রভুর আগমনের সময় পর্যন্ত বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের পরাক্রমের দ্বারা সুরক্ষিত রয়েছে।

  67. 24 যিনি তোমাদের বিশ্বাসে হোঁচট খাওয়া থেকে রক্ষা করতে সমর্থ, ও যিনি তোমাদের নির্দোষরূপে ও মহা আনন্দের সঙ্গে তাঁর মহিমাময় উপস্থিতিতে উপস্থাপন করবেন, 25 সেই একমাত্র ঈশ্বর, আমাদের পরিত্রাতা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে মহিমা, রাজকীয় প্রতাপ, পরাক্রম ও কর্তৃত্ব, সকল যুগের শুরু থেকে বর্তমানে ও যুগপর্যায়ের সমস্ত যুগেই হোক! আমেন।

  68. 21 তিনিই সেই জন যাঁর তোমরা প্রশংসা করবে; তিনি তোমাদের ঈশ্বর, যিনি তোমাদের জন্য সেই মহান ও ভয়ংকর কাজ করেছিলেন যেগুলি তোমরা নিজের চোখে দেখেছ।

  69. 4 “আমি সদাপ্রভুকে ডাকলাম, যিনি প্রশংসার যোগ্য,

    এবং শত্রুদের হাত থেকে উদ্ধার পেয়েছি।

  70. 46 সদাপ্রভু জীবিত! আমার শৈলের প্রশংসা হোক!

    ঈশ্বর, আমার পরিত্রাতার, গৌরব হোক!

    47 তিনিই সেই ঈশ্বর যিনি আমার হয়ে প্রতিশোধ নেন,

    তিনি জাতিদের আমার অধীনস্থ করেন,

    48 তিনি আমার শত্রুদের কবল থেকে আমাকে উদ্ধার করেন।

    আমার প্রতিপক্ষদের থেকে তুমি আমাকে উন্নত করেছ;

    মারমুখী লোকের কবল থেকে তুমি আমাকে রক্ষা করেছ।

  71. 22 তোমার নাম আমি আমার লোকেদের কাছে প্রচার করব,

    সভার মাঝে আমি তোমার জয়গান গাইব।

    23 তোমরা যারা সদাপ্রভুকে সম্ভ্রম করো, তাঁর প্রশংসা করো!

    যাকোবের বংশধর সকল, তাঁর সম্মান করো!

    ইস্রায়েলের বংশধর সকল, তাঁকে শ্রদ্ধা করো।

  72. 16 কিন্তু আমি তোমার পরাক্রমের গান গাইব,

    সকালে আমি তোমার দয়ার গান গাইব;

    কারণ তুমি আমার উচ্চদুর্গ,

    সংকটকালে আমার সহায়।

    17 তুমি আমার বল, আমি তোমার প্রশংসাগান করব;

    তুমি, হে ঈশ্বর, আমার উচ্চদুর্গ,

    আমার ঈশ্বর, আমি যার উপর নির্ভর করতে পারি।

  73. 5 সদাপ্রভু আমাদের ঈশ্বরের গৌরব করো,

    তাঁর পাদপীঠে আরাধনা করো;

    তিনি পবিত্র।

    6 মোশি ও হারোণ তাঁর যাজকদের মধ্যে ছিলেন,

    শমূয়েল তাঁদের মধ্যে একজন ছিলেন যাঁরা সদাপ্রভুর নামে ডাকতেন

    তাঁরা সদাপ্রভুর কাছে সাহায্যের প্রার্থনা করতেন,

    এবং তিনি তাঁদের উত্তর দিতেন।

    7 তিনি মেঘস্তম্ভের আড়াল থেকে তাঁদের উদ্দেশে কথা বলতেন,

    তিনি যে বিধিবিধান এবং আদেশ তাঁদের দিয়েছিলেন সেসব তাঁরা মেনে চলতেন।

    8 হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর,

    তুমি তাঁদের উত্তর দিয়েছিলে;

    যদিও তুমি তাঁদের দুষ্কর্মের শাস্তি দিয়েছিলে,

    ইস্রায়েলের প্রতি তুমি ক্ষমাশীল ঈশ্বর।

    9 আমাদের ঈশ্বর সদাপ্রভুকে মহিমান্বিত করো

    এবং তাঁর পবিত্র পর্বতে আরাধনা করো,

    কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু, পবিত্র।

  74. 1 সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;

    তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

    2 ইস্রায়েল বলুক:

    “তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”

    3 হারোণের কুল বলুক:

    “তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”

    4 যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে তারা বলুক:

    “তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”

  75. 1 সদাপ্রভুর প্রশংসা করো।

    সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও,

    তাঁর বিশ্বস্ত ভক্তজনের সমাবেশে তাঁর প্রশংসা করো।

  76. 19 তোমরা কি জানো না যে, তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে বাস করেন, যাঁকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ? 20 তোমরা আর তোমাদের নিজের নও, তোমাদের মূল্য দিয়ে কিনে নেওয়া হয়েছে। অতএব, তোমাদের দেহ দিয়ে তোমরা ঈশ্বরের গৌরব করো।

  77. 13 তোমাদের মধ্যে কেউ কি সমস্যায় ভুগছে? সে প্রার্থনা করুক। কেউ কি সুখে আছে? সে প্রশংসাগান করুক।

  78. 20 আর সেই পরাৎপর ঈশ্বরের প্রশংসা হোক,

    যিনি আপনার শত্রুদের আপনার হাতে সঁপে দিয়েছেন।”

    পরে অব্রাম তাঁকে নিজের সবকিছুর দশমাংশ দিলেন।

  79. 56 “সেই সদাপ্রভুর গৌরব হোক, যিনি তাঁর প্রতিজ্ঞানুসারে তাঁর প্রজা ইস্রায়েলকে বিশ্রাম দিয়েছেন। তিনি তাঁর দাস মোশির মাধ্যমে যত ভালো ভালো প্রতিজ্ঞা করলেন, তার একটিও ব্যর্থ হয়নি।

  80. 13 শিঙাবাদকেরা ও বাদ্যকররা সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা ও ধন্যবাদ জানানোর জন্য যুগপৎ বিভিন্ন স্কেলে একই স্বর বাজিয়ে যাচ্ছিলেন। শিঙা, সুরবাহার ও অন্যান্য বাদ্যযন্ত্রের সংগত পেয়ে গায়করাও সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা করতে গিয়ে গলার স্বর উচ্চগ্রামে তুলেছিল এবং তারা গেয়েছিল:

    “তিনি মঙ্গলময়;

    তাঁর প্রেম চিরস্থায়ী।”

    তখন সদাপ্রভুর মন্দির মেঘে পরিপূর্ণ হয়ে উঠেছিল, 14 এবং সেই মেঘের কারণে যাজকেরা তাদের পরিচর্যা করে উঠতে পারেননি, যেহেতু সদাপ্রভুর প্রতাপে ঈশ্বরের মন্দিরটি পরিপূর্ণ হয়ে উঠেছিল।

  81. 21 প্রজাদের সাথে পরামর্শ করে সদাপ্রভুর উদ্দেশে গান গাওয়ার ও তাঁর পবিত্রতার সমারোহের জন্য প্রশংসা করার লক্ষ্যে যিহোশাফট সেই সময়, বিশেষ করে যখন তারা সৈন্যদলের আগে আগে যাচ্ছিল, তখন কয়েকজন লোক নিযুক্ত করলেন। তারা বলছিল:

    “সদাপ্রভুর ধন্যবাদ করো,

    কারণ তাঁর প্রেম চিরস্থায়ী।”

  82. 10 সদাপ্রভুর মন্দির নির্মাণকারীরা যখন ভিত্তি প্রতিষ্ঠা করছিল, তখন যাজকেরা নিজেদের নির্দিষ্ট পোশাক পরিধান করে তূরী সঙ্গে নিয়ে নিজেদের নিরূপিত স্থানে এসে দাঁড়াল। সদাপ্রভুর উদ্দেশে স্তুতিগান করার জন্য ইস্রায়েলের রাজা দাউদের নির্দেশসহ লেবীয়েরাও (আসফের বংশজাত) করতাল নিয়ে তাদের নিরূপিত স্থানে এসে দাঁড়াল। 11 সদাপ্রভুর উদ্দেশে তারা এই ধন্যবাদ ও প্রশংসা সংগীত নিবেদন করল

    “তিনি মঙ্গলময়;

    ইস্রায়েলের প্রতি তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”

    অন্য সকলে সদাপ্রভুর উদ্দেশে উচ্চরবে জয়ধ্বনি করল, কারণ সদাপ্রভুর মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়েছে।

  83. 2 সদাপ্রভু আমার শৈল, আমার উচ্চদুর্গ, আমার উদ্ধারকর্তা;

    আমার ঈশ্বর আমার শৈল, আমি তাঁর শরণাগত,

    আমার ঢাল, আমার পরিত্রাণের শিং, আমার আশ্রয় দুর্গ।

    3 আমি সদাপ্রভুকে ডাকলাম, যিনি প্রশংসার যোগ্য,

    এবং আমি শত্রুদের হাত থেকে উদ্ধার পেয়েছি।

  84. 6 ঈশ্বরের উদ্দেশে স্তব করো, স্তব করো;

    আমাদের রাজার উদ্দেশে স্তব করো, স্তব করো।

    7 কারণ ঈশ্বরই সমস্ত পৃথিবীর রাজা;

    গীত সহযোগে তাঁর উদ্দেশে স্তব করো।

    8 ঈশ্বর সমস্ত জাতির উপর শাসন করেন,

    ঈশ্বর তাঁর পবিত্র সিংহাসনে অধিষ্ঠিত।

  85. 14 কিন্তু আমি, সর্বদা আশা রাখব;

    আমি উত্তর উত্তর তোমার প্রশংসা করব।

    15 যদিও আমি বাক্যে সুদক্ষ নই

    তবুও আমার মুখ তোমার ধর্মশীলতা

    আর সারাদিন তোমার পরিত্রাণ কার্যাবলি প্রচার করবে।

  86. ইষ্রাহীয় এথনের মস্কীল।

    1 আমি চিরকাল সদাপ্রভুর মহান প্রেমের গান গাইব;

    আমার মুখ দিয়ে আমি তোমার বিশ্বস্ততার কথা

    সব বংশপরম্পরার কাছে প্রকাশ করব।

  87. 14 তারা তাদের কণ্ঠস্বর উচ্চগ্রামে তোলে, তারা আনন্দে চিৎকার করে;

    পশ্চিমদিক থেকে তারা সদাপ্রভুর মহিমাকীর্তন করবে।

    15 সেই কারণে, পূর্বদিকের লোকেরা সদাপ্রভুর মহিমা করুক;

    সমুদ্রের দ্বীপগুলির মধ্যে,

    তারা সদাপ্রভুর, ইস্রায়েলের ঈশ্বরের নামের প্রশংসা করুক।

  88. 33 আহা, ঈশ্বরের প্রজ্ঞার ঐশ্বর্য ও জ্ঞান কত গভীর!

    তাঁর বিচারসকল কেমন অন্বেষণের অতীত,

    তাঁর পথসকল অনুসন্ধান করা যায় না!

    34 “প্রভুর মন কে জানতে পেরেছে?

    কিংবা কে তাঁর উপদেষ্টা হয়েছে?”

    35 “কে কখন ঈশ্বরকে কিছু দিয়েছে,

    যে ঈশ্বর তা পরিশোধ করবেন?”

    36 কারণ সকল বস্তুর উদ্ভব তাঁর থেকে,

    তাঁর মাধ্যমে ও তাঁরই জন্য, তাঁরই মহিমা হোক চিরকাল! আমেন।

  89. 11 দেবতাদের মধ্যে কে

    তোমার মতো, হে সদাপ্রভু?

    তোমার মতো কে—

    পবিত্রতায় মহিমান্বিত,

    প্রতাপে অসাধারণ,

    অলৌকিক কর্মকারী?

  90. 10 তিনি বললেন, “সেই সদাপ্রভুর প্রশংসা হোক, যিনি মিশরীয়দের ও ফরৌণের হাত থেকে তোমাদের রক্ষা করেছেন এবং যিনি মানুষজনকে মিশরীয়দের হাত থেকে রক্ষা করেছেন।

  91. 6 ইষ্রা মহান ঈশ্বর সদাপ্রভুর গৌরব করলেন, আর সমস্ত লোক হাত তুলে উত্তর দিল, “আমেন! আমেন!” তারপর তারা মাটিতে মাথা ঠেকিয়ে সদাপ্রভুর আরাধনা করল।

  92. 17 আমি সদাপ্রভুকে তাঁর ধার্মিকতার জন্য ধন্যবাদ দেব;

    আমি সদাপ্রভু পরাৎপরের নামের স্তুতিগান করব।

  93. 13 দেখো, হে সদাপ্রভু, আমার শত্রুরা কেমন আমাকে অত্যাচার করে!

    আমাকে দয়া করো ও মৃত্যুর দ্বার থেকে আমাকে উত্তোলন করো,

    14 যেন সিয়োন-কন্যার দুয়ারে

    আমি তোমার প্রশংসা ঘোষণা করতে পারি,

    এবং সেখানে তোমার পরিত্রাণে উল্লাস করতে পারি।

  94. 1 সদাপ্রভুর প্রশংসা করো, তাঁর নাম ঘোষণা করো;

    জাতিদের জানাও তিনি কী করেছেন।

    2 তাঁর উদ্দেশে গান গাও, তাঁর উদ্দেশে প্রশংসাগীত গাও;

    তাঁর সুন্দর সুন্দর সব কাজের কথা বলো।

    3 তাঁর পবিত্র নামের মহিমা করো;

    যারা সদাপ্রভুর খোঁজ করে তাদের অন্তর উল্লসিত হোক।

    4 সদাপ্রভুর ও তাঁর শক্তির দিকে চেয়ে দেখো;

    সর্বদা তাঁর শ্রীমুখের খোঁজ করো।

    5 মনে রেখো তাঁর করা আশ্চর্য কাজগুলি,

    তাঁর অলৌকিক কার্যাবলি ও তাঁর ঘোষণা করা শাস্তি,

  95. 21 আমার মুখ সদাপ্রভুর প্রশংসা করবে,

    আর প্রত্যেকটি প্রাণী যুগে যুগে ও চিরকাল

    তাঁর পবিত্র নামের প্রশংসা করবে।

  96. 21 যীশু তাকে বললেন, “নারী, আমার কথায় বিশ্বাস করো, এমন সময় আসছে যখন তোমরা এই পর্বতে অথবা জেরুশালেমে পিতার উপাসনা করবে না। 22 তোমরা শমরীয়েরা জানো না, তোমরা কী উপাসনা করছ; আমরা জানি, আমরা কী উপাসনা করি, কারণ ইহুদিদের মধ্য থেকেই পরিত্রাণ উপলব্ধ হবে। 23 কিন্তু এখন সময় আসছে বরং এসে পড়েছে, যখন প্রকৃত উপাসকেরা আত্মায় ও সত্যে পিতার উপাসনা করবে, কারণ পিতা এরকম উপাসকদেরই খোঁজ করেন। 24 ঈশ্বর আত্মা, তাই যারা তাঁর উপাসনা করে, তাদেরকে আত্মায় ও সত্যে উপাসনা করতে হবে।”

  97. 1 একথা বলে যীশু স্বর্গের দিকে তাকিয়ে প্রার্থনা করলেন,

    “পিতা, সময় উপস্থিত হয়েছে, তোমার পুত্রকে মহিমান্বিত করো, যেন তোমার পুত্র তোমাকে মহিমান্বিত করতে পারেন। 2 কারণ সব মানুষের উপর তুমি তাঁকে কর্তৃত্ব দান করেছ, যেন তুমি তাঁর হাতে যাদের অর্পণ করেছ, তিনি তাদের অনন্ত জীবন দিতে পারেন। 3 আর এই হল অনন্ত জীবন যে, তারা তোমাকে, একমাত্র সত্যময় ঈশ্বরকে, এবং তুমি যাঁকে পাঠিয়েছ, সেই যীশু খ্রীষ্টকে জানতে পারে। 4 তোমার দেওয়া কাজ সম্পূর্ণ করে, আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করেছি।

  98. 11 আবারও,

    “তোমরা সব অইহুদি জাতি, প্রভুর প্রশংসা করো,

    আর সমস্ত প্রজাবৃন্দ, তোমরাও তাঁর সংকীর্তন করো।”

  99. 1 তখন মোশি ও ইস্রায়েলীরা সদাপ্রভুর উদ্দেশে এই গান গাইলেন:

    “আমি সদাপ্রভুর উদ্দেশে গান গাইব,

    কারণ তিনি অত্যন্ত মহিমান্বিত।

    ঘোড়া ও সওয়ার উভয়কেই

    তিনি সমুদ্রে নিক্ষেপ করেছেন।

    2 “সদাপ্রভু আমার শক্তি ও আমার সুরক্ষা;

    তিনি হলেন আমার পরিত্রাণ।

    তিনি আমার ঈশ্বর, এবং আমি তাঁর প্রশংসা করব,

    আমার পৈত্রিক ঈশ্বর, এবং আমি তাঁকে মহিমান্বিত করব।

  100. 50 তাই, হে সদাপ্রভু, আমি জাতিদের মাঝে তোমার প্রশংসা করব;

    আমি তোমার নামের প্রশংসাগান করব।

  101. সংগীত পরিচালকের জন্য। কোরহ বংশের সন্তানদের একটি গীত।

    1 হে জাতিসকল, করতালি দাও;

    মহানন্দে ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি করো।

  102. 8 সমস্ত লোক, তোমরা আমাদের ঈশ্বরের প্রশংসা করো,

    তাঁর প্রশংসার ধ্বনি শোনা যাক;

  103. 1 হে সমস্ত জাতি, সদাপ্রভুর প্রশংসা করো;

    সমস্ত লোকজন, তাঁর সংকীর্তন করো।

  104. 164 তোমার ন্যায়সংগত শাসনবিধির জন্য

    আমি দিনে সাতবার তোমার প্রশংসা করি।

  105. 19 হে ইস্রায়েলের কুল, সদাপ্রভুর প্রশংসা করো;

    হে হারোণের কুল, সদাপ্রভুর প্রশংসা করো;

    20 হে লেবীয় কুল, সদাপ্রভুর প্রশংসা করো;

    তোমরা যারা তাঁকে সম্ভ্রম করো, সদাপ্রভুর প্রশংসা করো।

    21 সিয়োন থেকে সদাপ্রভুর প্রশংসা হোক,

    কারণ তিনি জেরুশালেমে বসবাস করেন।

    সদাপ্রভুর প্রশংসা করো।

  106. 1 সদাপ্রভুর প্রশংসা করো।

    হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।

    2 আমি সারা জীবন সদাপ্রভুর প্রশংসা করব।

    আমি যতদিন বাঁচব ততদিন আমার ঈশ্বরের প্রশংসা করব।

  107. 31 যিহূদা বেরিয়ে গেলে যীশু বললেন, “এখন মনুষ্যপুত্র মহিমান্বিত হলেন এবং ঈশ্বর তাঁর মধ্যে মহিমান্বিত হলেন। 32 ঈশ্বর যখন তাঁর মধ্যে মহিমান্বিত হলেন, তিনিও পুত্রকে নিজের মধ্যেই মহিমান্বিত করবেন এবং তাঁকে শীঘ্রই মহিমান্বিত করবেন।

  108. 11 একথা মনে রেখে, আমরা তোমাদের জন্য অবিরত প্রার্থনা করি, যেন আমাদের ঈশ্বর, তাঁর আহ্বানের যোগ্য বলে তোমাদের গড়ে তোলেন এবং তাঁর পরাক্রমে তোমাদের প্রত্যেক শুভ-সংকল্প এবং বিশ্বাস-প্রণোদিত প্রত্যেকটি কাজ সম্পূর্ণ করতে পারেন। 12 আমরা এই প্রার্থনা করি, যেন তোমাদের মধ্যে প্রভু যীশুর নাম গৌরবান্বিত হয় এবং আমাদের ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহে, তোমরা তাঁতে গৌরব লাভ করতে পারো।