73 Bible Verses About Praise

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Praise
  1. দাউদের গীত।

    1 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো;

    হে আমার অন্তিম সত্তা, তাঁর পবিত্র নামের প্রশংসা করো।

    2 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো,

    এবং তাঁর সব উপকার ভুলে যেয়ো না—

    3 যিনি তোমার সমস্ত পাপ ক্ষমা করেন

    আর তোমার সব রোগ ভালো করেন,

    4 যিনি তোমার জীবন মৃত্যু থেকে মুক্ত করেন

    আর তোমাকে প্রেম ও করুণার মুকুটে ভূষিত করেন,

    5 তিনি উত্তম দ্রব্যে তোমার মনোবাসনা পূর্ণ করেন

    যেন ঈগল পাখির মতো তোমার যৌবন নতুন হয়।

  2. 11 তখন আমি দৃষ্টিপাত করলাম এবং হাজার হাজার ও অযুত অযুত স্বর্গদূতের কণ্ঠস্বর শুনতে পেলাম। তাঁরা সেই সিংহাসন ও জীবন্ত প্রাণীদের ও প্রাচীনদের ঘিরে ছিলেন। 12 তাঁরা উচ্চকণ্ঠে গাইতে লাগলেন,

    “মেষশাবক, যিনি হত হয়েছিলেন,

    তিনিই পরাক্রম ও ঐশ্বর্য ও প্রজ্ঞা ও শক্তি ও সম্মান ও মহিমা ও প্রশংসা,

    গ্রহণ করার যোগ্য!”

    13 পরে আমি শুনতে পেলাম স্বর্গ ও পৃথিবী ও পৃথিবীর নিচ ও সমুদ্রের অভ্যন্তরস্থ প্রত্যেক সৃষ্ট প্রাণী এবং এই সবকিছুর মধ্যে যা আছে সে সমস্ত গাইছে:

    “যিনি সিংহাসনে উপবিষ্ট, তাঁর

    ও মেষশাবকের প্রশংসা ও সম্মান,

    মহিমা ও পরাক্রম,

    চিরকাল যুগে যুগে হোক!”

    14 সেই চারজন জীবন্ত প্রাণী বললেন, “আমেন,” আর প্রাচীনেরা ভূমিষ্ঠ হলেন ও উপাসনা করলেন।

  3. 15 অতএব এসো, যীশুর মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে অবিরাম প্রশংসার বলি উৎসর্গ করি—তা হল তাঁর নাম স্বীকার করা আমাদের ঠোঁটের ফল। 16 আর অপরের উপকার ও অন্যদের সঙ্গে তোমাদের সম্পদ ভাগ করার কথা ভুলে যেয়ো না, কারণ এ ধরনের বলিদানেই ঈশ্বর সন্তুষ্ট হন।

  4. দাউদের গীত। যখন তিনি অবীমেলকের সামনে পাগলামির ভান করেছিলেন তখন অবীমেলক তাকে তাড়িয়ে দিয়েছিলেন, আর দাউদ চলে গিয়েছিলেন।

    1 আমি সর্বদা সদাপ্রভুর ধন্যবাদ করব;

    তাঁর প্রশংসা সর্বদা আমার মুখে থাকবে।

    2 আমি সদাপ্রভুতে গর্ব করব;

    যারা পীড়িত তারা শুনুক ও আনন্দ করুক।

    3 আমার সঙ্গে সদাপ্রভুর মহিমাকীর্তন করো;

    এসো, আমরা সবাই তাঁর নামের জয়গান করি।

    4 আমি সদাপ্রভুর অন্বেষণ করেছি আর তিনি আমাকে উত্তর দিয়েছেন;

    আমার সব আশঙ্কা থেকে তিনি আমাকে মুক্ত করেছেন।

  5. 22 জনসাধারণ পৌল ও সীলের বিরুদ্ধে আক্রমণে যোগ দিল। প্রশাসকেরা তাদের পোশাক খুলে তাদের চাবুক মারার আদেশ দিলেন। 23 চাবুক দিয়ে তাঁদের অনেক মারার পর কারাগারে বন্দি করা হল। কারারক্ষককে আদেশ দেওয়া হল যেন তাঁদের সতর্কভাবে পাহারা দেওয়া হয়। 24 এই ধরনের আদেশ পেয়ে, সে তাঁদের কারাগারের ভিতরের ঘরে নিয়ে গেল এবং কাঠের বেড়ির মধ্যে তাঁদের পা আটকে দিল।

    25 প্রায় মাঝরাতে পৌল ও সীল প্রার্থনা এবং ঈশ্বরের উদ্দেশে স্তবগান করছিলেন। অন্য কারাবন্দিরা তা শুনছিল।

  6. দাউদের প্রশংসাগীত।

    1 হে আমার ঈশ্বর, আমার রাজা, আমি তোমাকে মহিমান্বিত করব;

    চিরকাল আমি তোমার নামের প্রশংসা করব।

    2 প্রতিদিন আমি প্রশংসা করব

    আর চিরকাল তোমার নামের উচ্চপ্রশংসা করব।

    3 সদাপ্রভু মহান ও অতীব প্রশংসার যোগ্য;

    কেউ তাঁর মহানতার পরিমাপ করতে পারে না।

    4 এক প্রজন্ম তাদের সন্তানসন্ততিদের কাছে তোমার কাজের প্রশংসা করবে;

    আর তোমার পরাক্রমী কাজকর্ম বর্ণনা করবে।

  7. 3 ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা, যিনি খ্রীষ্টে স্বর্গীয় স্থানে সমস্ত আত্মিক আশীর্বাদে আমাদের আশীর্বাদ করেছেন। 4 কারণ জগৎ সৃষ্টির পূর্বেই তিনি আমাদের খ্রীষ্টে মনোনীত করেছিলেন, যেন তাঁর দৃষ্টিতে আমরা প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হতে পারি। 5 প্রেমে, তিনি তাঁর মঙ্গল সংকল্প ও ইচ্ছায়, যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের পুত্ররূপে দত্তক নেওয়ার জন্য পূর্ব থেকেই নির্ধারিত করেছিলেন— 6 এসব তিনি করেছেন তাঁর গৌরবময় অনুগ্রহের প্রশংসার জন্য, যাঁকে তিনি প্রেম করেন, তাঁর মাধ্যমে, যা তিনি বিনামূল্যে আমাদের দান করেছেন।

  8. 18 সুরা পান করে মত্ত হোয়ো না, তা ভ্রষ্টাচারের পথে নিয়ে যায়; তার পরিবর্তে আত্মায় পরিপূর্ণ হও। 19 গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে পরস্পর ভাব বিনিময় করো। প্রভুর উদ্দেশে গীত গাও, হৃদয়ে সুরের ঝংকার তোলো। 20 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে সব বিষয়ের জন্য সবসময় পিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও।

  9. 16 তোমাদের অন্তরে খ্রীষ্টের বাক্য প্রচুর পরিমাণে অবস্থিতি করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় বিভূষিত হয়ে পরস্পরকে শিক্ষাদান ও সচেতন করো এবং গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে মুখর হয়ে ঈশ্বরের প্রতি তোমাদের হৃদয়ের কৃতজ্ঞতায় তা করো। 17 আর কথায় ও কাজে, তোমরা যা কিছুই করো, সবই প্রভু যীশুর নামে করো, তাঁরই মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে তা করো।

  10. 4 ধন্যবাদ সহকারে তাঁর দ্বারে

    এবং প্রশংসা সহকারে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো;

    তাঁকে ধন্যবাদ জানাও, আর তাঁর নামের প্রশংসা করো।

    5 কারণ সদাপ্রভু মঙ্গলময় এবং তাঁর দয়া অনন্তকালস্থায়ী;

    তাঁর বিশ্বস্ততা বংশপরম্পরায় স্থায়ী।

  11. 8 এই চার জীবন্ত প্রাণীর প্রত্যেকের ছিল ছয়টি করে ডানা এবং তাদের দেহের সর্বত্র এমনকি ডানাগুলির নিচেও ছিল চোখে পরিপূর্ণ। দিনরাত, অবিরাম তারা একথা বলেন:

    “পবিত্র, পবিত্র, পবিত্র,

    প্রভু ঈশ্বর সর্বশক্তিমান,

    যিনি ছিলেন এবং যিনি আছেন এবং যিনি আসছেন।”

    9 যিনি সিংহাসনে উপবিষ্ট ও যিনি যুগে যুগে চিরকাল জীবন্ত, তাঁকে যখনই সেই জীবন্ত প্রাণীরা গৌরব, সম্মান ও ধন্যবাদ অর্পণ করেন, 10 তখন সিংহাসনে উপবিষ্ট ব্যক্তির সামনে ওই চব্বিশজন প্রাচীন প্রণাম করেন ও যিনি যুগে যুগে চিরকাল জীবন্ত, তাঁর উপাসনা করেন। তাঁরা তাদের মুকুট সিংহাসনের সামনে রেখে দিয়ে বলেন,

    11 “আমাদের প্রভু ও ঈশ্বর,

    তুমি মহিমা, সম্মান ও পরাক্রম গ্রহণের যোগ্য;

    কেননা তুমি সবকিছু সৃষ্টি করেছ,

    এবং তোমার ইচ্ছামতোই সবকিছু সৃষ্ট হয়েছে

    ও তাদের অস্তিত্ব প্রকাশিত হয়েছে।”

  12. 5 আর লেবীয়দের মধ্যে যেশূয়, কদ্‌মীয়েল, বানি, হশ্‌বনিয়, শেরেবিয়, হোদিয়, শবনিয় ও পথাহিয় বললেন, “ওঠো, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করো, যিনি অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত আছেন।”

    “তোমার প্রতাপান্বিত নাম ধন্য হোক, আমাদের দেওয়া সমস্ত ধন্যবাদ ও প্রশংসার চেয়েও তুমি মহান হও। 6 কেবল তুমিই সদাপ্রভু। তুমিই আকাশমণ্ডল, সর্বোচ্চ আকাশমণ্ডল, তার সমস্ত তারকারাশি, পৃথিবী ও তার উপরের সবকিছু, সমুদ্র ও তার মধ্যে স্থিত সমস্ত কিছু তৈরি করেছ। তুমিই সকলের প্রাণ দিয়েছ এবং স্বর্গের বাহিনী তোমার উপাসনা করে।

  13. 3 আমার মুখ তোমার মহিমা করবে,

    কারণ তোমার প্রেম জীবনের থেকে উত্তম।

    4 যতদিন বাঁচব ততদিন আমি তোমার নামের প্রশংসা করব,

    এবং তোমার প্রতি প্রার্থনায় আমি দু-হাত তুলব।

    5 সুস্বাদু খাবার খেয়ে আমি পরিতৃপ্ত হব,

    আনন্দধ্বনি গেয়ে আমি তোমার স্তব করব।

    6 বিছানায় শুয়ে আমি তোমাকে স্মরণ করি;

    রাত্রির প্রহরে আমি তোমার কথা চিন্তা করি।

    7 তোমার ডানার ছায়ায় আমি গান করি

    কারণ তুমিই আমার সহায়।

    8 আমি তোমাকে আঁকড়ে ধরে থাকি

    তোমার শক্তিশালী ডান হাত আমাকে ধারণ করে।

  14. 1 হে সদাপ্রভু, তুমিই আমার ঈশ্বর;

    আমি তোমার নাম উঁচুতে তুলে ধরব ও তোমার নামের প্রশংসা করব,

    কারণ নিখুঁত বিশ্বস্ততায়,

    তুমি বিস্ময়কর সব কাজ করেছ,

    যেগুলির পরিকল্পনা তুমি বহুপূর্বেই করেছিলে।

  15. 1 এসো, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দগান করি;

    আমাদের পরিত্রাণের শৈলের উদ্দেশে উচ্চস্বরে গান গাই।

    2 আমরা ধন্যবাদের সঙ্গে তাঁর সামনে যাই

    সংগীত ও গান দিয়ে তাঁর উচ্চপ্রশংসা করি।

    3 কারণ সদাপ্রভু মহান ঈশ্বর,

    সব দেবতার উপর মহান রাজা।

    4 পৃথিবীর গভীরস্থান তাঁর হস্তগত,

    এবং পর্বতগুলির চূড়া তাঁরই অধীন।

    5 সমুদ্র তাঁরই কেননা তিনি তা তৈরি করেছেন,

    আর তাঁর হাত শুষ্ক জমি নির্মাণ করেছে।

    6 এসো, আরাধনায় আমরা তাঁর সামনে নত হই,

    সদাপ্রভু আমাদের সৃষ্টিকর্তার সামনে আমরা হাঁটু পেতে বসি;

    7 কারণ তিনি আমাদের ঈশ্বর

    আর আমরা তাঁর চারণভূমির প্রজা,

    ও মেষ যাদের তিনি যত্ন করেন।

    আজই, যদি তোমরা তাঁর কণ্ঠস্বর শুনতে পাও,

  16. 4 সেই চব্বিশজন প্রাচীন ও চারজন জীবন্ত প্রাণী নত হয়ে প্রণাম করে সিংহাসনে উপবিষ্ট ঈশ্বরের উপাসনা করলেন। তাঁরা উচ্চকণ্ঠে বললেন,

    “আমেন, হাল্লেলুইয়া!”

    5 তখন সিংহাসন থেকে এক কণ্ঠস্বর শোনা গেল,

    “ঈশ্বরের দাসেরা,

    তোমরা যারা ঈশ্বরকে ভয় করো,

    সামান্য কি মহান তোমরা সকলে

    আমাদের ঈশ্বরের স্তবগান করো।”

    6 তারপর আমি এক বিপুল জনসমষ্টির রব, প্রবহমান মহা জলস্রোত ও প্রবল বজ্রপাতের মতো ধ্বনি শুনতে পেলাম। সেই ধ্বনিতে ঘোষণা করা হচ্ছিল:

    “হাল্লেলুইয়া!

    কারণ আমাদের সর্বশক্তিমান, প্রভু ঈশ্বর, রাজত্ব করছেন।

  17. 9 কিন্তু তোমরা এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক-সম্প্রদায়, এক পবিত্র জাতি, ঈশ্বরের অধিকারস্বরূপ নিজস্ব এক প্রজা, যেন তোমরা তাঁরই গুণকীর্তন করতে পারো, যিনি তোমাদের অন্ধকার থেকে আহ্বান করে তাঁর আশ্চর্য জ্যোতির মধ্যে নিয়ে এসেছেন।

  18. 6 সদাপ্রভুর প্রশংসা হোক,

    কারণ তিনি আমার বিনতি শুনেছেন।

    7 সদাপ্রভু আমার শক্তি ও আমার ঢাল;

    আমার হৃদয় তাঁর উপর আস্থা রাখে এবং তিনি আমাকে সাহায্য করেন।

    আমার হৃদয় আনন্দে উল্লসিত

    এবং গানের মাধ্যমে আমি তাঁর প্রশংসা করব।

  19. 21 যীশু তাকে বললেন, “নারী, আমার কথায় বিশ্বাস করো, এমন সময় আসছে যখন তোমরা এই পর্বতে অথবা জেরুশালেমে পিতার উপাসনা করবে না। 22 তোমরা শমরীয়েরা জানো না, তোমরা কী উপাসনা করছ; আমরা জানি, আমরা কী উপাসনা করি, কারণ ইহুদিদের মধ্য থেকেই পরিত্রাণ উপলব্ধ হবে। 23 কিন্তু এখন সময় আসছে বরং এসে পড়েছে, যখন প্রকৃত উপাসকেরা আত্মায় ও সত্যে পিতার উপাসনা করবে, কারণ পিতা এরকম উপাসকদেরই খোঁজ করেন। 24 ঈশ্বর আত্মা, তাই যারা তাঁর উপাসনা করে, তাদেরকে আত্মায় ও সত্যে উপাসনা করতে হবে।”

    25 তখন সেই নারী তাঁকে বলল, “আমি জানি মশীহ” (যাঁকে খ্রীষ্ট বলা হয়), “আসছেন। তিনি এসে আমাদের কাছে সবকিছু ব্যাখ্যা করবেন।”

    26 যীশু তাকে বললেন, “তোমার সঙ্গে কথা বলছি যে আমি, আমিই সেই খ্রীষ্ট।”

    27 ঠিক এসময় শিষ্যেরা ফিরে এসে যীশুকে এক নারীর সঙ্গে কথা বলতে দেখে বিস্মিত হলেন। কিন্তু একথা কেউ জিজ্ঞাসা করলেন না, “আপনি কী চাইছেন?” বা “আপনি ওর সঙ্গে কেন কথা বলছেন?”

    28 তখন জলের পাত্র ফেলে রেখে সেই নারী নগরে ফিরে গিয়ে লোকদের বলল,

  20. 10 কিন্তু দূত তাদের বললেন, “ভয় কোরো না, আমি তোমাদের কাছে এক মহা আনন্দের সুসমাচার নিয়ে এসেছি—এই আনন্দ হবে সব মানুষেরই জন্য। 11 আজ দাউদের নগরে তোমাদের জন্য এক উদ্ধারকর্তা জন্মগ্রহণ করেছেন, তিনি খ্রীষ্ট প্রভু। 12 তোমাদের কাছে এই হবে চিহ্ন: তোমরা কাপড়ে জড়ানো এক শিশুকে জাবপাত্রে শুইয়ে রাখা অবস্থায় দেখতে পাবে।”

    13 হঠাৎই বিশাল এক স্বর্গীয় দূতবাহিনী ওই দূতের সঙ্গে সম্মিলিত হয়ে ঈশ্বরের বন্দনা করে বলতে লাগলেন,

    14 “ঊর্ধ্বতমলোকে ঈশ্বরের মহিমা,

    আর পৃথিবীতে তাঁর প্রীতির পাত্র সব মানুষের মাঝে শান্তি।”

  21. 28 আমার জিভ তোমার ধার্মিকতা প্রচার করবে,

    সারাদিন তোমার প্রশংসাগান গাইবে।

  22. 30 গানের মাধ্যমে আমি ঈশ্বরের নামের প্রশংসা করব

    ধন্যবাদ সহকারে আমি তাঁকে গৌরবান্বিত করব।

    31 বলদ বলি দেওয়ার থেকেও এসব সদাপ্রভুকে তুষ্ট করবে,

    এমনকি শিং ও খুর সহ ষাঁড়ের বলি অপেক্ষাও।

    32 দরিদ্রেরা এসব দেখবে আর আনন্দিত হবে—

    তোমরা যারা ঈশ্বরের অন্বেষণ করো, তোমাদের হৃদয় বেঁচে থাকুক!

  23. 4 সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো,

    প্রশংসায় মেতে ওঠো ও আনন্দগান করো;

    5 বীণা সহযোগে সদাপ্রভুর উদ্দেশে গান গাও,

    বীণা সহযোগে ও গানের শব্দে,

    6 তূরীধ্বনির শব্দে এবং শিঙার সুদীর্ঘ শব্দে—

    রাজা সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো।

  24. 33 আমার সারা জীবন আমি সদাপ্রভুর জয়গান করব;

    আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার ঈশ্বরের প্রশংসা করব।

    34 আমার ধ্যান তাঁর কাছে যেন সুমধুর হয়,

    কেননা আমি সদাপ্রভুতে উল্লাস করি।

  25. 6 শ্বাসবিশিষ্ট সবকিছু সদাপ্রভুর প্রশংসা করুক।

    সদাপ্রভুর প্রশংসা করো।

  26. 33 জঙ্গলের সকল গাছ আনন্দ সংগীত করুক,

    সদাপ্রভুর সামনে তারা আনন্দে গান করুক,

    কারণ তিনি পৃথিবীর বিচার করতে আসছেন।

    34 সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়;

    তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

    35 চিৎকার করে বলো, “হে আমাদের ত্রাণকর্তা ঈশ্বর, আমাদের উদ্ধার করো;

    আমাদের সংগ্রহ করো ও জাতিদের হাত থেকে রক্ষা করো,

    যেন আমরা তোমার পবিত্র নামের ধন্যবাদ করতে পারি,

    ও তোমার প্রশংসায় মহিমা করতে পারি।”

    36 ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা হোক,

    অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত।

    তখন সব লোকে বলে উঠেছিল “আমেন” ও “সদাপ্রভুর প্রশংসা হোক।”

  27. 68 “প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের নাম প্রশংসিত হোক,

    কারণ তিনি এসে তাঁর প্রজাদের মুক্ত করেছেন।

    69 তিনি তাঁর দাস দাউদের বংশে আমাদের জন্য

    এক ত্রাণশৃঙ্গ তুলে ধরেছেন,

    70 (বহুকাল আগে তাঁর পবিত্র ভাববাদীদের মাধ্যমে তিনি যেমন বলেছিলেন),

  28. 19 সেরাতেই স্বপ্নের রহস্য দানিয়েলের কাছে এক দর্শনের মাধ্যমে প্রকাশ পেল। তখন দানিয়েল স্বর্গের ঈশ্বরের প্রশংসা করলেন। 20 তিনি বললেন:

    “ঈশ্বরের নামের চিরকাল প্রশংসা হোক;

    কারণ জ্ঞান ও শক্তি তাঁরই।

    21 তিনি সময় ও ঋতু পরিবর্তন করেন;

    তিনি রাজাদের অপসারণ করেন ও অন্য রাজাদের উত্থাপন করেন।

    তিনি জ্ঞানীকে জ্ঞান দেন,

    আর বিচক্ষণকে বুদ্ধি দেন।

    22 তিনি গভীর ও লুকানো বিষয় ব্যক্ত করেন;

    তিনি জানেন অন্ধকারে কী লুকিয়ে আছে,

    আর আলো ঈশ্বরেই বাস করে।

    23 হে আমার পূর্বপুরুষের ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ ও প্রশংসা করি;

    তুমি আমায় জ্ঞান ও শক্তি দিয়েছ,

    আমরা তোমার কাছে যা জানতে চেয়েছিলাম তা তুমি আমার কাছে প্রকাশ করেছ,

    তুমি আমাদের কাছে রাজার সেই স্বপ্নের রহস্য প্রকাশ করেছ।”

  29. প্রধান সংগীত পরিচালকের জন্য। সুর: “পুত্রের মৃত্যু” দাউদের গীত।

    1 আমার সমস্ত অন্তর দিয়ে, হে সদাপ্রভু, আমি তোমার স্তব করব;

    আমি তোমার আশ্চর্য কাজসকল ঘোষণা করব।

  30. 13 হে সদাপ্রভু, নিজের পরাক্রমে মহিমান্বিত হও;

    আমরা তোমার শক্তির জয়গান ও প্রশংসা করব।

  31. 1 হে ধার্মিকেরা, সদাপ্রভুর আনন্দধ্বনি করো;

    তাঁর প্রশংসা করা ন্যায়পরায়ণদের উপযুক্ত।

    2 তোমরা বীণাতে সদাপ্রভুর প্রশংসা করো;

    দশতন্ত্রী সুরবাহারে তাঁর উদ্দেশে সংগীত করো।

    3 তাঁর উদ্দেশে নতুন গান গাও;

    নিপুণ হাতে বাজাও ও আনন্দধ্বনি করো।

  32. 7 হে ঈশ্বর, আমার হৃদয় তোমাতে অবিচল,

    আমার হৃদয় অবিচল;

    আমি গান গাইব ও সংগীত রচনা করব।

    8 জেগে ওঠো, হে আমার প্রাণ!

    জেগে ওঠো, বীণা ও সুরবাহার!

    আমি প্রত্যুষকে জাগিয়ে তুলব।

    9 হে সদাপ্রভু, জাতিদের মাঝে আমি তোমার প্রশংসা করব;

    লোকেদের মাঝে আমি তোমার স্তব করব।

    10 কারণ তোমার অবিচল প্রেম আকাশমণ্ডল ছুঁয়েছে;

    তোমার বিশ্বস্ততা গগনচুম্বী।

  33. 1 হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।

    হে আমার ঈশ্বর সদাপ্রভু, তুমি কত মহান;

    তুমি প্রভা আর পরাক্রমে ভূষিত।

  34. 1 সদাপ্রভুর প্রশংসা করো।

    সদাপ্রভুর নামের প্রশংসা করো;

    সদাপ্রভুর সেবকেরা, তাঁর স্তুতিগান করো,

    2 তোমরা যারা সদাপ্রভুর গৃহে পরিচর্যা করো,

    আমাদের ঈশ্বরের গৃহের প্রাঙ্গণে।

    3 সদাপ্রভুর প্রশংসা করো কারণ সদাপ্রভু মঙ্গলময়;

    তাঁর নামের উদ্দেশে স্তুতিগান করো কারণ তা মনোরম।

    4 সদাপ্রভু নিজের জন্য যাকোবকে,

    আর তাঁর অমূল্য সম্পদরূপে ইস্রায়েলকে মনোনীত করেছেন।

  35. 1 সদাপ্রভুর প্রশংসা করো।

    হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।

    2 আমি সারা জীবন সদাপ্রভুর প্রশংসা করব।

    আমি যতদিন বাঁচব ততদিন আমার ঈশ্বরের প্রশংসা করব।

  36. 1 সদাপ্রভুর প্রশংসা করো,

    আমাদের ঈশ্বরের উদ্দেশে প্রশংসা করা কত উত্তম,

    তাঁর প্রশংসা করা কত মনোরম ও যথাযোগ্য।

  37. 10 সমুদ্রযাত্রী ও সমুদ্রের অভ্যন্তরস্থ সবকিছু,

    দ্বীপপুঞ্জ ও সেগুলির মধ্যে বসবাসকারী সকলে,

    তোমরা সদাপ্রভুর উদ্দেশে এক নতুন গীত গাও,

    পৃথিবীর প্রান্তসীমা থেকে তাঁর প্রশংসা ধ্বনিত হোক।

    11 মরুভূমি ও তার নগরগুলি তাদের কণ্ঠস্বর তুলুক,

    কেদরের উপনিবেশগুলিতে বসবাসকারী লোকেরা উল্লসিত হোক।

    সেলা-র লোকেরা আনন্দে গান করুক;

    পর্বতশিখরগুলি থেকে তারা চিৎকার করুক।

    12 তারা সদাপ্রভুকে মহিমা প্রদান করুক,

    দ্বীপগুলিতে তাঁর প্রশংসা ঘোষণা করুক।

  38. 13 তোমাদের মধ্যে কেউ কি সমস্যায় ভুগছে? সে প্রার্থনা করুক। কেউ কি সুখে আছে? সে প্রশংসাগান করুক।

  39. 11 দেবতাদের মধ্যে কে

    তোমার মতো, হে সদাপ্রভু?

    তোমার মতো কে—

    পবিত্রতায় মহিমান্বিত,

    প্রতাপে অসাধারণ,

    অলৌকিক কর্মকারী?

  40. 3 তূরীধ্বনির শব্দে তাঁর প্রশংসা করো,

    বীণা ও সুরবাহারে তাঁর প্রশংসা করো।

    4 খঞ্জনি ও নৃত্যের তালে তাঁর প্রশংসা করো,

    তারের যন্ত্রে ও সানাই বাজিয়ে তাঁর প্রশংসা করো,

    5 করতাল বাজিয়ে তাঁর প্রশংসা করো,

    করতালের উচ্চধ্বনিতে তাঁর প্রশংসা করো।

  41. 3 আর তারা পরস্পরকে ডেকে বলছিলেন,

    “পবিত্র, পবিত্র, পবিত্র, সর্বশক্তিমান সদাপ্রভু,

    সমস্ত পৃথিবী তাঁর মহিমায় পরিপূর্ণ।”

  42. 4 “আমি সদাপ্রভুকে ডাকলাম, যিনি প্রশংসার যোগ্য,

    এবং শত্রুদের হাত থেকে উদ্ধার পেয়েছি।

  43. একটি গীত। একটি সংগীত। মন্দির উৎসর্গ উপলক্ষ্যে দাউদের গীত।

    1 হে সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করি,

    কারণ তুমি আমাকে পাতাল থেকে তুলে ধরেছ

    এবং আমার শত্রুদের আমাকে নিয়ে উল্লাস করতে দাওনি।

    2 হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি সাহায্যের জন্য তোমাকে ডেকেছি,

    এবং তুমি আমাকে সুস্থ করেছ।

    3 তুমি, হে সদাপ্রভু, আমাকে পাতালের গর্ভ থেকে উত্তোলন করেছ;

    তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ যেন মৃত্যুর গর্তে পড়ে না যাই।

    4 হে সদাপ্রভুর সব বিশ্বস্ত লোকজন, তাঁর উদ্দেশে প্রশংসা করো;

    তাঁর পুণ্যনামের প্রশংসা করো।

  44. সংগীত পরিচালকের জন্য। তারযুক্ত যন্ত্র সহযোগে একটি গীত। একটি সংগীত।

    1 ঈশ্বর আমাদের প্রতি করুণা করুন ও আমাদের আশীর্বাদ করুন

    তাঁর মুখ আমাদের উপর উজ্জ্বল করুন—

    2 যেন তোমার পথসকল জগতে

    আর তোমার পরিত্রাণ সমস্ত জাতির মধ্যে জ্ঞাত হয়।

    3 হে ঈশ্বর, লোকেরা তোমার স্তব করুক;

    সমস্ত লোকজন তোমার প্রশংসা করুক।

    4 সমস্ত জাতি আনন্দ করুক আর উল্লসিত হোক,

    কারণ তুমি লোকেদের ন্যায়সংগতভাবে শাসন করছ

    এবং পৃথিবীর জাতিদের পরিচালনা করছ।

  45. 14 কিন্তু আমি, সর্বদা আশা রাখব;

    আমি উত্তর উত্তর তোমার প্রশংসা করব।

    15 যদিও আমি বাক্যে সুদক্ষ নই

    তবুও আমার মুখ তোমার ধর্মশীলতা

    আর সারাদিন তোমার পরিত্রাণ কার্যাবলি প্রচার করবে।

  46. 1 তোমরা সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও;

    সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে গীত গাও।

    2 সদাপ্রভুর উদ্দেশে গীত গাও; তাঁর নামের প্রশংসা করো;

    দিনের পর দিন তাঁর পরিত্রাণ ঘোষণা করো।

    3 সমস্ত জাতির মধ্যে তাঁর মহিমা আর সব লোকের মাঝে

    তাঁর বিস্ময়কর কাজের কথা প্রচার করো।

    4 সদাপ্রভু মহান এবং সর্বোচ্চ প্রশংসার যোগ্য;

    সব দেবতার উপরে তিনি সম্ভ্রমের যোগ্য।

  47. 1 সদাপ্রভুর প্রশংসা করো, তাঁর নাম ঘোষণা করো;

    জাতিদের জানাও তিনি কী করেছেন।

    2 তাঁর উদ্দেশে গান গাও, তাঁর উদ্দেশে প্রশংসাগীত গাও;

    তাঁর সুন্দর সুন্দর সব কাজের কথা বলো।

    3 তাঁর পবিত্র নামের মহিমা করো;

    যারা সদাপ্রভুর খোঁজ করে তাদের অন্তর উল্লসিত হোক।

    4 সদাপ্রভুর ও তাঁর শক্তির দিকে চেয়ে দেখো;

    সর্বদা তাঁর শ্রীমুখের খোঁজ করো।

    5 মনে রেখো তাঁর করা আশ্চর্য কাজগুলি,

    তাঁর অলৌকিক কার্যাবলি ও তাঁর ঘোষণা করা শাস্তি,

  48. দাউদের সংগীত।

    1 হে ঈশ্বর, আমার হৃদয় তোমাতে অবিচল;

    আমি আমার সমস্ত প্রাণ দিয়ে গান গাইব ও সংগীত রচনা করব।

    2 জেগে ওঠো, বীণা ও সুরবাহার!

    আমি প্রত্যুষকে জাগিয়ে তুলব।

    3 হে সদাপ্রভু, জাতিদের মাঝে আমি তোমার প্রশংসা করব;

    লোকেদের মাঝে আমি তোমার স্তব করব।

  49. 10 আমি সদাপ্রভুতে মহা আনন্দ করি;

    আমার প্রাণ আমার ঈশ্বরে উল্লসিত হয়।

    যেভাবে বর শোভার জন্য যাজকের মতো মাথায় উষ্ণীষ দেয়,

    যেভাবে কন্যা তার রত্নরাজি দিয়ে নিজেকে সুশোভিত করে,

    সেভাবেই তিনি আমাকে পরিত্রাণের পোশাক পরিয়েছেন,

    আমাকে তাঁর ধার্মিকতার বসনে সুসজ্জিত করেছেন।

    11 কারণ ভূমি যেমন অঙ্কুর নির্গত করে,

    যেভাবে উদ্যানে উপ্ত বীজ অঙ্কুরিত হয়,

    তেমনই সার্বভৌম সদাপ্রভু সমস্ত জাতির সাক্ষাতে

    ধার্মিকতা ও প্রশংসা অঙ্কুরিত করবেন।

  50. 11 আমোদ ও আনন্দের শব্দ, বর ও কনের আনন্দস্বর এবং তাদের কণ্ঠস্বর, যারা সদাপ্রভুর গৃহে ধন্যবাদের বলি নিয়ে আসবে। তারা বলবে,

    “ ‘ “সর্বশক্তিমান সদাপ্রভুকে ধন্যবাদ জানাও,

    কারণ সদাপ্রভু মঙ্গলময়;

    তাঁর ভালোবাসা চিরকাল বিরাজমান থাকে।”

    কারণ আমি এই দেশের অবস্থা পূর্বের মতোই ফিরিয়ে আনব,’ সদাপ্রভু এই কথা বলেন।

  51. 37 পথ যেখানে জলপাই পর্বতের দিকে নেমে গেছে, যীশু সেখানে উপস্থিত হলে তাঁর সমস্ত শিষ্যদল, যীশুর মাধ্যমে যেসব অলৌকিক কাজ দেখেছিলেন, সেগুলিকে উল্লেখ করে উচ্চকণ্ঠে ঈশ্বরের মহিমাকীর্তন করে বলতে লাগলেন:

    38 “ধন্য সেই রাজাধিরাজ, যিনি আসছেন প্রভুরই নামে।”

    “স্বর্গলোকে শান্তি, আর ঊর্ধ্বতমলোকে মহিমা হোক!”

  52. 9 এরপর আমি তাকিয়ে দেখলাম, আর আমার সামনে প্রত্যেক দেশের, গোষ্ঠীর, জাতির ও ভাষাভাষী লোকের এক বিশাল জনারণ্য দেখতে পেলাম যাদের গণনা করার সামর্থ কারও নেই। তারা সেই সিংহাসন ও মেষশাবকের সামনে দাঁড়িয়েছিল। তারা ছিল সাদা পোশাক পরিহিত ও তাদের হাতে ছিল খেজুর পাতা। 10 তারা উচ্চকণ্ঠে চিৎকার করে বলল,

    “পরিত্রাণ দেওয়ার অধিকার সিংহাসনে উপবিষ্ট

    আমাদের ঈশ্বর ও মেষশাবকের অধিকারভুক্ত।”

    11 সব স্বর্গদূত সেই সিংহাসনের চারদিকে এবং সেই প্রাচীনবর্গের ও চারজন জীবন্ত প্রাণীর চারদিকে দাঁড়িয়েছিলেন। তাঁরা সেই সিংহাসনের সামনে নত হয়ে প্রণাম করলেন ও ঈশ্বরের উপাসনা করলেন, 12 বললেন:

    “আমেন!

    প্রশংসা ও মহিমা,

    প্রজ্ঞা ও ধন্যবাদ ও সম্মান,

    পরাক্রম ও শক্তি

    চিরকাল যুগে যুগে আমাদের ঈশ্বরেরই হোক।

    আমেন!”

  53. 47 হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, আমাদের রক্ষা করো,

    জাতিদের মধ্য থেকে আমাদের একত্রিত করো,

    যেন আমরা তোমার পবিত্র নামের ধন্যবাদ করতে পারি,

    এবং তোমার প্রশংসায় মহিমা করতে পারি।

    48 ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভুর প্রশংসা হোক,

    অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত,

    সব লোকজন বলুক, “আমেন!”

    সদাপ্রভুর প্রশংসা হোক।

  54. 164 তোমার ন্যায়সংগত শাসনবিধির জন্য

    আমি দিনে সাতবার তোমার প্রশংসা করি।

  55. 13 তারা সবাই সদাপ্রভুর নামের প্রশংসা করুক,

    কারণ শুধু তাঁরই নাম মহিমান্বিত;

    তাঁর প্রতিপত্তি পৃথিবী ও আকাশমণ্ডলের ঊর্ধ্বে।

    14 তিনি তাঁর প্রজাদের শক্তিশালী করেছেন,

    তাঁর বিশ্বস্ত লোকেদের সম্মান প্রদান করেছেন,

    ইস্রায়েলকে করেছেন, যারা তাঁর হৃদয়ের খুব কাছের।

    সদাপ্রভুর প্রশংসা করো।

  56. 2 তাঁর পরাক্রমের কীর্তির জন্য তাঁর প্রশংসা করো;

    তাঁর অতিক্রমকারী মহিমার জন্য তাঁর প্রশংসা করো।

  57. 10 দাউদ এই বলে সমগ্র জনসমাজের উপস্থিতিতে সদাপ্রভুর প্রশংসা করলেন,

    “তোমার প্রশংসা হোক, হে সদাপ্রভু,

    হে আমাদের পূর্বপুরুষ ইস্রায়েলের ঈশ্বর,

    অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত হোক।

    11 হে সদাপ্রভু, মহত্ত্ব ও ক্ষমতা তোমারই

    আর প্রতাপ ও রাজসিকতা ও ঐশ্বর্যও তোমারই,

    কারণ স্বর্গে ও মর্ত্যে সবকিছু তোমারই।

    হে সদাপ্রভু, রাজ্য তোমারই;

    সবকিছুর উপরে তুমিই মস্তকরূপে উন্নত।

    12 ধনসম্পত্তি ও সম্মান তোমারই কাছ থেকে আসে;

    তুমিই সবকিছুর শাসনকর্তা।

    সবাইকে উন্নত করার ও শক্তি জোগানোর জন্য

    শক্তি ও বল তোমারই হাতে আছে।

    13 এখন, হে আমাদের ঈশ্বর, আমরা তোমায় ধন্যবাদ জানাই,

    ও তোমার মহিমাময় নামের প্রশংসা করি।

  58. 6 ঈশ্বরের উদ্দেশে স্তব করো, স্তব করো;

    আমাদের রাজার উদ্দেশে স্তব করো, স্তব করো।

    7 কারণ ঈশ্বরই সমস্ত পৃথিবীর রাজা;

    গীত সহযোগে তাঁর উদ্দেশে স্তব করো।

  59. 8 তাঁর অবিচল প্রেম এবং মানুষের প্রতি তাঁর আশ্চর্য কাজকর্মের জন্য,

    তারা সদাপ্রভুকে ধন্যবাদ দিক।

    9 কেননা তিনি তৃষ্ণার্তকে তৃপ্ত করেন

    এবং ক্ষুধার্তকে উত্তম দ্রব্য দিয়ে পূর্ণ করেন।

  60. 46 প্রতিদিন তারা একসঙ্গে মন্দির-প্রাঙ্গণে মিলিত হত। তারা নিজেদের ঘরে রুটি ভাঙত এবং আনন্দের সঙ্গে ও হৃদয়ের সরলতায় একসঙ্গে খাওয়াদাওয়া করত। 47 তারা ঈশ্বরের প্রশংসা করত এবং সব মানুষ তাদের শ্রদ্ধা করত। আর যারা পরিত্রাণ লাভ করল, প্রভু দিন-প্রতিদিন তাঁদের সঙ্গে পরিত্রাণপ্রাপ্তদের যুক্ত করে তাঁদের সংখ্যা বৃদ্ধি করলেন।

  61. 15 তাহলে আমি কী করব? আমি আমার আত্মাতে প্রার্থনা করব, কিন্তু আমি আমার বুদ্ধি-সহযোগেও প্রার্থনা করব। আমি আমার আত্মাতে গান গাইব, কিন্তু আমার বোধশক্তিতেও গান গাইব। 16 তা না হলে তুমি যখন তোমার আত্মায় ঈশ্বরের প্রশংসা করো তবে যে শ্রোতা তা বুঝতে পারে না, তোমার ধন্যবাদ দেওয়ায় সে কী করে “আমেন” বলবে? কারণ তুমি কী বলছ, সে তো তা বুঝবেই না! 17 তুমি হয়তো বেশ ভালোভাবেই ধন্যবাদ দিচ্ছ, কিন্তু অপর ব্যক্তিকে গেঁথে তোলা হল না।

  62. 1 তখন মোশি ও ইস্রায়েলীরা সদাপ্রভুর উদ্দেশে এই গান গাইলেন:

    “আমি সদাপ্রভুর উদ্দেশে গান গাইব,

    কারণ তিনি অত্যন্ত মহিমান্বিত।

    ঘোড়া ও সওয়ার উভয়কেই

    তিনি সমুদ্রে নিক্ষেপ করেছেন।

    2 “সদাপ্রভু আমার শক্তি ও আমার সুরক্ষা;

    তিনি হলেন আমার পরিত্রাণ।

    তিনি আমার ঈশ্বর, এবং আমি তাঁর প্রশংসা করব,

    আমার পৈত্রিক ঈশ্বর, এবং আমি তাঁকে মহিমান্বিত করব।

  63. 10 সদাপ্রভুর মন্দির নির্মাণকারীরা যখন ভিত্তি প্রতিষ্ঠা করছিল, তখন যাজকেরা নিজেদের নির্দিষ্ট পোশাক পরিধান করে তূরী সঙ্গে নিয়ে নিজেদের নিরূপিত স্থানে এসে দাঁড়াল। সদাপ্রভুর উদ্দেশে স্তুতিগান করার জন্য ইস্রায়েলের রাজা দাউদের নির্দেশসহ লেবীয়েরাও (আসফের বংশজাত) করতাল নিয়ে তাদের নিরূপিত স্থানে এসে দাঁড়াল। 11 সদাপ্রভুর উদ্দেশে তারা এই ধন্যবাদ ও প্রশংসা সংগীত নিবেদন করল

    “তিনি মঙ্গলময়;

    ইস্রায়েলের প্রতি তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”

    অন্য সকলে সদাপ্রভুর উদ্দেশে উচ্চরবে জয়ধ্বনি করল, কারণ সদাপ্রভুর মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়েছে।

  64. 32 পৃথিবীর সব রাজ্য, তোমরা ঈশ্বরের উদ্দেশে গান করো,

    প্রভুর উদ্দেশে প্রশংসাগান করো,

    33 তাঁর প্রতি করো যিনি সর্বোচ্চ আকাশমণ্ডল, প্রাচীন আকাশমণ্ডল দিয়ে যাত্রা করেন,

    যিনি পরাক্রমের কণ্ঠস্বরে গর্জন করেন।

    34 ঈশ্বরের শক্তির প্রচার করো,

    যাঁর মহিমা ইস্রায়েলের উপরে উজ্জ্বল হয়,

    যাঁর শক্তি আকাশমণ্ডলে মহৎ।

  65. 34 স্বর্গ ও পৃথিবী, সমুদ্র ও যা কিছু তাতে জীবিত,

    তাঁর প্রশংসা করুক,

  66. 21 আমার মুখ সদাপ্রভুর প্রশংসা করবে,

    আর প্রত্যেকটি প্রাণী যুগে যুগে ও চিরকাল

    তাঁর পবিত্র নামের প্রশংসা করবে।

  67. 7 স্তবসহ সদাপ্রভুর উদ্দেশে ধন্যবাদ করো;

    বীণার ঝঙ্কারে আমাদের ঈশ্বরের উদ্দেশে গান গাও।

    8 তিনি মেঘরাশি দিয়ে আকাশকে আচ্ছন্ন করেন;

    তিনি পৃথিবীতে বৃষ্টি দেন,

    এবং তিনি পর্বতে ঘাস বৃদ্ধি করেন।

  68. 13 সদাপ্রভুর উদ্দেশ্যে গান গাও!

    সদাপ্রভুরই উদ্দেশ্যে প্রশংসা করো!

    তিনি দুষ্টদের হাত থেকে

    অভাবগ্রস্তদের প্রাণ উদ্ধার করেন।

  69. 3 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক, যিনি করুণাময় পিতা ও সমস্ত সান্ত্বনার ঈশ্বর, 4 যিনি আমাদের সকল কষ্টের জন্য সান্ত্বনা প্রদান করেন, যেন আমরা স্বয়ং যে সান্ত্বনা ঈশ্বরের কাছ থেকে লাভ করেছি, যারা যে কোনো কষ্টভোগ করছে, তাদের সেই সান্ত্বনা দ্বারা সান্ত্বনা প্রদান করতে পারি।

  70. 2 আর আমি স্বর্গ থেকে প্রবহমান মহা জলস্রোতের মতো গর্জন ও বজ্রপাতের মতো শব্দ শুনতে পেলাম। যে শব্দ আমি শুনলাম, মনে হল যেন কোনো বীণাবাদকের দল তাদের বীণা বাজাচ্ছে। 3 আর তাঁরা সেই সিংহাসনের সামনে এবং চারজন সজীব প্রাণীর ও প্রাচীনদের সামনে এক নতুন গীত গাইলেন। পৃথিবী থেকে মুক্ত করা সেই 1,44,000 জন ব্যক্তি ছাড়া আর কেউই সেই গান শিখতে পারল না।

  71. 46 সদাপ্রভু জীবিত! আমার শৈলের প্রশংসা হোক!

    ঈশ্বর, আমার পরিত্রাতার, গৌরব হোক!

    47 তিনিই সেই ঈশ্বর যিনি আমার হয়ে প্রতিশোধ নেন,

    তিনি জাতিদের আমার অধীনস্থ করেন,

    48 তিনি আমার শত্রুদের কবল থেকে আমাকে উদ্ধার করেন।

    আমার প্রতিপক্ষদের থেকে তুমি আমাকে উন্নত করেছ;

    মারমুখী লোকের কবল থেকে তুমি আমাকে রক্ষা করেছ।

  72. 4 ঈশ্বরের উদ্দেশে গান করো, তাঁর নামের উদ্দেশে প্রশংসাগান গাও,

    যিনি মেঘের উপর চড়ে যাত্রা করেন তাঁর উচ্চপ্রশংসা করো;

    তাঁর সামনে উল্লাস করো—তাঁর নাম সদাপ্রভু।

    5 ঈশ্বর অনাথদের বাবা আর বিধবাদের পক্ষসমর্থনকারী;

    তাঁর আবাস পবিত্র।

  73. 1 সদাপ্রভুর প্রশংসা করো।

    তোমরা যারা তাঁর ভক্তদাস,

    সদাপ্রভুর প্রশংসা করো;

    2 এখন ও অনন্তকাল,

    সদাপ্রভুর নামের প্রশংসা হোক।