65 Bible Verses About Music

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Music
  1. 15 খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক, কারণ একই দেহের অঙ্গপ্রত্যঙ্গরূপে তোমরা শান্তির উদ্দেশে আহূত হয়েছ। আর তোমরা কৃতজ্ঞ হও। 16 তোমাদের অন্তরে খ্রীষ্টের বাক্য প্রচুর পরিমাণে অবস্থিতি করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় বিভূষিত হয়ে পরস্পরকে শিক্ষাদান ও সচেতন করো এবং গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে মুখর হয়ে ঈশ্বরের প্রতি তোমাদের হৃদয়ের কৃতজ্ঞতায় তা করো। 17 আর কথায় ও কাজে, তোমরা যা কিছুই করো, সবই প্রভু যীশুর নামে করো, তাঁরই মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে তা করো।

  2. 18 সুরা পান করে মত্ত হোয়ো না, তা ভ্রষ্টাচারের পথে নিয়ে যায়; তার পরিবর্তে আত্মায় পরিপূর্ণ হও। 19 গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে পরস্পর ভাব বিনিময় করো। প্রভুর উদ্দেশে গীত গাও, হৃদয়ে সুরের ঝংকার তোলো। 20 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে সব বিষয়ের জন্য সবসময় পিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও।

    21 খ্রীষ্টের জন্য সম্ভ্রমবশত একে অপরের বশীভূত হও।

  3. 6 দাউদ সেই ফিলিস্তিনীকে হত্যা করার পর যখন লোকজন ঘরে ফিরে আসছিল, তখন ইস্রায়েলের সব নগর থেকে স্ত্রীলোকেরা নাচ-গান করতে করতে, খঞ্জনি ও সুরবাহার বাজিয়ে আনন্দগান গাইতে গাইতে রাজা শৌলের সঙ্গে দেখা করতে বের হয়ে এল। 7 নাচতে নাচতে তারা গাইল:

    “শৌল মারলেন হাজার হাজার,

    আর দাউদ মারলেন অযুত অযুত।”

  4. 1 সদাপ্রভুর প্রশংসা করো।

    ঈশ্বরের পবিত্রস্থানে তাঁর প্রশংসা করো;

    বিশাল ঊর্ধ্বলোকে তাঁর প্রশংসা করো।

    2 তাঁর পরাক্রমের কীর্তির জন্য তাঁর প্রশংসা করো;

    তাঁর অতিক্রমকারী মহিমার জন্য তাঁর প্রশংসা করো।

    3 তূরীধ্বনির শব্দে তাঁর প্রশংসা করো,

    বীণা ও সুরবাহারে তাঁর প্রশংসা করো।

    4 খঞ্জনি ও নৃত্যের তালে তাঁর প্রশংসা করো,

    তারের যন্ত্রে ও সানাই বাজিয়ে তাঁর প্রশংসা করো,

    5 করতাল বাজিয়ে তাঁর প্রশংসা করো,

    করতালের উচ্চধ্বনিতে তাঁর প্রশংসা করো।

    6 শ্বাসবিশিষ্ট সবকিছু সদাপ্রভুর প্রশংসা করুক।

    সদাপ্রভুর প্রশংসা করো।

  5. 4 ও ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি সেটির উপর রাখা ছিল, এবং গিবিয়ায় বসবাসকারী অবীনাদবের ছেলে অহিয়ো সেটির আগে আগে হাঁটছিল। 5 দাউদ ও সমস্ত ইস্রায়েল সদাপ্রভুর সামনে গান গেয়ে ও বীণা, খঞ্জনি, তবলা, সুরবাহার ও করতাল বাজিয়ে আনন্দ প্রকাশ করছিলেন।

  6. 8 আমি অনেক রুপো ও সোনা এবং অন্যান্য দেশের রাজাদের ও বিভিন্ন প্রদেশের সম্পদ নিজের জন্য জড়ো করলাম। আমি অনেক গায়ক গায়িকা এবং মানুষের হৃদয়ের আনন্দ অনুসারে হারেমও অর্জন করলাম।

  7. 14 ইত্যবসরে সদাপ্রভুর আত্মা শৌলকে ছেড়ে গেলেন, এবং সদাপ্রভুর কাছ থেকে এক মন্দ আত্মা এসে তাঁকে উত্যক্ত করল।

    15 শৌলের পরিচারকেরা তাঁকে বলল, “দেখুন, ঈশ্বরের কাছ থেকে আসা এক মন্দ-আত্মা আপনাকে উত্যক্ত করছে। 16 আমাদের প্রভু এখানে তাঁর দাসদের আদেশ করুন, আমরা এমন একজনকে খুঁজে আনি যে বীণা বাজাতে পারে। মন্দ আত্মাটি যখন ঈশ্বরের কাছ থেকে আপনার উপর নেমে আসবে তখন সে বীণা বাজাবে, এবং আপনার ভালো লাগবে।”

    17 অতএব শৌল তাঁর পরিচারকদের বললেন, “এমন কাউকে খুঁজে বের করো যে বেশ ভালো বাজাতে জানে এবং তাকে আমার কাছে নিয়ে এসো।”

    18 দাসদের মধ্যে একজন উত্তর দিল, “আমি বেথলেহেম নিবাসী যিশয়ের ছেলেদের মধ্যে একজনকে দেখেছি যে বীণা বাজাতে জানে। সে একজন বীরপুরুষ ও এক যোদ্ধাও। সে বেশ ভালো কথা বলে ও রূপবানও বটে। সদাপ্রভুও তার সহবর্তী।”

    19 তখন শৌল যিশয়ের কাছে দূত পাঠিয়ে বললেন, “আমার কাছে তোমার ছেলে সেই দাউদকে পাঠিয়ে দাও, যে মেষপাল দেখাশোনা করছে।” 20 অতএব যিশয় একটি গাধার পিঠে কিছু রুটি ও এক মশক ভরা দ্রাক্ষারস, এবং একটি কচি পাঁঠা সমেত তাঁর ছেলে দাউদকে শৌলের কাছে পাঠিয়ে দিলেন।

    21 দাউদ শৌলের কাছে এসে তাঁর সেবাকাজে বহাল হলেন। শৌলের তাকে খুব পছন্দ হল, এবং দাউদ তাঁর অস্ত্র-বহনকারীদের মধ্যে একজন হয়ে গেলেন। 22 পরে শৌল যিশয়কে বলে পাঠালেন, “দাউদকে আমার সেবাকাজে বহাল থাকতে দাও, কারণ আমার ওকে ভালো লেগেছে।”

    23 যখনই ঈশ্বরের কাছ থেকে আত্মাটি নেমে আসত, দাউদ তার বীণাটি নিয়ে বাজাতে শুরু করতেন। তখনই শৌল স্বস্তি পেতেন; তাঁর ভালো লাগত, ও মন্দ আত্মাটি তাঁকে ছেড়ে চলে যেত।

  8. 11 ধিক্ তাদের, যারা খুব সকালে ওঠে

    যেন সুরার অন্বেষণে দৌড়ায়,

    যারা রাত পর্যন্ত জেগে থাকে

    যতক্ষণ না সুরা তাদের উত্তপ্ত করে।

    12 তাদের ভোজসভায় থাকে বীণা ও নেবল,

    খঞ্জনি, বাঁশি ও সুরা,

    কিন্তু সদাপ্রভুর কাজের প্রতি তাদের কোনো সম্ভ্রম নেই,

    তাঁর হাতের কাজকে তারা সম্মান করে না।

  9. 4 তোমরা হাতির দাঁতে তৈরি বিছানায় শুয়ে থাকো

    ও নিজের নিজের পালঙ্কে শরীর এলিয়ে দাও।

    তোমাদের পছন্দমতো মেষশাবক ও নধর বাছুর দিয়ে

    তোমার আহার সেরে থাকো।

    5 তোমরা মনে করো দাউদের মতো, অথচ এলোপাথাড়ি বীণা বাজাও,

    বিভিন্ন বাদ্যযন্ত্রে তাৎক্ষণিক গীত রচনা করো।

    6 তোমরা বড়ো বড়ো পাত্রে ভরা দ্রাক্ষারস পান করো,

    উৎকৃষ্ট তেল গায়ে মাখো,

    কিন্তু তোমরা যোষেফের দুর্দশায় দুঃখার্ত হও না।

  10. 25 দাউদ এবং রাজার দর্শক গাদ ও ভাববাদী নাথন ঠিক যেমনটি বলে দিলেন, সেইমতোই তিনি সুরবাহার, বীণা ও খঞ্জনি নিয়ে সদাপ্রভুর মন্দিরে লেবীয়দের দাঁড় করিয়ে দিলেন; সদাপ্রভুই তাঁর ভাববাদীদের মাধ্যমে এই আদেশ দিলেন। 26 অতএব লেবীয়েরা দাউদের বাজনাগুলি নিয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল, এবং যাজকেরাও তাদের শিঙাগুলি নিয়ে দাঁড়িয়েছিলেন।

    27 হিষ্কিয় যজ্ঞবেদিতে হোমবলি উৎসর্গ করার আদেশ দিলেন। বলিদান শুরু হওয়ার সাথে সাথে সদাপ্রভুর উদ্দেশে গান গাওয়াও শুরু হল, গানের সাথে শিঙা ও ইস্রায়েলের রাজা দাউদের বাজনাগুলিও বাজানো হল। 28 যখন বাদ্যকরেরা বাজনা বাজাচ্ছিল ও শিঙাগুলিও বাজানো হচ্ছিল, তখন সমগ্র জনসমাজ আরাধনায় নতমস্তক হল। হোমবলি উৎসর্গ করা সমাপ্ত না হওয়া পর্যন্ত এসব চালিয়ে যাওয়া হল।

    29 বলিদানের কাজ সম্পন্ন হওয়ার পর, রাজা ও তাঁর সাথে সেখানে উপস্থিত প্রত্যেকে নতজানু হয়ে আরাধনা করলেন। 30 রাজা হিষ্কিয় ও তাঁর কর্মকর্তারা লেবীয়দের আদেশ দিলেন, তারা যেন দাউদের ও দর্শক আসফের লেখা গান গেয়ে সদাপ্রভুর প্রশংসা করে। অতএব তারা খুশিমনে প্রশংসার গান গেয়েছিল এবং মাটিতে মাথা ঠেকিয়ে আরাধনা করল।

  11. 5 “পরে তুমি ঈশ্বরের গিবিয়াতে যাবে, যেখানে ফিলিস্তিনীদের একটি সেনা-ছাউনি আছে। নগরে পৌঁছাতে না পৌঁছাতেই, তুমি একদল ভাববাদীকে শোভাযাত্রা করে টিলা থেকে নেমে আসতে দেখবে। তাঁদের সামনে সামনে লোকেরা দোতারা, খোল, বাঁশি ও বীণা বাজাবে, এবং তাঁরা ভাববাণী বলবেন।

  12. 8 এবং তিনি সেই পুঁথিটি নেওয়া মাত্র সেই চার জীবন্ত প্রাণী ও চব্বিশজন প্রাচীনবর্গ মেষশাবকের সামনে নত হয়ে প্রণাম করলেন। তাঁদের প্রত্যেকের হাতে ছিল একটি করে বীণা ও তাদের হাতে ছিল সুগন্ধি ধূপে পরিপূর্ণ একটি সোনার পাত্র। এই ধূপ হল পবিত্রগণের প্রার্থনা। 9 আর তাঁরা একটি নতুন গীত গাইলেন:

    “তুমি ওই পুঁথি গ্রহণ করার ও

    তার সিলমোহর খোলার যোগ্য,

    কারণ তোমাকে হত্যা করা হয়েছিল,

    আর তোমার রক্ত দ্বারা তুমি

    ঈশ্বরের জন্য সব গোষ্ঠী ও ভাষাভাষী ও জাতি ও দেশ থেকে মানুষদের কিনে নিয়েছ।

    10 আমাদের ঈশ্বরের সেবা করার জন্য তুমি তাদের রাজ্য ও যাজকসমাজ করেছ,

    আর তারা পৃথিবীতে রাজত্ব করবে।”

    11 তখন আমি দৃষ্টিপাত করলাম এবং হাজার হাজার ও অযুত অযুত স্বর্গদূতের কণ্ঠস্বর শুনতে পেলাম। তাঁরা সেই সিংহাসন ও জীবন্ত প্রাণীদের ও প্রাচীনদের ঘিরে ছিলেন। 12 তাঁরা উচ্চকণ্ঠে গাইতে লাগলেন,

    “মেষশাবক, যিনি হত হয়েছিলেন,

    তিনিই পরাক্রম ও ঐশ্বর্য ও প্রজ্ঞা ও শক্তি ও সম্মান ও মহিমা ও প্রশংসা,

    গ্রহণ করার যোগ্য!”

    13 পরে আমি শুনতে পেলাম স্বর্গ ও পৃথিবী ও পৃথিবীর নিচ ও সমুদ্রের অভ্যন্তরস্থ প্রত্যেক সৃষ্ট প্রাণী এবং এই সবকিছুর মধ্যে যা আছে সে সমস্ত গাইছে:

    “যিনি সিংহাসনে উপবিষ্ট, তাঁর

    ও মেষশাবকের প্রশংসা ও সম্মান,

    মহিমা ও পরাক্রম,

    চিরকাল যুগে যুগে হোক!”

    14 সেই চারজন জীবন্ত প্রাণী বললেন, “আমেন,” আর প্রাচীনেরা ভূমিষ্ঠ হলেন ও উপাসনা করলেন।

  13. 3 ত্রিশ বছর বা তার বেশি বয়সের লেবীয়দের সংখ্যা গোনা হল, এবং পুরুষদের মোট সংখ্যা দাঁড়িয়েছিল 38,000। 4 দাউদ বললেন, “এদের মধ্যে 24,000 জন সদাপ্রভুর মন্দিরে কাজ করার দায়িত্ব পালন করবে এবং 6,000 জন হবে কর্মকর্তা ও বিচারক। 5 4,000 জন হবে দ্বাররক্ষী ও বাকি 4,000 জন সেইসব বাদ্যযন্ত্র নিয়ে সদাপ্রভুর প্রশংসা করবে, যেগুলি আমি সেই উদ্দেশ্যেই সরবরাহ করলাম।”

  14. 1 হে ধার্মিকেরা, সদাপ্রভুর আনন্দধ্বনি করো;

    তাঁর প্রশংসা করা ন্যায়পরায়ণদের উপযুক্ত।

    2 তোমরা বীণাতে সদাপ্রভুর প্রশংসা করো;

    দশতন্ত্রী সুরবাহারে তাঁর উদ্দেশে সংগীত করো।

    3 তাঁর উদ্দেশে নতুন গান গাও;

    নিপুণ হাতে বাজাও ও আনন্দধ্বনি করো।

    4 সদাপ্রভুর বাক্য সঠিক ও সত্য;

    তিনি যা কিছু করেন সবকিছুতেই বিশ্বস্ত।

  15. 4 তখন রাজঘোষক উচ্চস্বরে ঘোষণা করলেন, “প্রত্যেক বংশ, জাতি ও ভাষার মানুষগণ, আপনাদের প্রতি এই আদেশ দেওয়া হয়েছে: 5 যখনই আপনারা শিঙ্গা, বাঁশি, সেতার, সুরবাহার, বীণা, সানাই ও সর্বপ্রকার যন্ত্রের বাজনা শুনবেন আপনারা উপুড় হয়ে রাজা নেবুখাদনেজারের স্থাপিত সোনার মূর্তিকে আরাধনা করবেন। 6 কেউ যদি উপুড় হয়ে আরাধনা না করে, তাকে তৎক্ষণাৎ জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হবে।”

    7 অতএব প্রত্যেক বংশ, জাতি ও ভাষার মানুষগণ যখন শিঙ্গা, বাঁশি, সেতার, সুরবাহার, বীণা ও সর্বপ্রকার যন্ত্রের বাজনা শুনলেন, তারা উপুড় হলেন ও রাজা নেবুখাদনেজারের প্রতিষ্ঠিত সোনার মূর্তিকে আরাধনা করল।

  16. 19 ফরৌণের ঘোড়া, রথ ও ঘোড়সওয়ারেরা যখন সমুদ্রে তলিয়ে গেল, তখন সদাপ্রভু তাদের উপর সমুদ্রের জলরাশি ফিরিয়ে আনলেন, কিন্তু ইস্রায়েলীরা সমুদ্রের একদিক থেকে অন্যদিকে শুকনো জমির উপর দিয়ে হেঁটে চলে গেল। 20 তখন মহিলা ভাববাদী মরিয়ম, হারোণের দিদি, নিজের হাতে একটি খঞ্জনি তুলে নিলেন, এবং সব মহিলা তাঁর দেখাদেখি খঞ্জনি বাজিয়ে নেচেছিল। 21 মরিয়ম তাদের কাছে গান গাইলেন:

    “সদাপ্রভুর উদ্দেশে গাও গান,

    কারণ তিনি অত্যন্ত মহিমান্বিত।

    ঘোড়া ও সওয়ার উভয়কেই

    তিনি করেছেন সমুদ্রে নিক্ষিপ্ত।”

  17. 4 লেবীয়দের মধ্যে কয়েকজনকে তিনি সদাপ্রভুর নিয়ম-সিন্দুকের সামনে পরিচর্যা করার, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গুণকীর্তন করার, তাঁকে ধন্যবাদ জানানোর, ও তাঁর প্রশংসা করার জন্য নিযুক্ত করলেন: 5 তাদের মধ্যে প্রধান ছিলেন আসফ, পদমর্যাদায় তাঁর অধঃস্তন ছিলেন সখরিয়, পরে ছিলেন যাশীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, মত্তিথিয়, ইলীয়াব, বনায়, ওবেদ-ইদোম ও যিয়ীয়েল। তাদের খঞ্জনি ও বীণা বাজাতে হত, আসফকে সুরবাহারে ঝংকার তুলতে হত, 6 এবং যাজক বনায় ও যহসীয়েলকে পর্যায়ক্রমে ঈশ্বরের নিয়ম-সিন্দুকের সামনে শিঙা বাজাতে হত।

    7 সেদিন দাউদ এইভাবে সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা জানানোর জন্য প্রথমেই আসফ ও তাঁর সঙ্গীসাথীদের নিযুক্ত করলেন:

    8 সদাপ্রভুর প্রশংসা করো, তাঁর নাম ঘোষণা করো;

    জাতিদের জানাও তিনি কী করেছেন।

    9 তাঁর উদ্দেশে গান গাও, তাঁর উদ্দেশে প্রশংসাগীত গাও;

    তাঁর সুন্দর সুন্দর সব কাজের কথা বলো।

  18. 4 সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো,

    প্রশংসায় মেতে ওঠো ও আনন্দগান করো;

    5 বীণা সহযোগে সদাপ্রভুর উদ্দেশে গান গাও,

    বীণা সহযোগে ও গানের শব্দে,

    6 তূরীধ্বনির শব্দে এবং শিঙার সুদীর্ঘ শব্দে—

    রাজা সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো।

    7 সমুদ্র ও তার মধ্যে যা কিছু আছে গর্জন করুক,

    পৃথিবী ও তাঁর মধ্যে যারা সবাই বসবাস করে।

    8 নদীরা হাততালি দিক,

    পর্বতগুলি একসঙ্গে আনন্দগান করুক;

    9 সদাপ্রভুর সামনে তারা গান করুক;

    কারণ তিনি জগতের বিচার করতে আসছেন।

    তিনি ধার্মিকতায় এই পৃথিবী

    এবং ন্যায়ে জাতিগণের বিচার করবেন।

  19. 25 প্রায় মাঝরাতে পৌল ও সীল প্রার্থনা এবং ঈশ্বরের উদ্দেশে স্তবগান করছিলেন। অন্য কারাবন্দিরা তা শুনছিল। 26 হঠাৎই সেখানে এমন এক ভয়ংকর ভূমিকম্প হল যে, কারাগারের ভিত পর্যন্ত কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে কারাগারের সব দরজা খুলে গেল এবং বন্দিদের শিকল খসে পড়ল।

  20. 21 “আমি তোমাদের ধর্মীয় উৎসবগুলি ঘৃণা করি, অগ্রাহ্য করি;

    তোমাদের সভাগুলি আমি সহ্য করতে পারি না।

    22 তোমরা যদিও আমার কাছে হোমবলি ও শস্য-নৈবেদ্যগুলি উপস্থিত করো,

    আমি সেগুলি গ্রহণ করব না।

    তোমরা যদিও নধর পশুর মঙ্গলার্থক বলি উৎসর্গ করো,

    আমি সেগুলি চেয়েও দেখব না।

    23 তোমাদের গানবাজনার শব্দ দূর করো!

    আমি তোমাদের বীণার ঝংকার শুনতে চাই না।

    24 কিন্তু ন্যায়বিচার নদীর মতো প্রবাহিত হোক,

    ধার্মিকতা কখনও শুকিয়ে না যাওয়া স্রোতের মতো হোক!

  21. 1 তারপর আমি তাকিয়ে দেখলাম, আমার সামনে সিয়োন পর্বতের উপরে দাঁড়িয়েছিলেন সেই মেষশাবক ও তাঁর সঙ্গে ছিল সেই 1,44,000 জন মানুষ, যাদের কপালে তাঁর নাম ও তাঁর পিতার নাম লেখা ছিল। 2 আর আমি স্বর্গ থেকে প্রবহমান মহা জলস্রোতের মতো গর্জন ও বজ্রপাতের মতো শব্দ শুনতে পেলাম। যে শব্দ আমি শুনলাম, মনে হল যেন কোনো বীণাবাদকের দল তাদের বীণা বাজাচ্ছে। 3 আর তাঁরা সেই সিংহাসনের সামনে এবং চারজন সজীব প্রাণীর ও প্রাচীনদের সামনে এক নতুন গীত গাইলেন। পৃথিবী থেকে মুক্ত করা সেই 1,44,000 জন ব্যক্তি ছাড়া আর কেউই সেই গান শিখতে পারল না।

  22. 1 যখন সিয়োনের কথা আমাদের মনে পড়ত

    ব্যাবিলনের নদীতীরে বসে আমরা কাঁদতাম।

    2 আমরা সেখানে চিনার গাছে

    বীণাগুলি ঝুলিয়ে রাখতাম,

    3 কারণ সেখানে আমাদের বন্দিকারীরা গান শুনতে চাইত,

    আমাদের অত্যাচারীরা আনন্দগানের দাবি করত;

    তারা বলত “সিয়োনের গান, একটি গান আমাদের শোনাও!”

    4 কিন্তু কীভাবে আমরা সদাপ্রভুর গান গাইব

    যখন আমরা বিদেশে বসবাস করছি?

    5 হে জেরুশালেম, আমি যদি তোমাকে ভুলে যাই,

    তবে যেন আমার ডান হাত তার দক্ষতা হারিয়ে ফেলে।

    6 যদি আমি তোমাকে ভুলে যাই,

    আর যদি আমি জেরুশালেমকে

    আমার সর্বাধিক আনন্দ বলে গণ্য না করি,

    তবে যেন আমার জিভ মুখের তালুতে আটকে যায়।

  23. 8 খঞ্জনির উচ্চশব্দ শান্ত হয়ে গেছে,

    ফূর্তিবাজদের হৈ হট্টগোল স্তব্ধ হয়েছে,

    আনন্দমুখর বীণার রব শোনা যায় না।

    9 আর তারা গান গেয়ে সুরা পান করে না,

    পানকারীদের মুখে সুরা তেঁতো লাগে।

  24. 1 তখন মোশি ও ইস্রায়েলীরা সদাপ্রভুর উদ্দেশে এই গান গাইলেন:

    “আমি সদাপ্রভুর উদ্দেশে গান গাইব,

    কারণ তিনি অত্যন্ত মহিমান্বিত।

    ঘোড়া ও সওয়ার উভয়কেই

    তিনি সমুদ্রে নিক্ষেপ করেছেন।

    2 “সদাপ্রভু আমার শক্তি ও আমার সুরক্ষা;

    তিনি হলেন আমার পরিত্রাণ।

    তিনি আমার ঈশ্বর, এবং আমি তাঁর প্রশংসা করব,

    আমার পৈত্রিক ঈশ্বর, এবং আমি তাঁকে মহিমান্বিত করব।

  25. 13 তোমাদের মধ্যে কেউ কি সমস্যায় ভুগছে? সে প্রার্থনা করুক। কেউ কি সুখে আছে? সে প্রশংসাগান করুক।

  26. 1 এসো, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দগান করি;

    আমাদের পরিত্রাণের শৈলের উদ্দেশে উচ্চস্বরে গান গাই।

    2 আমরা ধন্যবাদের সঙ্গে তাঁর সামনে যাই

    সংগীত ও গান দিয়ে তাঁর উচ্চপ্রশংসা করি।

  27. 30 আর তিনি সদাপ্রভুর উদ্দেশে মানত করে বললেন: “তুমি যদি আমার হাতে অম্মোনীয়দের সমর্পণ করো, 31 তবে অম্মোনীয়দের উপরে জয়লাভ করে ফিরে আসার সময় যা কিছু আমার বাড়ির দরজা দিয়ে বেরিয়ে আমার সঙ্গে দেখা করতে আসবে, তা সদাপ্রভুরই হবে, এবং আমি সেটি এক হোমবলিরূপে উৎসর্গ করব।”

    32 পরে যিপ্তহ অম্মোনীয়দের সঙ্গে যুদ্ধ করতে গেলেন, এবং সদাপ্রভু তাদের তাঁর হাতে সমর্পণ করলেন। 33 তিনি অরোয়ের থেকে মিন্নীতের পার্শ্ববর্তী এলাকার কুড়িটি নগর এবং আবেল-করামীম পর্যন্ত বিস্তৃত সমগ্র অঞ্চলটি বিধ্বস্ত করলেন। এইভাবে ইস্রায়েল অম্মোনকে শায়েস্তা করল।

    34 যিপ্তহ যখন মিস্‌পায় তাঁর ঘরে ফিরে এলেন, তখন যে তাঁর সঙ্গে দেখা করার জন্য বের হয়ে এল সে ছিল তাঁর মেয়ে, এবং সে খঞ্জনি বাজিয়ে নাচতে নাচতে আসছিল! সে তাঁর একমাত্র সন্তান। সে ছাড়া তাঁর আর কোনও ছেলে বা মেয়ে ছিল না। 35 তাকে দেখামাত্রই যিপ্তহ তাঁর পোশাক ছিঁড়ে ফেলে চিৎকার করে উঠলেন, “হায় হায়, বাছা! তুমি আমাকে শোকাকুল করে দিলে এবং আমি বিধ্বস্ত হয়ে গেলাম। আমি সদাপ্রভুর কাছে মানত করেছি, যা আমি ভঙ্গ করতে পারব না।”

  28. 6 দাউদ ও ইস্রায়েলীরা সবাই যিহূদা দেশের বালা (কিরিয়ৎ-যিয়ারীম) থেকে দুই করূবের মাঝে বিরাজমান সদাপ্রভু ঈশ্বরের সেই নিয়ম-সিন্দুকটি নিয়ে আসার জন্য সেখানে গেলেন—যে সিন্দুকটি তাঁরই নামে পরিচিত।

    7 তারা ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি একটি নতুন গাড়িতে চাপিয়ে অবীনাদবের বাড়ি থেকে বের করলেন, এবং উষ ও অহিয়ো গাড়িটি চালাচ্ছিল। 8 গান গেয়ে এবং বীণা, খঞ্জনি, তবলা, সুরবাহার ও করতাল বাজিয়ে দাউদ ও ইস্রায়েলীরা সবাই সর্বশক্তি দিয়ে ঈশ্বরের সামনে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন।

  29. 43 ঈশ্বর তাদের প্রচুর আনন্দ দান করেছেন বলে সেদিন লোকেরা বড়ো একটি উৎসর্গের অনুষ্ঠান করল ও খুব আনন্দ করল। স্ত্রীলোকেরা ও ছোটরাও আনন্দ করল। জেরুশালেমের আনন্দধ্বনি অনেক দূর পর্যন্ত শোনা গেল।

  30. সংগীত পরিচালকের জন্য। গিত্তীৎ অনুসারে। আসফের গীত।

    1 ঈশ্বর, যিনি আমাদের বল, তাঁর উদ্দেশে আনন্দগান করো;

    যাকোবের ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি করো!

    2 সংগীত শুরু করো, খঞ্জনিতে তালি দাও,

    সুমধুর বীণা আর সুরবাহার বাজাও।

    3 অমাবস্যা ও পূর্ণিমায়, আমাদের উৎসবের দিনে,

    শিঙার সুদীর্ঘ শব্দ করো;

    4 ইস্রায়েলের জন্য এই হল ঈশ্বরের রায়,

    যাকোবের ঈশ্বরের আদেশ।

  31. 12 রাজামশাই সদাপ্রভুর মন্দিরের ও রাজপ্রাসাদের খুঁটি নির্মাণ করার জন্য, এবং সুদক্ষ বাদ্যকরদের জন্য বীণা ও সুরবাহার তৈরি করার কাজে চন্দনকাঠ ব্যবহার করতেন। সেদিন থেকে আজ পর্যন্ত এত চন্দনকাঠ আর কখনও আমদানি করা হয়নি বা চোখে দেখাও যায়নি।)

  32. 2 আর আমি দেখলাম, যেন আগুন মেশানো এক গনগনে কাচময় সমুদ্র, আর সেই সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছে সেইসব মানুষ, যাঁরা সেই পশু ও তার মূর্তি ও তার নামের সংখ্যার উপরে বিজয়ী হয়েছে। তাঁদের হাতে আছে ঈশ্বরের দেওয়া বীণা। 3 তাঁরা ঈশ্বরের দাস মোশির গীত ও মেষশাবকের গীত গাইছেন:

    “প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান,

    মহৎ ও বিস্ময়কর তোমার কর্মসকল;

    যুগপর্যায়ের রাজা,

    ন্যায়সংগত ও সত্য তোমার যত পথ।

    4 হে প্রভু, কে না তোমাকে ভয় করবে

    ও তোমার নামের মহিমা করবে?

    কারণ কেবলমাত্র তুমিই পবিত্র।

    সর্বজাতি এসে তোমার সামনে উপাসনা করবে,

    কারণ তোমার ধর্মময় ক্রিয়াকলাপ প্রকাশিত হয়েছে।”

  33. 27 ইত্যবসরে দাউদ মিহি মসিনার পোশাক গায়ে দিলেন, সেই নিয়ম-সিন্দুক বহনকারী লেবীয়েরা সবাই, তথা সংগীতজ্ঞরা, ও গায়কদলের গান পরিচালনাকারী কননিয়ও একই ধরনের পোশাক গায়ে দিলেন। দাউদ আবার মসিনার এক এফোদও গায়ে দিলেন। 28 অতএব ইস্রায়েলে সবাই চিৎকার করে করে, মদ্দা মেষের শিং ও শিঙা এবং সুরবাহার বাজিয়ে, ও খঞ্জনি ও বীণাও বাজিয়ে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি ফিরিয়ে এনেছিল।

  34. 12 অথলিয়া লোকজনের দৌড়াদৌড়ির ও রাজার উদ্দেশে হর্ষধ্বনির শব্দ শুনে সদাপ্রভুর মন্দিরে তাদের কাছে চলে গেলেন। 13 তিনি তাকিয়ে দেখতে পেয়েছিলেন যে রাজা মন্দিরের প্রবেশদ্বারে তাঁর স্তম্ভের পাশে দাঁড়িয়ে আছেন। কর্মকর্তারা ও শিঙাবাদকেরা রাজার পাশেই আছে, এবং দেশের সব লোকজন আনন্দ করছে ও শিঙা বাজাচ্ছে, এবং বাদ্যকরেরা তাদের বাজনাগুলি নিয়ে প্রশংসাগান পরিচালনা করছে। তখন অথলিয়া তাঁর কাপড় ছিঁড়ে চিৎকার করে উঠেছিলেন, “রাজদ্রোহ, রাজদ্রোহ!”

  35. 31 আমার বীণা শোকের সুর তুলছে,

    ও আমার বাঁশি হাহাকারের শব্দ করছে।

  36. সংগীত পরিচালকের জন্য। কোরহ বংশের সন্তানদের মস্কীল। সুর: “লিলিফুলের গান।” বিবাহ সংগীত।

    1 যখন আমি রাজার কাছে শ্লোক পাঠ করি

    সুন্দর বাক্য আমার হৃদয়কে আলোড়িত করে;

    আমার জিভ সুদক্ষ লেখকের কলমের মতো।

  37. 22 হে ঈশ্বর, তোমার বিশ্বস্ততার জন্য

    আমি বীণা সহযোগে তোমার প্রশংসা করব;

    হে ইস্রায়েলের পবিত্রজন,

    সুরবাহার দিয়ে আমি তোমার প্রশংসা করব।

    23 আমার ঠোঁট উচ্চধ্বনি করবে

    আর তোমার প্রশংসা করবে

    কারণ তুমি আমাকে মুক্ত করেছ।

  38. 18 তখন রাজা প্রাসাদে ফিরে গেলেন কিন্তু কিছু খাওয়াদাওয়া না করে ও কোনো আমোদ-প্রমোদ না করে, রাত্রি কাটালেন; এবং সারারাত ঘুমাতে পারলেন না।

  39. 30 পরে তাঁরা একটি গান করে সেখান থেকে বের হয়ে জলপাই পর্বতে গেলেন।

  40. 7 হে ঈশ্বর, আমার হৃদয় তোমাতে অবিচল,

    আমার হৃদয় অবিচল;

    আমি গান গাইব ও সংগীত রচনা করব।

    8 জেগে ওঠো, হে আমার প্রাণ!

    জেগে ওঠো, বীণা ও সুরবাহার!

    আমি প্রত্যুষকে জাগিয়ে তুলব।

    9 হে সদাপ্রভু, জাতিদের মাঝে আমি তোমার প্রশংসা করব;

    লোকেদের মাঝে আমি তোমার স্তব করব।

    10 কারণ তোমার অবিচল প্রেম আকাশমণ্ডল ছুঁয়েছে;

    তোমার বিশ্বস্ততা গগনচুম্বী।

    11 হে ঈশ্বর, আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত হও;

    তোমার মহিমা সারা পৃথিবীতে ব্যাপ্ত হোক।

  41. একটি গীত। বিশ্রামবারের জন্য রচিত।

    1 সদাপ্রভুর প্রশংসা করা

    এবং, হে পরাৎপর, তোমার নামের উদ্দেশে গান করা, উত্তম।

    2 দশ-তারের সুরবাহার

    এবং বীণার সুর সহযোগে

    3 সকালে তোমার অবিচল প্রেম

    এবং রাতে তোমার বিশ্বস্ততা প্রচার করা, উত্তম।

  42. 1 সদাপ্রভুর প্রশংসা করো।

    সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও,

    তাঁর বিশ্বস্ত ভক্তজনের সমাবেশে তাঁর প্রশংসা করো।

    2 ইস্রায়েল তার সৃষ্টিকর্তায় আনন্দ করুক;

    সিয়োনের লোকেরা তাদের রাজাতে উল্লাস করুক।

    3 তারা নৃত্যসহকারে তাঁর নামের প্রশংসা করুক

    আর খঞ্জনি ও বীণা দিয়ে তাঁর উদ্দেশে সংগীত করুক।

  43. 23 যীশু সেই সমাজভবনের অধ্যক্ষের বাড়িতে প্রবেশ করে দেখলেন বাঁশি-বাদকেরা রয়েছে ও লোকেরা শোরগোল করছে। 24 তিনি বললেন, “তোমরা চলে যাও। মেয়েটি মারা যায়নি, সে ঘুমিয়ে আছে।” তারা কিন্তু তাঁকে উপহাস করতে লাগল।

  44. 8 যিহোশূয় যখন লোকদের একথা বললেন, তখন সাতজন যাজক সাতটি শিঙা বহন করে সদাপ্রভুর সামনে সামনে এগিয়ে গেলেন ও তাঁদের শিঙাগুলি বাজাতে লাগলেন, এবং সদাপ্রভুর নিয়ম-সিন্দুক তাঁদের অনুগামী হল।

  45. 6 যাজকেরা তাদের স্থানে গিয়ে দাঁড়িয়েছিলেন, এবং লেবীয়েরাও সদাপ্রভুর উদ্দেশ্যে বাজানোর উপযোগী সেই বাজনাগুলি নিয়ে দাঁড়িয়ে গেল, যেগুলি রাজা দাউদ সদাপ্রভুর প্রশংসা করার জন্য তৈরি করিয়েছিলেন এবং সেগুলি তখনই বাজানো হত, যখন এই বলে তিনি ধন্যবাদ জানাতেন, “তাঁর প্রেম চিরস্থায়ী।” লেবীয়দের উল্টোদিকে দাঁড়িয়ে যাজকেরা তাদের শিঙাগুলি বাজিয়েছিলেন, এবং ইস্রায়েলীরা সবাই সেখানে দাঁড়িয়েছিল।

  46. 7 স্তবসহ সদাপ্রভুর উদ্দেশে ধন্যবাদ করো;

    বীণার ঝঙ্কারে আমাদের ঈশ্বরের উদ্দেশে গান গাও।

  47. 12 “হে মানবসন্তান, সোরের রাজার জন্য তুমি বিলাপ করে বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন,

    “ ‘তুমি ছিলে নিখুঁতের মুদ্রাংক,

    জ্ঞানে পূর্ণ এবং সৌন্দর্যে নিখুঁত।

    13 তুমি ঈশ্বরের বাগান

    এদনে ছিলে;

    প্রত্যেক মূল্যবান পাথরে তুমি সজ্জিত ছিলে:

    পোখরাজ, পীতমণি, হীরা,

    বৈদূর্যমণি, গোমেদ, সূর্যকান্তমণি,

    নীলকান্তমণি, ফিরোজা ও পান্না।

    তোমার অলংকার এবং কারুকার্য সোনা দিয়ে তৈরি করা হয়েছিল;

    তুমি যেদিন সৃষ্টি হয়েছিলে সেইদিন এগুলি তৈরি করা হয়েছিল।

    14 রক্ষাকারী করূব হিসেবে তোমাকে অভিষেক করা হয়েছিল,

    কারণ সেইভাবেই আমি তোমাকে অভিষিক্ত করেছিলাম।

    তুমি ঈশ্বরের পবিত্র পাহাড়ে ছিলে;

    তুমি অগ্নিময় পাথরের মধ্যে দিয়ে হাঁটাচলা করতে।

    15 তোমার সৃষ্টির দিন থেকে

    তোমার চালচলনে তুমি নির্দোষ ছিলে

    যতক্ষণ না তোমার মধ্যে মন্দতা পাওয়া গেল।

  48. 11 তোমার বীণাগুলির কোলাহল সমেত

    তোমার সমস্ত সমারোহ কবরে নামানো হয়েছে;

    শূককীট তোমার নিচে ছড়ানো হয়েছে,

    আর কীটেরা তোমাকে আবৃত করে।

  49. 13 আমি তোমার গানের শব্দ থামিয়ে দেব এবং তোমার বীণার সংগীত আর শোনা যাবে না।

  50. 26 পরে তাঁরা একটি গান করে সেখান থেকে বের হয়ে জলপাই পর্বতে গেলেন।

  51. 15 তাহলে আমি কী করব? আমি আমার আত্মাতে প্রার্থনা করব, কিন্তু আমি আমার বুদ্ধি-সহযোগেও প্রার্থনা করব। আমি আমার আত্মাতে গান গাইব, কিন্তু আমার বোধশক্তিতেও গান গাইব।

  52. 1 সেদিন দবোরা এবং অবীনোয়মের ছেলে বারক এই গানটি গাইলেন:

    2 “ইস্রায়েলের নেতারা যখন নেতৃত্বভার হাতে নিলেন,

    প্রজারা যখন স্বেচ্ছায় নিজেদের উৎসর্গ করল—

    সদাপ্রভুর প্রশংসা করো!

    3 “হে রাজারা, একথা শোনো! হে শাসকেরা, কর্ণপাত করো!

    আমি, আমিই সদাপ্রভুর উদ্দেশে গান গাইব;

    গানে গানে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করব।

  53. 22 প্রধান-লেবীয় কননিয়কে গানের গুরু করে দেওয়া হল; সেটিই ছিল তাঁর দায়িত্ব, কারণ তিনি সে কাজে যথেষ্ট পারদর্শী ছিলেন।

  54. 64 সর্বমোট তাদের সংখ্যা ছিল 42,360 জন। 65 এছাড়া তাদের দাস-দাসী ছিল 7,337 জন; এবং তাদের 200 জন গায়ক-গায়িকাও ছিল।

  55. প্রধান সংগীত পরিচালকের জন্য। সুর: “পুত্রের মৃত্যু” দাউদের গীত।

    1 আমার সমস্ত অন্তর দিয়ে, হে সদাপ্রভু, আমি তোমার স্তব করব;

    আমি তোমার আশ্চর্য কাজসকল ঘোষণা করব।

    2 আমি আনন্দ করব ও তোমাতে উল্লাস করব;

    হে পরাৎপর, আমি তোমার নামের প্রশংসাগান করব।

  56. দাউদের সংগীত।

    1 হে ঈশ্বর, আমার হৃদয় তোমাতে অবিচল;

    আমি আমার সমস্ত প্রাণ দিয়ে গান গাইব ও সংগীত রচনা করব।

    2 জেগে ওঠো, বীণা ও সুরবাহার!

    আমি প্রত্যুষকে জাগিয়ে তুলব।

    3 হে সদাপ্রভু, জাতিদের মাঝে আমি তোমার প্রশংসা করব;

    লোকেদের মাঝে আমি তোমার স্তব করব।

    4 কারণ তোমার অবিচল প্রেম আকাশমণ্ডলের ঊর্ধ্বে;

    তোমার বিশ্বস্ততা গগনচুম্বী।

  57. 9 হে আমার ঈশ্বর, আমি তোমার উদ্দেশে এক নতুন গান গাইব;

    দশ-তারের বীণায় আমি তোমার জন্য সংগীত রচনা করব।

  58. 15 সেই সময়ে, সোর একজন রাজার জীবনকাল, অর্থাৎ সত্তর বছরের জন্য বিস্মৃত হবে। কিন্তু এই সত্তর বছরের শেষে বেশ্যাদের এই গানের মতো সোরের অবস্থা হবে:

    16 “ওহে ভুলে যাওয়া বেশ্যা,

    তোমার বীণা তুলে নগরের মধ্য দিয়ে যাও;

    ভালো করে বীণা বাজাও, অনেক গান গাও,

    যেন তোমাকে স্মরণ করা হয়।”

  59. 33 আমার সারা জীবন আমি সদাপ্রভুর জয়গান করব;

    আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার ঈশ্বরের প্রশংসা করব।

    34 আমার ধ্যান তাঁর কাছে যেন সুমধুর হয়,

    কেননা আমি সদাপ্রভুতে উল্লাস করি।

  60. 10 ফলবাগিচাগুলি থেকে আনন্দ ও খুশি সরিয়ে নেওয়া হবে;

    আঙুরক্ষেতে কেউই গান বা হৈ-হল্লা করবে না।

    কুণ্ডগুলিতে কেউই দ্রাক্ষারস মাড়াই করবে না,

    কারণ আনন্দের চিৎকার আমি একেবারেই বন্ধ করেছি।

  61. 1 আমি যদি সব মানুষের ও দূতদেরও ভাষায় কথা বলি, কিন্তু আমার ভালোবাসা না থাকে, তাহলে আমি শুধু এক অনুনাদী কাঁসরঘণ্টা বা ঝনঝনকারী করতাল।

  62. 4 সাতজন যাজক নিয়ম-সিন্দুকের সামনে থেকে মেষের শিং দিয়ে তৈরি শিঙা বহন করুক। সপ্তম দিনে, নগরটি সাতবার প্রদক্ষিণ করবে ও যাজকেরা শিঙা বাজাবে। 5 যখন তোমরা তাদের দীর্ঘক্ষণ ধরে শিঙা বাজাতে শুনবে, তখন সমগ্র সৈন্যবাহিনী জোরে চিৎকার করে উঠবে; তখন নগর-প্রাচীর ভেঙে পড়বে এবং সৈন্যবাহিনীর প্রত্যেকে সোজা সামনের দিকে উঠে যাবে।”

  63. 29 ঈশ্বর শলোমনকে প্রজ্ঞা ও প্রচুর পরিমাণে অর্ন্তদৃষ্টি এবং সমুদ্রতীরের বালুকণার মতো অগাধ বোধবুদ্ধি দিলেন। 30 প্রাচ্যের সব লোকজনের প্রজ্ঞা থেকে, এবং মিশরের সব প্রজ্ঞার তুলনায় শলোমনের প্রজ্ঞা ছিল অসামান্য। 31 তিনি অন্য যে কোনো লোকের, এমনকি ইষ্রাহীয় এথনের চেয়েও বেশি বিচক্ষণ ছিলেন—মাহোলের ছেলে হেমন, কলকোল ও দর্দার চেয়েও বেশি বিচক্ষণ ছিলেন। আর তাঁর সুখ্যাতি পার্শ্ববর্তী সব দেশে ছড়িয়ে পড়েছিল। 32 তিনি তিন হাজার প্রবাদবাক্য বললেন এবং এক হাজার পাঁচটি গানও লিখেছিলেন।

  64. 6 এখন ভাইবোনেরা, আমি যদি তোমাদের কাছে এসে বিশেষ বিশেষ ভাষায় কথা বলি, অথচ প্রত্যাদেশ, জ্ঞান বা ভাববাণী বা শিক্ষামূলক কোনো কথা না বলি, আমি তোমাদের কোন উপকারে লাগব? 7 এমনকি, বাঁশি বা বীণার মতো যেসব নিষ্প্রাণ বস্তু শব্দ সৃষ্টি করে, সেগুলির স্বরের মধ্যে তফাৎ সৃষ্টি না হলে, কেমন করে লোকে জানবে যে, কোন সুর বাজানো হচ্ছে? 8 আবার তূরীধ্বনির আহ্বান যদি স্পষ্ট না হয়, তাহলে যুদ্ধের জন্য কে প্রস্তুত হবে?

  65. 22 বীণাবাদক ও সংগীতজ্ঞদের গানবাজনা,

    বাঁশি-বাদক ও তূরীবাদকদের ধ্বনি, আর শোনা যাবে না।

    কোনও বাণিজ্যের কোনো শ্রমিককে

    আর তোমার মধ্যে পাওয়া যাবে না,

    কোনো জাঁতার শব্দ

    আর কখনও তোমার মধ্যে শোনা যাবে না।