77 Bible Verses About Singing
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
18 সুরা পান করে মত্ত হোয়ো না, তা ভ্রষ্টাচারের পথে নিয়ে যায়; তার পরিবর্তে আত্মায় পরিপূর্ণ হও। 19 গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে পরস্পর ভাব বিনিময় করো। প্রভুর উদ্দেশে গীত গাও, হৃদয়ে সুরের ঝংকার তোলো। 20 আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে সব বিষয়ের জন্য সবসময় পিতা ঈশ্বরকে ধন্যবাদ দাও।
-
16 তোমাদের অন্তরে খ্রীষ্টের বাক্য প্রচুর পরিমাণে অবস্থিতি করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় বিভূষিত হয়ে পরস্পরকে শিক্ষাদান ও সচেতন করো এবং গীত, স্তুতি ও আত্মিক সংকীর্তনে মুখর হয়ে ঈশ্বরের প্রতি তোমাদের হৃদয়ের কৃতজ্ঞতায় তা করো। 17 আর কথায় ও কাজে, তোমরা যা কিছুই করো, সবই প্রভু যীশুর নামে করো, তাঁরই মাধ্যমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে তা করো।
-
1 এসো, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দগান করি;
আমাদের পরিত্রাণের শৈলের উদ্দেশে উচ্চস্বরে গান গাই।
2 আমরা ধন্যবাদের সঙ্গে তাঁর সামনে যাই
সংগীত ও গান দিয়ে তাঁর উচ্চপ্রশংসা করি।
-
24 এই ধরনের আদেশ পেয়ে, সে তাঁদের কারাগারের ভিতরের ঘরে নিয়ে গেল এবং কাঠের বেড়ির মধ্যে তাঁদের পা আটকে দিল।
25 প্রায় মাঝরাতে পৌল ও সীল প্রার্থনা এবং ঈশ্বরের উদ্দেশে স্তবগান করছিলেন। অন্য কারাবন্দিরা তা শুনছিল। 26 হঠাৎই সেখানে এমন এক ভয়ংকর ভূমিকম্প হল যে, কারাগারের ভিত পর্যন্ত কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে কারাগারের সব দরজা খুলে গেল এবং বন্দিদের শিকল খসে পড়ল।
-
8 এবং তিনি সেই পুঁথিটি নেওয়া মাত্র সেই চার জীবন্ত প্রাণী ও চব্বিশজন প্রাচীনবর্গ মেষশাবকের সামনে নত হয়ে প্রণাম করলেন। তাঁদের প্রত্যেকের হাতে ছিল একটি করে বীণা ও তাদের হাতে ছিল সুগন্ধি ধূপে পরিপূর্ণ একটি সোনার পাত্র। এই ধূপ হল পবিত্রগণের প্রার্থনা। 9 আর তাঁরা একটি নতুন গীত গাইলেন:
“তুমি ওই পুঁথি গ্রহণ করার ও
তার সিলমোহর খোলার যোগ্য,
কারণ তোমাকে হত্যা করা হয়েছিল,
আর তোমার রক্ত দ্বারা তুমি
ঈশ্বরের জন্য সব গোষ্ঠী ও ভাষাভাষী ও জাতি ও দেশ থেকে মানুষদের কিনে নিয়েছ।
10 আমাদের ঈশ্বরের সেবা করার জন্য তুমি তাদের রাজ্য ও যাজকসমাজ করেছ,
আর তারা পৃথিবীতে রাজত্ব করবে।”
11 তখন আমি দৃষ্টিপাত করলাম এবং হাজার হাজার ও অযুত অযুত স্বর্গদূতের কণ্ঠস্বর শুনতে পেলাম। তাঁরা সেই সিংহাসন ও জীবন্ত প্রাণীদের ও প্রাচীনদের ঘিরে ছিলেন। 12 তাঁরা উচ্চকণ্ঠে গাইতে লাগলেন,
“মেষশাবক, যিনি হত হয়েছিলেন,
তিনিই পরাক্রম ও ঐশ্বর্য ও প্রজ্ঞা ও শক্তি ও সম্মান ও মহিমা ও প্রশংসা,
গ্রহণ করার যোগ্য!”
13 পরে আমি শুনতে পেলাম স্বর্গ ও পৃথিবী ও পৃথিবীর নিচ ও সমুদ্রের অভ্যন্তরস্থ প্রত্যেক সৃষ্ট প্রাণী এবং এই সবকিছুর মধ্যে যা আছে সে সমস্ত গাইছে:
“যিনি সিংহাসনে উপবিষ্ট, তাঁর
ও মেষশাবকের প্রশংসা ও সম্মান,
মহিমা ও পরাক্রম,
চিরকাল যুগে যুগে হোক!”
14 সেই চারজন জীবন্ত প্রাণী বললেন, “আমেন,” আর প্রাচীনেরা ভূমিষ্ঠ হলেন ও উপাসনা করলেন।
-
1 হে ধার্মিকেরা, সদাপ্রভুর আনন্দধ্বনি করো;
তাঁর প্রশংসা করা ন্যায়পরায়ণদের উপযুক্ত।
2 তোমরা বীণাতে সদাপ্রভুর প্রশংসা করো;
দশতন্ত্রী সুরবাহারে তাঁর উদ্দেশে সংগীত করো।
3 তাঁর উদ্দেশে নতুন গান গাও;
নিপুণ হাতে বাজাও ও আনন্দধ্বনি করো।
4 সদাপ্রভুর বাক্য সঠিক ও সত্য;
তিনি যা কিছু করেন সবকিছুতেই বিশ্বস্ত।
-
13 তোমাদের মধ্যে কেউ কি সমস্যায় ভুগছে? সে প্রার্থনা করুক। কেউ কি সুখে আছে? সে প্রশংসাগান করুক।
-
1 সদাপ্রভুর প্রশংসা করো।
সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও,
তাঁর বিশ্বস্ত ভক্তজনের সমাবেশে তাঁর প্রশংসা করো।
2 ইস্রায়েল তার সৃষ্টিকর্তায় আনন্দ করুক;
সিয়োনের লোকেরা তাদের রাজাতে উল্লাস করুক।
3 তারা নৃত্যসহকারে তাঁর নামের প্রশংসা করুক
আর খঞ্জনি ও বীণা দিয়ে তাঁর উদ্দেশে সংগীত করুক।
-
1 তোমরা সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও;
সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে গীত গাও।
2 সদাপ্রভুর উদ্দেশে গীত গাও; তাঁর নামের প্রশংসা করো;
দিনের পর দিন তাঁর পরিত্রাণ ঘোষণা করো।
3 সমস্ত জাতির মধ্যে তাঁর মহিমা আর সব লোকের মাঝে
তাঁর বিস্ময়কর কাজের কথা প্রচার করো।
-
2 আর আমি দেখলাম, যেন আগুন মেশানো এক গনগনে কাচময় সমুদ্র, আর সেই সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছে সেইসব মানুষ, যাঁরা সেই পশু ও তার মূর্তি ও তার নামের সংখ্যার উপরে বিজয়ী হয়েছে। তাঁদের হাতে আছে ঈশ্বরের দেওয়া বীণা। 3 তাঁরা ঈশ্বরের দাস মোশির গীত ও মেষশাবকের গীত গাইছেন:
“প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান,
মহৎ ও বিস্ময়কর তোমার কর্মসকল;
যুগপর্যায়ের রাজা,
ন্যায়সংগত ও সত্য তোমার যত পথ।
4 হে প্রভু, কে না তোমাকে ভয় করবে
ও তোমার নামের মহিমা করবে?
কারণ কেবলমাত্র তুমিই পবিত্র।
সর্বজাতি এসে তোমার সামনে উপাসনা করবে,
কারণ তোমার ধর্মময় ক্রিয়াকলাপ প্রকাশিত হয়েছে।”
-
17 তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে আছেন,
সেই মহাযোদ্ধা যিনি তোমাকে বাঁচান।
তিনি তোমাকে নিয়ে খুবই আনন্দিত হবেন;
তাঁর ভালোবাসায় তিনি তোমাকে আর তিরস্কার করবেন না,
কিন্তু গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করবেন।”
-
30 পরে তাঁরা একটি গান করে সেখান থেকে বের হয়ে জলপাই পর্বতে গেলেন।
-
5 কিন্তু আমি তোমার অবিচল প্রেমে বিশ্বাস করি,
আমার প্রাণ তোমার পরিত্রাণে উল্লাস করে।
6 আমি সদাপ্রভুর প্রশংসা করব,
কারণ তিনি আমার মঙ্গল করেছেন।
-
একটি গীত।
1 সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও,
কারণ তিনি অবিশ্বাস্য কাজ করেছেন;
তাঁর ডান হাত ও তাঁর পবিত্র বাহু
তাঁর পক্ষে পরিত্রাণ সাধন করেছেন।
-
1 সদাপ্রভুর প্রশংসা করো,
আমাদের ঈশ্বরের উদ্দেশে প্রশংসা করা কত উত্তম,
তাঁর প্রশংসা করা কত মনোরম ও যথাযোগ্য।
-
16 দাউদ লেবীয় নেতাদের বললেন, তারা যেন খঞ্জনি, বীণা ও সুরবাহারের মতো বাদ্যযন্ত্র নিয়ে আনন্দগান গাইবার জন্য তাদের সহকর্মী লেবীয়দের নিযুক্ত করলেন।
-
33 আমার সারা জীবন আমি সদাপ্রভুর জয়গান করব;
আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার ঈশ্বরের প্রশংসা করব।
34 আমার ধ্যান তাঁর কাছে যেন সুমধুর হয়,
কেননা আমি সদাপ্রভুতে উল্লাস করি।
-
26 পরে তাঁরা একটি গান করে সেখান থেকে বের হয়ে জলপাই পর্বতে গেলেন।
-
11 যাজকেরা পরে পবিত্রস্থান ছেড়ে চলে গেলেন। সেখানে উপস্থিত যাজকেরা সবাই তাদের বিভাগের কথা না ভেবেই নিজেদের উৎসর্গ করে দিলেন। 12 যেসব লেবীয় গানবাজনা করতেন—আসফ, হেমন, যিদূথূন ও তাদের ছেলেরা ও আত্মীয়স্বজন—তারা সবাই মিহি মসিনার কাপড় গায়ে দিয়ে ও সুরবাহার, বীণা ও খঞ্জনি বাজাতে বাজাতে যজ্ঞবেদির পূর্বদিকে গিয়ে দাঁড়িয়েছিলেন। তাদের সাথে ছিলেন আরও 120 জন যাজক, যারা শিঙা বাজাচ্ছিলেন। 13 শিঙাবাদকেরা ও বাদ্যকররা সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা ও ধন্যবাদ জানানোর জন্য যুগপৎ বিভিন্ন স্কেলে একই স্বর বাজিয়ে যাচ্ছিলেন। শিঙা, সুরবাহার ও অন্যান্য বাদ্যযন্ত্রের সংগত পেয়ে গায়করাও সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা করতে গিয়ে গলার স্বর উচ্চগ্রামে তুলেছিল এবং তারা গেয়েছিল:
“তিনি মঙ্গলময়;
তাঁর প্রেম চিরস্থায়ী।”
তখন সদাপ্রভুর মন্দির মেঘে পরিপূর্ণ হয়ে উঠেছিল, 14 এবং সেই মেঘের কারণে যাজকেরা তাদের পরিচর্যা করে উঠতে পারেননি, যেহেতু সদাপ্রভুর প্রতাপে ঈশ্বরের মন্দিরটি পরিপূর্ণ হয়ে উঠেছিল।
-
25 দাউদ এবং রাজার দর্শক গাদ ও ভাববাদী নাথন ঠিক যেমনটি বলে দিলেন, সেইমতোই তিনি সুরবাহার, বীণা ও খঞ্জনি নিয়ে সদাপ্রভুর মন্দিরে লেবীয়দের দাঁড় করিয়ে দিলেন; সদাপ্রভুই তাঁর ভাববাদীদের মাধ্যমে এই আদেশ দিলেন। 26 অতএব লেবীয়েরা দাউদের বাজনাগুলি নিয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল, এবং যাজকেরাও তাদের শিঙাগুলি নিয়ে দাঁড়িয়েছিলেন।
27 হিষ্কিয় যজ্ঞবেদিতে হোমবলি উৎসর্গ করার আদেশ দিলেন। বলিদান শুরু হওয়ার সাথে সাথে সদাপ্রভুর উদ্দেশে গান গাওয়াও শুরু হল, গানের সাথে শিঙা ও ইস্রায়েলের রাজা দাউদের বাজনাগুলিও বাজানো হল। 28 যখন বাদ্যকরেরা বাজনা বাজাচ্ছিল ও শিঙাগুলিও বাজানো হচ্ছিল, তখন সমগ্র জনসমাজ আরাধনায় নতমস্তক হল। হোমবলি উৎসর্গ করা সমাপ্ত না হওয়া পর্যন্ত এসব চালিয়ে যাওয়া হল।
29 বলিদানের কাজ সম্পন্ন হওয়ার পর, রাজা ও তাঁর সাথে সেখানে উপস্থিত প্রত্যেকে নতজানু হয়ে আরাধনা করলেন। 30 রাজা হিষ্কিয় ও তাঁর কর্মকর্তারা লেবীয়দের আদেশ দিলেন, তারা যেন দাউদের ও দর্শক আসফের লেখা গান গেয়ে সদাপ্রভুর প্রশংসা করে। অতএব তারা খুশিমনে প্রশংসার গান গেয়েছিল এবং মাটিতে মাথা ঠেকিয়ে আরাধনা করল।
-
6 ঈশ্বরের উদ্দেশে স্তব করো, স্তব করো;
আমাদের রাজার উদ্দেশে স্তব করো, স্তব করো।
7 কারণ ঈশ্বরই সমস্ত পৃথিবীর রাজা;
গীত সহযোগে তাঁর উদ্দেশে স্তব করো।
-
22 হে ঈশ্বর, তোমার বিশ্বস্ততার জন্য
আমি বীণা সহযোগে তোমার প্রশংসা করব;
হে ইস্রায়েলের পবিত্রজন,
সুরবাহার দিয়ে আমি তোমার প্রশংসা করব।
23 আমার ঠোঁট উচ্চধ্বনি করবে
আর তোমার প্রশংসা করবে
কারণ তুমি আমাকে মুক্ত করেছ।
24 সারাদিন আমার জিভ
তোমার ধর্মশীলতার কথা বলবে,
কারণ যারা আমার ক্ষতি করতে চেয়েছিল
তারা লজ্জিত ও অপমানিত হয়েছে।
-
27 জেরুশালেমের প্রাচীর উৎসর্গ করার উপলক্ষে লেবীয়েরা যেখানে বাস করত সেখান থেকে তাদের জেরুশালেমে আনা হল যেন তারা করতাল, বীণা ও সুরবাহার বাজিয়ে আনন্দের সঙ্গে উৎসর্গের জন্য গান গেয়ে ধন্যবাদ দিতে পারে। 28 গায়কদের আনা হয়েছিল জেরুশালেমের নিকটবর্তী জায়গা থেকে নটোফাতীয়দের সকল গ্রাম থেকে। 29 বেথ-গিল্গল, গেবা ও অস্মাবৎ এলাকা থেকেও গায়কদের এনে জড়ো করা হল, কেননা এরা জেরুশালেমের চারপাশে এসব জায়গায় নিজেদের গ্রাম স্থাপন করেছিল।
-
16 কিন্তু আমি তোমার পরাক্রমের গান গাইব,
সকালে আমি তোমার দয়ার গান গাইব;
কারণ তুমি আমার উচ্চদুর্গ,
সংকটকালে আমার সহায়।
17 তুমি আমার বল, আমি তোমার প্রশংসাগান করব;
তুমি, হে ঈশ্বর, আমার উচ্চদুর্গ,
আমার ঈশ্বর, আমি যার উপর নির্ভর করতে পারি।
-
4 সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো,
প্রশংসায় মেতে ওঠো ও আনন্দগান করো;
5 বীণা সহযোগে সদাপ্রভুর উদ্দেশে গান গাও,
বীণা সহযোগে ও গানের শব্দে,
-
ধন্যবাদের সংগীত।
1 সমস্ত পৃথিবী! সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো।
2 মহানন্দে সদাপ্রভুর আরাধনা করো;
আনন্দগান সহকারে তাঁর সামনে এসো।
-
14 কারণ আমি যদি বিশেষ ভাষায় প্রার্থনা করি, তাহলে আমার আত্মা প্রার্থনা করে, কিন্তু আমার বুদ্ধি ফলহীন থাকে। 15 তাহলে আমি কী করব? আমি আমার আত্মাতে প্রার্থনা করব, কিন্তু আমি আমার বুদ্ধি-সহযোগেও প্রার্থনা করব। আমি আমার আত্মাতে গান গাইব, কিন্তু আমার বোধশক্তিতেও গান গাইব।
-
6 এইসব লোকজন ঈশ্বরের ভবনে পরিচর্যা করার জন্য তাদের বাবার তত্ত্বাবধানের অধীনে থেকে সুরবাহার, খঞ্জনি ও বীণা নিয়ে সদাপ্রভুর মন্দিরে গানবাজনা করতেন।
আসফ, যিদূথূন ও হেমন মহারাজের তত্ত্বাবধানের অধীনে ছিলেন। 7 তাদের সব আত্মীয়স্বজন সমেত—যারা সবাই সদাপ্রভুর উদ্দেশে গানবাজনায় প্রশিক্ষিত ও দক্ষ ছিলেন—তাদের সংখ্যা হল 288 জন। 8 ছোটো-বড়ো, শিক্ষক-ছাত্র নির্বিশেষে সবাই তাদের দায়িত্ব সুনিশ্চিত করার জন্য গুটিকাপাতের দান চাললেন।
-
11 কিন্তু যারা তোমাতে আশ্রয় নেয় তারা আনন্দ করুক;
তারা চিরকাল আনন্দগান করুক।
তোমার সুরক্ষা তাদের উপর বিছিয়ে দাও,
যেন যারা তোমার নাম ভালোবাসে, তারা তোমাতে উল্লাস করে।
-
সংগীত পরিচালকের জন্য। গিত্তীৎ অনুসারে। আসফের গীত।
1 ঈশ্বর, যিনি আমাদের বল, তাঁর উদ্দেশে আনন্দগান করো;
যাকোবের ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি করো!
2 সংগীত শুরু করো, খঞ্জনিতে তালি দাও,
সুমধুর বীণা আর সুরবাহার বাজাও।
-
সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।
1 আমি ধৈর্যসহ সদাপ্রভুর প্রতীক্ষায় ছিলাম;
তিনি আমার প্রতি মনোযোগ দিলেন আর আমার প্রার্থনা শুনলেন।
2 তিনি হতাশার গহ্বর থেকে আমাকে টেনে তুললেন,
কাদা এবং পাঁক থেকে;
তিনি এক শৈলের উপর আমার পা স্থাপন করলেন
এবং আমাকে দাঁড়াবার জন্য এক সুদৃঢ় স্থান দিলেন।
3 তিনি আমার মুখে এক নতুন গান দিলেন,
আমাদের ঈশ্বরের জন্য এক প্রশংসার গীত দিলেন।
অনেকে এসব দেখবে আর সদাপ্রভুকে সম্ভ্রম করবে
আর তাঁর উপর আস্থা স্থাপন করবে।
-
1 সদাপ্রভুর প্রশংসা করো।
ঈশ্বরের পবিত্রস্থানে তাঁর প্রশংসা করো;
বিশাল ঊর্ধ্বলোকে তাঁর প্রশংসা করো।
2 তাঁর পরাক্রমের কীর্তির জন্য তাঁর প্রশংসা করো;
তাঁর অতিক্রমকারী মহিমার জন্য তাঁর প্রশংসা করো।
3 তূরীধ্বনির শব্দে তাঁর প্রশংসা করো,
বীণা ও সুরবাহারে তাঁর প্রশংসা করো।
4 খঞ্জনি ও নৃত্যের তালে তাঁর প্রশংসা করো,
তারের যন্ত্রে ও সানাই বাজিয়ে তাঁর প্রশংসা করো,
5 করতাল বাজিয়ে তাঁর প্রশংসা করো,
করতালের উচ্চধ্বনিতে তাঁর প্রশংসা করো।
-
1 তারপর আমি তাকিয়ে দেখলাম, আমার সামনে সিয়োন পর্বতের উপরে দাঁড়িয়েছিলেন সেই মেষশাবক ও তাঁর সঙ্গে ছিল সেই 1,44,000 জন মানুষ, যাদের কপালে তাঁর নাম ও তাঁর পিতার নাম লেখা ছিল। 2 আর আমি স্বর্গ থেকে প্রবহমান মহা জলস্রোতের মতো গর্জন ও বজ্রপাতের মতো শব্দ শুনতে পেলাম। যে শব্দ আমি শুনলাম, মনে হল যেন কোনো বীণাবাদকের দল তাদের বীণা বাজাচ্ছে। 3 আর তাঁরা সেই সিংহাসনের সামনে এবং চারজন সজীব প্রাণীর ও প্রাচীনদের সামনে এক নতুন গীত গাইলেন। পৃথিবী থেকে মুক্ত করা সেই 1,44,000 জন ব্যক্তি ছাড়া আর কেউই সেই গান শিখতে পারল না। 4 এঁরা তাঁরাই, যাঁরা নারী-সংসর্গে নিজেদের কলুষিত করেননি, কারণ তাঁরা নিজেদের শুচিশুদ্ধ রেখেছিলেন। মেষশাবক যেখানেই যান, তাঁরা তাঁকে অনুসরণ করেন। তাঁদের মানুষদের মধ্য থেকে কিনে নেওয়া হয়েছিল এবং ঈশ্বর ও সেই মেষশাবকের উদ্দেশে প্রথম ফসলরূপে তাঁদের নিবেদন করা হয়েছিল।
-
31 নিয়ম-সিন্দুকটি সদাপ্রভুর গৃহে বিশ্রামস্থান লাভের পর দাউদ সেই গৃহে গানবাজনা করার দায়িত্ব যাদের হাতে তুলে দিলেন, তারা এইসব লোক। 32 যতদিন না শলোমন জেরুশালেমে সদাপ্রভুর মন্দির নির্মাণ করলেন, ততদিন তারা সমাগম তাঁবুর, সেই সমাগম তাঁবুর সামনে গানবাজনা সমেত পরিচর্যা করে গেলেন। তাদের জন্য নিরূপিত নিয়মানুসারে তারা তাদের কর্তব্য পালন করে যেতেন।
-
27 ইত্যবসরে দাউদ মিহি মসিনার পোশাক গায়ে দিলেন, সেই নিয়ম-সিন্দুক বহনকারী লেবীয়েরা সবাই, তথা সংগীতজ্ঞরা, ও গায়কদলের গান পরিচালনাকারী কননিয়ও একই ধরনের পোশাক গায়ে দিলেন। দাউদ আবার মসিনার এক এফোদও গায়ে দিলেন। 28 অতএব ইস্রায়েলে সবাই চিৎকার করে করে, মদ্দা মেষের শিং ও শিঙা এবং সুরবাহার বাজিয়ে, ও খঞ্জনি ও বীণাও বাজিয়ে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি ফিরিয়ে এনেছিল।
-
2 আমি আনন্দ করব ও তোমাতে উল্লাস করব;
হে পরাৎপর, আমি তোমার নামের প্রশংসাগান করব।
-
23 আকাশমণ্ডল, আনন্দে গান গাও, কারণ সদাপ্রভু এ কাজ করেছেন;
পৃথিবীর গভীরতম স্থান সকল, তোমরাও জয়ধ্বনি করো।
যত পাহাড়-পর্বত, সমস্ত অরণ্য ও সেগুলির মধ্যে স্থিত সব গাছপালা,
তোমরা আনন্দ সংগীতে ফেটে পড়ো,
কারণ সদাপ্রভু যাকোবকে মুক্ত করেছেন,
তিনি ইস্রায়েলে তাঁর গৌরব প্রকাশ করেন।
-
13 আকাশমণ্ডল, আনন্দে চিৎকার করো;
পৃথিবী, উল্লসিত হও;
পর্বতমালা সকলে, আনন্দগানে ফেটে পড়ো!
কারণ সদাপ্রভু তাঁর প্রজাদের সান্ত্বনা দিয়েছেন,
তাঁর অত্যাচারিত লোকেদের তিনি সহানুভূতি দেখাবেন।
-
12 তোমরা আনন্দের সঙ্গে বাইরে যাবে
এবং শান্তির সঙ্গে তোমাদের নিয়ে যাওয়া হবে;
পাহাড় ও পর্বতেরা তোমাদের সামনে
আনন্দ সংগীতে ফেটে পড়বে,
আর মাঠের সমস্ত গাছপালা
তাদের করতালি দেবে।
-
1 সেদিন দবোরা এবং অবীনোয়মের ছেলে বারক এই গানটি গাইলেন:
2 “ইস্রায়েলের নেতারা যখন নেতৃত্বভার হাতে নিলেন,
প্রজারা যখন স্বেচ্ছায় নিজেদের উৎসর্গ করল—
সদাপ্রভুর প্রশংসা করো!
3 “হে রাজারা, একথা শোনো! হে শাসকেরা, কর্ণপাত করো!
আমি, আমিই সদাপ্রভুর উদ্দেশে গান গাইব;
গানে গানে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করব।
-
33 লেবীয় কুলের যে কর্তারা গানবাজনা করতেন, তারা মন্দিরের ঘরগুলিতেই থেকে যেতেন ও তাদের অন্যান্য কাজকর্ম করা থেকে অব্যাহতি দেওয়া হল, কারণ দিনরাত তাদের নিজেদের কাজেই ব্যস্ত থাকতে হত।
-
6 দাউদ ও ইস্রায়েলীরা সবাই যিহূদা দেশের বালা (কিরিয়ৎ-যিয়ারীম) থেকে দুই করূবের মাঝে বিরাজমান সদাপ্রভু ঈশ্বরের সেই নিয়ম-সিন্দুকটি নিয়ে আসার জন্য সেখানে গেলেন—যে সিন্দুকটি তাঁরই নামে পরিচিত।
7 তারা ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি একটি নতুন গাড়িতে চাপিয়ে অবীনাদবের বাড়ি থেকে বের করলেন, এবং উষ ও অহিয়ো গাড়িটি চালাচ্ছিল। 8 গান গেয়ে এবং বীণা, খঞ্জনি, তবলা, সুরবাহার ও করতাল বাজিয়ে দাউদ ও ইস্রায়েলীরা সবাই সর্বশক্তি দিয়ে ঈশ্বরের সামনে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন।
-
19 সংগীতজ্ঞ হেমন, আসফ ও এথনকে ব্রোঞ্জের সুরবাহার বাজাতে হত; 20 সখরিয়, যাসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, মাসেয় ও বনায়কে অলামোৎ সুরে খঞ্জনি বাজাতে হত, 21 এবং মত্তিথিয়, ইলীফলেহূ, মিকনেয়, ওবেদ-ইদোম, যিয়ীয়েল ও অসসিয়কে শিমিনীৎ সুরে অনুপ্রাণিত হয়ে বীণা বাজাতে হত। 22 প্রধান-লেবীয় কননিয়কে গানের গুরু করে দেওয়া হল; সেটিই ছিল তাঁর দায়িত্ব, কারণ তিনি সে কাজে যথেষ্ট পারদর্শী ছিলেন।
-
4 ঈশ্বরের উদ্দেশে গান করো, তাঁর নামের উদ্দেশে প্রশংসাগান গাও,
যিনি মেঘের উপর চড়ে যাত্রা করেন তাঁর উচ্চপ্রশংসা করো;
তাঁর সামনে উল্লাস করো—তাঁর নাম সদাপ্রভু।
5 ঈশ্বর অনাথদের বাবা আর বিধবাদের পক্ষসমর্থনকারী;
তাঁর আবাস পবিত্র।
-
7 স্তবসহ সদাপ্রভুর উদ্দেশে ধন্যবাদ করো;
বীণার ঝঙ্কারে আমাদের ঈশ্বরের উদ্দেশে গান গাও।
-
9 জেরুশালেমের ধ্বংসস্তূপগুলি,
তোমরা একসঙ্গে আনন্দগানে ফেটে পড়ো,
কারণ সদাপ্রভু তাঁর প্রজাদের সান্ত্বনা দিয়েছেন,
তিনি জেরুশালেমকে মুক্ত করেছেন।
-
4 তোমরা হাতির দাঁতে তৈরি বিছানায় শুয়ে থাকো
ও নিজের নিজের পালঙ্কে শরীর এলিয়ে দাও।
তোমাদের পছন্দমতো মেষশাবক ও নধর বাছুর দিয়ে
তোমার আহার সেরে থাকো।
5 তোমরা মনে করো দাউদের মতো, অথচ এলোপাথাড়ি বীণা বাজাও,
বিভিন্ন বাদ্যযন্ত্রে তাৎক্ষণিক গীত রচনা করো।
6 তোমরা বড়ো বড়ো পাত্রে ভরা দ্রাক্ষারস পান করো,
উৎকৃষ্ট তেল গায়ে মাখো,
কিন্তু তোমরা যোষেফের দুর্দশায় দুঃখার্ত হও না।
7 সেই কারণে, তোমরাই সর্বপ্রথমে নির্বাসিত হবে,
তোমাদের ভোজপর্ব ও আলস্য শয়নের পরিসমাপ্তি ঘটবে।
8 সার্বভৌম সদাপ্রভু শপথ করেছেন—সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন:
“আমি যাকোবের অহংকার ঘৃণা
ও তার দুর্গগুলিকে প্রচণ্ড ঘৃণা করি;
এই কারণে আমি নগর
ও তার মধ্যে স্থিত সমস্ত কিছু পরের হাতে সমর্পণ করব।”
-
6 দাউদ সেই ফিলিস্তিনীকে হত্যা করার পর যখন লোকজন ঘরে ফিরে আসছিল, তখন ইস্রায়েলের সব নগর থেকে স্ত্রীলোকেরা নাচ-গান করতে করতে, খঞ্জনি ও সুরবাহার বাজিয়ে আনন্দগান গাইতে গাইতে রাজা শৌলের সঙ্গে দেখা করতে বের হয়ে এল। 7 নাচতে নাচতে তারা গাইল:
“শৌল মারলেন হাজার হাজার,
আর দাউদ মারলেন অযুত অযুত।”
-
65 এছাড়া তাদের দাস-দাসী ছিল 7,337 জন; এবং তাদের 200 জন গায়ক-গায়িকাও ছিল।
-
ইষ্রাহীয় এথনের মস্কীল।
1 আমি চিরকাল সদাপ্রভুর মহান প্রেমের গান গাইব;
আমার মুখ দিয়ে আমি তোমার বিশ্বস্ততার কথা
সব বংশপরম্পরার কাছে প্রকাশ করব।
-
দাউদের গীত।
1 আমি তোমার প্রেম ও ন্যায়পরায়ণতার সম্পর্কে গাইব;
তোমার উদ্দেশে, হে সদাপ্রভু, আমি স্তবগান করব।
-
1 সদাপ্রভুর প্রশংসা করো, তাঁর নাম ঘোষণা করো;
জাতিদের জানাও তিনি কী করেছেন।
2 তাঁর উদ্দেশে গান গাও, তাঁর উদ্দেশে প্রশংসাগীত গাও;
তাঁর সুন্দর সুন্দর সব কাজের কথা বলো।
-
9 হে আমার ঈশ্বর, আমি তোমার উদ্দেশে এক নতুন গান গাইব;
দশ-তারের বীণায় আমি তোমার জন্য সংগীত রচনা করব।
-
17 আমি সদাপ্রভুকে তাঁর ধার্মিকতার জন্য ধন্যবাদ দেব;
আমি সদাপ্রভু পরাৎপরের নামের স্তুতিগান করব।
-
4 হে সদাপ্রভুর সব বিশ্বস্ত লোকজন, তাঁর উদ্দেশে প্রশংসা করো;
তাঁর পুণ্যনামের প্রশংসা করো।
-
2 আমাদের মুখ হাসিতে পূর্ণ ছিল,
আনন্দের গানে আমাদের জিভ মুখর ছিল।
সেই সময় জাতিদের মাঝে লোকেরা বলেছিল,
“দেখো, সদাপ্রভু তাদের জন্যে কত মহৎ কাজ করেছেন।”
-
5 বোকাদের গান শোনার চেয়ে
জ্ঞানী লোকের বকুনি শোনা ভালো।
-
10 আর মুক্তিপণ দেওয়া সদাপ্রভুর লোকেরা প্রত্যাবর্তন করবে।
তারা গান গাইতে গাইতে সিয়োনে প্রবেশ করবে;
তাদের মাথায় থাকবে চিরস্থায়ী আনন্দ-মুকুট।
আমোদ ও আনন্দে তারা প্লাবিত হবে,
দুঃখ ও দীর্ঘশ্বাস দূরে পলায়ন করবে।
-
10 সমুদ্রযাত্রী ও সমুদ্রের অভ্যন্তরস্থ সবকিছু,
দ্বীপপুঞ্জ ও সেগুলির মধ্যে বসবাসকারী সকলে,
তোমরা সদাপ্রভুর উদ্দেশে এক নতুন গীত গাও,
পৃথিবীর প্রান্তসীমা থেকে তাঁর প্রশংসা ধ্বনিত হোক।
-
1 “গান গাও, ওগো বন্ধ্যা নারী,
তুমি, যে কখনও সন্তানের জন্ম দাওনি;
সংগীতে ফেটে পড়ো, আনন্দে চিৎকার করো,
যারা কখনও প্রসবযন্ত্রণা ভোগ করোনি;
কারণ যার স্বামী আছে, সেই নারীর চেয়ে,
যে নারী পরিত্যক্তা, তার সন্তান বেশি,”
সদাপ্রভু একথা বলেন।
-
2 “সদাপ্রভু আমার শক্তি ও আমার সুরক্ষা;
তিনি হলেন আমার পরিত্রাণ।
তিনি আমার ঈশ্বর, এবং আমি তাঁর প্রশংসা করব,
আমার পৈত্রিক ঈশ্বর, এবং আমি তাঁকে মহিমান্বিত করব।
-
4 ও ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি সেটির উপর রাখা ছিল, এবং গিবিয়ায় বসবাসকারী অবীনাদবের ছেলে অহিয়ো সেটির আগে আগে হাঁটছিল। 5 দাউদ ও সমস্ত ইস্রায়েল সদাপ্রভুর সামনে গান গেয়ে ও বীণা, খঞ্জনি, তবলা, সুরবাহার ও করতাল বাজিয়ে আনন্দ প্রকাশ করছিলেন।
-
12 রাজামশাই সদাপ্রভুর মন্দিরের ও রাজপ্রাসাদের খুঁটি নির্মাণ করার জন্য, এবং সুদক্ষ বাদ্যকরদের জন্য বীণা ও সুরবাহার তৈরি করার কাজে চন্দনকাঠ ব্যবহার করতেন। সেদিন থেকে আজ পর্যন্ত এত চন্দনকাঠ আর কখনও আমদানি করা হয়নি বা চোখে দেখাও যায়নি।)
-
11 রাজা সেই আলগুম কাঠ সদাপ্রভুর মন্দিরের ও রাজপ্রাসাদের সিঁড়ি নির্মাণ করার কাজে ও বাদ্যকরদের জন্য বীণা ও খঞ্জনি তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতেন। যিহূদা দেশে এর আগে এত কিছু দেখা যায়নি।)
-
21 একদিকে, জেরুশালেমে উপস্থিত ইস্রায়েলীরা মহানন্দে সাত দিন ধরে খামিরবিহীন রুটির উৎসব পালন করছিল, অন্যদিকে যাজক ও লেবীয়েরা প্রতিদিন সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গীকৃত দারুণ সব বাজনা বাজিয়ে সদাপ্রভুর প্রশংসাগান করে যাচ্ছিলেন।
-
11 সিয়োন পর্বতে অধিষ্ঠিত সদাপ্রভুর প্রশংসা করো,
সকল জাতির মাঝে তাঁর কাজসকল ঘোষণা করো।
-
7 তুমি আমার আশ্রয়স্থল;
তুমি আমাকে বিপদ থেকে সুরক্ষিত করবে
এবং মুক্তির গানে আমাকে চারপাশে ঘিরে রাখবে।
-
20 যার অন্তর ভারাক্রান্ত, তার কাছে যে গান গায়
সে সেই মানুষটির মতো, যে শীতকালে অন্যের কাপড় কেড়ে নেয়,
বা ক্ষতস্থানে সিরকা ঢেলে দেয়।
-
23 তোমাদের গানবাজনার শব্দ দূর করো!
আমি তোমাদের বীণার ঝংকার শুনতে চাই না।
-
19 “এখন তোমরা এই গানটি লিখে নাও আর ইস্রায়েলীদের শেখাবে এবং তাদের দিয়ে গাওয়াবে, যেন তাদের বিরুদ্ধে এটি আমার পক্ষে এক সাক্ষী হয়ে থাকে।
-
23 গায়কেরা রাজার আদেশের অধীনে ছিল, সেই আদেশের দ্বারাই তাদের প্রতিদিনের কাজ ঠিক করা হত।
-
6 সদাপ্রভুর প্রশংসা হোক,
কারণ তিনি আমার বিনতি শুনেছেন।
7 সদাপ্রভু আমার শক্তি ও আমার ঢাল;
আমার হৃদয় তাঁর উপর আস্থা রাখে এবং তিনি আমাকে সাহায্য করেন।
আমার হৃদয় আনন্দে উল্লসিত
এবং গানের মাধ্যমে আমি তাঁর প্রশংসা করব।
-
8 জেগে ওঠো, হে আমার প্রাণ!
জেগে ওঠো, বীণা ও সুরবাহার!
আমি প্রত্যুষকে জাগিয়ে তুলব।
9 হে সদাপ্রভু, জাতিদের মাঝে আমি তোমার প্রশংসা করব;
লোকেদের মাঝে আমি তোমার স্তব করব।
-
32 পৃথিবীর সব রাজ্য, তোমরা ঈশ্বরের উদ্দেশে গান করো,
প্রভুর উদ্দেশে প্রশংসাগান করো,
-
30 গানের মাধ্যমে আমি ঈশ্বরের নামের প্রশংসা করব
ধন্যবাদ সহকারে আমি তাঁকে গৌরবান্বিত করব।
-
13 আমি তোমার গানের শব্দ থামিয়ে দেব এবং তোমার বীণার সংগীত আর শোনা যাবে না।
-
32 এই কথা সত্যি যে, তুমি তাদের কাছে কেবল মিষ্টি সুরে সুন্দরভাবে বাজনা বাজিয়ে ভালোবাসার গান গাওয়া একজন লোক ছাড়া আর কিছু নও, কারণ তারা তোমার কথা শোনে, কিন্তু তা পালন করে না।
Shows Read in context, Share and Copy.