114 Bible Verses About Fools

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Fools
  1. 7 মূর্খের কাছ থেকে দূরে সরে থাকো,

    কারণ তাদের ঠোঁটে তুমি জ্ঞান খুঁজে পাবে না।

    8 বিচক্ষণ ব্যক্তিদের প্রজ্ঞাই তাদের পথের দিশা নির্দেশ দেয়,

    কিন্তু মূর্খদের মূর্খতাই হল প্রতারণা।

    9 পাপের জন্য কাউকে ক্ষতিপূরণ করতে দেখে মূর্খ ব্যঙ্গবিদ্রুপ করে,

    কিন্তু ন্যায়পরায়ণদের কাছে মঙ্গলকামনা পাওয়া যায়।

    10 প্রত্যেক অন্তঃকরণ তার নিজের জ্বালা জানে,

    আর কেউ তার আনন্দের ভাগী হতে পারে না।

  2. সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।

    1 মূর্খ নিজের হৃদয়ে বলে,

    “ঈশ্বর নেই।”

    তারা দুর্নীতিগ্রস্ত, তাদের কাজ ভ্রষ্ট;

    সৎকর্ম করে এমন কেউই নেই।

    2 সদাপ্রভু স্বর্গ থেকে মানবজাতির দিকে

    চেয়ে দেখেন,

    তিনি দেখেন সুবিবেচক কেউ আছে কি না,

    ঈশ্বরের অন্বেষণ করে এমন কেউ আছে কি না!

    3 সকলেই বিপথগামী হয়েছে, সকলেই দুর্নীতিগ্রস্ত হয়েছে;

    সৎকর্ম করে এমন কেউই নেই,

    একজনও নেই।

    4 এসব অনিষ্টকারীর কি কিছুই জ্ঞান নেই?

    তারা আমার ভক্তদের রুটি খাওয়ার মতো গ্রাস করে;

    সদাপ্রভুর কাছে তারা কখনও সাহায্য প্রার্থনা করে না।

    5 নিদারুণ আতঙ্কে তারা বিহ্বল হয়েছে,

    কারণ ঈশ্বর ধার্মিকদের সভায় উপস্থিত থাকেন।

    6 তোমরা অনিষ্টকারীরা অসহায়দের প্রচেষ্টা ব্যর্থ করো,

    কিন্তু সদাপ্রভু তাদের আশ্রয়।

  3. উদ্দেশ্য ও বিষয়বস্তু

    1 দাউদের ছেলে, ইস্রায়েলের রাজা শলোমনের হিতোপদেশ:

    2 প্রজ্ঞা ও শিক্ষা অর্জনের জন্য;

    অন্তর্দৃষ্টিমূলক কথা বোঝার জন্য;

    3 বিচক্ষণ ব্যবহারের সম্বন্ধে শিক্ষালাভের জন্য,

    যা কিছু যথার্থ, ন্যায্য ও সুন্দর, তা করার জন্য;

    4 অনভিজ্ঞ মানুষদের দূরদর্শিতা,

    অল্পবয়স্কদের জ্ঞান ও বিচক্ষণতা দানের জন্য—

    5 জ্ঞানবানেরা শুনুক ও তাদের জ্ঞান বৃদ্ধি হোক,

    এবং বিচক্ষণেরা পথনির্দেশনা লাভ করুক—

    6 যেন তারা নীতিবচন ও দৃষ্টান্ত,

    জ্ঞানবানদের বাণী ও হেঁয়ালি বুঝতে পারে।

    7 সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ,

    কিন্তু মূর্খেরা প্রজ্ঞা ও শিক্ষা তুচ্ছ করে।

    প্রস্তাবনা: সাগ্রহে প্রজ্ঞা গ্রহণ করার পরামর্শ দান

    8 হে আমার বাছা, তোমার বাবার উপদেশ শোনো,

    আর তোমার মায়ের শিক্ষা ত্যাগ কোরো না।

    9 এগুলি এক ফুলমালা হয়ে তোমার মাথার শোভা বাড়াবে

    ও এক হার হয়ে তোমার গলাকে সাজিয়ে তুলবে।

  4. 11 সাপকে মুগ্ধ করার আগেই যদি সে কামড় দেয়,

    সাপুড়ে কোনো পারিশ্রমিক পায় না।

    12 জ্ঞানবানের মুখের কথা অনুগ্রহজনক,

    কিন্তু বোকারা তাদের মুখের কথা দিয়ে নিজেদের ধ্বংস করে।

    13 মুখের কথার আরম্ভই মূর্খতা;

    শেষে তা হল দুষ্টদায়ক প্রলাপ—

    14 এবং বুদ্ধিহীনেরা অনেক কথা বলে।

    ভবিষ্যতে কী হবে কেউ জানে না—

    তারপর কী হবে তা তাদের কে জানাতে পারে?

    15 বোকাদের পরিশ্রম তাদের ক্লান্ত করে;

    তারা নগরে যাবার রাস্তা জানে না।

  5. 6 মূর্খদের ঠোঁট তাদের কাছে বিবাদ নিয়ে আসে,

    ও তাদের মুখ প্রহারকে আমন্ত্রণ জানায়।

    7 মূর্খদের মুখই তাদের সর্বনাশের কারণ,

    ও তাদের ঠোঁট তাদেরই জীবনের পক্ষে এক ফাঁদবিশেষ।

  6. 10 কোনো মূর্খকে বা পথিককে যে ভাড়া খাটায়

    সে সেই তিরন্দাজের মতো যে এলোমেলোভাবে মানুষকে আঘাত করে।

    11 কুকুর যেভাবে তার বমির কাছে ফিরে যায়

    মূর্খরাও বারবার বোকামি করে।

    12 এমন মানুষদের কি দেখেছ যারা নিজেদের দৃষ্টিতে জ্ঞানবান?

    তাদের চেয়ে মূর্খের জীবনে অনেক বেশি আশা আছে।

  7. 19 পূর্ণ আকাঙ্ক্ষা প্রাণের পক্ষে তৃপ্তিদায়ক,

    কিন্তু মূর্খেরা মন্দ পথ থেকে ফিরতে চায় না।

    20 জ্ঞানবানদের সঙ্গে সঙ্গে চলো ও জ্ঞানবান হও,

    কারণ মূর্খদের সহচর ক্ষতিগ্রস্ত হয়।

  8. 5 মূর্খের মূর্খতা অনুসারে তাকে উত্তর দাও,

    পাছে সে নিজের দৃষ্টিতে জ্ঞানবান হয়।

    6 যে মূর্খের হাত দিয়ে খবর পাঠায়

    তার দশা পা কেটে ফেলার বা বিষ পান করার মতো হয়।

    7 মূর্খের মুখের হিতোপদেশ

    খঞ্জের অনুপযোগী পায়ের মতো হয়।

  9. 15 মূর্খদের পথ তাদের কাছে ঠিক বলে মনে হয়,

    কিন্তু জ্ঞানবানেরা পরামর্শ শোনে।

  10. 1 ঈশ্বরের ঘরে যাবার সময় তোমার পা সাবধানে ফেলো। যারা নিজেদের অন্যায় বোঝে না সেই বোকা লোকদের মতো উৎসর্গের অনুষ্ঠান করবার চেয়ে বরং ঈশ্বরের বাধ্য হওয়া ভালো।

    2 তোমার মুখ তাড়াতাড়ি করে কোনো কথা না বলুক,

    ঈশ্বরের কাছে তাড়াতাড়ি করে

    হৃদয় কোনো কথা উচ্চারণ না করুক।

    ঈশ্বর স্বর্গে আছেন

    আর তুমি পৃথিবীতে আছ

    অতএব তোমার কথা যেন অল্প হয়।

    3 অনেক চিন্তাভাবনা থাকলে লোকে যেমন স্বপ্ন দেখে,

    তেমনি অনেক কথা বললে বোকামি বেরিয়ে আসে।

    4 ঈশ্বরের কাছে কোনো মানত করলে তা পূর্ণ করতে দেরি কোরো না। বোকা লোকদের নিয়ে তিনি কোনো আনন্দ পান না; তোমাদের মানত পূর্ণ কোরো।

  11. 2 মূর্খেরা বুদ্ধি-বিবেচনায় আনন্দ উপভোগ করে না

    কিন্তু তাদের নিজস্ব অভিমত প্রকাশ করে তারা আনন্দ পায়।

    3 যখন দুষ্টতা আসে, তার সাথে সাথে অবজ্ঞাও আসে,

    ও লজ্জার সঙ্গে আসে কলঙ্ক।

  12. 23 মূর্খ দুষ্ট ফন্দি এঁটে আনন্দ পায়,

    কিন্তু বিচারবুদ্ধিসম্পন্ন মানুষ প্রজ্ঞায় আনন্দ করে।

    24 দুষ্টেরা যা ভয় করে তাদের প্রতি তাই ঘটবে;

    ধার্মিকদের বাসনা মঞ্জুর হবে।

    25 যখন ঝড় বয়ে যায়, তখন দুষ্টের অস্তিত্ব লোপ পায়,

    কিন্তু ধার্মিক চিরকাল অবিচলিতভাবে দাঁড়িয়ে থাকে।

  13. 11 মূর্খেরা তাদের সব ক্রোধ প্রকাশ করে ফেলে,

    কিন্তু জ্ঞানবানেরা শেষ পর্যন্ত তা প্রশমিত করে।

  14. 18 যেসব মানুষ তাদের দুষ্টতার দ্বারা সত্যকে চেপে রাখছে, তাদের সমস্ত ভক্তিহীনতা ও দুষ্টতার বিরুদ্ধে স্বর্গ থেকে ঈশ্বরের ক্রোধ প্রকাশিত হচ্ছে। 19 কারণ ঈশ্বর সম্পর্কে যা জানা যেতে পারে, তা তাদের কাছে সুস্পষ্ট, কারণ ঈশ্বর তা তাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। 20 এর কারণ হল, জগৎ সৃষ্টি হওয়ার সময় থেকে, ঈশ্বরের অদৃশ্য গুণাবলি—তাঁর অনন্ত পরাক্রম ও ঐশী-চরিত্র—স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। সমস্ত সৃষ্ট বস্তুর মধ্য দিয়ে তা বোঝা যায়, যেন কোনো মানুষ অজুহাত দিতে না পারে।

    21 কারণ তারা ঈশ্বরকে জানলেও, ঈশ্বর বলে তাঁর মহিমাকীর্তন করেনি, তাঁকে ধন্যবাদও দেয়নি, কিন্তু তাদের ভাবনাচিন্তা অসার হয়ে পড়েছে এবং তাদের মূর্খ হৃদয় অন্ধকারাচ্ছন্ন হয়েছে। 22 যদিও তারা নিজেদের বিজ্ঞ বলে দাবি করে, কিন্তু তারা মূর্খে পরিণত হয়েছে। 23 তারা নশ্বর মানুষ, পশুপাখি ও সরীসৃপের মতো দেখতে প্রতিমূর্তির সঙ্গে অক্ষয় ঈশ্বরের মহিমার পরিবর্তন করেছে।

    24 সেই কারণে ঈশ্বর, অশুদ্ধ যৌনাচারের প্রতি তাদের হৃদয়কে পাপপূর্ণ অভিলাষে সমর্পণ করলেন, যেন পরস্পরের দ্বারা তাদের শরীরের মর্যাদাহানি হয়। 25 তারা ঈশ্বরের সত্যের পরিবর্তে এক মিথ্যাকে বেছে নিল। তারা স্রষ্টার উপাসনা না করে সৃষ্ট বস্তুর উপাসনা ও সেবা করেছে—সেই স্রষ্টাই চিরতরে প্রশংসিত হোন। আমেন।

    26 এই কারণে, ঈশ্বর তাদের ঘৃণ্য কামনাবাসনার সমর্পণ করেছেন। এমনকি, তাদের নারীরাও স্বাভাবিক শারীরিক সম্পর্ক ত্যাগ করে অস্বাভাবিক সম্পর্ক গড়ে তুলেছে। 27 একইভাবে, পুরুষেরাও নারীদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক ত্যাগ করে পরস্পরের প্রতি সমকামী হওয়ার আগুনে জ্বলে উঠেছে। পুরুষেরা অন্য পুরুষদের সঙ্গে অশালীন আচরণ করেছে এবং তাদের বিকৃত আচরণের জন্য তারা যোগ্য শাস্তি লাভ করেছে।

    28 শুধু তাই নয়, তারা যেহেতু ঐশ্বরিক জ্ঞানকে মান্য করার প্রয়োজন বোধ করেনি, তিনি তাদের ভ্রষ্ট মানসিকতার কবলে সমর্পণ করেছেন, যেন তারা অনৈতিক কাজ করে। 29 তারা সব ধরনের দুষ্টতা, মন্দতা, লোভ ও বিকৃতরুচিতে পূর্ণ হয়েছে। তারা ঈর্ষা, নরহত্যা, বিবাদ, প্রতারণা ও বিদ্বেষের মানসিকতায় পরিপূর্ণ। 30 তারা গুজব রটনাকারী, পরনিন্দুক, ঈশ্বরঘৃণাকারী, অশিষ্ট, উদ্ধত ও দাম্ভিক; তারা দুষ্কর্মের নতুন পন্থা খুঁজে বের করে, তারা তাদের বাবা-মার অবাধ্য হয়; 31 তারা নির্বোধ, বিশ্বাসইীন, হৃদয়হীন ও নির্মম। 32 যদিও তারা ঈশ্বরের ন্যায়বিচার জানে যে, যারা এসব কাজ করে তারা মৃত্যুর যোগ্য, তবুও তারা কেবলমাত্র যে সেরকম আচরণ করে শুধু তাই নয়, কিন্তু যারা সেই ধরনের আচরণ অভ্যাস করে, তাদেরও অনুমোদন করে।

  15. 26 যারা নিজেদের উপর নির্ভর করে তারা মূর্খ,

    কিন্তু যারা জ্ঞানের পথে চলে তারা নিরাপদ থাকবে।

  16. 20 পথে পথে প্রজ্ঞা চিৎকার করে বেড়ায়,

    প্রকাশ্য চকে সে তার সুর চড়ায়;

    21 প্রাচীরের মাথায় উঠে সে ডাক ছাড়ে,

    নগরের প্রবেশদ্বারে দাঁড়িয়ে সে বক্তৃতা দেয়:

    22 “তোমরা যারা অনভিজ্ঞ মানুষ, আর কত দিন তোমরা তোমাদের সরলতা ভালোবাসবে?

    আর কত দিন ঠাট্টা-বিদ্রুপকারীরা ঠাট্টা করে আনন্দ পাবে

    ও মূর্খেরা জ্ঞানকে ঘৃণা করবে?

  17. 1 লোকদের তুমি মনে করিয়ে দিয়ো, তারা যেন প্রশাসক ও কর্তৃপক্ষের অনুগত ও বাধ্য হয় এবং যে কোনো সৎকর্মের জন্যই প্রস্তুত থাকে। 2 তারা যেন কারও নিন্দা না করে, কিন্তু শান্তিপ্রিয় ও সুবিবেচক হয় এবং সব মানুষের প্রতি যথার্থ নম্রতা প্রদর্শন করে।

    3 এক সময় আমরাও ছিলাম মূর্খ, অবাধ্য, পথভ্রষ্ট এবং সমস্ত রকমের কামনাবাসনা ও সহজাত প্রবৃত্তির দাস। আমরা বিদ্বেষ ও ঈর্ষাপূর্ণ জীবনযাপন করতাম এবং নিজেরাও অন্যদের ঘৃণার পাত্র ছিলাম; আমরা পরস্পরকে ঘৃণা করতাম। 4 কিন্তু যখন আমাদের উদ্ধারকর্তা ঈশ্বরের করুণা ও প্রেমের প্রকাশ ঘটল, 5 তখন তিনি আমাদের পরিত্রাণ দিলেন, আমাদের সৎকর্মের জন্য নয়, কিন্তু তাঁর করুণার গুণে। তিনি নতুন জন্মের স্নান ও পবিত্র আত্মার নবীকরণের মাধ্যমে আমাদের পরিত্রাণ সাধন করলেন। 6 যাঁকে তিনি আমাদের পরিত্রাতা যীশু খ্রীষ্টের মাধ্যমে উদারভাবে সঙ্গে ঢেলে দিলেন, 7 যেন তাঁর অনুগ্রহে আমরা ধার্মিক সাব্যস্ত হয়ে অনন্ত জীবনের প্রত্যাশায় তাঁর উত্তরাধিকারী হয়ে উঠতে পারি। 8 এই উক্তি নির্ভরযোগ্য। আমি চাই, এ সমস্ত বিষয়ে তুমি গুরুত্ব দেবে, যেন ঈশ্বরের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে, তারা সতর্কভাবে সৎকর্মে আত্মনিয়োগ করে। এই বিষয়গুলি পরম উৎকৃষ্ট এবং সবার পক্ষেই লাভজনক।

    9 কিন্তু বিচারবুদ্ধিহীন মতবিরোধ, বংশতালিকা, তর্কবিতর্ক এবং বিধিবিধান সম্পর্কিত সব ঝগড়া এড়িয়ে চলো, কারণ এসব লাভজনক নয় এবং নিরর্থক। 10 বিভেদ সৃষ্টিকারী ব্যক্তিকে একবার বা প্রয়োজন হলে দু-বার সতর্ক করে দাও। এরপর তার সঙ্গে আর সম্পর্ক রেখো না। 11 তুমি নিশ্চিতভাবে জেনো যে, এই ধরনের লোকেরা বিকৃতমনা এবং তারা পাপে লিপ্ত; তারা নিজেরাই নিজেদের দোষী করে।

  18. 18 যে কেউ মিথ্যাবাদী ঠোঁট দিয়ে ঘৃণা লুকিয়ে রাখে

    ও অপবাদ ছড়ায় সে মূর্খ।

    19 প্রচুর কথা বলে পাপের অবসান ঘটানো যায় না,

    কিন্তু বিচক্ষণ লোকজন তাদের জিভকে সংযত রাখে।

  19. 9 তোমার অন্তরকে তাড়াতাড়ি রেগে উঠতে দিয়ো না,

    কারণ ক্রোধ বোকাদেরই কোলে বাস করে।

  20. 18 কারণ যারা ধ্বংস হচ্ছে সেই ক্রুশের বার্তা তাদের কাছে মূর্খতা, কিন্তু আমরা যারা পরিত্রাণ লাভ করছি, এই বাক্য হল ঈশ্বরের পরাক্রমস্বরূপ। 19 কারণ একথা লেখা আছে:

    “আমি জ্ঞানীদের জ্ঞান নষ্ট করব,

    বুদ্ধিমানদের বুদ্ধি ব্যর্থ করব।”

    20 জ্ঞানবান মানুষ কোথায়? বিধানের শিক্ষকই বা কোথায়? এই যুগের দার্শনিক কোথায়? ঈশ্বর কি জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেননি? 21 কারণ, যেহেতু ঈশ্বরের জ্ঞান অনুসারে জগৎ তার জ্ঞানে তাঁকে জানতে পারেনি, তাই যা প্রচারিত হয়েছিল সেই মূর্খতার মাধ্যমে যারা বিশ্বাস করে ঈশ্বর তাদের পরিত্রাণ দিতে প্রীত হলেন। 22 ইহুদিরা অলৌকিক বিভিন্ন চিহ্ন দাবি করে এবং গ্রিকেরা জ্ঞানের খোঁজ করে, 23 কিন্তু আমরা ক্রুশবিদ্ধ খ্রীষ্টকে প্রচার করি; তিনি ইহুদিদের কাছে প্রতিবন্ধকতাস্বরূপ ও অইহুদিদের কাছে মূর্খতাস্বরূপ। 24 কিন্তু ইহুদি ও গ্রিক নির্বিশেষে, ঈশ্বর যাদের আহ্বান করেছেন, তাদের কাছে খ্রীষ্টই হলেন ঈশ্বরের পরাক্রম ও ঈশ্বরের জ্ঞান। 25 কারণ ঈশ্বরের মূর্খতা মানুষের জ্ঞান থেকেও বেশি জ্ঞানসম্পন্ন এবং ঈশ্বরের দুর্বলতা মানুষের শক্তি থেকেও বেশি শক্তিশালী।

    26 ভাইবোনেরা, ভেবে দেখো, যখন তোমাদের আহ্বান করা হয়, তখন তোমরা কী ছিলে? মানবিক মানদণ্ড অনুসারে, তোমরা অনেকেই জ্ঞানী ছিলে না; অনেকেই প্রভাবশালী ছিলে না; অনেকেই অভিজাত বংশীয় ছিলে না। 27 কিন্তু ঈশ্বর জগতের মূর্খ বিষয়গুলি মনোনীত করলেন, যেন জ্ঞানীদের লজ্জা দেন; ঈশ্বর জগতের দুর্বল বিষয়গুলি মনোনীত করলেন, যেন শক্তিসম্পন্ন বিষয়গুলিকে লজ্জিত করেন। 28 তিনি জগতের যা কিছু নিচুস্তরের, যা কিছু তুচ্ছ, আবার যেসব বিষয় কিছুই নয়, সেইসব বিষয় মনোনীত করলেন, যেন যা কিছু আছে সেগুলিকে নাকচ করেন, 29 যেন কোনো মানুষ তাঁর সামনে গর্ব করতে না পারে। 30 তাঁরই কারণে তোমরা খ্রীষ্ট যীশুতে আছ, যিনি আমাদের জন্য হয়েছেন ঈশ্বর থেকে জ্ঞান—অর্থাৎ, আমাদের ধার্মিকতা, পবিত্রতা ও মুক্তি। 31 অতএব, যেমন লেখা আছে, “যে গর্ব করে, সে প্রভুতেই গর্ব করুক।”

  21. 28 “তখন তারা আমাকে ডাকবে কিন্তু আমি উত্তর দেব না;

    তারা আমার খোঁজ করবে কিন্তু আমায় খুঁজে পাবে না,

    29 যেহেতু তারা জ্ঞানকে ঘৃণা করেছে

    ও সদাপ্রভুকে ভয় করতে চায়নি।

    30 যেহেতু তারা আমার পরামর্শ নিতে চায়নি

    ও আমার ভর্ৎসনা পদদলিত করেছে,

    31 তাই তারা নিজেদের আচরণের ফলভোগ করবে

    ও তাদের ষড়যন্ত্রের ফলে পরিপূর্ণ হয়ে যাবে।

    32 কারণ অনভিজ্ঞ লোকদের খামখেয়ালীপনাই তাদের হত্যা করবে,

    ও মূর্খদের আত্মপ্রসাদই তাদের ধ্বংস করবে;

    33 কিন্তু যে আমার কথা শোনে সে নিরাপদে বেঁচে থাকবে

    ও অনিষ্টের ভয় না করে স্বচ্ছন্দে থাকবে।”

  22. 1 মরা মাছি যেমন সুগন্ধি তেল দুর্গন্ধ করে তোলে,

    তেমনি একটু নির্বুদ্ধিতা প্রজ্ঞা ও সম্মানকে মুছে ফেলে।

    2 জ্ঞানবানের হৃদয় তার ডানদিকে ফেরে,

    কিন্তু বোকাদের হৃদয় তার বাঁদিকে ফেরে,

    3 এমনকি, বোকারা যখন পথ চলে,

    তাদের বুদ্ধির অভাব হয়

    এবং প্রকাশ করে যে সে কত বোকা।

  23. সংগীত পরিচালকের জন্য। মহলৎ অনুসারে। দাউদের মস্কীল।

    1 মূর্খ নিজের হৃদয়ে বলে,

    “ঈশ্বর নেই।”

    তারা দুর্নীতিগ্রস্ত, আর তাদের চলার পথ ভ্রষ্ট;

    সৎকর্ম করে এমন কেউই নেই।

  24. 3 বিবাদ এড়িয়ে চলা মানুষের পক্ষে সম্মানজনক বিষয়,

    কিন্তু মূর্খমাত্রই চট্‌জলদি বিবাদ করে ফেলে।

  25. 8 অন্তরে যে জ্ঞানবান সে আজ্ঞা গ্রহণ করে,

    কিন্তু বাচাল মূর্খের সর্বনাশ হবে।

  26. 16 আর তিনি তাদের এই রূপকটি বললেন: “এক ধনবান ব্যক্তির জমিতে প্রচুর ফসল হয়েছিল। 17 সে চিন্তা করল, ‘আমি কী করব? এত ফসল মজুত করার মতো কোনো জায়গা আমার নেই।’

    18 “তারপর সে বলল, ‘আমি এক কাজ করব, আমার গোলাঘরগুলি ভেঙে আমি বড়ো বড়ো গোলাঘর নির্মাণ করব। সেখানে আমার সমস্ত ফসল আর অন্যান্য দ্রব্যসামগ্রী মজুত করব। 19 তারপর নিজেকে বলব, “তুমি বহু বছরের জন্য অনেক ভালো ভালো জিনিস মজুত করেছ। এবার জীবনকে সহজভাবে নাও; খাওয়াদাওয়া ও আমোদ স্ফূর্তি করো।” ’

    20 “কিন্তু ঈশ্বর তাকে বললেন, ‘মূর্খ! আজ রাতেই তোমার প্রাণ তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। তাহলে, তোমার নিজের জন্য যে আয়োজন করে রেখেছ, তখন কে তা ভোগ করবে?’

    21 “যে নিজের জন্য ধন সঞ্চয় করে, অথচ ঈশ্বরের উদ্দেশে ধনী নয়, তার পরিণতি এরকমই হবে।”

  27. 13 বিচক্ষণ লোকের ঠোঁটে প্রজ্ঞা পাওয়া যায়,

    কিন্তু যার কোনও বোধবুদ্ধি নেই তার পিঠের জন্য লাঠি রাখা থাকে।

    14 জ্ঞানবানেরা জ্ঞান সঞ্চয় করে রাখে,

    কিন্তু মূর্খের মুখ সর্বনাশ ডেকে আনে।

  28. 24 বিচক্ষণ মানুষ প্রজ্ঞাকে সামনে রেখে চলে,

    কিন্তু মূর্খের দৃষ্টি পৃথিবীর প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ায়।

    25 মূর্খ ছেলে তার বাবার জীবনে বিষাদ

    ও যে মা তাকে জন্ম দিয়েছে তার জীবনে তিক্ততা উৎপন্ন করে।

  29. 16 “অন্ধ পথপ্রদর্শকেরা, ধিক্ তোমাদের! তোমরা বলো, ‘কেউ যদি মন্দিরের নামে শপথ করে সেটা বড়ো কিছুই নয়, কিন্তু কেউ যদি মন্দিরের সোনার শপথ করে তাহলে সে তার শপথে আবদ্ধ হল।’ 17 মূর্খ অন্ধের দল! কোনটা মহত্তর: সেই সোনা, না সেই মন্দির, যা সোনাকে পবিত্র করে? 18 তোমরা আরও বলো, ‘কেউ যদি যজ্ঞবেদির শপথ করে সেটা কিছুই নয়; কিন্তু কেউ যদি তার উপরে স্থিত নৈবেদ্যের শপথ করে তাহলে সে তার শপথে আবদ্ধ হল।’ 19 অন্ধ মানুষ তোমরা! কোনটা মহত্তর: সেই নৈবেদ্য, না যজ্ঞবেদি, যা নৈবেদ্যকে পবিত্র করে? 20 সেই কারণে, যে যজ্ঞবেদির শপথ করে সে বেদির ও তার উপরে স্থিত সবকিছুরই শপথ করে। 21 আর যে মন্দিরের শপথ করে সে মন্দিরের ও যিনি তার মধ্যে অধিষ্ঠান করেন, তাঁরও শপথ করে। 22 আর যে স্বর্গের শপথ করে, সে ঈশ্বরের সিংহাসন ও যিনি তার উপরে উপবেশন করেন তাঁরও শপথ করে।

    23 “শাস্ত্রবিদ ও ফরিশীরা, ভণ্ডের দল, ধিক্ তোমাদের! তোমরা তোমাদের মশলাপাতি—পুদিনা, মৌরি ও জিরার দশমাংশ দিয়ে থাকো কিন্তু বিধানের আরও গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ন্যায়বিচার, করুণা, বিশ্বস্ততা—এগুলি উপেক্ষা করে থাকো। ভালো হত, তোমরা আগের বিষয়গুলি উপেক্ষা না করে যদি এগুলিও পালন করতে। 24 অন্ধ পথপ্রদর্শক তোমরা! তোমরা মশা ছাঁকো, কিন্তু উট গিলে ফেলো।

    25 “শাস্ত্রবিদ ও ফরিশীরা, ভণ্ডের দল, ধিক্ তোমাদের! তোমরা থালাবাটির বাইরেটা পরিষ্কার করে থাকো কিন্তু ভিতরের দিকটা লোভ-লালসা ও আত্ম-অসংযমে পূর্ণ। 26 অন্ধ ফরিশী! প্রথমে থালাবাটির ভিতরটা পরিষ্কার করো তারপরে বাইরের দিকটিও পরিষ্কার হবে।

    27 “শাস্ত্রবিদ ও ফরিশীরা, ভণ্ডের দল, ধিক্ তোমাদের! তোমরা চুনকাম করা কবরের মতো! সেগুলি বাইরে থেকে দেখতে তো সুন্দর কিন্তু ভিতরে মরা মানুষের হাড় ও সব ধরনের অশুচি বিষয়ে পরিপূর্ণ। 28 একইভাবে, লোকেদের কাছে বাহ্যিকভাবে তোমরা নিজেদের ধার্মিক দেখাও কিন্তু অন্তরে তোমরা ভণ্ডামি ও দুষ্টতায় পূর্ণ।

  30. 35 জ্ঞানবানেরা সম্মানের অধিকারী হয়,

    কিন্তু মূর্খেরা শুধু লজ্জাই পায়।

  31. 24 “অতএব, যে আমার এসব বাক্য শুনে পালন করে, সে এমন এক বুদ্ধিমান লোকের মতো, যে পাথরের উপরে তার বাড়ি নির্মাণ করল। 25 পরে বৃষ্টি নামল, বন্যা এল, ঝড় বইল ও সেই বাড়িতে আঘাত করল; তবুও তার পতন হল না, কারণ পাথরের উপরে তার ভিত্তিমূল প্রতিষ্ঠিত ছিল। 26 কিন্তু যে কেউ আমার এসব বাক্য শুনেও পালন করে না, সে এমন এক মূর্খ মানুষের মতো, যে বালির উপরে তার বাড়ি নির্মাণ করল। 27 পরে বৃষ্টি নামল, বন্যা এল, ঝড় বইল ও সেই বাড়িতে আঘাত করল, আর তার ভয়ংকর পতন হল।”

  32. 5 মূর্খ তার মা-বাবার শাসন পদদলিত করে,

    কিন্তু যে সংশোধনে মনযোগ দেয় সে বিচক্ষণতা দেখায়।

  33. 14 জ্ঞানবানের মাথাতেই চোখ থাকে,

    কিন্তু বোকা অন্ধকারে চলাফেরা করে;

    তবুও আমি বুঝতে পারলাম

    যে ওই দুজনের শেষ দশা একই।

    15 তারপর আমি নিজের মনে মনে বললাম,

    “বোকার যে দশা হয় তা তো আমার প্রতি ঘটে।

    তাহলে জ্ঞানবান হয়ে আমার কী লাভ?”

    আমি নিজের মনে মনে বললাম,

    “এটাও তো অসার।”

    16 বোকাদের মতো জ্ঞানবানদেরও লোকে বেশি দিন মনে রাখবে না;

    সেদিন উপস্থিত যখন উভয়কেই ভুলে যাবে।

    বোকাদের মতো জ্ঞানবানদেরও মরতে হবে!

  34. 17 কেউ কেউ তাদের বিদ্রোহী ব্যবহারে মূর্খ হয়ে উঠল

    আর তাদের অপরাধের কারণে কষ্টভোগ করল।

  35. 2 জ্ঞানবানদের জিভে জ্ঞান শোভা পায়,

    কিন্তু মূর্খদের মুখ থেকে মূর্খতা প্রবাহিত হয়।

  36. 5 বোকারা হাত গুটিয়ে রাখে

    এবং নিজেদের ধ্বংস করে।

  37. 8 বিদ্রুপকারীরা নগরে উত্তেজনা ছড়ায়,

    কিন্তু জ্ঞানবানেরা ক্রোধ প্রশমিত করে।

    9 জ্ঞানবান মানুষ যদি মূর্খকে দরবারে নিয়ে যায়,

    তবে মূর্খ তর্জনগর্জন ও উপহাস করে, ও সেখানে শান্তি বজায় থাকে না।

  38. 16 জ্ঞানবানেরা সদাপ্রভুকে ভয় করে ও মন্দকে এড়িয়ে চলে,

    কিন্তু মূর্খেরা উগ্রস্বভাব অথচ নিরাপদ বোধ করে।

  39. 7 জ্ঞানবানদের ঠোঁট জ্ঞান ছড়ায়,

    কিন্তু মূর্খদের হৃদয় ন্যায়নিষ্ঠ নয়।

  40. 29 বিদ্রুপকারীদের জন্য শাস্তিবিধান তৈরি হয়,

    ও মূর্খদের পিঠের জন্য তৈরি হয় মারধর।

  41. 9 মূর্খদের কাছে কথা বোলো না,

    কারণ তারা তোমার বিচক্ষণ কথাবার্তা অবজ্ঞা করবে।

  42. 11 তাদেরকে ধিক্! তারা কয়িনের পথ বেছে নিয়েছে; তারা টাকার লোভে বিলিয়মের দেখানো ভুল পথে দ্রুত ছুটে চলেছে; তারা কোরহের মতো বিদ্রোহ করে ধ্বংস হয়েছে।

    12 এই লোকেরা তোমাদের সব প্রীতিভোজে কলঙ্ক নিয়ে আসে, তোমাদের সঙ্গে খাওয়াদাওয়া করার সময় এদের সামান্যতমও বিবেক-দংশন হয় না। এরা এমন পালক, যারা কেবলমাত্র নিজেদেরই পেটপূজা করে। এরা বাতাসে উড়ে চলা বৃষ্টিহীন মেঘের মতো; হেমন্ত ঋতুর গাছ, ফলশূন্য ও মূল থেকে উপড়ানো—দু-বার মৃত। 13 এরা সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো, নিজেদের লজ্জা ফেনার মতো ফাঁপিয়ে তোলে; কক্ষপথ থেকে বিচ্যুত তারার মতো, যাদের জন্য অনন্তকালীন ঘোরতর অন্ধকার নির্দিষ্ট করা আছে।

    14 আদম থেকে সাত পুরুষ যে হনোক, তিনি এসব লোকের বিষয়ে ভবিষ্যদ্‌বাণী করেছেন: “দেখো, প্রভু তাঁর হাজার হাজার পবিত্রজনেদের সঙ্গে নিয়ে আসছেন 15 যেন তিনি জগতের প্রত্যেকের বিচার করেন। তিনি প্রত্যেক ভক্তিহীন মানুষকে ভক্তিবিরুদ্ধ কাজ করার জন্য এবং তাঁর বিরুদ্ধে যেসব ভক্তিহীন পাপী কটুকথা বলেছে, তাদের দোষী সাব্যস্ত করবেন।” 16 এসব লোক সবসময় অসন্তুষ্ট, দোষ খুঁজে বেড়ায়; তারা শুধু নিজেদের কু-বাসনা সন্তুষ্ট করতে বেঁচে আছে; তারা নিজেদের বিষয়ে গর্ব করে এবং নিজেদের সুযোগ সুবিধার জন্য অপর ব্যক্তিদের তোষামোদ করে।

  43. 18 হে সদাপ্রভু, মনে রেখো, শত্রুরা কেমন তোমাকে উপহাস করেছে,

    মূর্খ লোকেরা কীভাবে তোমার নামের অসম্মান করেছে।

    19 তোমার ঘুঘুর প্রাণ বন্যপশুর হাতে তুলে দিয়ো না;

    চিরকালের জন্য তোমার পীড়িত লোকেদের জীবন ভুলে যেয়ো না।

    20 তোমার নিয়মের প্রতিশ্রুতি মনে রেখো,

    কেননা পৃথিবী অন্ধকার আর অত্যাচারে পরিপূর্ণ।

    21 পীড়িত ব্যক্তি যেন লজ্জিত হয়ে ফিরে না যায়;

    দরিদ্র আর অভাবী তোমার নামের প্রশংসা করুক।

    22 হে ঈশ্বর, ওঠো, তোমার উদ্দেশ্য রক্ষা করো;

    মনে রেখো, সারাদিন মূর্খরা কীভাবে তোমাকে উপহাস করে।

  44. 1 যে মূর্খের ঠোঁট উচ্ছৃঙ্খল তার চেয়ে

    সেই দরিদ্রই ভালো যার জীবনযাত্রার ধরন অনিন্দনীয়।

  45. 22 তুমি যতই মূর্খকে হামানদিস্তায় ফেলে পেষাই করো,

    মুষল দিয়ে শস্যমর্দন করার মতো তাদের পেষাই করো,

    তুমি তাদের জীবন থেকে মূর্খতা দূর করতে পারবে না।

  46. 22 কিন্তু আমি তোমাদের বলছি, যে তার ভাইয়ের উপরে ক্রোধ করে, সে বিচারের দায়ে পড়বে। এছাড়াও, কেউ যদি তার ভাইকে বলে, ‘ওরে অপদার্থ,’ তাকে মহাসভায় জবাবদিহি করতে হবে। আবার, কেউ যদি বলে, ‘তুই মূর্খ,’ সে নরকের আগুনের দায়ে পড়বে।

  47. 15 তাই, কীভাবে জীবনযাপন করবে সে সম্বন্ধে অত্যন্ত সতর্ক থেকো। জ্ঞানবানের মতো চলো, মূর্খের মতো নয়। 16 সব সুযোগের সর্বাধিক সদব্যবহার করো, কারণ এই যুগ মন্দ। 17 এই জন্য নির্বোধ হোয়ো না, প্রভুর ইচ্ছা কী, তা উপলব্ধি করো।

  48. 10 যে কেউ বিদ্বেষপূর্ণভাবে ইশারা করে সে দুঃখ জন্মায়,

    ও বাচাল মূর্খের সর্বনাশ হবে।

  49. 16 মূর্খেরা অবিলম্বে তাদের বিরক্তি প্রকাশ করে,

    কিন্তু বিচক্ষণ লোকেরা অপমান উপেক্ষা করে।

  50. 22 সদাপ্রভু মিথ্যাবাদী ঠোঁট ঘৃণা করেন,

    কিন্তু যারা নির্ভরযোগ্য তাদের নিয়ে তিনি আনন্দ করেন।

    23 বিচক্ষণ লোকেরা তাদের জ্ঞান নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখে,

    কিন্তু মূর্খদের অন্তর মূর্খতা ফাঁস করে দেয়।

  51. 20 জ্ঞানবান ছেলে তার বাবার মনে আনন্দ এনে দেয়,

    কিন্তু মূর্খ মানুষ তার মাকে অবজ্ঞা করে।

    21 যার কোনও বুদ্ধি নেই, মূর্খতাই তাকে আনন্দ দেয়,

    কিন্তু যে বিচক্ষণ সে সোজা পথে চলে।

  52. 28 মূর্খরাও যদি নীরবতা বজায় রাখে তবে তাদের জ্ঞানবান বলে মনে করা হয়,

    ও যদি তারা তাদের জিভ নিয়ন্ত্রণে রাখে তবে তাদের বিচক্ষণ বলে মনে করা হয়।

  53. 1 গ্রীষ্মকালের তুষারপাত বা ফসল কাটার মরশুমের বৃষ্টিপাতের মতো,

    মূর্খের পক্ষেও সম্মান মানানসই নয়।

  54. 6 কারণ মূর্খ মূর্খামির কথাই বলে,

    তার মন মন্দ নিয়েই ব্যস্ত থাকে:

    সে ভক্তিহীনতা অভ্যাস করে

    এবং সদাপ্রভু সম্পর্কে ভ্রান্তির গুজব রটায়;

    ক্ষুধার্তকে সে খাদ্যহীন রেখে দেয়,

    পিপাসিতকে পান করার জল দেয় না।

  55. 6 তোমাদের অনভিজ্ঞতার পথ পরিত্যাগ করো ও তোমরা বেঁচে যাবে;

    দূরদর্শিতার পথে চলো।”

    7 যে কেউ বিদ্রুপকারীকে সংশোধন করতে যায় সে অপমান ডেকে আনে;

    যে কেউ দুষ্টকে ভর্ৎসনা করে সে কলঙ্কের ভাগী হয়।

    8 বিদ্রুপকারীদের ভর্ৎসনা কোরো না পাছে তারা তোমাকে ঘৃণা করে;

    জ্ঞানবানদের ভর্ৎসনা করো ও তারা তোমাকে ভালোবাসবে।

  56. 13 মূর্খতা এক দুর্বিনীত নারী;

    সে অনভিজ্ঞ ও কিছুই জানে না।

    14 সে তার বাড়ির দরজায় বসে থাকে,

    নগরের সবচেয়ে উঁচু জায়গায় গিয়ে আসন পেতে বসে,

    15 সে পথচারীদের ডাক দেয়,

    যারা সোজা পথ ধরে যায় সে তাদের ডেকে বলে,

    16 “যারা অনভিজ্ঞ তারা সবাই আমার বাড়িতে আসুক!”

    যাদের কোনও জ্ঞানবুদ্ধি নেই সে তাদের বলে,

    17 “চুরি করা জল মিষ্টি;

    লুকোছাপা করে খাওয়া খাদ্য পরম উপাদেয়!”

    18 কিন্তু তারা আদৌ জানে না যে মৃতেরা সেখানেই আছে,

    তার অতিথিরা পাতালের গর্তে পড়ে আছে।

  57. 6 অচেতন লোকেরা জানে না,

    মূর্খরা বুঝতে পারে না,

    7 যে যদিও দুষ্টরা ঘাসের মতো গজিয়ে ওঠে

    আর সব অনিষ্টকারী বৃদ্ধি পায়,

    তারা চিরকালের জন্য ধ্বংস হবে।

    8 কিন্তু তুমি, হে সদাপ্রভু, চিরকালের জন্য মহিমান্বিত।

    9 হে সদাপ্রভু, নিশ্চয় আমাদের শত্রুরা

    নিশ্চয়ই আমাদের শত্রুরা বিনষ্ট হবে;

    সব অনিষ্টকারী ছিন্নভিন্ন হবে।

  58. 5 তোমরা যারা অনভিজ্ঞ, তোমরা দূরদর্শিতা অর্জন করো;

    তোমরা যারা মূর্খ, তোমরা এতে মন দাও।

  59. 6 বিদ্রুপকারীরা প্রজ্ঞার খোঁজ করে ও কিছুই খুঁজে পায় না,

    কিন্তু বিচক্ষণদের কাছে জ্ঞান সহজলভ্য হয়।

  60. 12 মূর্খতার ভারে ন্যুব্জ মূর্খের সাথে দেখা হওয়ার চেয়ে

    বরং শাবক হারানো মাদি ভালুকের সম্মুখীন হওয়া ভালো।

  61. 13 মূর্খ সন্তান বাবার সর্বনাশের কারণ,

    ও কলহপ্রিয়া স্ত্রী

    ফাটা ছাদ থেকে একটানা পড়তে থাকা জলের সমতুল্য।

    14 বাড়িঘর ও ধনসম্পদ মা-বাবার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া যায়,

    কিন্তু বিচক্ষণ স্ত্রী সদাপ্রভুর কাছ থেকেই পাওয়া যায়।

  62. 20 এমন কাউকে কি দেখেছ যে তাড়াহুড়ো করে কথা বলে?

    তাদের চেয়ে বরং একজন মূর্খের বেশি আশা আছে।

  63. 17 বোকাদের শাসনকর্তার চিৎকারের চেয়ে

    বরং জ্ঞানবানের শান্তিপূর্ণ কথা শোনা ভালো।

  64. 22 “আমার প্রজারা মূর্খ;

    তারা আমাকে জানে না।

    তারা নির্বোধ সন্তান;

    তাদের কোনো বুদ্ধিশুদ্ধি নেই।

    অন্যায় করতে তারা পটু,

    কিন্তু উত্তম কাজ কীভাবে করতে হয়, তা তারা জানে না।”

  65. 8 তারা সবাই জ্ঞানহীন ও মূর্খ;

    অসার কাঠের মূর্তিগুলি তাদের শিক্ষা দেয়।

  66. 18 তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা কোরো না। তোমাদের মধ্যে কেউ যদি এই যুগের মানদণ্ড অনুসারে নিজেকে জ্ঞানী বলে ভাবে, তাকে “মূর্খ” হতে হবে, যেন সে জ্ঞানী হতে পারে। 19 কারণ ঈশ্বরের দৃষ্টিতে এই জগতের জ্ঞান মূর্খতামাত্র। যেমন লেখা আছে: “জ্ঞানীদের তিনি তাদের ধূর্ততায় ধরে ফেলেন,” 20 আবার, “প্রভু জানেন যে, জ্ঞানীদের চিন্তাভাবনা অসার।” 21 তাহলে, কোনো মানুষ সম্পর্কে কেউ যেন আর গর্ব না করে! সব বিষয়ই তোমাদের জন্য, 22 পৌল হোক বা আপল্লো বা কৈফা বা জগৎ বা জীবন বা মৃত্যু বা বর্তমানকাল বা ভাবীকাল—সবকিছুই তোমাদের, 23 আর তোমরা খ্রীষ্টের ও খ্রীষ্ট ঈশ্বরের।

  67. 10 আমরা খ্রীষ্টের জন্য মূর্খ, কিন্তু তোমরা খ্রীষ্টে কত বুদ্ধিমান! আমরা দুর্বল, কিন্তু তোমরা সবল! তোমরা সম্মানিত, আমরা অপমানিত!

  68. 2 বিরক্তিভাব মূর্খকে হত্যা করে,

    আর হিংসা সরল লোককে বধ করে।

    3 আমি স্বয়ং এক মূর্খকে মূল বিস্তার করতে দেখেছি,

    কিন্তু হঠাৎ তার বাড়ি অভিশপ্ত হয়ে গেল।

  69. 5 দাম্ভিকেরা তোমার সামনে

    দাঁড়াতে পারে না।

    যারা অধর্ম করে তাদের তুমি ঘৃণা করো;

  70. 5 তারা তোমার লোকেদের চূর্ণ করে, হে সদাপ্রভু;

    তারা তোমার অধিকারের উপর অত্যাচার করে।

    6 তারা বিধবা আর বিদেশিদের নাশ করে;

    তারা অনাথদের হত্যা করে।

    7 তারা বলে, “সদাপ্রভু দেখেন না;

    যাকোবের ঈশ্বর বিবেচনা করেন না।”

    8 হে লোকেদের মধ্যে বসবাসকারী শুভ বুদ্ধিহীনেরা, বিবেচনা করো;

    হে মূর্খেরা, কবে তোমাদের সুবুদ্ধি হবে?

  71. 16 যারা বিচক্ষণ তারা সবাই জ্ঞানপূর্বক কাজ করে,

    কিন্তু মূর্খেরা তাদের মূর্খতাই প্রকাশ করে ফেলে।

  72. 3 ঘোড়ার জন্য চাবুক, গাধার জন্য লাগাম,

    ও মূর্খদের পিঠের জন্য লাঠি!

  73. 17 অতি দুষ্ট হোয়ো না,

    আর বোকামিও কোরো না—

    কেন তুমি অসময়ে মারা যাবে?

  74. 39 তখন প্রভু তাকে বললেন, “তোমরা ফরিশীরা, থালাবাটির বাইরের অংশ পরিষ্কার করে থাকো, কিন্তু তোমাদের অন্তর লালসা ও দুষ্টতায় ভর্তি থাকে। 40 মূর্খের দল! বাইরের দিক যিনি তৈরি করেছেন, তিনি কি ভিতরের দিকও তৈরি করেননি?

  75. 16 প্রজ্ঞা কেনার জন্য মূর্খদের হাতে অর্থ থাকবে কেন,

    যখন তা বোঝার ক্ষমতাই তাদের নেই?

  76. 20 জ্ঞানবানেরা পছন্দসই খাদ্যদ্রব্য ও জলপাই তেল সঞ্চয় করে রাখে,

    কিন্তু মূর্খেরা তাদের কাছে যা কিছু থাকে সেসব গ্রাস করে ফেলে।

  77. 11 সোয়নের রাজকর্মচারীরা মূর্খ ছাড়া কিছু নয়;

    ফরৌণের বিজ্ঞ পরামর্শদাতারা অর্থহীন পরামর্শ দেয়।

    তোমরা কেমন করে ফরৌণকে বলতে পারো,

    “আমি বিজ্ঞ ব্যক্তিদের মধ্যে অন্যতম,

    প্রাচীন রাজগণের এক শিষ্য?”

    12 তোমার বিজ্ঞ ব্যক্তিরা এখন কোথায়?

    তারা তোমাকে দেখাক ও জ্ঞাত করুক

    সর্বশক্তিমান সদাপ্রভু মিশরের বিরুদ্ধে

    কী পরিকল্পনা করেছেন।

    13 সোয়নের কর্মচারীরা মূর্খ হয়েছে,

    মেম্ফিসের নেতারা প্রতারিত হয়েছে;

    তাদের জাতির কোণের পাথরগুলি

    মিশরকে বিপথে চালিত করেছে।

  78. 21 মূর্খ ও বুদ্ধিহীন জাতির লোকেরা, তোমরা একথা শ্রবণ করো,

    তোমাদের চোখ আছে, কিন্তু দেখতে পাও না,

    কান আছে, কিন্তু শুনতে পাও না।”

    22 সদাপ্রভু এই কথা বলেন,

    “তোমরা কি আমাকে ভয় করবে না?

    আমার সামনে তোমরা কি ভয়ে কাঁপবে না?

    বালুকাবেলাকে আমি সমুদ্রের জন্য সীমারেখা তৈরি করেছি,

    তা এক চিরকালীন সীমা, যা কখনও সে উল্লঙ্ঘন করতে পারে না।

    তরঙ্গ আছড়ে পড়তে পারে, কিন্তু সফল হবে না,

    তারা গর্জন করতে পারে, কিন্তু অতিক্রম করতে পারবে না।

    23 কিন্তু এই লোকদের এক জেদি ও বিদ্রোহী হৃদয় আছে;

    তারা পিছন ফিরে আমাকে ত্যাগ করে চলে গিয়েছে।

    24 তারা মনে মনেও বলে না,

    ‘এসো, আমরা আমাদের ঈশ্বর, সদাপ্রভুকে ভয় করি,

    যিনি যথাসময়ে আমাদের শরৎ ও বসন্তকালের বৃষ্টি দেন,

    যিনি আমাদের ফসল কাটার জন্য নিয়মিত সময়ের আশ্বাস দেন।’

    25 তোমাদের অন্যায়ের সব কাজ এগুলি দূরে সরিয়ে রেখেছে,

    তোমাদের সমস্ত পাপের জন্য কোনো মঙ্গল তোমাদের হয় না।

  79. 7 কিন্তু ইস্রায়েলীরা তোমার কথা শুনতে চাইবে না, যেহেতু তারা আমার কথা শুনতে চায় না, কারণ ইস্রায়েল কুল কঠিন-মনা ও একগুঁয়ে।

  80. 21 ধার্মিকের ঠোঁট অনেককে পুষ্টি জোগায়,

    কিন্তু মূর্খেরা বোধবুদ্ধির অভাবে মারা যায়।

  81. 3 মূর্খের মুখ দিয়ে অহংকারের বাক্যবাণ বর্ষিত হয়,

    কিন্তু জ্ঞানবানদের ঠোঁট তাদের রক্ষা করে।

  82. 24 জ্ঞানবানদের ধন তাদের মুকুট,

    কিন্তু মূর্খদের মূর্খতা মূর্খতাই উৎপন্ন করে।

  83. 7 বাক্‌পটু ঠোঁট যদি মূর্খের পক্ষে অনুপযোগী—

    তবে একজন শাসকের পক্ষে মিথ্যাবাদী ঠোঁট কতই না বেশি মন্দ!

  84. 5 বোকাদের গান শোনার চেয়ে

    জ্ঞানী লোকের বকুনি শোনা ভালো।

  85. 10 কারণ সবাই দেখে যে জ্ঞানীর মৃত্যু হয়,

    অচেতন ও মূর্খও বিনষ্ট হয়,

    তাদের সম্পত্তি অপরের জন্য রেখে যায়।

  86. 1 জ্ঞানবতী মহিলা তার বাড়ি গেঁথে তোলে,

    কিন্তু মূর্খ মহিলা নিজের হাতে তার বাড়ি ভেঙে ফেলে।

  87. 9 মূর্খের চক্রান্তগুলি পাপময়,

    ও মানুষজন বিদ্রুপকারীকে ঘৃণা করে।

  88. 8 মূর্খকে যে সম্মান দেয় তার দশা

    গুলতিতে নুড়ি-পাথর বেঁধে দেওয়ার মতো হয়।

  89. 3 পাথর ভারী ও বালি এক বোঝা,

    কিন্তু মূর্খের প্ররোচনা উভয়ের চেয়েও বেশি ভারী।

  90. 8 বোকার চেয়ে জ্ঞানীর সুবিধা কী?

    অন্যদের সামনে কীভাবে চলতে হবে তা জানলে

    একজন গরিবের কী লাভ হয়?

  91. 6 যেমন হাঁড়ির নিচে কাঁটার শব্দ,

    বোকাদের হাসিও ঠিক তেমনি।

    এটাও অসার।

  92. 11 অন্যের ডিমে তিতির পাখি তা দিয়ে যেমন বাচ্চা তোলে,

    অসৎ উপায়ে যে ধন উপার্জন করে, সে তেমনই।

    তার জীবনের মাঝামাঝি বয়সে, ধন তাকে ছেড়ে যাবে,

    পরিশেষে সে এক মূর্খ প্রতিপন্ন হবে।

  93. 32 “কিন্তু সেই দিন বা ক্ষণের কথা কেউই জানে না, এমনকি স্বর্গদূতেরা বা পুত্রও জানেন না, কেবলমাত্র পিতা জানেন। 33 সতর্ক হও! তোমরা সজাগ থেকো! কারণ তোমরা জানো না সেই সময় কখন আসবে। 34 এ যেন কোনো ব্যক্তি বাড়ি ছেড়ে যাচ্ছেন; তিনি তাঁর বাড়ি ত্যাগ করে তাঁর দাসদের উপরে সমস্ত দায়িত্ব দিলেন। তিনি প্রত্যেককে তার নির্দিষ্ট কাজ দিলেন এবং দ্বাররক্ষীকে সতর্ক পাহারা দিতে বললেন।

    35 “সেই কারণে, সজাগ থেকো, কারণ তোমরা জানো না, বাড়ির কর্তা কখন ফিরে আসবেন—সন্ধ্যায়, না মধ্যরাত্রে, মোরগ ডাকার সময়, নাকি সকালবেলায়। 36 তিনি যদি হঠাৎ এসে উপস্থিত হন, তোমাদের যেন ঘুমিয়ে থাকা অবস্থায় দেখতে না পান।

  94. 17 তিনি শাসকদের আভরণহীন করে চালান

    ও বিচারকদের মূর্খে পরিণত করেন।

  95. 5 তুমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো

    ও নিজের বিচক্ষণতার উপর নির্ভর কোরো না;

    6 তোমার সমস্ত পথে তাঁর বশ্যতাস্বীকার করো,

    ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন।

  96. 29 যারা তাদের পরিবারে সর্বনাশ ডেকে আনে তারা উত্তরাধিকারসূত্রে শুধু বাতাসই পাবে,

    ও মূর্খেরা জ্ঞানবানের দাস হবে।

  97. 12 একটি পথ আছে যা সঠিক বলে মনে হয়,

    কিন্তু শেষ পর্যন্ত তা মৃত্যুর দিকে নিয়ে যায়।

  98. 15 অনভিজ্ঞ মানুষ সব কথাই বিশ্বাস করে,

    কিন্তু বিচক্ষণ লোকেরা খুব ভেবেচিন্তে পদক্ষেপ নেয়।

  99. 33 বিচক্ষণদের অন্তরে প্রজ্ঞা বিশ্রাম করে,

    ও মূর্খদের মধ্যেও সে নিজের আত্মপরিচয় দেয়।

  100. 14 বিচক্ষণ অন্তর জ্ঞানের খোঁজ করে,

    কিন্তু মূর্খের মুখ মূর্খতার ক্ষেতে চরে।

  101. 22 বিচক্ষণদের কাছে বিচক্ষণতাই জীবনের উৎস,

    কিন্তু মূর্খতা মূর্খদের কাছে দণ্ড এনে উপস্থিত করে।

  102. 21 মূর্খকে সন্তানরূপে লাভ করার অর্থ জীবনে বিষাদ নেমে আসা;

    মূর্খের মা-বাবার মনে আনন্দ থাকে না।

  103. 13 শোনার আগেই উত্তর দেওয়া—

    হল মূর্খতার ও লজ্জার বিষয়।

  104. 10 মূর্খের পক্ষে যখন বিলাসিতার জীবনযাপন করা বাঞ্ছনীয় নয়—

    তখন ক্রীতদাসের পক্ষে অধিপতিদের উপরে প্রভুত্ব করা আরও কত না মন্দ বিষয়।

  105. 7 মূর্খদের জন্য প্রজ্ঞা খুবই গুরুভার;

    নগরদ্বারে নেতাদের সমাজে উপস্থিত থাকাকালীন তারা যেন মুখ না খোলে।

  106. 22 এক দাস যে রাজা হয়ে বসেছে,

    এক মূর্খ যে খাওয়ার জন্য প্রচুর খাদ্যদ্রব্য পেয়েছে,

  107. 19 আর কে জানে সেই লোক জ্ঞানী না বুদ্ধিহীন হবে? তবুও সেই আমার পরিশ্রমের সব ফল নিয়ন্ত্রণ করবে, যার জন্য আমি সূর্যের নিচে সমস্ত প্রচেষ্টা ও দক্ষতা ঢেলেছি। এটাও অসার।

  108. 4 জ্ঞানবানদের হৃদয় শোকের বাড়িতে থাকে,

    কিন্তু বোকাদের হৃদয় আমোদের বাড়িতে থাকে।

  109. 5 মূর্খ লোককে আর অভিজাত বলা হবে না,

    আবার খল লোকদেরও উচ্চ সম্মান আর দেওয়া হবে না।

  110. 19 “তোমরা নিজেদের জন্য পৃথিবীতে ধন সঞ্চয় কোরো না। এখানে কীটপতঙ্গ ও মরচে তা নষ্ট করে এবং চোর সিঁধ কেটে চুরি করে। 20 কিন্তু নিজেদের জন্য স্বর্গে ধন সঞ্চয় করো, যেখানে কীটপতঙ্গ ও মরচে তা নষ্ট করতে পারে না এবং চোরেও সিঁধ কেটে চুরি করতে পারে না। 21 কারণ যেখানে তোমাদের ধন থাকবে, সেখানেই তোমাদের মন পড়ে থাকবে।

  111. 39 পরে তিনি তাদের এই রূপকটি বললেন, “একজন অন্ধ কি আর একজন অন্ধকে পথ দেখাতে পারে? তারা দুজনেই কি কোনো গর্তে পড়বে না?

  112. 46 “কেন তোমরা আমাকে ‘প্রভু, প্রভু,’ বলে সম্বোধন করো, অথচ আমি যা বলি, তা তোমরা করো না? 47 যে আমার কাছে এসে আমার কথা শুনে কাজ করে, সে যে কেমন লোক, তা আমি তোমাদের বলি। 48 সে এমন একজন লোক, যে বাড়ি তৈরি করতে গিয়ে গভীর গর্ত খুঁড়ে শক্ত পাথরের উপর তার ভিত্তিমূল স্থাপন করল। যখন বন্যা এল, প্রবল স্রোত বাড়িতে এসে আঘাত করল, তাকে টলাতে পারল না, কারণ তা দৃঢ়ভাবে নির্মিত হয়েছিল। 49 কিন্তু যে আমার কথা শুনেও সেই অনুযায়ী কাজ করে না, সে এমন একজনের মতো, যে ভিত ছাড়াই জমিতে বাড়ি নির্মাণ করল। প্রবল স্রোত যে মুহূর্তে সেই বাড়িতে আঘাত হানল, বাড়িটি পড়ে গেল, আর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল।”

  113. 24 তোমরা কি জানো না যে, দৌড়ের প্রতিযোগিতায় সব দৌড়বাজ দৌড়ায়, কিন্তু কেবলমাত্র একজনই পুরস্কার পায়। তোমরা এমনভাবে দৌড়াও, যেন পুরস্কার পেতে পারো। 25 যারা ক্রীড়া প্রতিযোগী, তারা সকলেই প্রশিক্ষণের মধ্য দিয়ে যায়। তারা এক অস্থায়ী মুকুট পাওয়ার প্রত্যাশায় তা করে, কিন্তু আমরা তা করি এক অক্ষয় মুকুট পাওয়ার প্রত্যাশায়। 26 সেই কারণে, আমি কোনো লক্ষ্যহীন মানুষের মতো ছুটে চলি না; যে বাতাসে মুষ্টিযুদ্ধ করে, আমি তার মতো লড়াই করি না। 27 না, আমি আমার দেহকে প্রহার করে আমার দাসত্বে রাখি, যেন অপর মানুষদের কাছে সুসমাচার প্রচার করার পর, আমি স্বয়ং যেন পুরস্কার লাভের অযোগ্য হয়ে না পড়ি।

  114. 12 আর আমি দেখলাম, সামান্য ও মহান সকল মৃত ব্যক্তিরা সেই সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে। আর কতগুলি পুস্তক খোলা হল। অন্য একটি পুস্তক, অর্থাৎ জীবনপুস্তকও খোলা হল। পুস্তকগুলিতে লিখিত মৃত ব্যক্তিদের কার্যকলাপ অনুসারে তাদের বিচার করা হল। 13 সমুদ্র তার মধ্যস্থিত মৃতদের সমর্পণ করল এবং পরলোক ও পাতালও তাদের মধ্যে অবস্থিত মৃতদের সমর্পণ করল। আর তাদের প্রত্যেকের কাজ অনুযায়ী তাদের বিচার করা হল। 14 তারপর পরলোক ও পাতালকেও আগুনের হ্রদে নিক্ষেপ করা হল। সেই আগুনের হ্রদ হল দ্বিতীয় মৃত্যু। 15 আর যার নাম সেই জীবনপুস্তকে লিখিত পাওয়া গেল না, তাকেই আগুনের হ্রদে নিক্ষেপ করা হল।