23 Bible Verses About Summer
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
22 “যতদিন এই পৃথিবী টিকে থাকবে,
বীজবপনকাল ও ফসল গোলাজাত করার সময়,
শৈত্য ও উত্তাপ,
গ্রীষ্মকাল ও শীতকাল,
দিন ও রাত
কখনোই শেষ হবে না।”
-
5 যে গ্রীষ্মকালে ফসল সংগ্রহ করে সে বিচক্ষণ ছেলে,
কিন্তু যে ফসল কাটার মরশুমে ঘুমিয়ে থাকে সে মর্যাদাহানিকর ছেলে।
-
12 কিন্তু ঈশ্বর বহুকাল থেকেই আমার রাজা
তিনি জগতে পরিত্রাণ নিয়ে আসেন।
13 তুমি তোমার শক্তি দিয়ে সমুদ্র দুভাগে ভাগ করেছ;
আর সামুদ্রিক দৈত্যের মাথাগুলি পিষে দিয়েছ।
14 তুমিই লিবিয়াথনের মাথাগুলি চূর্ণ করেছ
আর মরুভূমির জন্তুদের তা খাবার জন্য দিয়েছ।
15 তুমি ঝরনা আর জলপ্রবাহ খুলে দিয়েছ;
চিরকাল বয়ে যাওয়া নদীকে তুমি শুকনো করেছ।
16 দিন তোমার এবং রাতও তোমার
তুমি সূর্য আর চাঁদ সৃষ্টি করেছ।
17 তুমি জগতের সমস্ত প্রান্তসীমা নির্ণয় করেছ;
তুমি গ্রীষ্মকাল আর শীতকাল উভয় তৈরি করেছ।
-
6 হে অলস, তুমি পিঁপড়েদের কাছে যাও;
তাদের চালচলন বিবেচনা করো ও জ্ঞানবান হও!
7 তাদের কোনও সেনাপতি নেই,
কোনও তত্ত্বাবধায়ক বা শাসনকর্তাও নেই,
8 তবুও তারা গ্রীষ্মকালে রসদ মজুত করে রাখে,
ও ফসল কাটার মরশুমে খাদ্য সংগ্রহ করে রাখে।
-
32 “এখন ডুমুর গাছ থেকে এই শিক্ষাগ্রহণ করো: যখনই এর শাখায় কোমল পল্লব ও পাতা বের হয়ে আসে, তোমরা বুঝতে পারো যে, গ্রীষ্মকাল কাছে এসেছে। 33 একইভাবে, তোমরা যখন এসব বিষয় ঘটতে দেখবে, তোমরা জানবে যে, সময় হয়ে এসেছে, এমনকি, তিনি দুয়ারে উপস্থিত হয়েছেন।
-
18 আমার দুঃখ নিরাময়ের ঊর্ধ্বে,
আমার অন্তর ভগ্নচূর্ণ হয়েছে।
19 এক দূরবর্তী দেশ থেকে
আমার প্রজাদের কান্না শ্রবণ করো:
“সদাপ্রভু কি সিয়োনে নেই?
তার রাজা কি আর সেখানে থাকেন না?”
“তাদের দেবমূর্তিগুলির দ্বারা, তাদের সেই অসার বিজাতীয় দেবপ্রতিমাগুলির দ্বারা,
তারা কেন আমার ক্রোধের উদ্রেক করেছে?”
20 “শস্যচয়নের কাল অতীত হয়েছে,
গ্রীষ্মকাল শেষ হয়েছে,
কিন্তু আমাদের উদ্ধারলাভ হয়নি।”
21 আমার জাতির লোকেরা যেহেতু চূর্ণ হয়েছে, আমিও চূর্ণ হয়েছি;
আমি শোক করি, আতঙ্ক আমাকে ঘিরে ধরেছে।
22 গিলিয়দে কি কোনো ব্যথার মলম নেই?
সেখানে কি কোনো চিকিৎসক নেই?
তাহলে কেন আমার জাতির লোকেদের ক্ষত
নিরাময় হয় না?
-
25 পিঁপড়েরা অল্প শক্তিবিশিষ্ট প্রাণী,
অথচ গ্রীষ্মকালে তারা তাদের খাদ্য সঞ্চয় করে রাখে;
-
29 তিনি তাদের এই রূপকটিও বললেন: “ডুমুর গাছ ও অন্য সব গাছের দিকে তাকিয়ে দেখো। 30 সেগুলি যখন নতুন পাতায় সজ্জিত হয়ে ওঠে, তা দেখে তোমরা নিজেরাই বুঝতে পারো, গ্রীষ্মকাল সন্নিকট। 31 সেরকম, তোমরা যখন এই সমস্ত ঘটতে দেখবে, তখন জেনো যে, ঈশ্বরের রাজ্য সন্নিকট।
-
1 সার্বভৌম সদাপ্রভু আমাকে এই জিনিস দেখালেন: পাকা ফলের একটি ঝুড়ি। 2 তিনি জিজ্ঞাসা করলেন, “আমোষ, তুমি কি দেখতে পাচ্ছ?”
আমি উত্তর দিলাম, “পাকা ফলের একটি ঝুড়ি।”
তারপর সদাপ্রভু আমাকে বললেন, “আমার প্রজা ইস্রায়েলের পেকে ওঠার সময় হয়ে এসেছে। আমি আর তাদের ছেড়ে কথা বলব না।”
3 সেদিন সার্বভৌম সদাপ্রভু ঘোষণা করলেন, “মন্দিরে গীত গানগুলি বিলাপে পরিণত হবে। অনেক, অনেক মৃতদেহ সেখানে নিক্ষেপ করা হয়েছে। তোমরা নীরব হও!”
4 তোমরা যারা দরিদ্রদের পদদলিত করো
ও দেশের দীনদরিদ্র লোকেদের নিকেশ করো, তোমরা এই কথা শোনো।
5 তোমরা বলে থাকো,
“অমাবস্যা কখন শেষ হবে যে,
আমরা শস্য বিক্রি করতে পারব?
সাব্বাথবার কখন সমাপ্ত হবে যে,
আমরা গমের ব্যবসা করতে পারব?” তা করা হবে বাটখারার ওজন কমিয়ে,
দাম বৃদ্ধি করে
ও অন্যায্য দাঁড়িপাল্লায় ঠকানোর মাধ্যমে,
6 দরিদ্রদের রুপোর টাকায় কিনে নিয়ে,
এক জোড়া জুতোর বিনিময়ে অভাবীকে ক্রয় করে
এবং গমের ছাঁটকে পর্যন্ত বিক্রি করে।
-
1 কি দুর্দশা আমার!
আমি সেইরকম হয়েছি যে গ্রীষ্মকালে ফল সংগ্রহ করে
আর দ্রাক্ষাক্ষেতে কুড়ায়;
খাবার জন্য আঙুরের গুচ্ছ নেই,
আমার আকাঙ্ক্ষিত এমন কোনো ডুমুরও নেই যা পাকতে চলেছে।
-
1 গ্রীষ্মকালের তুষারপাত বা ফসল কাটার মরশুমের বৃষ্টিপাতের মতো,
মূর্খের পক্ষেও সম্মান মানানসই নয়।
-
15 আমি শীতযাপনের গৃহ
ও গ্রীষ্মযাপনের গৃহকে ভেঙে ফেলব;
হাতির দাঁতে সুসজ্জিত গৃহগুলি ধ্বংস হবে
এবং অট্টালিকাগুলি ভূমিসাৎ করা হবে,”
সদাপ্রভু ঘোষণা করেন।
-
28 “এখন ডুমুর গাছ থেকে এই শিক্ষাগ্রহণ করো: যখনই এর শাখায় কোমল পল্লব ও পাতা বের হয়ে আসে, তোমরা বুঝতে পারো যে, গ্রীষ্মকাল কাছে এসেছে। 29 সেভাবে, তোমরা যখন এসব বিষয় ঘটতে দেখবে, তোমরা জানবে যে, সময় হয়ে এসেছে, এমনকি, তিনি দুয়ারে উপস্থিত হয়েছেন।
-
35 এরপরে লোহা, মাটি, পিতল, রুপো ও সোনা সবকিছুই চূর্ণবিচূর্ণ হল ও গ্রীষ্মকালে খামারের তুষের মতো গুঁড়ো হল। বাতাস সেগুলি সব উড়িয়ে নিয়ে গেল, কিছুই পড়ে রইল না। কিন্তু ওই পাথরখণ্ডটি, যেটি মূর্তিটিকে আঘাত করেছিল, ক্রমে এক বিশাল পাহাড়ে পরিণত হয়ে সারা পৃথিবী পূর্ণ করল।
-
4 সেই ম্লানপ্রায় ফুল, তার মহিমার সৌন্দর্য,
যা এক উর্বর উপত্যকার মাথায় অবস্থিত,
যা চয়ন করার আগে পাকা ডুমুরের মতো হবে—
তাকে দেখামাত্র যেমন কেউ তা পেড়ে হাতে নেয়,
আর তা খেয়ে ফেলে, তেমনই।
-
8 সে জলের তীরে রোপিত বৃক্ষের মতো হবে,
যার শিকড় ছড়িয়ে যায় জলের দিকে।
গ্রীষ্মের আগমনে সে ভয় পায় না,
তার পাতাগুলি সবসময়ই সবুজ থাকে।
খরার বছরে তার দুশ্চিন্তা হয় না
ফল উৎপন্ন করতে সে কখনও ব্যর্থ হয় না।”
-
6 তাদের শিকারি পাখি ও বন্য জন্তুদের কাছে,
সবাইকে পর্বতের উপরে ফেলে রাখা হবে;
পাখিরা সমস্ত গ্রীষ্মকাল ধরে
ও বন্যজন্তুরা সমস্ত শীতকাল তাদের ভোজন করবে।
-
14 “যে কেউ বন্ধুর প্রতি দয়া দেখাতে কার্পণ্য বোধ করে
সে সর্বশক্তিমানের ভয় ত্যাগ করে।
15 কিন্তু আমার ভাইরা সবিরাম জলপ্রবাহের মতো অনির্ভরযোগ্য,
সেই জলপ্রবাহের মতো যা তখনই উপচে পড়ে
16 যখন গলা বরফের দ্বারা তা কালো হয়ে যায়
আর তরল তুষারে ফুলেফেঁপে ওঠে,
17 কিন্তু সুখা মরশুমে তা আর প্রবাহিত হয় না,
আর গ্রীষ্মকালে খাত থেকে অদৃশ্য হয়ে যায়।
-
4 কারণ দিনে এবং রাতে
তোমার শাসনের হাত আমার উপর দুর্বহ ছিল;
যেমন গ্রীষ্মের উত্তাপে জল শুকিয়ে যায়
তেমনই আমার শক্তি নিঃশেষ হয়েছিল।
-
4 সদাপ্রভু আমাকে এই কথা বলেন:
“আমি নীরবে আমার নিবাসস্থান থেকে লক্ষ্য করব,
যেমন গ্রীষ্মের দিনে উত্তাপ নিশ্চুপ বাড়তে থাকে,
বা যেমন শস্যচয়নের সময়ে ভোরবেলা শিশির পতন হয়।”
-
17 সমস্ত উৎকৃষ্ট ও নিখুঁত দান ঊর্ধ্বলোক থেকে, আকাশের জ্যোতিষ্কমণ্ডলীর সেই পিতা থেকে আসে। তিনি কখনও পরিবর্তন হন না বা ছায়ার মতো সরে যান না।
-
10 আমি স্বয়ং আমাদের কাছে আসা ব্যাবিলনীয়দের কাছে তোমাদের প্রতিনিধিত্ব করার জন্য মিস্পায় থাকব। কিন্তু তোমাদের দ্রাক্ষারস, গ্রীষ্মকালের ফল ও তেল সংগ্রহ করতে হবে। তোমরা সেগুলি সঞ্চয় করার পাত্রে রাখবে ও যে সমস্ত নগর তোমরা হস্তগত করবে, সেখানে বসবাস করবে।”
11 যখন মোয়াব, অম্মোন, ইদোম ও অন্যান্য দেশগুলিতে ছড়িয়ে থাকা ইহুদিরা শুনতে পেল যে, ব্যাবিলনের রাজা কিছু সংখ্যক অবশিষ্ট লোককে যিহূদায় রেখে গিয়েছেন ও শাফনের পুত্র অহীকামের পুত্র গদলিয়কে তাদের উপরে প্রশাসকরূপে নিযুক্ত করেছেন, 12 তখন তারা যেসব দেশে ছড়িয়ে পড়েছিল, সেই সমস্ত দেশ থেকে সবাই যিহূদা প্রদেশের মিস্পায়, গদলিয়ের কাছে ফিরে এল। তারা এসে প্রচুররূপে দ্রাক্ষারস ও গ্রীষ্মকালীন ফল সংগ্রহ করল।
-
8 সেদিন গ্রীষ্মকালে ও শীতকালে জেরুশালেম থেকে জীবন্ত জল বের হবে, অর্ধেক পূর্বদিকে মরুসাগর ও অর্ধেক পশ্চিমদিকে ভূমধ্যসাগরে যাবে।
Shows Read in context, Share and Copy.