41 Bible Verses About Bad Friends

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Bad Friends
  1. 33 তোমরা বিভ্রান্ত হোয়ো না। “অসৎ সঙ্গ ভালো চরিত্রকে কলুষিত করে।”

  2. 12 আমি যেমন তোমাদের ভালোবেসেছি, তোমরা তেমনই পরস্পরকে ভালোবেসো, এই আমার আদেশ। 13 বন্ধুদের জন্য যে নিজের প্রাণ সমর্পণ করে, তার চেয়ে মহত্তর প্রেম আর কিছু নেই। 14 তোমরা যদি আমার আদেশ পালন করো, তাহলে তোমরা আমার বন্ধু। 15 আমি তোমাদের আর দাস বলে ডাকি না, কারণ একজন প্রভু কী করেন, দাস তা জানে না। বরং, আমি তোমাদের বন্ধু বলে ডাকি, কারণ আমার পিতার কাছ থেকে আমি যা কিছু জেনেছি, তা তোমাদের জানিয়েছি। 16 তোমরা আমাকে মনোনীত করোনি, আমিই তোমাদের মনোনীত করেছি এবং ফলধারণ করবার জন্য নিযুক্ত করেছি—সেই ফল যেন স্থায়ী হয়—তাতে আমার নামে পিতার কাছে তোমরা যা কিছু প্রার্থনা করবে, তা তিনি তোমাদের দান করবেন।

  3. 17 বন্ধু সবসময় ভালোবেসে যায়,

    ও দুর্দশা কালের জন্যই ভাই জন্ম নেয়।

  4. 24 উগ্রস্বভাব বিশিষ্ট লোকের সঙ্গে বন্ধুত্ব কোরো না,

    এমন কোনও লোকের সহযোগী হোয়ো না যে সহজেই ক্রুদ্ধ হয়,

    25 পাছে তুমিও তাদের জীবনযাত্রার ধরন শিখে ফেলো

    ও নিজেই ফাঁদে জড়িয়ে পড়ো।

    26 এমন কোনও মানুষের মতো হোয়ো না যে বন্ধক রেখেছে

    বা যে ঋণগ্রহীতার হয়ে জামিনদার হয়েছে;

    27 যদি তুমি ঋণ শোধ করতে না পারো,

    তবে তোমার গায়ের তলা থেকে তোমার বিছানাটিও কেড়ে নেওয়া হবে।

  5. 19 পূর্ণ আকাঙ্ক্ষা প্রাণের পক্ষে তৃপ্তিদায়ক,

    কিন্তু মূর্খেরা মন্দ পথ থেকে ফিরতে চায় না।

    20 জ্ঞানবানদের সঙ্গে সঙ্গে চলো ও জ্ঞানবান হও,

    কারণ মূর্খদের সহচর ক্ষতিগ্রস্ত হয়।

    21 বিপত্তি পাপীর পশ্চাদ্ধাবন করে,

    কিন্তু ধার্মিককে মঙ্গল দিয়ে পুরস্কৃত করা হয়।

  6. 5 গুপ্ত ভালোবাসার চেয়ে

    প্রকাশ্য ভর্ৎসনা ভালো।

    6 বন্ধুর আঘাতকে বিশ্বাস করা যায়,

    কিন্তু শত্রু চুমুর সংখ্যা বৃদ্ধি করে।

  7. 24 যার বন্ধুরা অনির্ভরযোগ্য সে অচিরেই সর্বনাশের সম্মুখীন হয়,

    কিন্তু এমন একজন বন্ধু আছেন যিনি ভাইয়ের চেয়েও বেশি অন্তরঙ্গ।

  8. 26 ধার্মিকেরা সতর্কতার সঙ্গে তাদের বন্ধু মনোনীত করে,

    কিন্তু দুষ্টেরা তাদের বিপথগামী করে।

  9. 28 বিকৃতমনা লোক বিবাদ বাধায়,

    ও পরনিন্দা পরচর্চা ঘনিষ্ঠ বন্ধুদেরও বিচ্ছিন্ন করে দেয়।

    29 হিংসাত্মক লোকেরা তাদের প্রতিবেশীদের প্রলুব্ধ করে,

    ও তাদের এমন এক পথে নিয়ে যায় যা ভালো নয়।

  10. 9 সুগন্ধি ও ধূপ হৃদয়ে আনন্দ নিয়ে আসে,

    ও বন্ধুর মধুরতা

    তাদের আন্তরিক পরামর্শ থেকে উৎপন্ন হয়।

    10 তোমার নিজের বন্ধুকে বা তোমার পারিবারিক বন্ধুকে পরিত্যাগ কোরো না,

    ও যখন দুর্যোগ ঘনিয়ে আসে তখন তোমার আত্মীয়স্বজনের বাড়িতে যেয়ো না—

    দূরবর্তী আত্মীয়ের চেয়ে নিকটবর্তী প্রতিবেশী ভালো।

  11. 17 লোহা যেভাবে লোহাকে শান দেয়,

    মানুষও সেভাবে অন্যজনকে শান দেয়।

  12. 9 একজনের চেয়ে দুজন ভালো,

    কারণ তাদের কাজে অনেক ভালো ফল হয়

    10 যদি একজন পড়ে যায়,

    তবে তার সঙ্গী তাকে উঠাতে পারে।

    কিন্তু হায় সেই লোক যে পড়ে যায়

    আর কেউ তাকে উঠাবার জন্য নেই।

    11 আরও, যদি দুজন শুয়ে থাকে, তারা উষ্ণ থাকে।

    কিন্তু একজন কী করে নিজেকে একা উষ্ণ রাখতে পারবে?

    12 যদিও একা ব্যক্তি হেরে যেতে পারে,

    দুজন নিজেদের প্রতিরোধ করতে পারে।

    তিনটে দড়ি একসঙ্গে পাকানো হলে তাড়াতাড়ি ছেঁড়ে না।

  13. 9 যে ভালোবাসা লালনপালন করে সে অপরাধ ঢেকে রাখে,

    কিন্তু যে বারবার সেকথার পুনরাবৃত্তি করে সে ঘনিষ্ঠ বন্ধুদের বিচ্ছিন্ন করে দেয়।

  14. 4 ব্যভিচারীর দল, তোমরা কি জানো না, জগতের সঙ্গে বন্ধুত্ব হল ঈশ্বরের প্রতি ঘৃণার নিদর্শন? কোনো ব্যক্তি যদি জগতের সঙ্গে বন্ধুত্বকে বেছে নেয়, সে ঈশ্বরের শত্রু হয়ে ওঠে।

  15. 12 যদি কোনও শত্রু আমাকে অপমান করত,

    তা আমি সহ্য করতে পারতাম;

    যদি কোনও বিপক্ষ আমার বিরোধিতা করত,

    আমি তা লুকাতে পারতাম;

    13 কিন্তু এত তুমিই, আমার সমকক্ষ মানুষ,

    আমার সঙ্গী, আমার ঘনিষ্ঠ বন্ধু,

    14 যার সঙ্গে, ঈশ্বরের গৃহে,

    একদিন আমি মধুর সহভাগিতা উপভোগ করেছি,

    উপাসকদের মধ্যে

    আমরা হেঁটে বেড়িয়েছি।

  16. 6 বিদ্রুপকারীরা প্রজ্ঞার খোঁজ করে ও কিছুই খুঁজে পায় না,

    কিন্তু বিচক্ষণদের কাছে জ্ঞান সহজলভ্য হয়।

    7 মূর্খের কাছ থেকে দূরে সরে থাকো,

    কারণ তাদের ঠোঁটে তুমি জ্ঞান খুঁজে পাবে না।

  17. 5 আক্রোশে আমার শত্রুরা আমার সম্বন্ধে বলে,

    “কখন তার মৃত্যু হবে ও তার নাম লুপ্ত হবে?”

    6 যখন তাদের মধ্যে কেউ আমাকে দেখতে আসে,

    সে হৃদয়ে আমার সম্বন্ধে কুৎসা সঞ্চয় করে এবং মুখে মিথ্যা বলে,

    পরে সে চলে যায় এবং এসব সর্বত্র রটিয়ে দেয়।

    7 আমার শত্রুরা সবাই মিলে আমার বিরুদ্ধে ফিসফিস করে;

    তারা আমার অনিষ্ট কল্পনা করে, আর বলে,

    8 “সর্বনাশা এক ব্যাধি তাকে আক্রমণ করেছে;

    সে তার রোগশয্যা ছেড়ে কখনও উঠতে পারবে না?”

    9 এমনকি আমার ঘনিষ্ঠ বন্ধু,

    যাকে আমি বিশ্বাস করেছিলাম,

    এবং যে আমার খাবার ভাগ করে খেয়েছিল,

    সে আমার বিপক্ষে গেছে!

  18. 20 আমার সঙ্গী তার বন্ধুদের আক্রমণ করে;

    সে তার নিয়ম ভঙ্গ করে।

    21 মাখনের মতো তার কথা মসৃণ,

    কিন্তু তার হৃদয়ে রয়েছে যুদ্ধ;

    তার কথা তেলের চেয়েও মনোরম,

    কিন্তু সে সকল উন্মুক্ত তরোয়ালের মতো।

  19. 16 প্রথমবারের আত্মপক্ষ সমর্থনের সময়, আমার পক্ষে একজনও এগিয়ে আসেনি, বরং প্রত্যেকেই আমাকে ছেড়ে চলে গিয়েছিল। এসব যেন তাদের বিপক্ষে না যায়।

  20. 5 তোমাদের প্রতিবেশীদের বিশ্বাস করো না;

    তোমাদের মিত্রদের উপরও নির্ভর করো না।

    যে স্ত্রী তোমার বুকের মধ্যে শুয়ে থাকে

    তার কাছে সাবধানতার সঙ্গে কথা বোলো।

    6 কারণ ছেলে তার নিজের বাবাকে অসম্মান করে,

    মেয়ে নিজের মায়ের বিরুদ্ধে,

    ছেলের বৌ নিজের শ্বাশুড়ীর বিরুদ্ধে উঠে

    মানুষের নিজের পরিবারের লোকেরাই তার শত্রু।

  21. 16 সত্যিকথা বলার জন্য আমি কি এখন তোমাদের শত্রু হয়েছি?

    17 ওইসব লোক তোমাদের জয় করার জন্য আগ্রহী হয়েছে, কিন্তু কোনো ভালো উদ্দেশ্যে নয়। তারা যা চায় তা হল আমাদের কাছ থেকে তোমাদের দূরে সরিয়ে দিতে, যেন তোমরা ওদের প্রতি আগ্রহী হয়ে ওঠো। 18 কেবলমাত্র তোমাদের মধ্যে যখন উপস্থিত থাকি তখন নয়, কিন্তু সব সময়ের জন্য সঠিক উদ্দেশ্য নিয়ে আগ্রহী হওয়া ভালো। 19 আমার প্রিয় সন্তানেরা তোমাদের জন্য আমি আবার প্রসবযন্ত্রণা ভোগ করছি, যতক্ষণ না তোমরা খ্রীষ্টের মতো হও। 20 আমার এমন ইচ্ছা হচ্ছে যে, আমি যদি এখনই তোমাদের কাছে যেতে ও অন্য স্বরে কথা বলতে পারতাম! কারণ আমি তোমাদের নিয়ে যে কী করব তা বুঝতে পারছি না!

  22. 10 কারণ দীমা, এই জগৎকে ভালোবেসে আমাকে ত্যাগ করে থিষলনিকাতে চলে গেছে। ক্রিসেন্স গালাতিয়ায় এবং তীত গেছেন দালমাতিয়ায়।

  23. 16 প্রেম করার অর্থ আমরা এভাবেই বুঝতে পারি: যীশু খ্রীষ্ট আমাদের জন্য জীবন দিয়েছেন। আমাদেরও তেমনই ভাইবোনদের জন্য নিজেদের প্রাণ দেওয়া উচিত। 17 জাগতিক সম্পদের অধিকারী হয়ে কেউ যদি তার ভাইবোনকে অভাবগ্রস্ত দেখে কিন্তু তার প্রতি করুণাবিষ্ট না হয়, তাহলে তার অন্তরে ঈশ্বরের প্রেম কীভাবে থাকতে পারে? 18 প্রিয় সন্তানেরা, এসো, মুখের কথায় অথবা ভাষণে নয়, কিন্তু কাজ করে ও সত্যের মাধ্যমেই আমরা প্রেম করি।

  24. 6 যদি তোমার নিজের ভাই, অথবা তোমার ছেলে বা মেয়ে, অথবা যে স্ত্রীকে তুমি ভালোবাসো, অথবা তোমার খুব কাছের বন্ধু গোপনে বিপথে নিয়ে যাওয়ার জন্য বলে, “চলো আমরা অন্য দেবতার আরাধনা করি” (যে দেবতাদের তোমরা বা তোমাদের পূর্বপুরুষেরা জানোনি, 7 তোমাদের চারিদিকে, দূরে বা কাছে, দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে কোনও দেবতা হোক), 8 তাদের কাছে আত্মসমর্পণ করবে না বা তাদের কথা শুনবে না। তাদের প্রতি কোনও করুণা করবে না। তাদের নিষ্কৃতি দেবে না কিংবা রক্ষা করবে না। 9 তাদের অবশ্যই মেরে ফেলবে। তাদের মেরে ফেলার কাজটি তুমি নিজের হাতেই আরম্ভ করবে, তারপর অন্য সবাই মেরে ফেলবে। 10 যিনি তোমাকে মিশর দেশের দাসত্ব থেকে বের করে এনেছেন তোমার সেই ঈশ্বর সদাপ্রভুর দিক থেকে সে তোমাকে ফিরাবার চেষ্টা করেছে বলে তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলবে। 11 তাতে ইস্রায়েলীরা সকলে সেই কথা শুনে ভয় পাবে এবং তোমাদের মধ্যে কেউ আর এরকম মন্দ কাজ করবে না।

  25. 11 ইয়োবের তিন বন্ধু, তৈমনীয় ইলীফস, শূহীয় বিল্‌দদ ও নামাথীয় সোফর যখন তাঁর উপর এসে পড়া সব বিপত্তির কথা শুনতে পেলেন, তখন তারা ঘর থেকে বেরিয়ে তাঁর কাছে গিয়ে তাঁকে সহানুভূতি জানানোর ও সান্তনা দেওয়ার জন্য সহমত প্রকাশ করে একত্রিত হলেন। 12 দূর থেকে ইয়োবকে দেখে তাদের তাঁকে চিনতে খুব কষ্ট হল; তারা জোরে জোরে কাঁদতে লাগলেন, এবং তাদের আলখাল্লাগুলি ছিঁড়ে ফেললেন ও মাথায় ধুলো ছড়ালেন। 13 পরে তাঁর সাথে তারা সাত দিন, সাত রাত মাটিতে বসে থাকলেন। কেউ তাঁকে কোনও কথা বললেন না, কারণ তারা দেখলেন যে তাঁর পীড়া খুবই কষ্টদায়ক।

  26. 29 তোমার ডান চোখ যদি তোমার পাপের কারণ হয়, তা উপড়ে ফেলে দাও। তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং শরীরের একটি অঙ্গহানি হওয়া তোমার পক্ষে ভালো। 30 আর যদি তোমার ডান হাত তোমার পাপের কারণ হয়, তা কেটে ফেলে দাও। তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং শরীরের একটি অঙ্গহানি হওয়া তোমার পক্ষে ভালো।

  27. 14 “যে কেউ বন্ধুর প্রতি দয়া দেখাতে কার্পণ্য বোধ করে

    সে সর্বশক্তিমানের ভয় ত্যাগ করে।

    15 কিন্তু আমার ভাইরা সবিরাম জলপ্রবাহের মতো অনির্ভরযোগ্য,

    সেই জলপ্রবাহের মতো যা তখনই উপচে পড়ে

    16 যখন গলা বরফের দ্বারা তা কালো হয়ে যায়

    আর তরল তুষারে ফুলেফেঁপে ওঠে,

    17 কিন্তু সুখা মরশুমে তা আর প্রবাহিত হয় না,

    আর গ্রীষ্মকালে খাত থেকে অদৃশ্য হয়ে যায়।

  28. 19 আমার সব অন্তরঙ্গ বন্ধু আমাকে ঘৃণা করে;

    যাদের আমি ভালোবাসি তারাও আমার প্রতি বিমুখ হয়েছে।

  29. প্রস্তাবনা: সাগ্রহে প্রজ্ঞা গ্রহণ করার পরামর্শ দান

    8 হে আমার বাছা, তোমার বাবার উপদেশ শোনো,

    আর তোমার মায়ের শিক্ষা ত্যাগ কোরো না।

    9 এগুলি এক ফুলমালা হয়ে তোমার মাথার শোভা বাড়াবে

    ও এক হার হয়ে তোমার গলাকে সাজিয়ে তুলবে।

    10 হে আমার বাছা, পাপীরা যদি তোমাকে প্রলুব্ধ করে,

    তুমি তাদের কথায় সম্মত হোয়ো না।

    11 তারা যদি বলে, “আমাদের সঙ্গে এসো;

    নির্দোষের রক্তপাত করার জন্য আমরা ওৎ পেতে থাকি,

    কয়েকটি নিরীহ মানুষকে মারার জন্য ঘাপটি মেরে থাকি;

    12 কবরের মতো আমরা ওদের জীবন্ত গ্রাস করি,

    ও মৃত্যুর খাদে পড়া মানুষের মতো তাদের পুরোপুরি গ্রাস করি;

    13 আমরা সব ধরনের মূল্যবান সামগ্রী পাব

    ও লুন্ঠিত দ্রব্যে আমাদের বাড়িগুলি ভরিয়ে তুলব;

    14 আমাদের সঙ্গে গুটিকাপাতের দান চালো;

    আমরা সবাই লুটের অর্থ ভাগাভাগি করে নেব”—

  30. 1 আহ্, আমার মাথা যদি জলের এক উৎস হত

    আমার চোখ যদি অশ্রুর স্রোতোধারা হত!

    তাহলে আমার জাতির নিহত লোকদের জন্য

    আমি দিনরাত্রি কাঁদতাম।

    2 আহ্, মরুপ্রান্তরে পথিকদের রাত কাটানোর কুটিরের মতো

    আমার যদি থাকার একটি স্থান থাকত,

    তাহলে আমার জাতির লোকদের ছেড়ে

    আমি তাদের কাছ থেকে চলে যেতাম;

    কারণ তারা সকলে ব্যভিচারী,

    এক অবিশ্বস্ত জনতার ভিড়।

    3 “তাদের জিভ প্রস্তুত রাখে

    ধনুকের মতো, মিথ্যা কথার তির ছোড়ার জন্য;

    তারা সত্য অবলম্বন না করে

    দেশে বিজয়লাভ করে।

    তারা একটির পর অন্য একটি পাপ করতে থাকে,

    তারা আমাকে স্বীকার করে না,”

    সদাপ্রভু এই কথা বলেন।

    4 “তোমার বন্ধুদের থেকে সাবধানে থেকো;

    তোমার গোষ্ঠীর কাউকে বিশ্বাস কোরো না।

    কারণ প্রত্যেকেই এক একজন প্রতারক,

    আর প্রত্যেক বন্ধু নিন্দা করে বেড়ায়।

    5 বন্ধু বন্ধুর সঙ্গে প্রতারণা করে,

    তারা কেউই সত্যিকথা বলে না।

    তারা নিজেদের জিভকে মিথ্যা বলা শিখিয়েছে;

    ক্রমাগত পাপ করে তারা নিজেদের ক্লান্ত করেছে।

  31. 14 তখন সেই বারোজনের মধ্যে একজন, যে যিহূদা ইষ্কারিয়োৎ নামে আখ্যাত, সে প্রধান যাজকদের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, 15 “যীশুকে আপনাদের হাতে সমর্পণ করলে, আপনারা আমাকে কী দেবেন?” তারা তাকে ত্রিশটি রুপোর মুদ্রা গুনে দিল। 16 সেই সময় থেকে যিহূদা তাঁকে তাদের হাতে তুলে দেওয়ার সুযোগ খুঁজতে লাগল।

  32. 11 কিন্তু এখন আমি তোমাদের লিখছি, বিশ্বাসী নামে পরিচয় দিয়ে যে ব্যক্তি বিবাহ-বহির্ভূত সংসর্গে লিপ্ত থাকে, অথবা লোভী, প্রতিমাপূজক বা পরনিন্দুক, মদ্যপ বা প্রতারক হয়, তার সঙ্গ অবশ্যই ত্যাগ করবে। এ ধরনের মানুষের সঙ্গে খাওয়াদাওয়া পর্যন্ত করবে না।

    12 মণ্ডলীর বাইরের লোকেদের বিচার করায় আমার কাজ কী? ভিতরের লোকদের বিচার করা কি তোমাদের দায়িত্ব নয়?

  33. 29 তোমরা কোনো অশালীন কথা বোলো না, প্রয়োজন অনুসারে যা অপরকে গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক, যা শ্রোতার পক্ষে কল্যাণকর, তোমাদের মুখ থেকে শুধু এমন কথাই বের হোক। 30 ঈশ্বরের পবিত্র আত্মাকে দুঃখার্ত কোরো না, তাঁরই দ্বারা তোমরা মুক্তিদিনের জন্য মোহরাঙ্কিত হয়েছ। 31 সব রকমের তিক্ততা, রোষ ও ক্রোধ, কলহ ও নিন্দা, সেই সঙ্গে সব ধরনের হিংসা ত্যাগ করো। 32 পরস্পরের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল হও। ঈশ্বর যেমন খ্রীষ্টে তোমাদের ক্ষমা করেছেন, তেমনই তোমরাও পরস্পরকে ক্ষমা করো।

  34. প্রথম খণ্ড

    1 ধন্য সেই ব্যক্তি

    যে দুষ্টদের মন্ত্রণায় চলে না

    পাপীদের পথে দাঁড়ায় না,

    নিন্দুকদের আসরে বসে না,

    2 কিন্তু সদাপ্রভুর বিধানে আমোদ করে,

    তাঁর বিধান দিনরাত ধ্যান করে।

    3 সেই ব্যক্তি জলস্রোতের তীরে লাগানো গাছের মতো,

    যা যথাসময়ে ফল দেয়,

    এবং যার পাতা শুকিয়ে যায় না,

    সে যা কিছু করে তাতে উন্নতি লাভ করে।

    4 কিন্তু দুষ্টরা সেরকম নয়!

    তারা তুষের মতো

    যা বাতাস উড়িয়ে নিয়ে যায়।

  35. 11 আমার রোগের জন্য আমার বন্ধু ও প্রিয়জনেরা আমাকে ত্যাগ করেছে,

    আমার প্রতিবেশীরাও আমার থেকে দূরে থাকে।

  36. 6 তোমাদের অনভিজ্ঞতার পথ পরিত্যাগ করো ও তোমরা বেঁচে যাবে;

    দূরদর্শিতার পথে চলো।”

  37. 4 ধনসম্পদ অনেক বন্ধু আকর্ষণ করে,

    কিন্তু দরিদ্র লোকজনের বন্ধুরাও তাদের পরিত্যাগ করে।

  38. 16 “কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, তিনি তাঁর একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাঁকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। 17 কারণ জগতের বিচার করতে ঈশ্বর তাঁর পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু তাঁর মাধ্যমে জগৎকে উদ্ধার করতেই পাঠিয়েছিলেন।

  39. 13 মানুষের কাছে সাধারণভাবে যেমন ঘটে থাকে, তা ছাড়া অন্য কোনো প্রলোভন তোমাদের প্রতি ঘটেনি। আর ঈশ্বর বিশ্বস্ত। তোমরা যা সহ্য করতে পারো, তার অতিরিক্ত কোনো প্রলোভনে তিনি তোমাদের পড়তে দেবেন না। কিন্তু তোমরা যখন প্রলোভিত হও, তিনিই তোমাদের রক্ষা পাওয়ার পথও করে দেবেন, যেন তার মধ্যেও তোমরা দাঁড়িয়ে থাকতে পারো।

  40. 7 তোমরা বিভ্রান্ত হোয়ো না, ঈশ্বরকে উপহাস করা যায় না। কোনো মানুষ যা বোনে, তাই কাটে।

  41. 6 অসার বাক্যের দ্বারা কেউ যেন তোমাদের প্রতারিত না করে, কারণ এসব বিষয়ের জন্যই অবাধ্য ব্যক্তিদের উপরে ঈশ্বরের ক্রোধ নেমে আসে।