25 Bible Verses About Fall

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Fall
  1. 12 এই লোকেরা তোমাদের সব প্রীতিভোজে কলঙ্ক নিয়ে আসে, তোমাদের সঙ্গে খাওয়াদাওয়া করার সময় এদের সামান্যতমও বিবেক-দংশন হয় না। এরা এমন পালক, যারা কেবলমাত্র নিজেদেরই পেটপূজা করে। এরা বাতাসে উড়ে চলা বৃষ্টিহীন মেঘের মতো; হেমন্ত ঋতুর গাছ, ফলশূন্য ও মূল থেকে উপড়ানো—দু-বার মৃত। 13 এরা সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো, নিজেদের লজ্জা ফেনার মতো ফাঁপিয়ে তোলে; কক্ষপথ থেকে বিচ্যুত তারার মতো, যাদের জন্য অনন্তকালীন ঘোরতর অন্ধকার নির্দিষ্ট করা আছে।

  2. 24 তারা মনে মনেও বলে না,

    ‘এসো, আমরা আমাদের ঈশ্বর, সদাপ্রভুকে ভয় করি,

    যিনি যথাসময়ে আমাদের শরৎ ও বসন্তকালের বৃষ্টি দেন,

    যিনি আমাদের ফসল কাটার জন্য নিয়মিত সময়ের আশ্বাস দেন।’

    25 তোমাদের অন্যায়ের সব কাজ এগুলি দূরে সরিয়ে রেখেছে,

    তোমাদের সমস্ত পাপের জন্য কোনো মঙ্গল তোমাদের হয় না।

  3. 1 সবকিছুর জন্য একটি সময় আছে,

    আকাশের নিচে প্রত্যেকটি কাজেরই একটি নির্দিষ্ট সময় আছে:

    2 জন্মের সময় ও মরণের সময়,

    বুনবার সময় ও উপড়ে ফেলবার সময়,

  4. 5 ধন্য সেই ব্যক্তি, যার শক্তি সদাপ্রভু থেকে আসে,

    যে সদাপ্রভুর গৃহে যাওয়ার জন্য তার হৃদয় স্থির রেখেছে।

    6 যখন তারা অশ্রুর উপত্যকার মধ্য দিয়ে যায়,

    তারা সেই স্থান জলধারায় পরিণত করে;

    প্রথম বৃষ্টি সেই প্রান্তরকে আশীর্বাদে আবৃত করে।

  5. 13 অতএব আমি আজ তোমাদের যে সকল আজ্ঞা দিচ্ছি—তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসো ও সমস্ত হৃদয় ও প্রাণ দিয়ে তাঁর সেবা করো 14 তাহলে আমি সব ঋতুতে বৃষ্টি দেব, শরৎ ও বসন্তে, যেন তোমরা শস্য, নতুন দ্রাক্ষারস ও জলপাই তেল সংগ্রহ করতে পারো। 15 আমি তোমাদের পশুদের জন্য মাঠে ঘাস হতে দেব, এবং তোমরা খাবে ও তৃপ্ত হবে।

  6. 22 “যতদিন এই পৃথিবী টিকে থাকবে,

    বীজবপনকাল ও ফসল গোলাজাত করার সময়,

    শৈত্য ও উত্তাপ,

    গ্রীষ্মকাল ও শীতকাল,

    দিন ও রাত

    কখনোই শেষ হবে না।”

  7. 1 “ ‘সপ্তম মাসের প্রথম দিনে, এক পবিত্র সভার আয়োজন কোরো এবং কোনো নিয়মিত কাজ করবে না। এই দিন তোমরা তূরী বাজাবে।

  8. 19 তিনি ঋতুর জন্য চাঁদ নির্মাণ করেছেন,

    আর সূর্য জানে কখন অস্ত যেতে হয়।

  9. 4 অলসেরা যথাসময়ে লাঙ্গল চষে না;

    অতএব ফসল কাটার সময় তারা চেয়ে দেখে কিন্তু কিছুই পায় না।

  10. 27 “এই সপ্তম মাসের দশম দিনটি প্রায়শ্চিত্ত দিবস। এক পবিত্র সমাবেশ আয়োজন করো এবং নিজেদের অস্বীকার করবে ও সদাপ্রভু উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য দেবে।

  11. 34 “ইস্রায়েলীদের বলো, ‘সপ্তম মাসের পঞ্চদশ দিনে সদাপ্রভুর উদ্দেশে কুটিরবাস-পর্ব পালন করতে হবে এবং এই পর্ব সাত দিন পর্যন্ত চলবে।

  12. 7 “ ‘এই সপ্তম মাসের দশম দিনে এক পবিত্র সভা আহ্বান করবে। তোমরা কৃচ্ছ্রসাধন করবে এবং কোনো কাজ করবে না।

  13. 12 “ ‘সপ্তম মাসের পঞ্চদশ দিনে, একটি পবিত্র সভার আয়োজন করবে এবং সেদিন কোনো নিয়মিত কাজ করবে না। সদাপ্রভুর উদ্দেশে, সাত দিন ব্যাপী এক আনন্দোৎসব করবে।

  14. 7 তাই ভাইবোনেরা, তোমরা প্রভুর আগমন পর্যন্ত ধৈর্যধারণ করো। দেখো, মূল্যবান ফসলের জন্য চাষি জমির দিকে তাকিয়ে কত প্রতীক্ষা করে, প্রথম ও শেষ বৃষ্টির জন্য সে কতই না সহিষ্ণুতা অবলম্বন করে। 8 তোমরাও তেমনই ধৈর্যধারণ করো ও অবিচল থাকো, কারণ প্রভুর আগমন সন্নিকট।

  15. 23 ওহে সিয়োনের অধিবাসীরা, তোমরা আনন্দিত হও,

    আমাদের ঈশ্বর সদাপ্রভুতে আনন্দিত হও,

    কারণ তিনি তাঁর ধর্মশীলতায়

    তোমাদের অগ্রিম বৃষ্টি দান করবেন।

    তিনি তোমাদের কাছে প্রচুর বৃষ্টি প্রেরণ করবেন,

    পূর্বের মতোই প্রথম ও শেষ বর্ষা প্রেরণ করবেন।

  16. 37 তখন তিনি তাঁর শিষ্যদের বললেন, “ফসল প্রচুর, কিন্তু কর্মী সংখ্যা অল্প। 38 তোমরা ফসলের মালিকের কাছে প্রার্থনা করো, যেন তিনি তাঁর শস্যক্ষেত্রে কর্মচারীদের পাঠান।”

  17. 9 এসো, সৎকর্ম করতে করতে আমরা যেন ক্লান্তিবোধ না করি, কারণ হাল ছেড়ে না দিলে আমরা যথাসময়ে ফসল তুলব।

  18. 14 আর ঈশ্বর বললেন, “রাত থেকে দিনকে আলাদা করার জন্য আকাশের উন্মুক্ত এলাকায় জ্যোতি হোক, এবং বিভিন্ন ঋতু, দিন ও বছর চিহ্নিত করার জন্য এগুলি নিদর্শনরূপে কাজ করুক,

  19. 26 আমি তাদের এবং আমার পাহাড়ের চারপাশের জায়গাগুলিকে আশীর্বাদ করব। আমি ঠিক সময়ে বৃষ্টি পাঠাব; সেখানে আশীর্বাদের ধারা বর্ষাবে।

  20. 21 “ছয় দিন তুমি পরিশ্রম কোরো, কিন্তু সপ্তম দিন বিশ্রাম নিয়ো; এমনকি চাষ করার ও ফসল কাটার সময়েও তোমাকে বিশ্রাম নিতে হবে।

  21. 37 চতুর্থ বছরের সিব মাসে সদাপ্রভুর মন্দিরের ভিত্তিমূল গাঁথা হল। 38 একাদশ বছরের অষ্টম মাসে, অর্থাৎ বূল মাসে মন্দিরের নকশা অনুসারে অনুপুঙ্খভাবে সেটি সম্পূর্ণ হল। সেটি নির্মাণ করার জন্য তিনি সাত সাতটি বছর কাটিয়ে দিলেন।

  22. 9 প্রবল ঝড় তার কক্ষ থেকে ধেয়ে আসে,

    শীত আসে ঝোড়ো হাওয়ার প্রভাবে।

  23. 17 তবুও তিনি নিজেকে সাক্ষ্যবিহীন রাখেননি। তিনি আকাশ থেকে বৃষ্টি ও বিভিন্ন ঋতুতে শস্য উৎপাদন করে তাঁর করুণা দেখিয়েছেন। তিনি আপনাদের প্রচুর খাদ্যসামগ্রী দান করেছেন ও আপনাদের অন্তর আনন্দে পরিপূর্ণ করেছেন।”

  24. 6 শ্বাসবিশিষ্ট সবকিছু সদাপ্রভুর প্রশংসা করুক।

    সদাপ্রভুর প্রশংসা করো।

  25. 5 যে গ্রীষ্মকালে ফসল সংগ্রহ করে সে বিচক্ষণ ছেলে,

    কিন্তু যে ফসল কাটার মরশুমে ঘুমিয়ে থাকে সে মর্যাদাহানিকর ছেলে।