22 Bible Verses About Spring
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
10 আমার প্রেমিক মুখ খুললেন এবং আমাকে বললেন,
“প্রিয়তমা আমার,
ওগো আমার সুন্দরীশ্রেষ্ঠা, উঠে পড়ো এবং আমার সঙ্গে চলো।
11 চেয়ে দেখো! শীতকাল চলে গেছে;
বারিধারাও সমাপ্ত হয়েছে এবং বিদায় নিয়েছে।
12 মাঠে মাঠে ফুল ফুটেছে;
গান গাওয়ার ঋতু এসেছে,
আমাদের দেশে এখন
ঘুঘুর ডাক শোনা যাচ্ছে।
13 ডুমুর গাছের ফল পুষ্ট হয়েছে;
মুকুলিত দ্রাক্ষালতা বাতাসে তার সৌরভ ছড়াচ্ছে।
উঠে এসো, চলো, প্রিয়া আমার।
আমার সুন্দরীশ্রেষ্ঠা, চলে এসো আমার সঙ্গে।”
-
23 তারা যেমন বৃষ্টির, তেমনি আমার অপেক্ষায় থাকত
ও শেষ বর্ষার মতো আমার কথাবার্তা পান করত।
-
3 এসো, আমরা সদাপ্রভুকে জ্ঞাত হই,
তাঁকে জানার জন্য স্থিরসংকল্প নিয়ে দ্রুত এগিয়ে যাই।
অরুণোদয়ের মতোই সুনিশ্চিত
তাঁর আবির্ভাব;
তিনি আসবেন আমাদের কাছে বৃষ্টির বারিধারার মতো,
আসবেন ভূমি-সেচনকারী শেষ বর্ষার মতো।”
-
1 বসন্তকালে সদাপ্রভুর কাছে বর্ষা চাও;
সদাপ্রভুই ঝড়ের মেঘ তৈরি করেন।
তিনি লোকদের প্রচুর বৃষ্টি দেন,
আর সকলের ক্ষেতে উদ্ভিদ জন্মান।
-
22 ওহে বুনো পশুরা, তোমরা ভয় কোরো না,
কারণ খোলা চারণভূমিগুলি সবুজ হয়ে উঠছে।
গাছগুলি তাদের ফল উৎপন্ন করছে,
ডুমুর গাছ ও দ্রাক্ষালতা তাদের ফলভারে সমৃদ্ধ হচ্ছে।
23 ওহে সিয়োনের অধিবাসীরা, তোমরা আনন্দিত হও,
আমাদের ঈশ্বর সদাপ্রভুতে আনন্দিত হও,
কারণ তিনি তাঁর ধর্মশীলতায়
তোমাদের অগ্রিম বৃষ্টি দান করবেন।
তিনি তোমাদের কাছে প্রচুর বৃষ্টি প্রেরণ করবেন,
পূর্বের মতোই প্রথম ও শেষ বর্ষা প্রেরণ করবেন।
-
7 তাই ভাইবোনেরা, তোমরা প্রভুর আগমন পর্যন্ত ধৈর্যধারণ করো। দেখো, মূল্যবান ফসলের জন্য চাষি জমির দিকে তাকিয়ে কত প্রতীক্ষা করে, প্রথম ও শেষ বৃষ্টির জন্য সে কতই না সহিষ্ণুতা অবলম্বন করে।
-
1 সবকিছুর জন্য একটি সময় আছে,
আকাশের নিচে প্রত্যেকটি কাজেরই একটি নির্দিষ্ট সময় আছে:
2 জন্মের সময় ও মরণের সময়,
বুনবার সময় ও উপড়ে ফেলবার সময়,
3 মেরে ফেলবার সময় ও সুস্থ করবার সময়,
ভেঙে ফেলবার সময় ও গড়বার সময়,
4 কাঁদবার সময় ও হাসবার সময়,
শোক করবার সময় ও নাচবার সময়,
5 পাথর ছড়াবার সময় ও সেগুলি জড়ো করবার সময়,
ভালোবেসে জড়িয়ে ধরবার সময় ও জড়িয়ে না ধরবার সময়,
6 খুঁজে পাওয়ার সময় ও হারাবার সময়,
রাখবার সময় ও ফেলে দেবার সময়,
7 ছিঁড়ে ফেলবার সময় ও সেলাই করবার সময়,
চুপ করবার সময় ও কথা বলবার সময়,
8 ভালোবাসার সময় ও ঘৃণা করবার সময়,
যুদ্ধের সময় ও শান্তির সময়।
-
7 কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের মনোরম দেশে নিয়ে যাচ্ছেন—যে দেশে রয়েছে উপত্যকা ও পাহাড় থেকে বয়ে চলা নদী, ফোয়ারা আর মাটির তলার জল; 8 সেই দেশে রয়েছে প্রচুর গম ও যব, আঙুর ও ডুমুর গাছ, ডালিম, জলপাই তেল এবং মধু; 9 সেই দেশে তোমরা প্রচুর খাবার পাবে এবং তোমাদের কোনো কিছুরই অভাব থাকবে না; সেখানকার পাথরে রয়েছে লোহা এবং সেখানকার পাহাড় থেকে তোমরা তামা খুঁড়ে তুলতে পারবে।
-
13 অতএব আমি আজ তোমাদের যে সকল আজ্ঞা দিচ্ছি—তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসো ও সমস্ত হৃদয় ও প্রাণ দিয়ে তাঁর সেবা করো 14 তাহলে আমি সব ঋতুতে বৃষ্টি দেব, শরৎ ও বসন্তে, যেন তোমরা শস্য, নতুন দ্রাক্ষারস ও জলপাই তেল সংগ্রহ করতে পারো।
-
প্রথম খণ্ড
1 ধন্য সেই ব্যক্তি
যে দুষ্টদের মন্ত্রণায় চলে না
পাপীদের পথে দাঁড়ায় না,
নিন্দুকদের আসরে বসে না,
2 কিন্তু সদাপ্রভুর বিধানে আমোদ করে,
তাঁর বিধান দিনরাত ধ্যান করে।
3 সেই ব্যক্তি জলস্রোতের তীরে লাগানো গাছের মতো,
যা যথাসময়ে ফল দেয়,
এবং যার পাতা শুকিয়ে যায় না,
সে যা কিছু করে তাতে উন্নতি লাভ করে।
-
15 যখন রাজার মুখমণ্ডল উজ্জ্বল হয়, তখন তার অর্থ জীবন;
তাঁর অনুগ্রহ বসন্তকালের সজল মেঘের মতো।
-
2 আমার শিক্ষা বৃষ্টির মতো করে ঝরে পড়ুক
আর আমার কথা শিশিরের মতো করে নেমে আসুক,
নতুন ঘাসের উপর পড়া বিন্দু বিন্দু বৃষ্টির মতো,
কোমল চারাগাছের উপর পড়ুক ভারী বৃষ্টির মতো।
-
11 কারণ ভূমি যেমন অঙ্কুর নির্গত করে,
যেভাবে উদ্যানে উপ্ত বীজ অঙ্কুরিত হয়,
তেমনই সার্বভৌম সদাপ্রভু সমস্ত জাতির সাক্ষাতে
ধার্মিকতা ও প্রশংসা অঙ্কুরিত করবেন।
-
26 দুষ্টদের হাতে যারা নিজেদের সঁপে দেয়, সেই ধার্মিকেরা
ঘোলাটে জলের উৎস বা দূষিত কুয়োর মতো।
-
28 “আর পোশাকের বিষয়ে তোমরা কেন দুশ্চিন্তা করো? দেখো, মাঠের লিলি ফুল কীভাবে বিকশিত হয়। তারা পরিশ্রম করে না, সুতোও কাটে না। 29 তবুও আমি তোমাদের বলছি, রাজা শলোমনও তার সমস্ত মহিমায় এদের একটিরও মতো সুশোভিত ছিলেন না। 30 মাঠের যে ঘাস আজ আছে, অথচ আগামীকাল আগুনে নিক্ষিপ্ত করা হবে, ঈশ্বর যদি সেগুলিকে এত সুশোভিত করে থাকেন, তাহলে ওহে অল্পবিশ্বাসীরা, তিনি কি তোমাদের আরও বেশি সুশোভিত করবেন না?
-
14 আর ঈশ্বর বললেন, “রাত থেকে দিনকে আলাদা করার জন্য আকাশের উন্মুক্ত এলাকায় জ্যোতি হোক, এবং বিভিন্ন ঋতু, দিন ও বছর চিহ্নিত করার জন্য এগুলি নিদর্শনরূপে কাজ করুক, 15 আর পৃথিবীতে আলো দেওয়ার জন্য এগুলি আকাশের উন্মুক্ত এলাকায় আলোর উৎস হয়ে যাক।” আর তা সেরকমই হল।
-
9 কারণ তোমাতেই আছে জীবনের উৎস,
তোমার আলোতে আমরা আলো দেখি।
-
10 তুমি গিরিখাতে ঝরনাকে জল ঢালতে দিয়েছ;
পর্বতগুলির মধ্য দিয়ে তা প্রবাহিত হয়।
11 তারা মাঠের সব বন্যপশুকে জল দেয়;
বুনো গাধারা নিজেদের তৃষ্ণা মেটায়।
12 আকাশের পাখিরা জলপ্রবাহের ধারে বাসা বানায়;
তারা ডালপালার মধ্যে গান করে।
13 তাঁর উচ্চকক্ষ থেকে তিনি পর্বতগুলিকে জল দেন;
তাঁর কাজের ফলাফলে দেশ তৃপ্ত হয়।
-
14 জ্ঞানবানের শিক্ষা জীবনের উৎস,
তা মানুষকে মৃত্যুর ফাঁদ থেকে ফিরিয়ে আনে।
-
27 সদাপ্রভুর ভয় জীবনের উৎস,
যা মানুষকে মৃত্যুর ফাঁদ থেকে ফিরিয়ে আনে।
-
13 “কারণ আমার প্রজারা দুটি পাপ করেছে:
আমি যে জীবন্ত জলের উৎস, সেই আমাকে
তারা পরিত্যাগ করেছে,
আর নিজেদের জন্য খনন করেছে ভাঙা জলাধার,
যা জল ধরে রাখতে পারে না!
-
23 কিন্তু এই লোকদের এক জেদি ও বিদ্রোহী হৃদয় আছে;
তারা পিছন ফিরে আমাকে ত্যাগ করে চলে গিয়েছে।
24 তারা মনে মনেও বলে না,
‘এসো, আমরা আমাদের ঈশ্বর, সদাপ্রভুকে ভয় করি,
যিনি যথাসময়ে আমাদের শরৎ ও বসন্তকালের বৃষ্টি দেন,
যিনি আমাদের ফসল কাটার জন্য নিয়মিত সময়ের আশ্বাস দেন।’
25 তোমাদের অন্যায়ের সব কাজ এগুলি দূরে সরিয়ে রেখেছে,
তোমাদের সমস্ত পাপের জন্য কোনো মঙ্গল তোমাদের হয় না।
Shows Read in context, Share and Copy.