40 Bible Verses About Integrity

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Integrity
  1. 3 ন্যায়পরায়ণদের সততাই তাদের পথ দেখায়,

    কিন্তু বিশ্বাসঘাতকেরা তাদের ছলনা দ্বারা ধ্বংস হয়ে যায়।

    4 ক্রোধের দিনে ধনসম্পত্তি মূল্যহীন হয়ে যায়,

    কিন্তু ধার্মিকতা মৃত্যু থেকে রক্ষা করে।

    5 অনিন্দনীয়দের ধার্মিকতা তাদের পথগুলি সোজা করে,

    কিন্তু দুষ্টেরা তাদের দুষ্টতা দ্বারাই পতিত হয়।

    6 ন্যায়পরায়ণদের ধার্মিকতাই তাদের উদ্ধার করে,

    কিন্তু অবিশ্বস্তেরা মন্দ বাসনা দ্বারা ফাঁদে পড়ে।

    7 নশ্বর মানুষে স্থাপিত আশা তাদের সাথেই নষ্ট হয়;

    তাদের ক্ষমতার সব প্রতিজ্ঞা নিষ্ফল হয়।

    8 ধার্মিকেরা সংকট থেকে উদ্ধার পায়,

    ও তা তাদের পরিবর্তে দুষ্টদের উপরেই গিয়ে পড়ে।

    9 অধার্মিকরা তাদের মুখ দিয়ে তাদের প্রতিবেশীদের সর্বনাশ করে,

    কিন্তু জ্ঞানের মাধ্যমে ধার্মিকেরা অব্যাহতি পায়।

    10 ধার্মিকেরা যখন উন্নতি লাভ করে, তখন নগরে আনন্দ হয়,

    দুষ্টেরা যখন বিনষ্ট হয়, তখনও আনন্দের রব ওঠে।

    11 ন্যায়পরায়ণদের আশীর্বাদে নগর উন্নত হয়,

    কিন্তু দুষ্টদের মুখের কথা দ্বারা তা ধ্বংস হয়।

  2. দাউদের গীত।

    1 হে সদাপ্রভু, আমাকে নির্দোষ মান্য করো,

    কারণ আমি নির্দোষ জীবনযাপন করেছি;

    আমি সদাপ্রভুতে আস্থা রেখেছি

    এবং বিপথে যাইনি।

    2 হে সদাপ্রভু, আমাকে পরখ করো ও যাচাই করো,

    আমার হৃদয় ও মন পরীক্ষা করো;

    3 কেননা তোমার চিরস্থায়ী প্রেমে আমি সর্বদা মনযোগী

    এবং তোমার বিশ্বস্ততায় নির্ভর করে বেঁচে রয়েছি।

    4 আমি প্রতারকদের সঙ্গে বসি না,

    ভণ্ডদের সঙ্গে আমি পথ চলি না।

    5 অনিষ্টকারীদের সমাবেশ আমি ঘৃণা করি

    এবং দুষ্টদের সাথে বসতে অস্বীকার করি।

    6 আমি নির্দোষিতায় আমার হাত পরিষ্কার করি,

    এবং তোমার যজ্ঞবেদিতে আসি, হে সদাপ্রভু,

    7 উচ্চস্বরে তোমার প্রশংসা করি

    এবং তোমার অপূর্ব কীর্তিকাহিনি ঘোষণা করি।

    8 হে সদাপ্রভু, আমি তোমার পবিত্রস্থান

    আর যেখানে তোমার মহিমা বিরাজ করে, সেই স্থানটি ভালোবাসি।

    9 পাপীদের সাথে তুমি আমার প্রাণ নিয়ো না,

    হত্যাকারীদের সাথে আমার জীবন নিয়ো না,

    10 তাদের হাতে আছে দুষ্কর্মের ফন্দি,

    তাদের ডান হাত ঘুসে পরিপূর্ণ।

    11 আমি নির্দোষ জীবনযাপন করি;

    আমাকে রক্ষা করো ও আমার প্রতি দয়া করো।

    12 আমার পা সমতল জমিতে দাঁড়িয়ে আছে,

    এবং মহাসমাবেশে আমি সদাপ্রভুর প্রশংসা করব।

  3. 9 যে কেউ সততা নিয়ে চলে সে নিরাপদে চলে,

    কিন্তু যে কেউ বাঁকা পথ ধরে সে ধরা পড়ে যাবে।

  4. 6 অনেকেই দাবি করে যে তাদের ভালোবাসা অফুরান,

    কিন্তু বিশ্বস্ত লোক কে খুঁজে পায়?

    7 ধার্মিকেরা অনিন্দনীয় জীবনযাপন করে;

    তাদের পরে তাদের সন্তানেরাও আশীর্বাদধন্য হয়।

  5. 1 সম্রাট দারিয়াবস তার রাজ্যে একশো কুড়ি জন রাজ্যপাল নিয়োগ করলেন, যারা তার রাজত্ব জুড়ে শাসন করবে 2 তাদের উপরে তিনজন শাসককে নিয়োগ করলেন, দানিয়েল ছিলেন তাদের মধ্যে একজন। এই রাজ্যপালেরা শাসকদের কাছে জবাবদিহি করত যাতে রাজার কোনো লোকসান না হয়। 3 এখন দানিয়েল তার ব্যতিক্রমী গুণাবলির দ্বারা শাসকদের এবং রাজ্যপালদের মধ্যে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলেন যে রাজা তাকে সমগ্র রাজ্যের উপর নিয়োগ করার পরিকল্পনা করলেন। 4 এতে শাসকেরা ও রাজ্যপালেরা রাজকার্যে দানিয়েলের ভুল ত্রুটি খুঁজতে লাগলেন কিন্তু তারা কোনো দোষই খুঁজে পেলেন না কেননা দানিয়েল ছিলেন বিশ্বস্ত; তিনি অসৎ বা অবহেলাকারী ছিলেন না। 5 শেষে তারা বললেন, “ঈশ্বরের বিধানসংক্রান্ত বিষয় ছাড়া দানিয়েলকে অভিযুক্ত করবার মতো কোনও ত্রুটি পাওয়া যাবে না।”

  6. 19 দেখো আমার শত্রুরা কত অসংখ্য

    এবং কী উগ্রভাবে তারা আমায় ঘৃণা করে।

    20 আমার জীবন সুরক্ষিত করো ও উদ্ধার করো;

    আমাকে লজ্জায় পড়তে দিয়ো না,

    কারণ আমি তোমাতে আশ্রয় নিয়েছি।

    21 সততা ও ন্যায়পরায়ণতা আমায় রক্ষা করুক,

    কারণ, হে সদাপ্রভু, আমি তোমাতেই আশা রাখি।

  7. 4 “আর তোমায় বলছি, তোমার বাবা দাউদের মতো তুমিও যদি আমার সামনে অন্তরের সততা ও ন্যায়পরায়ণতা সমেত বিশ্বস্ততাপূর্বক চলো, এবং আমি যা যা আদেশ দিয়েছি, সেসব করো ও আমার বিধিবিধান ও নিয়মকানুনগুলি পালন করো, 5 তবে চিরকালের জন্য আমি ইস্রায়েলের উপর তোমার রাজসিংহাসন স্থায়ী করব, ঠিক যেমনটি আমি তোমার বাবা দাউদের কাছে এই কথা বলে প্রতিজ্ঞা করলাম, ‘ইস্রায়েলের সিংহাসনে তোমার স্থলাভিষিক্ত হওয়ার জন্য কোনও লোকের অভাব হবে না।’

  8. 3 পরে সদাপ্রভু শয়তানকে বললেন, “আমার দাস ইয়োবের দিকে কি তোমার নজর পড়েছে? পৃথিবীতে তার মতো আর কেউ নেই; সে অনিন্দনীয় ও ন্যায়পরায়ণ এমন এক মানুষ, যে সদাপ্রভুকে ভয় করে ও কুকর্ম এড়িয়ে চলে। আর সে এখনও তার সততা বজায় রেখেছে, যদিও বিনা কারণে তার সর্বনাশ করার জন্য তুমি তার বিরুদ্ধে আমাকে প্রণোদিত করেছ।”

  9. 11 আমি জানি যে তুমি আমার প্রতি প্রসন্ন,

    কারণ আমার শত্রু আমার উপর বিজয়ী হয় না।

    12 আমার সততার কারণে তুমি আমার জীবন বাঁচিয়ে রেখেছ,

    আমাকে তোমার উপস্থিতিতে চিরকালের জন্য নিয়ে এসেছ।

    13 ধন্য সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর,

    অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত।

    আমেন ও আমেন।

  10. 6 যে ধনবানদের জীবনযাত্রার ধরন উচ্ছৃঙ্খল তাদের চেয়ে

    সেই দরিদ্রেরা ভালো যাদের জীবনযাত্রার ধরন অনিন্দনীয়।

  11. 1 যে মূর্খের ঠোঁট উচ্ছৃঙ্খল তার চেয়ে

    সেই দরিদ্রই ভালো যার জীবনযাত্রার ধরন অনিন্দনীয়।

  12. 9 তাঁর স্ত্রী তাঁকে বললেন, “এখনও কি তুমি তোমার সততা বজায় রাখার চেষ্টা করছ? ঈশ্বরকে অভিশাপ দাও ও মরে যাও!”

    10 তিনি উত্তর দিলেন, “তুমি একজন মূর্খ মহিলার মতো কথা বলছ। আমরা কি ঈশ্বরের কাছ থেকে মঙ্গলই গ্রহণ করব আর দুঃখকষ্ট গ্রহণ করব না?”

    এসব কিছুতে, ইয়োব তাঁর কথাবার্তার মাধ্যমে পাপ করেননি।

  13. 5 সেই লোকটি কি আমাকে বলেননি, ‘এ আমার বোন’ আর মহিলাটিও কি বলেননি, ‘উনি আমার দাদা?’ বিশুদ্ধ এক বিবেক সমেত ও শুচিশুদ্ধ হাতেই আমি এ কাজ করেছি।”

    6 তখন ঈশ্বর স্বপ্নে তাঁকে বললেন, “হ্যাঁ, আমি জানি যে তুমি বিশুদ্ধ বিবেক সমেত এ কাজ করেছ, আর তাই আমি তোমাকে আমার বিরুদ্ধে পাপ করা থেকে বিরত রেখেছি। এজন্যই আমি তাকে ছুঁতে দিইনি।

  14. 8 সদাপ্রভু সব মানুষের বিচার করুক।

    আমার ধার্মিকতা অনুযায়ী, হে সদাপ্রভু,

    আমার সততার বলে, হে পরাৎপর, আমাকে নির্দোষ মান্য করো।

  15. দাউদের গীত।

    1 আমি তোমার প্রেম ও ন্যায়পরায়ণতার সম্পর্কে গাইব;

    তোমার উদ্দেশে, হে সদাপ্রভু, আমি স্তবগান করব।

    2 সতর্ক হয়ে আমি নির্দোষ জীবন কাটাব—

    কখন তুমি আমার কাছে আসবে?

    আমি নিজের গৃহে

    সততার সঙ্গে জীবন কাটাব।

  16. 8 অবশেষে বলি, ভাইবোনেরা, যা কিছু সত্য, যা কিছু মহান, যা কিছু যথার্থ, যা কিছু বিশুদ্ধ, যা কিছু আদরণীয়, যা কিছু আকর্ষণীয়—যদি কোনো কিছু উৎকৃষ্ট বা প্রশংসার যোগ্য হয়—তোমরা সেই সমস্ত বিষয়ের চিন্তা করো। 9 তোমরা আমার কাছ থেকে যা শিক্ষা পেয়েছ, যা কিছু পেয়েছ, যা কিছু শুনেছ বা আমার মধ্যে দেখেছ, সেসব অনুশীলন করো। তাহলে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে অবস্থিতি করবেন।

  17. 22 ক্রীতদাসেরা, তোমরা সব বিষয়ে জগতের মনিবদের আজ্ঞা পালন করো; তাদের অনুগ্রহ লাভের জন্য বা তারা যখন তোমাদের প্রতি লক্ষ্য রাখে, তখনই শুধু নয়, কিন্তু অকপট হৃদয়ে প্রভুর প্রতি সম্ভ্রমবশত তা করো। 23 মানুষের জন্য নয়, প্রভুরই জন্য করছ মনে করে, যা কিছুই করো, মনপ্রাণ দিয়ে করো, 24 কারণ তোমাদের জানা আছে, প্রভুর কাছ থেকে তোমরা পুরস্কাররূপে এক অধিকার লাভ করবে। তোমরা প্রভু খ্রীষ্টেরই সেবায় রত আছ।

  18. 1 শমূয়েল ইস্রায়েলের সব লোকজনকে বললেন, “তোমরা আমাকে যা যা বলেছিলে আমি সেসব শুনেছিলাম ও তোমাদের উপর একজন রাজা নিযুক্ত করে দিয়েছিলাম। 2 এখন তোমাদের নেতারূপে তোমরা একজন রাজা পেয়ে গিয়েছ। আমার ক্ষেত্রে বলি কি, আমার তো বয়স হয়েছে ও আমার চুলও পেকে গিয়েছে, আর আমার ছেলেরা এখানে তোমাদের সাথেই আছে। আমার যৌবনকাল থেকে আজকের এই দিনটি পর্যন্ত আমি তোমাদের নেতা হয়ে থেকেছি। 3 আমি এখানেই দাঁড়িয়ে আছি। সদাপ্রভু ও তাঁর অভিষিক্ত-জনের উপস্থিতিতে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলো দেখি: আমি কার বলদ নিয়েছি? কার গাধা নিয়েছি? কাকে ঠকিয়েছি? কার প্রতি অত্যাচার করেছি? কার হাত থেকে ঘুস নিয়ে আমি চোখ বন্ধ করে রেখেছি? যদি আমি এগুলির মধ্যে একটিও করে থাকি, তবে বলো, আমি তার ক্ষতিপূরণ করে দেব।”

    4 তারা উত্তর দিল, “আপনি আমাদের ঠকাননি বা আমাদের উপর অত্যাচারও করেননি। আপনি কারও হাত থেকে কিছু গ্রহণও করেননি।”

    5 শমূয়েল তাদের বললেন, “সদাপ্রভুই তোমাদের বিরুদ্ধে সাক্ষী রইলেন, আর আজ এই দিনে তাঁর অভিষিক্ত-জনও সাক্ষী রইলেন, যে তোমরা আমার হাতে কিছুই পাওনি।”

    “তিনিই সাক্ষী,” তারা বলল।

  19. 70 তিনি তাঁর দাস দাউদকে মনোনীত করলেন

    আর তাকে মেষের খোঁয়াড় থেকে ডেকে নিলেন;

    71 মেষের পরিচর্যা থেকে তিনি তাকে নিয়ে এলেন

    আর যাকোব গোষ্ঠীর লোকেদের

    এবং আপন অধিকার ইস্রায়েলের উপর তাকে পালক করলেন।

    72 এবং হৃদয়ের সততায় দাউদ পালকরূপে তাদের যত্ন নিলেন;

    এবং দক্ষ হাতের সাহায্যে তাদের পরিচালনা করলেন।

  20. 7 সৎকর্মের দ্বারা প্রত্যেক বিষয়ে তাদের সামনে আদর্শ স্থাপন করো। শিক্ষাদানকালে তুমি সততা এবং আন্তরিকতা দেখাও, 8 আর তোমার কথা এমন সারগর্ভ হোক যেন কেউ তা অগ্রাহ্য করতে না পারে, যারা তোমার বিরোধিতা করে তারা যেন লজ্জিত হয়, কারণ আমাদের বিষয়ে তাদের খারাপ কিছুই বলার নেই।

  21. 13 তোমরা যদি সৎকর্ম করতে আগ্রহী হও, কে তোমাদের ক্ষতি করবে? 14 কিন্তু ন্যায়সংগত কাজের জন্য যদি তোমরা কষ্টও ভোগ করো, তাহলে তোমরা ধন্য। “তাদের ভীতি প্রদর্শনে তোমরা ভয় পেয়ো না, তোমরা বিচলিত হোয়ো না।” 15 কিন্তু তোমাদের হৃদয়ের মধ্যে খ্রীষ্টকেই প্রভু বলে মান্য করো। তোমাদের অন্তরের প্রত্যাশার কারণ সম্পর্কে কেউ জানতে চাইলে, তাকে উত্তর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থেকো। কিন্তু তা কোমলতা ও শ্রদ্ধার সঙ্গে কোরো, 16 বিবেককে স্বচ্ছ রেখো, যেন তোমাদের খ্রীষ্টীয় সদাচরণ দেখে যারা বিদ্বেষপূর্ণভাবে তোমাদের বিরুদ্ধে কথা বলে, তারা তাদের কটূক্তির জন্য লজ্জিত হয়। 17 যদি ঈশ্বরের ইচ্ছা হয়, তবে দুষ্কর্ম করে দুঃখকষ্ট ভোগ করার চেয়ে বরং সৎকর্ম করে কষ্টভোগ করা শ্রেয়।

  22. 1 আর ইয়োব তাঁর বক্তৃতা চালিয়ে গেলেন:

    2 “যিনি আমাকে ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত করেছেন, সেই জীবন্ত ঈশ্বরের দিব্যি,

    যিনি আমার প্রাণ তিক্ত করে দিয়েছেন, সেই সর্বশক্তিমানের দিব্যি,

    3 যতদিন আমার শরীরে প্রাণ আছে,

    আমার নাকে ঈশ্বরের প্রাণবায়ু আছে,

    4 ততদিন আমার ঠোঁট খারাপ কোনও কথা বলবে না,

    ও আমার জিভ মিথ্যা কথা উচ্চারণ করবে না।

    5 আমি কখনোই স্বীকার করব না যে তোমরা নির্ভুল;

    আমৃত্যু আমি আমার সততা অস্বীকার করব না।

    6 আমি আমার সরলতা বজায় রাখব ও কখনোই তা ত্যাগ করব না;

    যতদিন আমি বেঁচে থাকব, আমার বিবেক আমাকে অনুযোগ করবে না।

  23. 22 সদাপ্রভু মিথ্যাবাদী ঠোঁট ঘৃণা করেন,

    কিন্তু যারা নির্ভরযোগ্য তাদের নিয়ে তিনি আনন্দ করেন।

  24. 5 আমি তোমাকে যে কারণে ক্রীটে রেখে এসেছিলাম, তা হল, তুমি যেন সব অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারো এবং আমার নির্দেশমতো প্রত্যেক নগরে প্রাচীনদের নিযুক্ত করতে পারো। 6 একজন প্রাচীন অবশ্যই হবেন অনিন্দনীয়, তিনি এক স্ত্রীর স্বামী হবেন, যাঁর সন্তানেরা বিশ্বাসী এবং যাদের বিরুদ্ধে উচ্ছৃঙ্খলতার ও অবাধ্যতার কোনো অভিযোগ নেই। 7 যেহেতু অধ্যক্ষের উপরে ঈশ্বরের কাজের ভার দেওয়া হয়েছে, তাই তাঁকে হতে হবে অনিন্দনীয়; তিনি উদ্ধত, বদমেজাজি, মদ্যপ, উগ্র বা অসৎ পথে অর্থ উপার্জনের জন্য লালায়িত হবেন না; 8 বরং তাঁকে হতে হবে অতিথিবৎসল, মঙ্গলজনক সবকিছুর প্রতি অনুরক্ত, আত্মসংযমী, ন্যায়নিষ্ঠ, পবিত্র এবং শৃঙ্খলাপরায়ণ।

  25. 4 তিনি কি আমার পথগুলি দেখেন না

    ও আমার প্রতিটি পদক্ষেপ গুনে রাখেন না?

    5 “আমি যদি অসাধুতা নিয়ে চলেছি

    বা আমার পা প্রতারণার পথে চলতে ব্যতিব্যস্ত হয়েছে—

    6 তবে ঈশ্বরই আমাকে সরল দাঁড়িপাল্লায় ওজন করুন

    ও তিনি জানতে পারবেন যে আমি অনিন্দনীয়—

    7 আমার পদক্ষেপ যদি পথ থেকে বিপথে গিয়েছে,

    আমার হৃদয় যদি আমার চোখ দ্বারা পরিচালিত হয়েছে,

    বা আমার হাত যদি কলঙ্কিত হয়েছে,

    8 তবে আমি যা বুনেছি তা যেন অন্যেরা খায়,

    ও আমার ফসল যেন নির্মূল হয়।

  26. 31 তোমরা অপরের কাছ থেকে যেরূপ ব্যবহার পেতে চাও, তাদের প্রতি তোমরাও সেরূপ ব্যবহার কোরো।

  27. 2 বরং, আমরা গোপনীয় ও লজ্জাজনক পথগুলি ত্যাগ করেছি; আমরা ধূর্ততার আশ্রয় নিই না, কিংবা ঈশ্বরের বাক্যকে বিকৃতও করি না। এর বিপরীতে, সহজসরলভাবে সত্যকে প্রকাশ করে আমরা ঈশ্বরের দৃষ্টিতে সব মানুষের বিবেকের কাছে নিজেদের যোগ্য করে তুলি।

  28. 8 কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। “আমাকে দায়িত্ব দিয়ে,” তিনি তাকে বললেন, “আমার প্রভু বাড়ির কোনও বিষয়েই আর মাথা ঘামান না; তাঁর মালিকানাধীন সবকিছুই তিনি আমার দায়িত্বে ছেড়ে দিয়েছেন। 9 এই বাড়িতে আমার চেয়ে বড়ো আর কেউ নেই। আপনাকে ছাড়া আর কোনো কিছুই আমার প্রভু আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখেননি, কারণ আপনি যে তাঁর স্ত্রী। তবে কীভাবে আমি এ ধরনের জঘন্য কাজ এবং ঈশ্বরের বিরুদ্ধে পাপ করব?” 10 আর যদিও সেই মহিলা দিনের পর দিন যোষেফকে একই কথা বলে যাচ্ছিল, তবুও তিনি তাঁর সাথে বিছানায় যেতে অস্বীকার করলেন; এমনকি তিনি তাঁর সঙ্গে থাকতেও চাইলেন না।

    11 একদিন তিনি নিজের দায়িত্ব পালন করার জন্য বাড়ির ভিতরে গেলেন, এবং পারিবারিক দাস-দাসীদের মধ্যে কেউই তখন ভিতরে ছিল না। 12 তাঁর প্রভু-পত্নী তাঁর আলখাল্লা টেনে ধরে বলল, “আমার সাথে বিছানায় এসো!” কিন্তু তিনি তার হাতে নিজের আলখাল্লাটি ছেড়ে দিয়ে বাড়ি থেকে পালিয়ে গেলেন।

  29. 6 কারণ সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন;

    তাঁর মুখ থেকেই জ্ঞান ও বুদ্ধি বের হয়।

    7 ন্যায়পরায়ণদের জন্য তিনি সাফল্য সঞ্চয় করে রাখেন,

    যাদের চলন অনিন্দনীয়, তাদের জন্য তিনি ঢাল হয়ে দাঁড়ান,

    8 কারণ তিনি ধার্মিকের পথ পাহারা দেন

    ও তাঁর বিশ্বস্তজনেদের গতিপথ রক্ষা করেন।

  30. 3 বলিদানের পরিবর্তে যা যথার্থ ও ন্যায্য, তা করাই

    সদাপ্রভুর কাছে বেশি গ্রহণযোগ্য।

  31. 25 তোমার চোখ সোজা সামনে তাকিয়ে থাকুক;

    স্থিরদৃষ্টিতে সরাসরি সামনের দিকে তাকাও।

    26 তোমার হাঁটা পথের দিকে সতর্ক নজর দাও

    ও তোমার সমস্ত পথে অবিচল হও।

    27 ডাইনে বা বাঁয়ে ফিরো না;

    মন্দ থেকে তোমার পা দূরে সরিয়ে রাখো।

  32. 6 ধার্মিকতা ন্যায়পরায়ণ মানুষদের রক্ষা করে,

    কিন্তু দুষ্টতা পাপীদের উৎখাত করে।

  33. 3 সদাপ্রভুর চোখ সর্বত্র আছে,

    দুষ্ট ও সুজন, উভয়ের উপরেই তাঁর দৃষ্টি আছে।

  34. 18 যার চলন অনিন্দনীয় সে সুরক্ষিত থাকে,

    কিন্তু যার জীবনযাত্রার ধরন উচ্ছৃঙ্খল সে খাদে গিয়ে পড়বে।

  35. 33 “আবার তোমরা শুনেছ, বহুকাল পূর্বে লোকদের বলা হয়েছিল, ‘তোমরা প্রভুর সাক্ষাতে যে শপথ করেছ, তা ভঙ্গ কোরো না, বরং শপথগুলি পালন কোরো।’ 34 কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা আদৌ কোনো শপথ কোরো না; স্বর্গের নামে নয়, কারণ তা ঈশ্বরের সিংহাসন; 35 কিংবা পৃথিবীর নামে নয়, কারণ তা ঈশ্বরের পাদপীঠ; আবার জেরুশালেমের নামেও নয়, কারণ তা মহান রাজার নগরী। 36 আর নিজের মাথারও শপথ কোরো না, কারণ তুমি একটিও চুল সাদা বা কালো করতে পারো না। 37 সাধারণভাবেই তোমাদের ‘হ্যাঁ’ যেন ‘হ্যাঁ’ হয় ও ‘না’ যেন ‘না’ হয়। যা এর অতিরিক্ত, তা সেই পাপাত্মা থেকে আসে।

  36. 22 “চোখ শরীরের প্রদীপ। তোমার দুই চোখ যদি নির্মল হয়, তাহলে তোমার সমস্ত শরীর আলোময় হয়ে উঠবে। 23 কিন্তু তোমার চোখ যদি মন্দ হয়, তোমার সমস্ত শরীর অন্ধকারে ছেয়ে যাবে। তোমার ভিতরের আলো যদি অন্ধকারময় হয়ে ওঠে, তবে সেই অন্ধকার কতই না ভয়ংকর!

  37. 10 “অল্প বিষয়ে যার উপরে নির্ভর করা যায়, বহু বিষয়েও তার উপর নির্ভর করা যায়। আবার অতি অল্প বিষয়ে যে অসৎ, বহু বিষয়েও সে অসৎ।

  38. 16 তাই ঈশ্বর ও মানুষের কাছে আমার বিবেক নির্মল রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি।

  39. 1 অতএব, ভাইবোনেরা, ঈশ্বরের বহুবিধ করুণার পরিপ্রেক্ষিতে, আমি তোমাদের কাছে মিনতি করছি, তোমরা তোমাদের শরীরকে জীবন্ত বলিরূপে, পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্যরূপে উৎসর্গ করো—তাই হবে তোমাদের যুক্তিসংগত আরাধনা। 2 আর তোমরা এই জগতের রীতি অনুযায়ী জীবনযাপন করো না, কিন্তু তোমাদের মনের নতুনীকরণের দ্বারা রূপান্তরিত হও। তখন তোমরা ঈশ্বরের ইচ্ছাকে যাচাই ও অনুমোদন করতে পারবে, যা উৎকৃষ্ট, প্রীতিজনক ও সিদ্ধ।

  40. 2 তোমরা তোমাদের হৃদয়ে আমাদের জন্য স্থান দিয়ো। আমরা কারও প্রতি অন্যায় করিনি, আমরা কাউকে ভুল পথে নিয়ে যাইনি, আমরা কাউকে শোষণ করিনি।