26 Bible Verses About Laughter

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

Bible Verses About Laughter
  1. 1 কেন জাতিরা চক্রান্ত করে

    আর লোকেরা কেন বৃথাই সংকল্প করে?

    2 পৃথিবীর রাজারা উদিত হয়

    এবং শাসকেরা সংঘবদ্ধ হয়

    সদাপ্রভুর বিরুদ্ধে ও তাঁর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে, এই বলে,

    3 “এসো আমরা তাদের শিকল ভেঙে ফেলি

    ও তাদের হাতকড়া ফেলে দিই।”

    4 যিনি স্বর্গের সিংহাসনে উপবিষ্ট তিনি হাসেন;

    প্রভু তাদের প্রতি বিদ্রুপ করেন।

    5 রাগে তিনি তাদের তিরস্কার করেন

    ও তাঁর ক্রোধে তিনি তাদের আতঙ্কিত করেন।

    6 কারণ প্রভু ঘোষণা করেন, “আমার পবিত্র সিয়োন পর্বতে

    আমি আমার রাজাকে প্রতিষ্ঠিত করেছি।”

    7 আমি সদাপ্রভুর আদেশ ঘোষণা করব:

    তিনি আমায় বললেন, “তুমি আমার পুত্র;

    আজ আমি তোমার পিতা হয়েছি।

    8 আমাকে জিজ্ঞাসা করো,

    আর আমি জাতিদের তোমার অধিকার করব,

    পৃথিবীর শেষ প্রান্ত তোমার অধীনস্থ হবে।

  2. 12 যারা দুষ্ট তারা ধার্মিকদের বিরুদ্ধে চক্রান্ত করে

    আর তাদের প্রতি ক্রোধে দন্তঘর্ষণ করে;

    13 কিন্তু সদাপ্রভু দুষ্টদের দিকে তাকিয়ে হাসেন

    কারণ তিনি জানেন যে তাদের দিন ঘনিয়ে আসছে।

  3. 1 সদাপ্রভু তাঁর বলা কথানুসারে সারার প্রতি অনুগ্রহকারী হলেন, এবং সদাপ্রভু যে প্রতিজ্ঞা করেছিলেন, সারার প্রতি তাই করলেন। 2 সারা গর্ভবতী হলেন এবং অব্রাহামের বৃদ্ধাবস্থায়, ঈশ্বর যে সময়ের প্রতিজ্ঞা তাঁর কাছে করেছিলেন, ঠিক সেই সময়ে অব্রাহামের জন্য এক পুত্রসন্তানের জন্ম দিলেন। 3 অব্রাহামের জন্য সারা যে পুত্রসন্তানের জন্ম দিলেন, অব্রাহাম তার নাম দিলেন ইস্‌হাক। 4 তাঁর ছেলে ইস্‌হাকের বয়স যখন আট দিন, তখন ঈশ্বরের আদেশানুসারে অব্রাহাম তার সুন্নত করালেন। 5 অব্রাহামের ছেলে ইস্‌হাকের যখন জন্ম হয় তখন তাঁর বয়স একশো বছর।

    6 সারা বললেন, “ঈশ্বর আমাকে হাসির পাত্রী করে তুলেছেন, আর যে কেউ একথা শুনবে সেও আমাকে নিয়ে হাসাহাসি করবে।” 7 পরে তিনি এও বললেন, “কে অব্রাহামকে বলতে পেরেছিল যে সারা শিশুসন্তানকে স্তন্যদান করবে? তা সত্ত্বেও তাঁর বৃদ্ধাবস্থায় আমি তাঁর জন্য এক ছেলের জন্ম দিয়েছি।”

  4. 22 আনন্দিত হৃদয় ভালো ওষুধ,

    কিন্তু ভগ্নচূর্ণ আত্মা অস্থি শুকনো করে দেয়।

  5. 10 তখন তাঁদের মধ্যে একজন বললেন, “আগামী বছর মোটামুটি এইসময় আমি অবশ্যই তোমাদের কাছে ফিরে আসব, এবং তোমার স্ত্রী সারা এক পুত্রসন্তান লাভ করবে।”

    ইত্যবসরে সারা তাঁবুর প্রবেশদ্বারে সেই অতিথির পিছন দিকে দাঁড়িয়ে সেকথা শুনছিলেন। 11 অব্রাহাম ও সারা দুজনেরই খুব বয়স হয়েছিল এবং সারার সন্তান প্রসবের বয়স পেরিয়ে গিয়েছিল। 12 তাই একথা ভেবে সারা মনে মনে হেসেছিলেন, “আমি জরাগ্রস্ত ও আমার স্বামী বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও কি এখন আমি এই সুখ পাব?”

    13 তখন সদাপ্রভু অব্রাহামকে বললেন, “সারা কেন হেসে বলল, ‘সত্যিই কি আমি এক সন্তান লাভ করব, আমি যে এখন বৃদ্ধা হয়ে গিয়েছি?’ 14 সদাপ্রভুর কাছে কোনো কিছু কি খুব কঠিন? আগামী বছর নিরূপিত সময়ে আমি তোমার কাছে ফিরে আসব, এবং সারার কাছে তখন এক পুত্রসন্তান থাকবে।”

    15 সারা ভয় পেয়েছিলেন, তাই তিনি মিথ্যামিথ্যি বললেন, “আমি হাসিনি।”

    কিন্তু তিনি বললেন, “হ্যাঁ, তুমি অবশ্যই হেসেছিলে।”

  6. 2 আমাদের মুখ হাসিতে পূর্ণ ছিল,

    আনন্দের গানে আমাদের জিভ মুখর ছিল।

    সেই সময় জাতিদের মাঝে লোকেরা বলেছিল,

    “দেখো, সদাপ্রভু তাদের জন্যে কত মহৎ কাজ করেছেন।”

    3 যথার্থই, সদাপ্রভু আমাদের জন্য মহৎ কাজ করেছেন,

    এবং আমরা আনন্দে পূর্ণ হয়েছি।

  7. 20 “নিঃসন্দেহে ঈশ্বর তাকে কখনও প্রত্যাখ্যান করেন না যে অনিন্দনীয়,

    বা অনিষ্টকারীদের হাতও শক্তিশালী করেন না।

    21 তিনি এখনও তোমার মুখ হাসিতে

    ও তোমার ঠোঁট আনন্দধ্বনিতে পূর্ণ করতে পারেন।

  8. 1 সবকিছুর জন্য একটি সময় আছে,

    আকাশের নিচে প্রত্যেকটি কাজেরই একটি নির্দিষ্ট সময় আছে:

    2 জন্মের সময় ও মরণের সময়,

    বুনবার সময় ও উপড়ে ফেলবার সময়,

    3 মেরে ফেলবার সময় ও সুস্থ করবার সময়,

    ভেঙে ফেলবার সময় ও গড়বার সময়,

    4 কাঁদবার সময় ও হাসবার সময়,

    শোক করবার সময় ও নাচবার সময়,

  9. 24 কিন্তু যখন আমি ডাকলাম তোমরা সে ডাক প্রত্যাখ্যান করেছ,

    ও আমি হাত বাড়িয়ে দেওয়া সত্ত্বেও কেউ মনোযোগ দাওনি,

    25 যেহেতু তোমরা আমার সব পরামর্শ উপেক্ষা করেছ

    ও আমার ভর্ৎসনা শুনতে চাওনি,

    26 তাই বিপর্যয় যখন তোমাদের আঘাত করবে তখন আমি হাসব;

    চরম দুর্দশা যখন তোমাদের নাগাল ধরে ফেলবে তখন আমি বিদ্রুপ করব—

    27 চরম দুর্দশা যখন ঝড়ের মতো তোমাদের নাগাল ধরে ফেলবে,

    বিপর্যয় যখন ঘূর্ণিঝড়ের মতো তোমাদের উপরে ধেয়ে আসবে,

    মর্মান্তিক যন্ত্রণা ও দুঃখকষ্ট যখন তোমাদের আচ্ছন্ন করবে।

    28 “তখন তারা আমাকে ডাকবে কিন্তু আমি উত্তর দেব না;

    তারা আমার খোঁজ করবে কিন্তু আমায় খুঁজে পাবে না,

  10. 21 ধন্য তোমরা, যারা এখন ক্ষুধার্ত,

    কারণ তোমরা পরিতৃপ্ত হবে।

    ধন্য তোমরা, যারা এখন কান্নাকাটি করছ,

    কারণ তোমাদের মুখে হাসি ফুটবে।

  11. 13 অট্টহাসির মধ্যেও হৃদয়ে ব্যথা হতে পারে,

    ও আনন্দ শেষ পর্যন্ত বিষাদে পরিণত হতে পারে।

  12. 13 আনন্দিত অন্তর মুখকে প্রসন্ন করে তোলে,

    কিন্তু মানসিক যন্ত্রণা আত্মাকে পিষে ফেলে।

    14 বিচক্ষণ অন্তর জ্ঞানের খোঁজ করে,

    কিন্তু মূর্খের মুখ মূর্খতার ক্ষেতে চরে।

    15 নিপীড়িতদের পক্ষে জীবনের সব দিনই বাজে,

    কিন্তু আনন্দিত অন্তর সর্বদাই ভোজে মেতে থাকে।

    16 অশান্তি নিয়ে মহাধন ভোগ করার চেয়ে

    সদাপ্রভুর ভয়ের সঙ্গে অল্প কিছু থাকাই ভালো।

    17 ঘৃণার মনোভাব নিয়ে আমিষ খাবার পরিবেশন করার চেয়ে

    ভালোবাসা দেখিয়ে সামান্য পরিমাণে নিরামিষ খাবার খাওয়ানো ভালো।

  13. 25 তিনি শক্তি ও সম্মানে আচ্ছাদিত হন;

    আগামী দিনগুলির কথা ভেবে তিনি সশব্দে হাসতে পারেন।

  14. 7 দেখো, তারা মুখ দিয়ে কী অশ্লীল কথা বলে,

    তাদের মুখের বাক্য তরোয়ালের থেকেও ধারালো,

    আর তারা ভাবে, “কে আমাদের কথা শুনতে পায়?”

    8 কিন্তু, হে সদাপ্রভু, তুমি তাদের কথায় উপহাস করবে;

    তুমি সেইসব জাতিকে বিদ্রুপ করবে।

  15. 6 যেমন হাঁড়ির নিচে কাঁটার শব্দ,

    বোকাদের হাসিও ঠিক তেমনি।

    এটাও অসার।

  16. 25 খাদ্য প্রাচুর্যে পরিতৃপ্ত যারা, ধিক্ তোমাদের,

    কারণ তোমরা ক্ষুধার্ত হবে।

    যারা এখন হাসছ, ধিক্ তোমাদের,

    কারণ তোমরা বিলাপ ও কান্নাকাটি করবে।

  17. 2 আমি বললাম, “হাসিও উন্মত্ততা। আর আমোদ কী করে?”

  18. 7 অতএব, তোমরা ঈশ্বরের বশ্যতাধীন হও। দিয়াবলের প্রতিরোধ করো, আর সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে। 8 ঈশ্বরের কাছে এসো, তিনিও তোমাদের কাছে আসবেন। পাপীরা, তোমরা তোমাদের হাত ধুয়ে ফেলো ও দ্বিধাগ্রস্ত ব্যক্তিরা, তোমরা তোমাদের অন্তর পরিশুদ্ধ করো। 9 তোমরা দুঃখকাতর হও, শোক ও বিলাপ করো। তোমাদের হাসিকে কান্নায় ও আনন্দকে বিষাদে পরিবর্তন করো। 10 তোমরা প্রভুর কাছে নিজেদের নতনম্র করো, তিনিই তোমাদের উন্নীত করবেন।

  19. 3 আনন্দ করার চেয়ে কষ্টভোগ করা ভালো,

    কারণ মুখের বিষণ্ণতা হৃদয়ের জন্য ভালো।

  20. 10 তারা রাজাদের বিদ্রুপ করে

    আর শাসকদের অবজ্ঞা করে।

    তারা সব উঁচু প্রাচীরে সুরক্ষিত নগরের উপহাস করে;

    মাটি স্তূপ করে সেইসব নগর অধিকার করে।

  21. 22 ধ্বংস ও দুর্ভিক্ষ দেখে তুমি হাসবে,

    আর বুনো পশুদেরও ভয় পাবে না।

  22. 4 “আমি আমার বন্ধুদের কাছে উপহাসের পাত্রে পরিণত হয়েছি,

    যদিও আমি ঈশ্বরকে ডাকতাম ও তিনি আমায় উত্তর দিতেন—

    ধার্মিক ও অনিন্দনীয় হওয়া সত্ত্বেও নিছক উপহাসের এক পাত্রে পরিণত হয়েছি!

  23. 23 যীশু সেই সমাজভবনের অধ্যক্ষের বাড়িতে প্রবেশ করে দেখলেন বাঁশি-বাদকেরা রয়েছে ও লোকেরা শোরগোল করছে। 24 তিনি বললেন, “তোমরা চলে যাও। মেয়েটি মারা যায়নি, সে ঘুমিয়ে আছে।” তারা কিন্তু তাঁকে উপহাস করতে লাগল।

  24. 25 খোশমেজাজে তারা চিৎকার করে বলল, “আমাদের চিত্ত-বিনোদনের জন্য শিম্‌শোনকে নিয়ে এসো।” অতএব তারা জেলখানা থেকে তাঁকে ডেকে আনালো, এবং তিনি তাদের সামনে কসরত দেখাতে লাগলেন।

    যখন তারা তাঁকে স্তম্ভগুলির মাঝখানে দাঁড় করিয়ে দিল,

  25. 27 দুপুর হতে না হতেই এলিয় তাদের বিদ্রুপের খোঁচা দিতে শুরু করলেন। তিনি বললেন, “আরও জোরে চিৎকার করো! সে তো অবশ্যই একজন দেবতা! হয়তো সে গভীর ধ্যানে মগ্ন হয়ে আছে, হয়তো বা সে খুব ব্যস্ত, বা কোথাও বেড়াতে গিয়েছে। হতে পারে সে হয়তো ঘুমাচ্ছে আর তাকে জাগাতে হবে।”

  26. 7 হে সদাপ্রভু, তুমি আমার বিশ্বাস উৎপন্ন করেছ, তাই আমি বিশ্বাস করেছি;

    তুমি আমার উপরে শক্তি প্রয়োগ করে বিজয়ী হয়েছ।

    সমস্ত দিন আমাকে উপহাস করা হয়;

    প্রত্যেকে আমাকে বিদ্রুপ করে।