Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 87

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

কোরহ বংশের সন্তানদের গীত। একটি সংগীত।

1 পবিত্র পর্বতে তিনি তাঁর নগর স্থাপন করেছেন।

2 যাকোবের কুলের অন্য সমস্ত বাসস্থান থেকে

সদাপ্রভু সিয়োনের দ্বারসকল ভালোবাসেন।

3 হে ঈশ্বরের নগরী,

তোমার বিষয়ে গৌরবের কথা বলা হয়:

4 “যারা আমাকে স্বীকার করে

তাদের মধ্যে আমি রহবa এবং ব্যাবিলনের উল্লেখ করব,

এমনকি ফিলিস্তিয়া, সোর ও কূশ—

এবং বলব, ‘এই সবের জন্ম সিয়োনে হয়েছে।’ ”

5 সত্যিই, সিয়োন সম্পর্কে ঘোষণা করা হবে,

“এর জন্ম সিয়োনে হয়েছে, ওরও জন্ম হয়েছে,

এবং পরাৎপর স্বয়ং তাঁকে প্রতিষ্ঠিত করবেন।”

6 সদাপ্রভু লোকেদের সম্বন্ধে গণনা করার গ্রন্থে লিখবেন:

“এর জন্ম সিয়োনে হয়েছে।”

7 সবাই যারা গান ও নাচ করবে, তারা বলবে,

“সিয়োন আমার জীবনের উৎস।”

Translator’s notes

  1. 87:4 (a): অথবা “মিশর”

গীত 87