Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 84

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

সংগীত পরিচালকের জন্য। স্বর, গিত্তীৎa। কোরহ বংশের সন্তানদের একটি গীত।

1 হে সর্বশক্তিমান সদাপ্রভু,

তোমার আবাস কত মনোরম!

2 আমার প্রাণ সদাপ্রভুর প্রাঙ্গণের জন্য আকুল হয়,

এমনকি মূর্চ্ছিতপ্রায় হয়;

জীবন্ত ঈশ্বরের জন্য

আমার হৃদয় আর আমার দেহ কেঁদে ওঠে।

3 এমনকি চড়ুইপাখিও আশ্রয় খুঁজে পেয়েছে,

দোয়েল নিজের জন্য বাসা পেয়েছে,

যেখানে সে তার শাবকদের জন্ম দিতে পারে—

এমন স্থান, যা তোমার বেদির নিকটে,

হে সদাপ্রভু, আমার রাজা, আমার ঈশ্বর।

4 ধন্য সেই ব্যক্তি, যে তোমার গৃহে বসবাস করে,

সে সর্বক্ষণ তোমার গুণকীর্তন করে।

5 ধন্য সেই ব্যক্তি, যার শক্তি সদাপ্রভু থেকে আসে,

যে সদাপ্রভুর গৃহে যাওয়ার জন্য তার হৃদয় স্থির রেখেছে।

6 যখন তারা অশ্রুরb উপত্যকার মধ্য দিয়ে যায়,

তারা সেই স্থান জলধারায় পরিণত করে;

প্রথম বৃষ্টিc সেই প্রান্তরকে আশীর্বাদে আবৃত করে।

7 তারা ক্রমাগত শক্তিশালী হয়ে উঠবে,

এবং সিয়োনে ঈশ্বরের সামনে প্রত্যেকে হাজির হবে।

8 হে সর্বশক্তিমান সদাপ্রভু, আমার প্রার্থনা শোনো;

হে যাকোবের ঈশ্বর, আমার কথা শোনো।

9 দেখো, হে ঈশ্বর, আমাদের ঢাল;

তোমার অভিষিক্ত-জনের প্রতি অনুগ্রহের দৃষ্টিতে দেখো।

10 তোমার প্রাঙ্গণে একদিন

অন্যত্র হাজার দিনের চেয়েও শ্রেয়;

দুষ্টদের তাঁবুতে বাস করার থেকে

আমি আমার ঈশ্বরের গৃহের দ্বাররক্ষী হয়ে থাকতে চাই।

11 কারণ সদাপ্রভু ঈশ্বর ঢাল ও সূর্যের মতো;

তিনি দয়া ও সম্মান দান করেন;

যাদের চলার পথ সিদ্ধ

তাদের তিনি কোনো প্রকার মঙ্গল থেকে বঞ্চিত করেন না।

12 হে সর্বশক্তিমান সদাপ্রভু,

ধন্য সেই ব্যক্তি যে তোমার উপর আস্থা রাখে।

Translator’s notes

  1. 84:0 (a): সম্ভবত সংগীতের প্রতিশব্দ
  2. 84:6 (b): হিব্রু ভাষায় বাকা উপত্যকা
  3. 84:6 (c): শরৎকালীন বৃষ্টি

গীত 84