Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 137

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

1 যখন সিয়োনের কথা আমাদের মনে পড়ত

ব্যাবিলনের নদীতীরে বসে আমরা কাঁদতাম।

2 আমরা সেখানে চিনার গাছে

বীণাগুলি ঝুলিয়ে রাখতাম,

3 কারণ সেখানে আমাদের বন্দিকারীরা গান শুনতে চাইত,

আমাদের অত্যাচারীরা আনন্দগানের দাবি করত;

তারা বলত “সিয়োনের গান, একটি গান আমাদের শোনাও!”

4 কিন্তু কীভাবে আমরা সদাপ্রভুর গান গাইব

যখন আমরা বিদেশে বসবাস করছি?

5 হে জেরুশালেম, আমি যদি তোমাকে ভুলে যাই,

তবে যেন আমার ডান হাত তার দক্ষতা হারিয়ে ফেলে।

6 যদি আমি তোমাকে ভুলে যাই,

আর যদি আমি জেরুশালেমকে

আমার সর্বাধিক আনন্দ বলে গণ্য না করি,

তবে যেন আমার জিভ মুখের তালুতে আটকে যায়।

7 হে সদাপ্রভু, মনে রেখো, যেদিন জেরুশালেমকে বন্দি করা হয়েছিল

সেদিন ইদোমীয়রা যা করেছিল।

তারা জোর গলায় বলেছিল, “উপড়ে ফেলো,

সমূলে উপড়ে ফেলো!”

8 হে ব্যাবিলনের কন্যা, তুমি ধ্বংস হবে,

ধন্য সেই যে তোমাকে সেরকম প্রতিফল দেবে

যে রকম তুমি আমাদের প্রতি করেছিলে।

9 ধন্য সেই যে তোমাদের শিশুদের ধরে

আর পাথরের উপরে আছড়ায়।

গীত 137