Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 142

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

দাউদের মস্কীলa। যখন তিনি গুহার মধ্যে ছিলেন। একটি প্রার্থনা।

1 আমি জোর গলায় সদাপ্রভুর কাছে বিনতি করি;

সদাপ্রভুর দয়ার জন্য আমি অনুনয় করি।

2 আমি তাঁর কাছে আমার অভিযোগের কথা প্রকট করি;

তোমার সামনে আমার সংকটের কথা বলি।

3 যখন আমার আত্মা আমার অন্তরে ক্ষীণ হয়,

তখন তুমিই আমার চলার পথে লক্ষ্য রাখো।

যে পথে আমি চলি,

লোকেরা সেই পথে আমার জন্য এক ফাঁদ পেতেছে।

4 তুমি চেয়ে দেখো, আমার ডানদিকে কেউ নেই;

আমার জন্য কারও ভাবনা নেই,

আমার কোনও আশ্রয় নেই;

কেউই আমার জীবনের জন্য চিন্তা করে না।

5 হে সদাপ্রভু, আমি তোমার কাছে কাঁদি,

আমি বলি, “তুমিই আমার আশ্রয়,

জীবিতদের দেশে তুমিই আমার অধিকার।”

6 আমার কাতর প্রার্থনা শোনো,

কারণ আমি নিদারুণ প্রয়োজনে রয়েছি;

যারা আমাকে তাড়না করে, তাদের হাত থেকে আমাকে উদ্ধার করো,

কারণ তারা আমার থেকেও বেশি শক্তিশালী।

7 আমাকে কারাগার থেকে মুক্ত করো,

যেন আমি তোমার নামের প্রশংসা করতে পারি।

তখন ধার্মিকেরা আমাকে ঘিরে ধরবে

কারণ তুমি আমার প্রতি মঙ্গলময়।

Translator’s notes

  1. 142:0 (a): সম্ভবত সাহিত্যের অথবা সংগীতের প্রতিশব্দ

গীত 142