Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 75

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

সংগীত পরিচালকের জন্য। সুর: “ধ্বংস কোরো না।” আসফের গীত। একটি সংগীত।

1 হে ঈশ্বর, আমরা তোমার প্রশংসা করি,

আমরা তোমার প্রশংসা করি, কারণ তুমি নিকটবর্তী;

লোকেরা তোমার আশ্চর্য ক্রিয়াকলাপ বর্ণনা করে।

2 ঈশ্বর বলেন, “আমার নির্ধারিত সময়ে

আমি ন্যায়বিচার করব।

3 যখন পৃথিবী কাঁপে এবং সব মানুষ অশান্তিতে বাঁচে,

আমি তার সব স্তম্ভ সুদৃঢ় রাখি।

4 আমি দাম্ভিককে সতর্ক করি, ‘অহংকার কোরো না,’

দুষ্টকে বলি, ‘তোমার শিং উঁচু কোরো না।

5 স্বর্গের বিরুদ্ধে তোমার শিং উঁচু কোরো না;

এত উদ্ধতভাবে কথা বোলো না।’ ”

6 কেউ, পূর্ব বা পশ্চিম থেকে,

অথবা মরুভূমি থেকে, নিজেকে উন্নত করতে পারে না।

7 ঈশ্বর একমাত্র বিচার করেন:

তিনি কাউকে নত করেন বা কাউকে উন্নীত করেন।

8 সদাপ্রভুর হাতে এক পানপাত্র আছে,

যা মশলা মিশ্রিত ফেনিয়ে ওঠা সুরাতে পূর্ণ;

তিনি তা ঢেলে দেন, আর পৃথিবীর সমস্ত দুষ্টলোক

পাত্রের তলানি পর্যন্ত পান করে।

9 কিন্তু আমি একথা চিরকাল ঘোষণা করে যাব;

যাকোবের ঈশ্বরের উদ্দেশে স্তুতিগান করব।

10 কারণ ঈশ্বর বলেন, “আমি সব দুষ্টের শক্তি চূর্ণ করব,

কিন্তু আমি ধার্মিকদের শক্তিবৃদ্ধি করব।”

গীত 75