Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 122

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

একটি আরোহণ সংগীত। দাউদের গীত।

1 আমি আনন্দিত হলাম, যখন লোকে আমাকে বলল,

“চলো, আমরা সদাপ্রভুর গৃহে যাই।”

2 এখন, হে জেরুশালেম নগরী,

তোমার প্রবেশদ্বারের ভিতরে আমরা দাঁড়িয়ে রয়েছি।

3 জেরুশালেম সেই নগরীর মতো নির্মিত

যা সংগঠিতরূপে তৈরি হয়েছে।

4 ইস্রায়েলের সমস্ত গোষ্ঠীগুলি—

সদাপ্রভুর লোকসকল—এখানে আরাধনা করতে আসে,

ইস্রায়েলের বিধিনিয়ম অনুযায়ী

তারা সদাপ্রভুর নামের ধন্যবাদ করতে আসে।

5 এই স্থানেই স্থাপিত হয়েছে বিচারের সিংহাসন,

এখানেই দাউদ কুলের সব সিংহাসন স্থাপিত।

6 তোমরা জেরুশালেমের শান্তির জন্য প্রার্থনা করো,

“যারা তোমাকে ভালোবাসে, তারা সুরক্ষিত থাকুক।

7 তোমার প্রাচীরের মধ্যে শান্তি বিরাজ করুক,

আর তোমার দুর্গগুলির মধ্যে সুরক্ষা থাকুক।”

8 আমার পরিবার ও বন্ধুদের জন্য,

আমি বলব “তোমার মধ্যে শান্তি বিরাজ করুক।”

9 সদাপ্রভু আমাদের ঈশ্বরের গৃহের কারণে

হে জেরুশালেম, আমি তোমার সমৃদ্ধি কামনা করব।

গীত 122