Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 82

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

আসফের গীত।

1 ঈশ্বর মহাসভায় নিজের স্থান গ্রহণ করেছেন;

তিনি “দেবতাদের” মাঝে বিচার সম্পন্ন করেন:

2 কত কাল তুমি যারা অসৎ তাদের পক্ষ নেবে

আর দুষ্টদের পক্ষপাতিত্ব করবে?

3 যারা দুর্বল আর অনাথ তাদের প্রতি তুমি সুবিচার করো,

যারা দরিদ্র আর পীড়িত তাদের অধিকার রক্ষা করো।

4 যারা দুর্বল আর অভাবী তাদের মুক্ত করো;

দুষ্টদের দেশ থেকে তাদের উদ্ধার করো।

5 “সেই ‘দেবতারা’ কিছুই জানে না, তারা কিছুই বোঝে না

তারা অন্ধকারে হেঁটে বেড়ায়;

আর জগতের ভিত্তি কেঁপে ওঠে।

6 “আমি বলি, ‘তোমরা “ঈশ্বর”

তোমরা সবাই পরাৎপরের সন্তান।’

7 কিন্তু সামান্য মানুষের মতো তোমাদের মৃত্যু হবে;

অন্যান্য সব শাসকের মতো তোমাদেরও পতন হবে।”

8 ওঠো, হে ঈশ্বর, এই জগতের বিচার করো,

কারণ সমস্ত জাতি তোমার উত্তরাধিকার।

গীত 82