Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 54

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

সংগীত পরিচালকের জন্য। তারযন্ত্র সহযোগে দাউদের মস্কীলa। যখন সীফীয়েরা শৌলের কাছে এসে বলেছিল, “দাউদ কি আমাদের মাঝেই লুকিয়ে নেই?”

1 হে ঈশ্বর, তোমার নামে আমাকে রক্ষা করো;

তোমার পরাক্রমে আমাকে নির্দোষ ঘোষণা করো।

2 হে ঈশ্বর, আমার প্রার্থনা শোনো;

আমার মুখের কথায় কর্ণপাত করো।

3 দাম্ভিক প্রতিপক্ষরা আমাকে আক্রমণ করে;

নিষ্ঠুর লোকেরা, যারা ঈশ্বরকে মানে না

আমাকে হত্যা করতে চায়।

4 কিন্তু ঈশ্বর আমার সহায়;

সদাপ্রভুই আমাকে বাঁচিয়ে রাখেন।

5 যারা আমাকে অপবাদ দেয়, অমঙ্গল তাদের উপর ফিরে আসুক,

তোমার বিশ্বস্ততায় তাদের ধ্বংস করো।

6 আমি তোমার প্রতি স্বেচ্ছাদত্ত নৈবেদ্য নিবেদন করব,

হে সদাপ্রভু, আমি তোমার নামের প্রশংসা করব কারণ তা মঙ্গলময়।

7 আমার সব সংকট থেকে তুমি আমাকে উদ্ধার করেছ,

এবং বিজয়ীর দৃষ্টিতে আমার চোখ আমার শত্রুদের দিকে দেখেছে।

Translator’s notes

  1. 54:0 (a): সম্ভবত সাহিত্যের অথবা সংগীতের প্রতিশব্দ

গীত 54