Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 70

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত। একটি নিবেদন।

1 হে ঈশ্বর, আমাকে তাড়াতাড়ি উদ্ধার করো!

হে সদাপ্রভু, তুমি তাড়াতাড়ি এসো আর আমাকে সাহায্য করো।

2 যারা আমার প্রাণনাশের চেষ্টা করে,

তারা যেন লজ্জিত ও অপমানিত হয়;

যারা আমার ধ্বংস কামনা করে

তারা যেন লাঞ্ছনায় পিছু ফিরে যায়।

3 যারা আমাকে বলে, “হা! হা!”

তারা যেন লজ্জায় পিছু ফিরে যায়।

4 কিন্তু যারা তোমার অন্বেষণ করে তারা

তোমাতে আনন্দ করুক ও খুশি হোক;

যারা তোমার পরিত্রাণ ভালোবাসে তারা সর্বদা বলুক,

“সদাপ্রভু মহান!”

5 কিন্তু আমি দরিদ্র ও অভাবী;

হে ঈশ্বর, আমাকে সাহায্য করতে তাড়াতাড়ি এসো,

তুমিই আমার সহায় এবং আমার মুক্তিদাতা,

হে সদাপ্রভু, দেরি কোরো না।

গীত 70