Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 12

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

প্রধান সংগীত পরিচালকের জন্য। শমীনীৎa অনুসারে। দাউদের গীত।

1 হে সদাপ্রভু, সাহায্য করো, কারণ কেউ আর বিশ্বস্ত নয়;

যারা অনুগত তারা মানুষের মধ্য থেকে হারিয়ে গেছে।

2 সবাই প্রতিবেশীদের কাছে মিথ্যা কথা বলে;

তাদের মুখ দিয়ে তারা তোষামোদ করে

কিন্তু হৃদয়ে প্রতারণা ধারণ করে।

3 সদাপ্রভু সব তোষামোদকারীর মুখ নীরব করেন

এবং সব অহংকারী জিভ—

4 যারা বলে,

“আমাদের জিভ দিয়েই আমাদের জয় হবে;

আমাদের মুখ আমাদের রক্ষা করবে—কে আমাদের উপর প্রভু হবে?”

5 “দীনহীনদের লুটপাট করা হচ্ছে ও দরিদ্ররা আর্তনাদ করছে,

সেই কারণে আমি এবার জাগ্রত হব,” সদাপ্রভু বলেন।

“অনিষ্টকারীদের হাত থেকে আমি তাদের রক্ষা করব।”

6 ধাতু গলাবার পাত্রে পরিষ্কৃত রুপোর মতো,

সাতবার শোধিত সোনার মতো,

সদাপ্রভুর বাক্যসকল নিখুঁত।

7 হে সদাপ্রভু, তুমি দরিদ্রদের নিরাপদে রাখবে

এবং দুষ্টদের হাত থেকে চিরকাল আমাদের রক্ষা করবে,

8 যদিও দুষ্টরা অবাধে ঘুরে বেড়ায়

এবং মানবজাতির মধ্যে অধর্মের প্রশংসা করা হয়।

Translator’s notes

  1. 12:0 (a): অজানা সংগীত জগতের শব্দ

গীত 12