Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 52

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

সংগীত পরিচালকের জন্য। দাউদের মস্কীলa। যখন ইদোমীয় দোয়েগ শৌলের কাছে গিয়ে বলেছিল: “দাউদ অহীমেলকের গৃহে গিয়েছে।”

1 ওহে মহাবীর, কেন তুমি অপকর্মের দম্ভ করো?

কেন তুমি সারাদিন দম্ভ করো,

তুমি যে ঈশ্বরের চোখে এক অবজ্ঞার বস্তু?

2 তুমি মিথ্যা কথা বলতে দক্ষ,

তোমার জিভ ধ্বংসের পরিকল্পনা করে;

এবং তা ধারালো ক্ষুরের মতো।

3 তুমি ভালোর চেয়ে মন্দ,

আর সত্য বলার চেয়ে মিথ্যা বলতে বেশি ভালোবাসো।

4 তুমি মিথ্যাবাদী!

তোমার বাক্য দিয়ে তুমি অপরকে বিনাশ করতে ভালোবাসো।

5 নিশ্চয় ঈশ্বর তোমাকে চিরকালীন ধ্বংসে অবনত করবেন:

তিনি তোমাকে ছিনিয়ে নিয়ে তোমার তাঁবু থেকে উপড়ে ফেলবেন;

আর তোমাকে জীবিতদের দেশ থেকে নির্মূল করবেন।

6 ধার্মিকেরা এসব দেখবে ও ভীত হবে;

তারা তোমায় পরিহাস করবে, আর বলবে,

7 “এই যে সেই লোক,

যে কখনও ঈশ্বরকে নিজের আশ্রয় দুর্গ করেনি,

কিন্তু নিজের মহা ঐশ্বর্যে আস্থা রেখেছে,

এবং অপরদের ধ্বংস করে নিজে শক্তিশালী হয়েছে।”

8 কিন্তু আমি, ঈশ্বরের গৃহে,

উদীয়মান জলপাই গাছের মতো;

যুগ যুগান্ত ধরে

ঈশ্বরের অবিচল প্রেমে আস্থা রাখি।

9 তুমি যা কিছু করেছ, তার জন্য আমি,

তোমার বিশ্বস্ত প্রজাদের সামনে, সর্বদা তোমার ধন্যবাদ করব।

এবং আমি তোমার নামে আশা রাখব

কারণ তোমার নাম মঙ্গলময়।

Translator’s notes

  1. 52:0 (a): সম্ভবত সাহিত্য অথবা সংগীতের প্রতিশব্দ

গীত 52