Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 16

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

দাউদের মিকতামa।

1 হে আমার ঈশ্বর, তুমি আমাকে নিরাপদে রাখো,

কারণ আমি তোমাতেই আশ্রয় নিয়েছি।

2 আমি সদাপ্রভুকে বললাম, “তুমিই আমার প্রভু;

তুমি ছাড়া আমার কোনো মঙ্গল নেই।”

3 জগতে যত পবিত্রজন আছেন তাঁদের সম্বন্ধে আমি বলি,

“তাঁরা বিশিষ্ট ব্যক্তিসকল, আর আমি তাঁদের নিয়ে আমোদ করি।”

4 যারা অন্য দেবতাদের পিছনে ছোটে তারা আরও বেশি কষ্ট পাবে;

আমি সেই দেবতাদের উদ্দেশে রক্তের নৈবেদ্য উৎসর্গ করব না

এমনকি তাদের নামও উচ্চারণ করব না।

5 হে সদাপ্রভু, একমাত্র তুমিই আমার উত্তরাধিকার ও আশীর্বাদের পানপাত্র;

তুমি আমার অধিকার সুরক্ষিত করেছ।

6 যে দেশ তুমি আমাকে দিয়েছ তা মনোরম দেশ;

সত্যিই কত সুন্দর আমার উত্তরাধিকার।

7 আমি সদাপ্রভুর প্রশংসা করি, যিনি আমায় সুমন্ত্রণা দেন;

রাত্রিতেও আমার হৃদয় আমায় উপদেশ দেয়।

8 আমি সর্বদা আমার চোখ সদাপ্রভুতে স্থির রাখি।

তিনি আমার ডানপাশে আছেন, তাই আমি কখনও বিচলিত হব না।

9 তাই আমার হৃদয় আনন্দিত এবং আমার জিভ উল্লাস করে;

আমার দেহ নিরাপদে বিশ্রাম নেবে,

10 কারণ তুমি কখনও আমাকে পাতালের গর্ভে পরিত্যাগ করবে না,

তুমি তোমার বিশ্বস্তদেরb ক্ষয় দেখতে দেবে না।

11 তুমি আমাকে জীবনের পথ দেখাও;

তোমার সান্নিধ্য আমাকে আনন্দ দিয়ে পূর্ণ করবে,

তোমার ডান হাতে আছে অনন্ত সুখ।

Translator’s notes

  1. 16:0 (a): সম্ভবত সাহিত্য বা সংগীতের প্রতিশব্দ
  2. 16:10 (b): অথবা পবিত্র

গীত 16