Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 61

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

সংগীত পরিচালকের জন্য। তারযন্ত্র সহযোগে দাউদের গীত।

1 হে ঈশ্বর, আমার কান্না শোনো;

আমার প্রার্থনায় কর্ণপাত করো।

2 পৃথিবীর সুদূর প্রান্ত থেকে আমি তোমাকে ডাকি,

আমি তোমাকে ডাকি যখন আমার হৃদয় নিস্তেজ হয়;

আমার থেকে সুরক্ষিত উচ্চ শৈলের উপরে আমাকে নিয়ে চলো।

3 কারণ তুমি আমার আশ্রয় হয়েছ,

বিপক্ষের বিরুদ্ধে তুমি আমার সুদৃঢ় দুর্গ।

4 আমি চিরকাল তোমার তাঁবুতে বসবাস করার আকাঙ্ক্ষা করি

এবং তোমার ডানার ছায়াতে আশ্রয় নিই।

5 হে ঈশ্বর, তুমি আমার প্রতিটি শপথ শুনেছ;

যারা তোমার নাম ভয় করে তাদের উত্তরাধিকার তুমি আমাকে দিয়েছ।

6 রাজার জীবনের দিনগুলি,

বহু প্রজন্ম ধরে তাঁর আয়ু বৃদ্ধি করো।

7 তিনি চিরকাল ঈশ্বরের সামনে সিংহাসনে অধিষ্ঠিত থাকুন;

তোমার দয়া ও বিশ্বস্ততা তাঁকে সুরক্ষিত রাখুক।

8 তখন আমি চিরকাল তোমার নামের স্তুতিগান গাইব

এবং দিনের পর দিন আমার শপথ পালন করব।

গীত 61