Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 6

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

সংগীত পরিচালকের জন্য। আট-তারের যন্ত্র সহযোগে। শমীনীৎa অনুসারে। দাউদের গীত।

1 হে সদাপ্রভু, রাগে আমায় তিরস্কার কোরো না

তোমার ক্রোধে আমায় শাসন কোরো না।

2 আমার প্রতি দয়া করো, হে সদাপ্রভু, কারণ আমি দুর্বল;

আমায় সুস্থ করো, হে সদাপ্রভু, কারণ আমার হাড়গোড় ব্যথায় পূর্ণ।

3 আমার প্রাণ গভীর বেদনায় পূর্ণ,

কত কাল, হে সদাপ্রভু, আর কত কাল?

4 হে সদাপ্রভু, আমার দিকে দেখো, ও আমায় রক্ষা করো;

তোমার অবিচল প্রেমের গুণে আমায় রক্ষা করো।

5 মৃতদের মধ্যে কেউ তোমাকে স্মরণ করে না।

পাতাল থেকে কে তোমার প্রশংসা করে?

6 আমি আর্তনাদ করে ক্লান্ত হয়ে পড়েছি।

সারারাত ধরে কেঁদে আমি বিছানা ভিজিয়েছি

এবং চোখের জলে আমার খাট ভিজিয়েছি।

7 গভীর দুঃখে আমার দৃষ্টি দুর্বল হয়;

আমার সব শত্রুদের নির্যাতনে চোখ জীর্ণ হয়।

8 তোমরা সবাই যারা অধর্ম করো, আমার কাছ থেকে দূর হও,

কারণ সদাপ্রভু আমার কান্না শুনেছেন।

9 সদাপ্রভু আমার বিনতি শুনেছেন;

সদাপ্রভু আমার প্রার্থনা গ্রহণ করেন।

10 আমার সব শত্রু লজ্জিত ও বিহ্বল হবে;

তারা পিছু ফিরবে এবং হঠাৎ লজ্জিত হবে।

Translator’s notes

  1. 6:0 (a): অজানা সংগীত জগতের শব্দ

গীত 6