Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 43

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

1 হে ঈশ্বর, আমাকে নির্দোষ ঘোষণা করো,

এক অবিশ্বস্ত জাতির বিরুদ্ধে,

আমার পক্ষসমর্থন করো।

যারা ছলনাকারী ও দুর্নীতিপরায়ণ

তাদের হাত থেকে আমাকে উদ্ধার করো।

2 তুমিই আমার ঈশ্বর, আমার আশ্রয় দুর্গ,

কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ?

কেন আমি আমার শত্রুর অত্যাচারে

বিষণ্ণ মনে এদিক-ওদিক ঘুরে বেড়াব?

3 তোমার জ্যোতি ও তোমার সত্য আমার কাছে পাঠাও,

তারা আমাকে পথ দেখাক;

তারা তোমার পবিত্র পর্বতে আমাকে নিয়ে যাক

সেই স্থানে যেখানে তুমি বসবাস করো।

4 তখন আমি ঈশ্বরের বেদির কাছে যাব,

ঈশ্বরের সান্নিধ্যে—যিনি আমার সব আনন্দের উৎস।

হে ঈশ্বর, আমার ঈশ্বর

সুরবাহারের ঝংকারে আমি তোমার স্তুতি করব।

5 হে আমার প্রাণ, কেন তুমি অবসন্ন?

কেন তুমি অন্তরে এত হতাশ?

ঈশ্বরে তুমি আশা রাখো,

কারণ আমি আবার তাঁর প্রশংসা করব

যিনি আমার পরিত্রাতা ও আমার ঈশ্বর।

গীত 43