Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 114

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

1 ইস্রায়েল যখন মিশর ছেড়ে বের হয়ে এল,

যাকোবের গোষ্ঠী পরভাষী লোকেদের ছেড়ে,

2 যিহূদা ঈশ্বরের পবিত্রস্থান হয়ে উঠল,

আর ইস্রায়েল হল তাঁর আধিপত্য।

3 সমুদ্র দেখল আর পালিয়ে গেল,

জর্ডন পিছু ফিরল;

4 পর্বতমালা মেষের মতো,

পাহাড়গুলি মেষশাবকের মতো লাফিয়ে উঠল।

5 হে সমুদ্র, কেন তুমি পালিয়ে গেলে?

হে জর্ডন, কেন তুমি পিছু ফিরলে?

6 হে পর্বতমালা, কেন তোমরা মেষের মতো,

তোমরা পাহাড়গুলি, মেষশাবকের মতো লাফিয়ে উঠলে?

7 হে পৃথিবী, প্রভুর সামনে,

আর যাকোবের ঈশ্বরের সামনে কম্পিত হও।

8 তিনি শৈলকে জলাশয়ে,

কঠিন শৈলকে জলের উৎসে পরিণত করলেন।

গীত 114