Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 110

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

দাউদের গীত।

1 সদাপ্রভু আমার প্রভুকে বলেন:

“যতক্ষণ না আমি তোমার শত্রুদের,

তোমার পাদপীঠ করি

তুমি আমার ডানদিকে বসো।”

2 সদাপ্রভু জেরুশালেম থেকে তোমার শক্তিশালী রাজ্য বিস্তার করবেন;

আর তুমি তোমার শত্রুদের উপর রাজত্ব করবে।

3 যখন তুমি যুদ্ধে যাবে,

তোমার লোকেরা স্বেচ্ছায় তোমার সেবা করবে।

তুমি পবিত্র পোশাকে সজ্জিত হবে,

আর ভোরের শিশিরের মতো

তোমার শক্তি প্রতিদিন নতুন হবে।

4 সদাপ্রভু শপথ করেছেন,

আর তিনি মন পরিবর্তন করবেন না:

“মল্কীষেদকের রীতি অনুযায়ী,

তুমি চিরকালীন যাজক।”

5 প্রভু তোমার ডানদিকে আছেন;

তিনি তাঁর ক্রোধের দিনে রাজাদের চূর্ণ করবেন।

6 তিনি জাতিদের বিচার করবেন, আর শবদেহ দিয়ে দেশ পূর্ণ করবেন,

এবং সমস্ত পৃথিবীর শাসকদের চূর্ণ করবেন।

7 তিনি পথের মধ্যে স্রোতের জলপান করবেন,

এবং বিজয়ের কারণে তিনি ঊর্ধ্বে মাথা তুলবেন।

গীত 110