Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 141

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

দাউদের সংগীত।

1 হে সদাপ্রভু, আমি তোমায় ডাকি, তুমি তাড়াতাড়ি আমার কাছে এসো;

আমি যখন ডাকি তখন আমার প্রার্থনায় কর্ণপাত করো।

2 তোমার উদ্দেশে আমার প্রার্থনা সুগন্ধি ধূপের মতো,

আর আমার প্রসারিত দু-হাত সান্ধ্য নৈবেদ্যের মতো গ্রহণ করো।

3 হে সদাপ্রভু, আমি যা বলি তা তুমি নিয়ন্ত্রণ করো,

আর আমার ঠোঁট দুটিকে পাহারা দাও।

4 আমার হৃদয় যেন মন্দের দিকে আকর্ষিত না হয়,

বা অপরাধে অংশ না নেয়।

যারা অন্যায় করে তাদের সুস্বাদু খাবারে আমি যেন

ভাগ না নিই।

5 ধার্মিক ব্যক্তি আমাকে আঘাত করুক—তা আমার জন্য কৃপা;

সে আমাকে তিরস্কার করুক—তা আমার মাথার তেল।

আমার মাথা তা অগ্রাহ্য করবে না,

কারণ অনিষ্টকারীদের দুষ্কর্মের বিরুদ্ধে আমি নিত্য প্রার্থনা জানাব।

6 যখন তাদের শাসকদের উঁচু পাহাড় থেকে নিক্ষেপ করা হবে,

দুষ্টরা আমার কথা শুনবে আর তা সঠিক বলে উপলব্ধি করবে।

7 তখন তারা বলবে, “একজন যেমন জমিতে লাঙল দেয় ও চাষ করে,

তেমনই আমাদের হাড়গোড় কবরের মুখে ছড়িয়ে আছে।”

8 কিন্তু হে সার্বভৌম সদাপ্রভু,

দেখো আমার দৃষ্টি সাহায্যের জন্য তোমার প্রতি স্থির রয়েছে;

আমি তোমাতে শরণ নিয়েছি, আমাকে মৃত্যুর হাতে তুলে দিয়ো না।

9 অনিষ্টকারীদের ফাঁদ থেকে আমাকে সুরক্ষিত রাখো,

তাদের জাল থেকে যা তারা আমার জন্য ছড়িয়ে রেখেছে।

10 দুষ্টরা নিজেদের জালেই জড়িয়ে পড়ুক,

কিন্তু আমাকে নিরাপদে পার হতে দাও।

গীত 141