Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 11

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

সংগীত পরিচালকের জন্য। দাউদের গীত।

1 আমি সদাপ্রভুতে শরণ নিয়েছি।

তুমি কেমন করে আমায় বলো:

“পাখির মতো তোমার পাহাড়ের দিকে উড়ে যাও।

2 কারণ দেখো, ন্যায়পরায়ণদের হৃদয় বিদ্ধ করার জন্য

ছায়া থেকে তির নিক্ষেপ করতে

তারা ধনুকের দড়িতে তির লাগিয়েছে

দুষ্টরা তাদের ধনুকে গুণ পরিয়েছে।

3 যখন ভিত্তিপ্রস্তর ধ্বংস হচ্ছে,

তখন ধার্মিকেরা কী করতে পারে?”

4 সদাপ্রভু তাঁর পবিত্র মন্দিরে আছেন;

সদাপ্রভু স্বর্গের সিংহাসনে অধিষ্ঠিত।

তিনি পৃথিবীর সকলকে নিরীক্ষণ করেন;

তাঁর দৃষ্টি তাদের পরীক্ষা করে।

5 সদাপ্রভু ধার্মিকদের পরীক্ষা করেন,

কিন্তু যারা দুষ্ট, যারা হিংসা ভালোবাসে,

তাদের তিনি হৃদয় দিয়ে ঘৃণা করেন।

6 দুষ্টদের উপর তিনি

জ্বলন্ত কয়লা আর গন্ধক বর্ষণ করবেন;

উত্তপ্ত বায়ু দিয়ে তাদের শাস্তি দেবেন।

7 কারণ সদাপ্রভু ধার্মিক,

তিনি ন্যায় ভালোবাসেন;

ন্যায়পরায়ণ লোক তাঁর মুখদর্শন করবে।

গীত 11