Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 113

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

1 সদাপ্রভুর প্রশংসা করো।

তোমরা যারা তাঁর ভক্তদাস,

সদাপ্রভুর প্রশংসা করো;

2 এখন ও অনন্তকাল,

সদাপ্রভুর নামের প্রশংসা হোক।

3 সূর্যের উদয়স্থান থেকে অস্তস্থান পর্যন্ত

সদাপ্রভুর নামের প্রশংসা হোক।

4 সদাপ্রভু সব জাতির ঊর্ধ্বে,

এবং তাঁর মহিমা আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত।

5 আমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি ঊর্ধ্বে সিংহাসনে অধিষ্ঠিত,

তাঁর সঙ্গে কার তুলনা হয়!

6 তিনি আকাশমণ্ডল ও পৃথিবীর দিকে

অবনত হয়ে দৃষ্টিপাত করেন।

7 তিনি ধুলো থেকে দরিদ্রদের তোলেন,

আর ছাইয়ের স্তূপ থেকে অভাবীদের ওঠান;

8 তিনি তাদের অধিপতিদের সঙ্গে,

এমনকি তাঁর ভক্তদের অধিপতিদের সঙ্গে বসান।

9 তিনি নিঃসন্তান মহিলাকে এক পরিবার দেন,

তাকে ছেলেমেয়েদের সুখী মা করেন।

সদাপ্রভুর প্রশংসা হোক।

গীত 113