Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 149

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

1 সদাপ্রভুর প্রশংসা করো।

সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও,

তাঁর বিশ্বস্ত ভক্তজনের সমাবেশে তাঁর প্রশংসা করো।

2 ইস্রায়েল তার সৃষ্টিকর্তায় আনন্দ করুক;

সিয়োনের লোকেরা তাদের রাজাতে উল্লাস করুক।

3 তারা নৃত্যসহকারে তাঁর নামের প্রশংসা করুক

আর খঞ্জনি ও বীণা দিয়ে তাঁর উদ্দেশে সংগীত করুক।

4 কারণ সদাপ্রভু তাঁর প্রজাদের প্রতি প্রসন্ন;

তিনি নম্রচিত্তদের বিজয় মুকুটে ভূষিত করেন।

5 তাঁর বিশ্বস্ত ভক্তবৃন্দ তাঁর সম্মানে উল্লাস করুক

তারা যখন নিজেদের বিছানায় শুয়ে থাকে তখনও যেন আনন্দগান করে।

6 ঈশ্বরের প্রশংসা তাদের মুখে ধ্বনিত হোক

আর তাদের হাতে উভয় দিকে ধারবিশিষ্ট তরোয়াল,

7 জাতিগণের বিরুদ্ধে প্রতিশোধ নিতে

আর জাতিদের শাস্তি দিতে,

8 তাদের রাজাদের শিকল দিয়ে বাঁধতে,

তাদের বিশিষ্ট ব্যক্তিদের লোহার শিকল দিয়ে বাঁধতে,

9 তাদের বিরুদ্ধে লিখিত বিচার নিষ্পন্ন করতে—

এসব তাঁর সমস্ত বিশ্বস্ত ব্যক্তির গৌরব।

সদাপ্রভুর প্রশংসা করো।

গীত 149