Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 8

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

সংগীত পরিচালকের উদ্দেশ্যে। স্বর, গিত্তীৎa। দাউদের গীত।

1 হে সদাপ্রভু, আমার প্রভু,

সমস্ত পৃথিবীতে তোমার নাম মহিমান্বিত!

তুমি আকাশমণ্ডলের ঊর্ধ্বে

তোমার মহিমা স্থাপন করেছ!

2 তোমার শত্রু ও বিপক্ষদের স্তব্ধ করার উদ্দেশ্যে,

তুমি ছেলেমেয়েদের ও শিশুদের মাধ্যমে,

তোমার শত্রুদের বিরুদ্ধে দুর্গ স্থাপন করেছ।

3 যখন আমি তোমার আকাশমণ্ডল পর্যবেক্ষণ করি,

তোমার হাতের কাজ,

চাঁদ ও তারার দিকে দেখি

যা তুমি নিজস্ব স্থানে রেখেছ,

4 মানবজাতি কি যে, তাদের কথা তুমি চিন্তা করো?

মানুষ কি যে, তার তুমি যত্ন করো?

5 তুমি তাদেরb স্বর্গদূতদেরc চেয়ে সামান্য ছোটো করেছ

এবং তাদেরd গৌরব ও সম্মানের মুকুটে ভূষিত করেছ।

6 তোমার হাতের সকল সৃষ্টির উপর তাদের কর্তৃত্ব দিয়েছ;

এসব কিছু তাদেরe পায়ের নিচে রেখেছ:

7 সব মেষপাল ও গোপাল,

ও যত বন্যপশু;

8 আকাশের যত পাখি,

সমুদ্রের যত মাছ,

যা সমুদ্র প্রবাহে সাঁতার কাটে।

9 হে সদাপ্রভু, আমাদের প্রভু,

সমস্ত পৃথিবীতে তোমার নাম মহিমান্বিত!

Translator’s notes

  1. 8:0 (a): সম্ভবত সংগীতের প্রতিশব্দ
  2. 8:5 (b): অথবা তাকে
  3. 8:5 (c): অথবা ঈশ্বরের চেয়ে
  4. 8:5 (d): অথবা তাকে
  5. 8:6 (e): অথবা তাকে কর্তৃত্ব দিয়েছ; তার

গীত 8