Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 4

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

দাউদের গীত। প্রধান পরিচালকের জন্য। তারের যন্ত্র।

1 হে আমার ধার্মিক ঈশ্বর,

আমি ডাকলে আমাকে উত্তর দিয়ো।

সংকটে আমায় অব্যাহতি দিয়ো;

আমার প্রতি দয়া করো ও আমার প্রার্থনা শোনো।

2 হে মানুষেরা, কত কাল আমার সম্মান অপমানে পরিণত করবে?

আর কত কাল তোমরা অলীকতা ভালোবাসবে ও ভুয়ো দেবতারa সন্ধান করবে

3 জানো যে সদাপ্রভু তাঁর বিশ্বস্ত ভক্তদের নিজের জন্য পৃথক করে রেখেছেন;

আমি ডাকলেই সদাপ্রভু আমার কথা শোনেন।

4 কম্পিত হও কিন্তুb পাপ কোরো না;

যখন নিজের বিছানায় শুয়ে থাকো,

নিজের হৃদয় অনুসন্ধান করো ও নীরব থাকো।

5 ধার্মিকতার বলি উৎসর্গ করো

এবং সদাপ্রভুতে বিশ্বাস করো।

6 সদাপ্রভু, অনেকে প্রশ্ন করছে, “কে আমাদের উন্নতি ঘটাবে?”

তোমার মুখের জ্যোতি আমাদের উপর উজ্জ্বল হোক।

7 তাদের ফসল ও নতুন দ্রাক্ষারসের প্রাচুর্য থেকেও

তুমি আমার হৃদয় আনন্দে পূর্ণ করেছ।

8 শান্তিতে আমি শুয়ে থাকব ও ঘুমাব,

কারণ একমাত্র তুমিই, হে সদাপ্রভু,

আমায় নিরাপদে বসবাস করতে দিয়েছ।

Translator’s notes

  1. 4:2 (a): অথবা মিথ্যার সন্ধান করবে
  2. 4:4 (b): অথবা ক্রোধে

গীত 4