Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 53

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

সংগীত পরিচালকের জন্য। মহলৎa অনুসারে। দাউদের মস্কীলb।

1 মূর্খ নিজের হৃদয়ে বলে,

“ঈশ্বর নেই।”

তারা দুর্নীতিগ্রস্ত, আর তাদের চলার পথ ভ্রষ্ট;

সৎকর্ম করে এমন কেউই নেই।

2 ঈশ্বর স্বর্গ থেকে

মানবজাতির দিকে চেয়ে দেখেন,

তিনি দেখেন সুবিবেচক কেউ আছে কি না,

ঈশ্বরের অন্বেষণ করে এমন কেউ আছে কি না!

3 প্রত্যেকে বিপথগামী হয়েছে, সকলেই দুর্নীতিগ্রস্ত হয়েছে;

সৎকর্ম করে এমন কেউই নেই,

একজনও নেই।

4 এসব অনিষ্টকারীর কি কিছুই জ্ঞান নেই?

তারা আমার ভক্তদের রুটি খাওয়ার মতো গ্রাস করে;

ঈশ্বরের কাছে তারা কখনও সাহায্য প্রার্থনা করে না।

5 নিদারুণ আতঙ্কে তারা বিহ্বল হয়েছে,

এমন আতঙ্ক যা তারা আগে জানেনি।

ঈশ্বর তোমার শত্রুদের হাড়গোড় চারিদিকে ছড়িয়ে দেবেন।

তুমি তাদের লজ্জিত করবে কারণ ঈশ্বর তাদের প্রত্যাখ্যান করেছেন।

6 আহা, ইস্রায়েলের পরিত্রাণ আসবে সিয়োন থেকে!

যখন ঈশ্বর তাঁর ভক্তজনদের পুনরুদ্ধার করবেন,

তখন যাকোব উল্লসিত হবে আর ইস্রায়েল আনন্দ করবে।

Translator’s notes

  1. 53:0 (a): সম্ভবত সংগীতের প্রতিশব্দ
  2. 53:0 (b): সম্ভবত সাহিত্যের অথবা সংগীতের প্রতিশব্দ

গীত 53