Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

গীত 67

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

সংগীত পরিচালকের জন্য। তারযুক্ত যন্ত্র সহযোগে একটি গীত। একটি সংগীত।

1 ঈশ্বর আমাদের প্রতি করুণা করুন ও আমাদের আশীর্বাদ করুন

তাঁর মুখ আমাদের উপর উজ্জ্বল করুন—

2 যেন তোমার পথসকল জগতে

আর তোমার পরিত্রাণ সমস্ত জাতির মধ্যে জ্ঞাত হয়।

3 হে ঈশ্বর, লোকেরা তোমার স্তব করুক;

সমস্ত লোকজন তোমার প্রশংসা করুক।

4 সমস্ত জাতি আনন্দ করুক আর উল্লসিত হোক,

কারণ তুমি লোকেদের ন্যায়সংগতভাবে শাসন করছ

এবং পৃথিবীর জাতিদের পরিচালনা করছ।

5 হে ঈশ্বর, লোকেরা তোমার স্তব করুক,

সমস্ত লোকজন তোমার প্রশংসা করুক।

6 তখন এই পৃথিবী ফসল উৎপন্ন করবে;

এবং ঈশ্বর, আমাদের ঈশ্বর, আমাদের বিপুলভাবে আশীর্বাদ করবেন।

7 হ্যাঁ, ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন,

তাতে এই পৃথিবীর সব মানুষ তাঁকে ভয় করবে।

গীত 67