19 Bible Verses About Time Management
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
14 কারণ আলোই সবকিছু দৃশ্যমান করে। এজন্যই লেখা আছে:
“ওহে নিদ্রামগ্ন ব্যক্তি, জাগো,
মৃতদের মধ্য থেকে উত্থিত হও,
তাহলে খ্রীষ্ট তোমার উপর আলোক বিকিরণ করবেন।”
15 তাই, কীভাবে জীবনযাপন করবে সে সম্বন্ধে অত্যন্ত সতর্ক থেকো। জ্ঞানবানের মতো চলো, মূর্খের মতো নয়। 16 সব সুযোগের সর্বাধিক সদব্যবহার করো, কারণ এই যুগ মন্দ। 17 এই জন্য নির্বোধ হোয়ো না, প্রভুর ইচ্ছা কী, তা উপলব্ধি করো।
-
13 এখন শোনো, তোমরা যারা বলে থাকো, “আজ বা আগামীকাল আমরা এই নগরে বা ওই নগরে যাব, সেখানে এক বছর থাকব, ব্যবসা করে অর্থ উপার্জন করব।” 14 কেন, তোমরা তা জানোই না যে আগামীকাল কী ঘটবে! তোমাদের জীবন কী ধরনের? তোমরা তো কুয়াশার মতো, যা সামান্য সময়ের জন্য দেখা দিয়েই মিলিয়ে যায়। 15 বরং তোমাদের বলা উচিত, “যদি প্রভুর ইচ্ছা হয়, আমরা বেঁচে থেকে এ কাজ বা ও কাজ করব।” 16 কিন্তু যেমন দেখা যাচ্ছে, তোমরা দম্ভ ও বড়াই করছ। এ ধরনের সমস্ত গর্ব হল মন্দ বিষয়। 17 তাহলে, সৎকর্ম করতে জেনেও যে তা করে না, সে পাপ করে।
-
12 আমাদের দিন গুনতে আমাদের শিক্ষা দাও,
যেন আমরা প্রজ্ঞার হৃদয় লাভ করি।
-
4 “হে সদাপ্রভু, আমার জীবনের সমাপ্তি আমাকে দেখাও
আমাকে মনে করিয়ে দাও যে আমার জীবনের দিনগুলি সীমিত;
আমাকে বোঝাও আমার জীবন কত ক্ষণস্থায়ী।
5 তুমি আমার জীবনের আয়ু আমার হাতের মুঠোর মতো ছোটো করেছ;
আমার সম্পূর্ণ জীবনকাল তোমার কাছে কিছুই নয়।
সবাই তোমার কাছে নিঃশ্বাসের সমান,
এমনকি তারাও যাদের সুরক্ষিত মনে হয়।
6 “সবাই সামান্য চলমান ছায়ার মতো;
বৃথাই তারা ব্যস্ত, সম্পদ সঞ্চয়ে ব্যতিব্যস্ত
কিন্তু জানে না, কে এই সম্পদ ভোগ করবে।
-
33 কিন্তু তোমরা প্রথমে তাঁর রাজ্য ও ধার্মিকতার অন্বেষণ করো, তাহলে এই সমস্ত বিষয়ও তোমাদের দেওয়া হবে।
-
চতুর্থ খণ্ড
ঈশ্বর মনোনীত ব্যক্তি মোশির প্রার্থনা।
1 হে সদাপ্রভু, বংশপরম্পরায়
তুমি আমার বাসস্থান হয়ে এসেছ।
2 পর্বতগুলির জন্মের আগে
এমনকি, তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দেওয়ার আগে,
অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত, তুমিই ঈশ্বর।
3 তুমি এই বলে লোকেদের ধুলোয় ফিরিয়ে দিয়ে থাকো,
“ধুলোয় ফিরে এসো, হে মরণশীল তোমরা।”
4 তোমার দৃষ্টিতে এক হাজার বছর
একদিনের সমান যা এইমাত্র কেটেছে,
অথবা রাতের প্রহরের মতো।
5 তুমি মানুষকে মৃত্যুর ঘুমে নিশ্চিহ্ন করো—
তারা সকালের নতুন ঘাসের মতো:
6 সকালে তারা নতুন করে গজিয়ে ওঠে,
কিন্তু সন্ধ্যায় তা শুকিয়ে যায় আর বিবর্ণ হয়।
-
14 কিন্তু হে সদাপ্রভু, আমি তোমাতে আস্থা রাখি;
আমি বলি, “তুমিই আমার ঈশ্বর।”
15 আমার সময় তোমারই হাতে;
আমার শত্রুদের হাত থেকে আমাকে উদ্ধার করো,
যারা আমাকে তাড়া করে।
-
11 তিনি সবকিছু তার সময়ে সুন্দর করেছেন। তিনি মানুষের অন্তরে অনন্তকাল সম্বন্ধে বুঝবার ইচ্ছা দিয়েছেন; কিন্তু ঈশ্বর প্রথম থেকে শেষ পর্যন্ত কী করেছেন তা মানুষ বুঝতে পারে না।
-
8 প্রিয় বন্ধুরা, এই একটি কথা কিন্তু ভুলে যেয়ো না: প্রভুর কাছে একদিন হাজার বছরের সমান ও হাজার বছর একদিনের সমান।
-
6 সদাপ্রভুর অন্বেষণ করো, যতক্ষণ তাঁকে পাওয়া যায়,
তিনি কাছে থাকতে থাকতেই তাঁকে আহ্বান করো।
-
11 আর বর্তমানকাল সম্পর্কে সচেতন হয়ে তোমরা এরকম কোরো। তোমাদের তন্দ্রা থেকে জেগে ওঠার সময় উপস্থিত হয়েছে, কারণ যখন আমরা প্রথম বিশ্বাস করেছিলাম, তখন থেকে আমাদের পরিত্রাণ আরও এগিয়ে এসেছে। 12 রাত্রি প্রায় অবসান হল, দিন এল বলে। তাই, এসো আমরা অন্ধকারের কাজকর্ম ত্যাগ করে আলোর রণসজ্জা পরিধান করি। 13 এসো, আমরা দিনের আলোর উপযুক্ত শোভন আচরণ করি, রঙ্গরস ও মত্ততায় নয়, যৌনাচার ও লাম্পট্যে নয়, মতবিরোধ ও ঈর্ষায় নয় 14 বরং, তোমরা প্রভু যীশু খ্রীষ্টকে পরিধান করো, রক্তমাংসের অভিলাষ কীভাবে পূর্ণ করবে, সে সম্পর্কে চিন্তা কোরো না।
-
5 বাইরের লোকদের সঙ্গে আচরণে বিজ্ঞতার পরিচয় দিয়ো, সব সুযোগের সর্বাধিক সদব্যবহার করো।
-
1 আগামীকালের বিষয়ে গর্ব কোরো না,
কারণ একদিন কী নিয়ে আসবে তা তুমি জানো না।
-
2 “ইস্রায়েলীদের সঙ্গে তুমি কথা বলো এবং তাদের বলো, ‘এগুলি আমার নির্দিষ্ট উৎসব, সদাপ্রভুর নির্দিষ্ট উৎসব, পবিত্র সমাবেশরূপে সেগুলি তোমরা ঘোষণা করবে।
3 “ ‘তোমরা ছয় দিন কাজ করতে পারবে, কিন্তু সপ্তম দিন বিশ্রামের জন্য বিশ্রামদিন, পবিত্র সমাবেশ দিবস। এই দিনে তোমরা কোনো কাজ করবে না; তোমরা যেখানেই থাকো, দিনটি সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন।
4 “ ‘এগুলি সদাপ্রভুর নির্দিষ্ট উৎসব, এগুলি নির্দিষ্ট সময়ে তোমরা বিভিন্ন পবিত্র সমাবেশে ঘোষণা করবে।
-
10 আমাদের আয়ু হয়তো সত্তর বছর পর্যন্ত হবে,
অথবা আশি, যদি আমাদের ক্ষমতা স্থায়ী হয়;
তবুও সবচেয়ে ভালো দিনও কষ্টে আর দুঃখে পরিপূর্ণ,
কেননা সেগুলি তাড়াতাড়ি অদৃশ্য হয় আর আমরা উড়ে যাই।
-
6 হে অলস, তুমি পিঁপড়েদের কাছে যাও;
তাদের চালচলন বিবেচনা করো ও জ্ঞানবান হও!
7 তাদের কোনও সেনাপতি নেই,
কোনও তত্ত্বাবধায়ক বা শাসনকর্তাও নেই,
8 তবুও তারা গ্রীষ্মকালে রসদ মজুত করে রাখে,
ও ফসল কাটার মরশুমে খাদ্য সংগ্রহ করে রাখে।
9 হে অলস, আর কতক্ষণ তুমি সেখানে শুয়ে থাকবে?
কখন তুমি ঘুম থেকে উঠবে?
10 আর একটু ঘুম, আর একটু তন্দ্রা,
হাত পা গুটিয়ে আরও কিছুক্ষণ বিশ্রাম নেওয়া—
11 ও দারিদ্র এক চোরের মতো
ও অভাব এক সশস্ত্র সৈনিকের মতো তোমার উপরে এসে পড়বে।
-
36 “কিন্তু সেই দিন বা ক্ষণের কথা কেউই জানে না, এমনকি স্বর্গদূতেরা বা পুত্রও জানেন না, কেবলমাত্র পিতা জানেন।
-
16 আর তিনি তাদের এই রূপকটি বললেন: “এক ধনবান ব্যক্তির জমিতে প্রচুর ফসল হয়েছিল। 17 সে চিন্তা করল, ‘আমি কী করব? এত ফসল মজুত করার মতো কোনো জায়গা আমার নেই।’
18 “তারপর সে বলল, ‘আমি এক কাজ করব, আমার গোলাঘরগুলি ভেঙে আমি বড়ো বড়ো গোলাঘর নির্মাণ করব। সেখানে আমার সমস্ত ফসল আর অন্যান্য দ্রব্যসামগ্রী মজুত করব। 19 তারপর নিজেকে বলব, “তুমি বহু বছরের জন্য অনেক ভালো ভালো জিনিস মজুত করেছ। এবার জীবনকে সহজভাবে নাও; খাওয়াদাওয়া ও আমোদ স্ফূর্তি করো।” ’
20 “কিন্তু ঈশ্বর তাকে বললেন, ‘মূর্খ! আজ রাতেই তোমার প্রাণ তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। তাহলে, তোমার নিজের জন্য যে আয়োজন করে রেখেছ, তখন কে তা ভোগ করবে?’
21 “যে নিজের জন্য ধন সঞ্চয় করে, অথচ ঈশ্বরের উদ্দেশে ধনী নয়, তার পরিণতি এরকমই হবে।”
-
1 ঈশ্বরের সহকর্মীরূপে আমরা তোমাদের নিবেদন করছি, তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ কোরো না। 2 কারণ তিনি বলেন,
“আমার অনুগ্রহ প্রদর্শনকালে, আমি তোমার কথা শুনেছি,
আর পরিত্রাণের দিনে আমি তোমাকে সাহায্য প্রদান করেছি।”
আমি তোমাদের বলি, এখনই ঈশ্বরের সেই অনুগ্রহের সময়, আজই সেই পরিত্রাণের দিন।
Shows Read in context, Share and Copy.