15 Bible Verses About Creativity
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
-
30 পরে মোশি ইস্রায়েলীদের বললেন, “দেখো, সদাপ্রভু যিহূদা গোষ্ঠীভুক্ত হূরের নাতি তথা ঊরির ছেলে বৎসলেলকে মনোনীত করেছেন, 31 এবং তিনি তাকে ঈশ্বরের আত্মায়, প্রজ্ঞায়, বুদ্ধিতে, জ্ঞানে এবং সব ধরনের দক্ষতায় পরিপূর্ণ করেছেন— 32 যেন সে সোনা, রুপো ও ব্রোঞ্জ দিয়ে শিল্পবোধসম্পন্ন নকশা ফুটিয়ে তোলে, 33 মণিরত্ন কেটে বসায়, কাঠের কাজ করে এবং সব ধরনের শিল্পবোধসম্পন্ন কারুশিল্পের কাজে লিপ্ত হয়। 34 আর তিনি তাকে ও দান গোষ্ঠীভুক্ত অহীষামকের ছেলে অহলীয়াব, এই দুজনকেই অন্যান্য মানুষজনকে শিক্ষা দেওয়ার ক্ষমতা দিয়েছেন। 35 তিনি তাদের ও তাঁতিদের খোদাইকারী, নকশাকার ও সূচিশিল্পীরূপে নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো ও মিহি মসিনা দিয়ে সব ধরনের কাজ করার দক্ষতায় পরিপূর্ণ করেছেন—তারা সবাই দক্ষ কারিগর ও নকশাকার।
-
26 তখন ঈশ্বর বললেন, “এসো, আমরা আমাদের প্রতিমূর্তিতে ও আমাদের সাদৃশ্যে মানুষ তৈরি করি, যেন তারা সমুদ্রের মাছেদের উপরে এবং আকাশের পাখিদের উপরে, গৃহপালিত পশুদের ও সব বন্যপশুর উপরে, এবং জমির সব সরীসৃপ প্রাণীর উপরে কর্তৃত্ব করে।”
27 অতএব ঈশ্বর তাঁর নিজস্ব প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করলেন,
ঈশ্বরের প্রতিমূর্তিতেই তিনি তাকে সৃষ্টি করলেন;
পুরুষ ও স্ত্রী করে তিনি তাদের সৃষ্টি করলেন।
28 ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, “তোমরা ফলবান হও ও সংখ্যায় বৃদ্ধিলাভ করো; পৃথিবী ভরিয়ে তোলো ও এটি বশে রেখো। সমুদ্রের মাছগুলির উপরে ও আকাশের পাখিদের উপরে এবং প্রত্যেকটি সরীসৃপ প্রাণীর উপরে তোমরা কর্তৃত্ব কোরো।”
29 পরে ঈশ্বর বললেন, “প্রত্যেকটি সবীজ লতাগুল্ম, যা সমগ্র পৃথিবীর বুকে উৎপন্ন হয় ও বীজ সমেত ফল উৎপাদনকারী প্রত্যেকটি গাছপালা আমি তোমাদের দিলাম। সেগুলি তোমাদের খাদ্যদ্রব্য হবে। 30 আর পৃথিবীর সব পশুর ও আকাশের সব পাখির এবং সব সরীসৃপ প্রাণীর কাছে—যে সবকিছুর মধ্যে জীবন আছে—খাদ্যদ্রব্যরূপে আমি প্রত্যেকটি সবুজ চারাগাছ দিলাম।” আর তা সেইমতোই হল।
-
15 “বহেমোতের দিকে তাকাও,
তাকে আমি তোমার সাথেই তৈরি করেছি
ও বলদের মতো সেও তৃণভোজী।
16 তার কোমরে কত শক্তি আছে,
তার পেটের পেশিতে কত ক্ষমতা আছে!
17 তার লেজ দেবদারু গাছের মতো দোলে;
তার ঊরুর পেশিতন্তু আঁটোসাঁটোভাবে সংলগ্ন।
18 তার অস্থি ব্রোঞ্জের নলের মতো,
তার অঙ্গপ্রত্যঙ্গ লোহার ছড়ের মতো।
19 ঈশ্বরের সৃষ্টিকর্মের মধ্যে সেই প্রথম স্থান পেয়েছে,
তবুও তার সৃষ্টিকর্তা তাঁর তরোয়াল নিয়ে তার কাছে যেতে পারেন।
20 পাহাড়গুলি তার কাছে তাদের উৎপন্ন দ্রব্য আনে,
ও সব বুনো পশু তার কাছাকাছি খেলে বেড়ায়।
21 পদ্মবনের তলায় সে শুয়ে থাকে,
জলাভূমির নলবনের মধ্যে সে লুকিয়ে থাকে।
22 পদ্মবন তার ছায়ায় তাকে আড়াল করে রাখে;
জলস্রোতের ধারে থাকা ঝাউ গাছ তাকে ঘিরে রাখে।
23 ফুলেফেঁপে ওঠা নদী তাকে ভয় দেখাতে পারে না;
জর্ডন নদীর ঢেউ তার মুখের উপর আছড়ে পড়লেও সে সুরক্ষিত থাকে।
24 কেউ কি চোখ দিয়ে তাকে ধরতে পারে,
বা তাকে ফাঁদে ফেলে তার নাক ফুঁড়তে পারে?
-
1 শুরুতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। 2 এমতাবস্থায় পৃথিবী নিরবয়ব ও ফাঁকা ছিল, গভীরের উপরের স্তরে অন্ধকার ছেয়ে ছিল, এবং ঈশ্বরের আত্মা জলের উপর ভেসে বেড়াচ্ছিলেন।
3 আর ঈশ্বর বললেন, “আলো হোক,” এবং আলো হল। 4 ঈশ্বর দেখলেন যে সেই আলো ভালো হয়েছে, এবং তিনি অন্ধকার থেকে আলোকে বিচ্ছিন্ন করলেন। 5 ঈশ্বর আলোকে “দিন” নাম দিলেন এবং অন্ধকারকে “রাত” নাম দিলেন। সন্ধ্যা হল এবং সকাল হল—এই হল প্রথম দিন।
6 আর ঈশ্বর বললেন, “পৃথিবীর জল থেকে আকাশের জলকে আলাদা করার জন্য এই দুই ধরনের জলের মাঝখানে উন্মুক্ত এলাকা তৈরি হোক।” 7 অতএব ঈশ্বর উন্মুক্ত এলাকা তৈরি করলেন এবং সেই এলাকার উপরের ও নিচের জলকে আলাদা করে দিলেন। আর তা সেইমতোই হল।
-
13 কারণ তুমি আমার অন্তরের সত্তা নির্মাণ করেছ;
এবং মাতৃগর্ভে তুমি আমার দেহকে বুনেছ,
14 আমি তোমার স্তব করি, কারণ আমি ভয়াবহরূপে ও আশ্চর্যরূপে নির্মিত;
তোমার সব কাজকর্ম বিস্ময়কর
তা আমি যথার্থভাবে জানি।
15 আমার পরিকাঠামো তোমার কাছে লুকানো ছিল না,
যখন আমি গোপন স্থানে নির্মিত হয়েছিলাম,
যখন পৃথিবীর অধঃস্থানে আমাকে একসাথে বোনা হয়েছিল।
16 তোমার চোখ আমার অগঠিত দেহটি দেখেছিল;
আমার জীবনের নির্ধারিত দিনগুলি তোমার বইতে লেখা ছিল
জীবনে একদিন অতিবাহিত হওয়ার আগেই।
17 হে ঈশ্বর, তোমার ভাবনাগুলি আমার কাছে কত মূল্যবান!
সেগুলির সমষ্টি কী বিপুল!
18 যদি আমি সেগুলি গুনতে যেতাম,
তবে সেগুলি বালুকণার চেয়েও সংখ্যায় বেশি হত,
যখন আমি জেগে উঠি, তখনও তুমি আমার সঙ্গে আছ।
-
10 কারণ আমরা ঈশ্বরের রচনা, সৎকর্ম করার জন্য খ্রীষ্ট যীশুতে সৃষ্ট, যা তিনি পূর্ব থেকেই আমাদের করার জন্য প্রস্তুত করেছিলেন।
-
7 আমিই আলো গঠন ও অন্ধকার সৃষ্টি করি,
আমি সমৃদ্ধি নিয়ে আসি ও বিপর্যয় সৃষ্টি করি;
আমি সদাপ্রভুই এই সমস্ত কাজ করি।
8 “ঊর্ধ্বাকাশ, তুমি ধার্মিকতা বর্ষণ করো;
মেঘমালা তা নিচে বর্ষণ করুক।
পৃথিবীর ভূমি উন্মুক্ত হোক,
অঙ্কুরিত হোক পরিত্রাণ,
তার সঙ্গে ধার্মিকতা বৃদ্ধি পাক;
আমি সদাপ্রভু তা সৃষ্টি করেছি।
9 “ধিক্ সেই লোককে যে তার নির্মাতার সঙ্গে বিবাদ করে,
যার কাছে সে মাটির খাপরাগুলির মধ্যে
একটি খাপরা মাত্র।
মাটি কি কুমোরকে বলতে পারে,
‘তুমি কী তৈরি করছ?’
তোমার কর্ম কি বলতে পারে,
‘তোমার কোনো হাত নেই?’
10 ধিক্ সেই মানুষ, যে তার বাবাকে বলে,
‘তুমি কী জন্ম দিয়েছ?’
কিংবা তার মাকে বলে,
‘তুমি কী প্রসব করেছ?’
11 “সদাপ্রভু, ইস্রায়েলের সেই পবিত্রতম জন, যিনি তার স্রষ্টা,
তিনি এই কথা বলেন,
ভাবীকালে যা ঘটবে,
আমার সন্তানদের প্রসঙ্গে তোমরা কি প্রশ্ন করছ,
অথবা, আমার হাতের কাজ সম্পর্কে তোমরা আমাকে আদেশ দিচ্ছ?
12 আমি পৃথিবীকে সৃষ্টি করেছি,
তার উপরে সৃষ্টি করেছি সমস্ত মানুষ।
আমার নিজের হাত আকাশমণ্ডলকে প্রসারিত করেছে,
আমি তাদের নক্ষত্রবাহিনীকে বিন্যস্ত করেছি।
-
29 কাউকে কি তাদের কাজে সুদক্ষ দেখছ?
তারা রাজাদের সামনে দাঁড়িয়ে সেবাকাজ করবে;
তারা কোনও নিম্নস্তরীয় কর্মকর্তাদের সামনে দাঁড়িয়ে সেবাকাজ করবে না।
-
15 তোমার কাছে প্রচুর কাজের লোক আছে: পাথর কাটার লোক, রাজমিস্ত্রি ও ছুতোরমিস্ত্রি, এছাড়াও সব ধরনের কাজে দক্ষ লোকও তোমার কাছে আছে 16 যেমন, সোনা ও রুপো, ব্রোঞ্জ ও লোহার—এত কারিগর আছে, যাদের সংখ্যা গুনে শেষ করা যায় না। এখন তবে কাজ শুরু করো, এবং সদাপ্রভু তোমার সহবর্তী থাকুন।”
-
7 সদাপ্রভু ঈশ্বর জমির ধুলো থেকে মানুষকে গড়ে তুললেন এবং তার নাকে ফুঁ দিয়ে প্রাণবায়ু ভরে দিলেন, এবং সেই মানুষ এক জীবিত প্রাণী হয়ে গেল।
-
1 অতএব, ভাইবোনেরা, ঈশ্বরের বহুবিধ করুণার পরিপ্রেক্ষিতে, আমি তোমাদের কাছে মিনতি করছি, তোমরা তোমাদের শরীরকে জীবন্ত বলিরূপে, পবিত্র ও ঈশ্বরের গ্রহণযোগ্যরূপে উৎসর্গ করো—তাই হবে তোমাদের যুক্তিসংগত আরাধনা। 2 আর তোমরা এই জগতের রীতি অনুযায়ী জীবনযাপন করো না, কিন্তু তোমাদের মনের নতুনীকরণের দ্বারা রূপান্তরিত হও। তখন তোমরা ঈশ্বরের ইচ্ছাকে যাচাই ও অনুমোদন করতে পারবে, যা উৎকৃষ্ট, প্রীতিজনক ও সিদ্ধ।
3 কারণ যে অনুগ্রহ আমাকে দেওয়া হয়েছে, তার গুণে আমি তোমাদের প্রত্যেককে বলছি: তোমরা নিজেদের সম্বন্ধে যেমন উপযুক্ত, তার থেকে আরও উচ্চ ধারণা পোষণ কোরো না, কিন্তু ঈশ্বর তোমাকে যে পরিমাণ বিশ্বাস দান করেছেন, সেই অনুযায়ী, সংযমী বিচার দ্বারা নিজের বিষয়ে চিন্তা কোরো। 4 যেমন আমাদের প্রত্যেকের একই শরীরে বহু অঙ্গপ্রত্যঙ্গ আছে, আর এসব অঙ্গপ্রত্যঙ্গের কাজ এক নয়, 5 তেমনই খ্রীষ্টে আমরা, যারা অনেকে, এক দেহ গঠন করি এবং প্রত্যেক সদস্য অপর সদস্যদের প্রতি অঙ্গপ্রত্যঙ্গরূপে যুক্ত। 6 আমাদের প্রতি যে অনুগ্রহ দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আমাদের বিভিন্ন বরদান আছে। যদি কোনো মানুষের বরদান হয় ভাববাণী বলা, তাহলে সে তার বিশ্বাসের মাত্রা অনুযায়ী তা ব্যবহার করুক। 7 যদি তা হয় সেবাকাজ করার, তাহলে সে সেবাকাজ করুক; যদি তা হয় শিক্ষাদানের, তাহলে সে শিক্ষাদান করুক; 8 যদি তা হয় উৎসাহদানের, তবে সে উৎসাহ দান করুক। যদি তা হয় অন্যের প্রয়োজনে দান করার, সে উদারভাবে দান করুক; যদি তা হয় নেতৃত্বদানের, সে নিষ্ঠার সঙ্গে শাসন করুক; তা যদি হয় করুণা প্রদর্শনের, সে আনন্দের সঙ্গেই তা করুক।
-
14 তুমি যে বরদান লাভ করেছ, তা অবহেলা কোরো না, যা ভাববাণীমূলক বার্তার মাধ্যমে তোমাকে দেওয়া হয়েছিল, যখন প্রাচীনেরা তোমার উপরে হাত রেখেছিলেন।
15 এসব বিষয়ে মনঃসংযোগ করো, সম্পূর্ণভাবে সেগুলিতে আত্মনিয়োগ করো, সকলে যেন তোমার উন্নতি দেখতে পায়।
-
19 কোনো মূর্তির তৈরির সময়, শিল্পকর তা ছাঁচে ঢালে,
স্বর্ণকার তার উপরে সোনার প্রলেপ দেয়
এবং রুপোর শৃঙ্খল দিয়ে তাকে সুশোভিত করে।
20 যে মানুষ ভীষণ দরিদ্র ও এরকম উপহার দিতে পারে না,
সে এমন কাঠ বেছে নেয়, যা সহজে পচে যায় না;
সে, টলবে না এমন এক প্রতিমার জন্য,
এক কুশলী শিল্পকারের অন্বেষণ করে।
-
10 কে কোনো প্রতিমার আকার দেয় ও কোনো মূর্তি ছাঁচে ঢালে,
যা তার কোনো উপকারে আসে না?
11 সে ও তার অনুগামী সকলে লজ্জিত হবে;
শিল্পকরেরা মানুষ ছাড়া আর কিছুই নয়।
তারা সকলে এসে নিজের অবস্থান গ্রহণ করুক;
তাদের সকলকে আতঙ্কগ্রস্ত ও নীচ প্রতিপন্ন করা হবে।
12 কামার একটি যন্ত্র গ্রহণ করে
ও জ্বলন্ত কয়লায় তা নিয়ে কাজ করে;
হাতুড়ি পিটিয়ে সে এক মূর্তি তৈরি করে,
সে তার শক্তিশালী হাতে তার আকৃতি দেয়।
সে ক্ষুধার্ত হয়ে তার শক্তি হারায়;
জলপান না করে সে মূর্ছিত হয়।
13 ছুতোর একটি সুতো দিয়ে মাপে
ও কম্পাস দিয়ে তার রূপরেখা তৈরি করে;
ছেনি দিয়ে সে তা খোদাই করে ও
কম্পাস দিয়ে তার আকার ঠিক করে।
সে তাতে পুরুষের আকৃতি দেয়,
যার মধ্যে থাকে মানুষের সব সৌন্দর্য,
যেন তা কোনো দেবালয়ে স্থান পেতে পারে।
-
20 এর কারণ হল, জগৎ সৃষ্টি হওয়ার সময় থেকে, ঈশ্বরের অদৃশ্য গুণাবলি—তাঁর অনন্ত পরাক্রম ও ঐশী-চরিত্র—স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে। সমস্ত সৃষ্ট বস্তুর মধ্য দিয়ে তা বোঝা যায়, যেন কোনো মানুষ অজুহাত দিতে না পারে।
Shows Read in context, Share and Copy.