Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

যিশাইয় 15

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

মোয়াবের বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী

1 মোয়াবের বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী,

মোয়াবের আর্ নগরী বিনষ্ট হল,

এক রাত্রির মধ্যে তা ধ্বংস হল!

মোয়াবের কীর্ নগরীও বিনষ্ট হল,

এক রাত্রির মধ্যে সেটিও ধ্বংস হল!

2 দীবোনের লোকেরা তার মন্দিরে গিয়েছে,

কাঁদবার জন্য উঁচু স্থানগুলিতে গিয়েছে;

মোয়াব নেবো ও মেদ্‌বার জন্য বিলাপ করছে।

প্রত্যেকের মস্তক মুণ্ডিত হয়েছে

ও প্রত্যেকের দাড়ি কামানো হয়েছে।

3 পথে পথে তারা শোকের বস্ত্র পরে;

সব ছাদের উপরে ও প্রকাশ্য চকগুলিতে

তারা সকলে বিলাপ করে,

কাঁদতে কাঁদতে তারা দণ্ডবৎ হয়।

4 হিষ্‌বোন ও ইলিয়ালী ক্রন্দন করে,

তাদের কণ্ঠস্বর যহস পর্যন্ত শোনা যায়।

তাই সশস্ত্র মোয়াবের লোকেরা চিৎকার করে,

তাদের হৃদয় মূর্ছিত হয়।

5 আমার হৃদয় মোয়াবের জন্য কেঁদে ওঠে;

তার পলাতকেরা সোয়র পর্যন্ত,

এমনকি, ইগ্লৎ-শলিশীয়া পর্যন্ত পলায়ন করে।

তারা লূহীতের আরোহণ পথে উঠে যায়,

যাওয়ার সময় তারা কাঁদতে থাকে;

হোরোণয়িমে যাওয়ার পথে

তারা নিজেদের ধ্বংসের বিষয়ে বিলাপ করে।

6 নিম্রীমের জলরাশি শুকিয়ে গেছে

সেখানকার সব ঘাস শুকনো হয়েছে;

শাকসবজি সব শেষ,

সবুজ আর কিছুই অবশিষ্ট নেই।

7 তাই যে ঐশ্বর্য তারা আহরণ ও সঞ্চিত করেছে,

তারা তা ঝাউবন-গিরিখাতের ওপারে নিয়ে যায়।

8 তাদের হাহাকার-ধ্বনি মোয়াবের সীমানায় প্রতিধ্বনিত হয়;

তাদের বিলাপের স্বর সুদূর ইগ্লয়িম পর্যন্ত ও

তাদের হা-হুতাশের শব্দ বের্-এলীম পর্যন্ত পৌঁছে গেছে।

9 দীমোনের জলরাশি রক্তে পূর্ণ,

কিন্তু আমি আরও বিপর্যয় দীমোনের উপরে নিয়ে আসব,

মোয়াবের পলাতকদের উপরে এবং যারা দেশে

অবশিষ্ট থাকে, তাদের উপরে একটি সিংহ নিয়ে আসব।

যিশাইয় 15