Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

যিশাইয় 4

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

1 সেদিন, সাতজন নারী

একজন পুরুষকে ঘিরে ধরবে

এবং বলবে, “আমরা নিজেদেরই খাবার খাব

এবং নিজেরাই পরনের কাপড় জোগাব;

তুমি কেবলমাত্র তোমার নামে আমাদের পরিচিত হতে দাও।

তুমি আমাদের অপমান দূর করো!”

সদাপ্রভুর পল্লব

2 সেদিন, সদাপ্রভুর পল্লবa হবেন সুন্দর ও মহিমাময় এবং দেশের ফল হবে ইস্রায়েলের অবশিষ্ট বেঁচে থাকা লোকদের জন্য গর্বের ও মহিমার বিষয়। 3 সিয়োনে যাদের ছেড়ে যাওয়া হয়েছে, যারা জেরুশালেমে থেকে গেছে, তারা পবিত্র নামে আখ্যাত হবে। জেরুশালেমে তাদের সবার নাম জীবিত বলে নথিভুক্ত থাকবে। 4 প্রভু সিয়োনের নারীদের নোংরামিb পরিষ্কার করে দেবেন; তিনি বিচারের আত্মা ও দহনের আত্মার দ্বারা জেরুশালেম থেকে সমস্ত রক্তপাতের কলঙ্ক শুচিশুদ্ধ করবেন। 5 তারপর, সদাপ্রভু সমস্ত সিয়োন পর্বতের উপরে এবং যারা সেখানে সমবেত হয়, তাদের সকলের উপরে দিনের বেলা এক ধোঁয়ার মেঘ ও রাতের বেলা এক প্রদীপ্ত আগুনের শিখা সৃষ্টি করবেন; সে সকলের উপরে চাঁদোয়ার মতো ঐশ-মহিমা বিরাজমান হবে। 6 তা হবে দিনের বেলার উত্তাপ থেকে রক্ষা পাওয়ার এক আশ্রয় ও ছায়ায় ঢাকা স্থান এবং ঝড় ও বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার এক শরণস্থান ও লুকানোর জায়গা।

Translator’s notes

  1. 4:2 (a): চারাগাছ বা বৃক্ষশাখা। শব্দটি মশীহ, বা প্রভু যীশুর উদ্দেশে ব্যবহৃত হয়েছে।
  2. 4:4 (b): আক্ষরিক অর্থ: মল।

যিশাইয় 4