Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

আদি পুস্তক 10

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

জাতিসমূহের তালিকা

1 এই হল নোহের ছেলে শেম, হাম ও যেফতের বিবরণ, যারা স্বয়ং বন্যার পর সন্তান লাভ করলেন।

2 যেফতের ছেলেরাa:

গোমর, মাগোগ, মাদয়, যবন, তূবল, মেশক ও তীরস।

3 গোমরের ছেলেরা:

অস্কিনস, রীফৎ, এবং তোগর্ম।

4 যবনের ছেলেরা:

ইলীশা, তর্শীশ, কিত্তীম এবং রোদানীম।b 5 (এদের থেকেই সমুদ্র-উপকূল নিবাসী লোকেরা, প্রত্যেকে তাদের নিজস্ব ভাষা সমেত নিজেদের বংশানুসারে, তাদের এলাকায় ছড়িয়ে পড়েছিল।)

6 হামের ছেলেরা:

কূশ, মিশর, পূট ও কনান।

7 কূশের ছেলেরা:

সবা, হবীলা, সব্‌তা, রয়মা ও সব্‌তেকা।

রয়মার ছেলেরা:

শিবা ও দদান।

8 কূশ সেই নিম্রোদের বাবাc, যিনি পৃথিবীতে এক বলশালী যোদ্ধা হয়ে উঠলেন। 9 সদাপ্রভুর সামনে তিনি বলশালী এক শিকারি হলেন; তাই বলা হয়ে থাকে, “সদাপ্রভুর সামনে নিম্রোদের মতো বলশালী এক শিকারি।” 10 শিনারেd অবস্থিত ব্যাবিলন, এরক, অক্কদ, ও কল্‌নীe তাঁর রাজ্যের মূলকেন্দ্র হল। 11 সেই দেশ থেকে তিনি সেই আসিরিয়া দেশে গেলেন, যেখানে তিনি নীনবী, রহোবোৎ ঈরf, কেলহ 12 ও সেই রেষণ নগরটি গড়ে তুললেন যা নীনবী ও কেলহের মাঝখানে অবস্থিত; সেটিই সেই মহানগর।

13 মিশর ছিলেন

সেই লূদীয়, অনামীয়, লহাবীয়, নপ্তুহীয়, 14 পথ্রোষীয়, কস্‌লূহীয় (যাদের থেকে ফিলিস্তিনীরা উৎপন্ন হয়েছে) ও কপ্তোরীয়দের বাবা।

15 কনান ছিলেন

তাঁর বড়ো ছেলে সীদোনেরg, ও হিত্তীয়, 16 যিবূষীয়, ইমোরীয়, গির্গাশীয়, 17 হিব্বীয়, অর্কীয়, সীনীয়, 18 অর্বদীয়, সমারীয় ও হমাতীয়দের বাবা।

(পরবর্তীকালে কনানীয় বংশ ইতস্তত ছড়িয়ে পড়ল 19 এবং কনানের সীমানা সীদোন থেকে গরারের দিকে গাজা পর্যন্ত, ও পরে লাশার দিকে সদোম, ঘমোরা, অদ্‌মা, ও সবোয়ীম পর্যন্ত বিস্তৃত হল)

20 তাদের এলাকা ও জাতি ধরে এরাই হল বংশ ও ভাষা অনুসারে হামের সন্তান।

21 সেই শেমেরও কয়েকটি ছেলে জন্মাল, যাঁর দাদা ছিলেন যেফৎh; শেম হলেন এবরের সব সন্তানের পূর্বপুরুষ।

22 শেমের ছেলেরা:

এলম, অশূর, অর্ফক্‌ষদ, লূদ ও অরাম।

23 অরামের ছেলেরা:

ঊষ, হূল, গেথর, ও মেশকi।

24 অর্ফক্‌ষদ হলেন শেলহের বাবাj,

এবং শেলহ এবরের বাবা।

25 এবরের দুটি ছেলের জন্ম হল:

একজনের নাম দেওয়া হল পেলগk, কারণ তাঁর সময়কালেই পৃথিবী বিভিন্ন ভাষাবাদী জাতির আধারে বিভক্ত হল; তাঁর ভাইয়ের নাম দেওয়া হল যক্তন।

26 যক্তন হলেন

অলমোদদ, শেলফ, হৎসর্মাবৎ, যেরহ, 27 হদোরাম, ঊষল, দিক্ল, 28 ওবল, অবীমায়েল, শিবা, 29 ওফীর, হবীলা ও যোববের বাবা। তারা সবাই যক্তনের বংশধর ছিলেন।

30 (পূর্বদিকের পার্বত্য দেশের যে এলাকায় তারা বসবাস করতেন, সেটি মেষা থেকে সফার পর্যন্ত বিস্তৃত ছিল)

31 তাদের এলাকা ও জাতি ধরে বংশ ও ভাষা অনুসারে এরাই শেমের সন্তান।

32 তাদের জাতিগুলির মধ্যে, বংশানুক্রমিকভাবে এরাই নোহের ছেলেদের বংশধর। বন্যার পর এদের থেকেই বিভিন্ন জাতি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ল।

Translator’s notes

  1. 10:2 (a): ছেলেরা শব্দটির অর্থ হতে পারে বংশধরেরা, বা উত্তরসূরিরা, বা জাতিরা; কথাটি 3, 4, 6, 7, 20-23, 29 ও 31 পদের ক্ষেত্রেও প্রযোজ্য।
  2. 10:4 (b): কয়েকটি প্রাচীন পাণ্ডুলিপি অনুসারে শব্দটি হল দোদানীম
  3. 10:8 (c): বাবা শব্দটির অর্থ হতে পারে পূর্বপুরুষ বা পূর্বসূরি বা প্রতিষ্ঠাতা; verses 13, 15, 24 ও 26 পদের ক্ষেত্রেও কথাটি প্রযোজ্য।
  4. 10:10 (d): অর্থাৎ, ব্যাবিলনিয়ায়
  5. 10:10 (e): অথবা, এরক ও অক্কদ—এসবই
  6. 10:11 (f): অথবা, নীনবী ও তার সাথে সেই নগরের চকগুলি
  7. 10:15 (g): অথবা, শীর্ষস্থানীয় সীদোনীয়দের
  8. 10:21 (h): অথবা, সেই শেম, যিনি যেফতের দাদা ছিলেন
  9. 10:23 (i): 1 বংশাবলি 1:17 পদ দেখুন; হিব্রু ভাষায় শব্দটি হল মশ
  10. 10:24 (j): অথবা, কৈননের বাবা, এবং কৈনন শেলহের বাবা
  11. 10:25 (k): পেলগ শব্দের অর্থ বিভাজন

আদি পুস্তক 10