Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

সখরিয় 13

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

পাপ থেকে শুদ্ধ

1 “সেদিন দাউদ কুলের ও জেরুশালেমের বাসিন্দাদের পাপ ও অশুচিতা ধুয়ে ফেলবার জন্য একটি ফোয়ারা খোলা হবে।

2 “সেদিন, দেশ থেকে প্রতিমাগুলি দূর করে দেওয়া হবে এবং তাদের নাম পর্যন্ত আর কারও মনে থাকবে না,” সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। “আমি দেশ থেকে ভাববাদীদের ও অশুচিতার আত্মাকে দূর করে দেব। 3 আর যদি কেউ ভাববাণী বলে, তবে তার জন্মদাতা মা ও বাবা, তাকে বলবে, ‘তোমাকে মরতে হবে, কারণ তুমি সদাপ্রভুর নাম করে মিথ্যা কথা বলেছ।’ সে ভাববাণী বললে, তার নিজের মা ও বাবা তাকে অস্ত্রবিদ্ধ করবে।

4 “সেদিন প্রত্যেক ভাববাদী তাদের ভাববাণীমূলক দর্শনের বিষয়ে লজ্জা পাবে। প্রতারণা করার জন্য তারা ভাববাদীদের লোমের পোশাক আর পরবে না। 5 সে বলবে, ‘আমি ভাববাদী নই। আমি একজন কৃষক; যুবাকাল থেকে জমিই আমার জীবিকা।’ 6 তাকে যদি কেউ জিজ্ঞাসা করে, ‘তোমার শরীরের এই ক্ষতগুলি কীসের?’ সে উত্তর দেবে, ‘আমার বন্ধুর বাড়িতে এসব আঘাত পেয়েছি।’

মেষপালককে আঘাত করা, মেষেরা ছড়িয়ে পড়া

7 “হে তরোয়াল, আমার মেষপালকের বিরুদ্ধে জাগো,

যে ব্যক্তি আমার কাছে তার বিরুদ্ধে!”

সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।

“মেষপালককে আঘাত করো,

তাতে মেষেরা ছড়িয়ে পড়বে,

আর আমি মেষশাবকদের বিরুদ্ধে আমার হাত উঠাব।”

8 সদাপ্রভু বলেন, “সমস্ত দেশে

দুই-তৃতীয়াংশকে আঘাত করে ধ্বংস করব;

তবুও এক-তৃতীয়াংশ বেঁচে থাকবে।

9 এই এক-তৃতীয়াংশকে আমি আগুনের মধ্যে দিয়ে নিয়ে যাব;

রুপোকে খাঁটি করার মতো আমি তাদের খাঁটি করব

এবং সোনা যাচাই করার মতো তাদের যাচাই করব।

তারা আমার নামে ডাকবে

এবং আমি তাদের উত্তর দেব;

আমি বলব, ‘এরা আমার লোক,’

এবং তারা বলবে, ‘সদাপ্রভুই আমার ঈশ্বর।’ ”

সখরিয় 13