Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

প্রকাশিত বাক্য 15

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

সাতজন স্বর্গদূত ও সাতটি আঘাত

1 আমি স্বর্গে আর একটি মহৎ ও বিস্ময়কর চিহ্ন দেখতে পেলাম: সাতজন স্বর্গদূত সাতটি অন্তিম বিপর্যয় নিয়ে আসছেন। অন্তিম, কারণ এগুলির সঙ্গেই ঈশ্বরের ক্রোধের অবসান হবে। 2 আর আমি দেখলাম, যেন আগুন মেশানো এক গনগনে কাচময় সমুদ্র, আর সেই সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছে সেইসব মানুষ, যাঁরা সেই পশু ও তার মূর্তি ও তার নামের সংখ্যার উপরে বিজয়ী হয়েছে। তাঁদের হাতে আছে ঈশ্বরের দেওয়া বীণা। 3 তাঁরা ঈশ্বরের দাস মোশির গীতa ও মেষশাবকের গীত গাইছেন:

“প্রভু ঈশ্বর, সর্বশক্তিমান,

মহৎ ও বিস্ময়কর তোমার কর্মসকল;

যুগপর্যায়ের রাজা,

ন্যায়সংগত ও সত্য তোমার যত পথ।

4 হে প্রভু, কে না তোমাকে ভয় করবে

ও তোমার নামের মহিমা করবে?

কারণ কেবলমাত্র তুমিই পবিত্র।

সর্বজাতি এসে তোমার সামনে উপাসনা করবে,

কারণ তোমার ধর্মময় ক্রিয়াকলাপ প্রকাশিত হয়েছে।”

5 এরপরে আমি দৃষ্টিপাত করলাম, স্বর্গের মন্দির, অর্থাৎ সেই সাক্ষ্য-তাঁবু খুলে দেওয়া হল। 6 সেই মন্দির থেকে সাতটি বিপর্যয় নিয়ে বেরিয়ে এলেন সাতজন স্বর্গদূত। তারা পরিষ্কার ও উজ্জ্বল মসিনার পোশাক পরিহিত এবং তাদের বুকে ঘিরে ছিল সোনার উত্তরীয়।b 7 তখন সেই চারজন জীবন্ত প্রাণীর একজন, যুগে যুগে চিরজীবী ঈশ্বরের ক্রোধে পরিপূর্ণ সাতটি সোনার বাটি, সেই সাতজন স্বর্গদূতকে দিলেন। 8 আর সেই মন্দির ঈশ্বরের গরিমা থেকে ও তাঁর পরাক্রম থেকে উৎপন্ন ধোঁয়ায় পূর্ণ হল, আর ওই সাতজন স্বর্গদূতের সাতটি বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত কেউই মন্দিরে প্রবেশ করতে পারল না।c

Translator’s notes

  1. 15:3 (a): যাত্রা পুস্তক 15:1; দ্বিতীয় বিবরণ 32:4; যিরমিয় 10:7; গীত 86:9
  2. 15:6 (b): ইং, স্যাশ
  3. 15:8 (c): যাত্রা পুস্তক 40:34,35; 1 রাজাবলি 8:10,11

প্রকাশিত বাক্য 15