Search Help

Search the whole Bible in your chosen Translation.

1. Find Verses Using Words

Examples:

Notes:

2. Find Verses Using Advanced Matching

Finds baptism, baptize, baptized, baptizing

Finds love, loved, loving

3. Find a passage

Opens John chapter 3.

Opens John 3, verses 16–17. A book name on its own, such as "John", searches for that word.

যিরমিয় 47

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

ফিলিস্তিনীদের সম্পর্কে একটি বার্তা

1 ফরৌণ গাজা আক্রমণ করার পূর্বে, ফিলিস্তিনীদের সম্পর্কে ভাববাদী যিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হল:

2 সদাপ্রভু এই কথা বলেন,

“দেখো, উত্তর দিকের জলরাশি কেমন ফেঁপে উঠছে;

তা এক উপচে পড়া স্রোতে পরিণত হবে।

তা সেই দেশ, তার নগরগুলি ও সেগুলির মধ্যে বসবাসকারী

সব কিছুকেই প্লাবিত করবে।

লোকেরা চিৎকার করে উঠবে,

দেশে বসবাসকারী সকলেই বিলাপ করবে

3 দ্রুততম গতিতে ছুটে আসা অশ্বদের খুরের শব্দে,

শত্রুপক্ষের রথসমূহের কোলাহলে

ও তাদের চাকাগুলির ঘরঘরানিতে।

বাবারা তাদের সন্তানদের সাহায্য করতে ফিরে আসবে না,

তাদের হাতগুলি অবশ হয়ে ঝুলে থাকবে।

4 কারণ সব ফিলিস্তিনীকে ধ্বংস করার,

যারা সোর ও সীদোনের সাহায্য করত,

সেই সমস্ত অবশিষ্ট লোককে উচ্ছিন্ন করার দিন,

এসে পড়েছে।

সদাপ্রভু ফিলিস্তিনীদের ধ্বংস করতে চলেছেন,

কপ্তোরেরa উপকূল থেকে আসা অবশিষ্টদের তিনি ধ্বংস করবেন।

5 গাজা বিলাপ করে তার মস্তক মুণ্ডন করবে;

অস্কিলোন নীরব হবে।

হে সমতলভূমির অবশিষ্ট লোকেরা,

তোমরা কত কাল নিজেদের শরীর কাটাকুটি করবে?

6 “ ‘আহ্, সদাপ্রভুর তরোয়াল,

আর কত কাল পরে তুমি ক্ষান্ত হবে?

তুমি নিজের কোষে প্রবেশ করো,

নিবৃত্ত হও ও শান্ত হও।’

7 কিন্তু তা কেমন করে ক্ষান্ত হবে,

যখন সদাপ্রভু তাকে আদেশ দিয়েছেন?

যখন তাঁর আদেশ নির্গত হয়েছে

অস্কিলোন ও উপকূল এলাকা আক্রমণ করার?”

Translator’s notes

  1. 47:4 (a): অর্থাৎ, ক্রীট দ্বীপের।

যিরমিয় 47