মন্দিরের সেবাকাজের প্রস্তুতি

1015 খ্রিস্টপূর্ব

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

1 বংশাবলি 23:2–24:31

2 এছাড়াও তিনি ইস্রায়েলের সব নেতাকে, তথা যাজক ও লেবীয়দেরও সমবেত করলেন। 3 ত্রিশ বছর বা তার বেশি বয়সের লেবীয়দের সংখ্যা গোনা হল, এবং পুরুষদের মোট সংখ্যা দাঁড়িয়েছিল 38,000। 4 দাউদ বললেন, “এদের মধ্যে 24,000 জন সদাপ্রভুর মন্দিরে কাজ করার দায়িত্ব পালন করবে এবং 6,000 জন হবে কর্মকর্তা ও বিচারক। 5 4,000 জন হবে দ্বাররক্ষী ও বাকি 4,000 জন সেইসব বাদ্যযন্ত্র নিয়ে সদাপ্রভুর প্রশংসা করবে, যেগুলি আমি সেই উদ্দেশ্যেই সরবরাহ করলাম।”

6 গের্শোন, কহাৎ ও মরারি: লেবির এই ছেলেদের বংশানুসারে দাউদ লেবীয়দের কয়েকটি ভাগে বিভক্ত করে দিলেন।

7 গের্শোনীয়দের অন্তর্ভুক্ত:

লাদন ও শিমিয়ি।

8 লাদনের ছেলেরা:

প্রথমজন যিহীয়েল, পরে সেথম ও যোয়েল—মোট তিনজন।

9 শিমিয়ির ছেলেরা:

শলোমৎ, হসীয়েল ও হারণ—মোট তিনজন।

এরাই লাদনের বংশগুলির কর্তাব্যক্তি ছিলেন।

10 আবার শিমিয়ির ছেলেরা:

যহৎ, সীষ, যিয়ূশ ও বরীয়।

এরাই শিমিয়ির ছেলে—মোট চারজন।

11 যহৎ বড়ো ছেলে ছিলেন এবং দ্বিতীয়জন ছিলেন সীষ, কিন্তু যিয়ূশ ও বরীয়ের ছেলের সংখ্যা খুব একটি বেশি ছিল না; তাই তাদের একটিই বংশরূপে গণ্য করা হল এবং একই কাজ করার দায়িত্ব তাদের দেওয়া হল।

12 কহাতের ছেলেরা:

অম্রাম, যিষ্‌হর, হিব্রোণ ও উষীয়েল—মোট চারজন।

13 অম্রামের ছেলেরা:

হারোণ ও মোশি।

মহাপবিত্র জিনিসপত্র উৎসর্গ করার, সদাপ্রভুর সামনে বলিদান করার, তাঁর সামনে পরিচর্যা করার ও চিরকাল তাঁর নামে আশীর্বাদ ঘোষণা করার উদ্দেশে হারোণকে তথা তাঁর বংশধরদের চিরকালের জন্য অন্যদের থেকে আলাদা করে দেওয়া হল। 14 ঈশ্বরের লোক মোশির ছেলেদেরও লেবীয় বংশের অংশবিশেষ বলে ধরা হত।

15 মোশির ছেলেরা:

গের্শোম ও ইলীয়েষর।

16 গের্শোমের বংশধরেরা:

প্রথম স্থানে ছিলেন শবূয়েল।

17 ইলীয়েষরের বংশধরেরা:

প্রথম স্থানে ছিলেন রহবিয়।

ইলীয়েষরের আর কোনও ছেলে ছিল না, কিন্তু রহবিয়ের ছেলেরা সংখ্যায় ছিল প্রচুর।

18 যিষ্‌হরের ছেলেরা:

প্রথম স্থানে ছিলেন শলোমীৎ।

19 হিব্রোণের ছেলেরা:

প্রথমজন যিরিয়, দ্বিতীয়জন অমরিয়,

তৃতীয়জন যহসীয়েল এবং চতুর্থজন যিকমিয়াম।

20 উষীয়েলের ছেলেরা:

প্রথমজন মীখা ও দ্বিতীয়জন যিশিয়।

21 মরারির ছেলেরা:

মহলি ও মূশি।

মহলির ছেলেরা:

ইলিয়াসর ও কীশ।

22 ইলিয়াসর অপুত্রক অবস্থায় মারা গেলেন: তাঁর শুধু কয়েকটি মেয়েই ছিল। কীশের ছেলেরা, অর্থাৎ, তাদের খুড়তুতো ভাইয়েরাই তাদের বিয়ে করলেন।

23 মূশির ছেলেরা:

মহলি, এদর ও যিরেমৎ—মোট তিনজন।

24 বংশানুসারে এরাই লেবির বংশধর—যারা বিভিন্ন কুলের কর্তাব্যক্তিরূপে তাদের নামানুসারে নথিভুক্ত হলেন এবং ব্যক্তিগতভাবে তাদের গুনে রাখা হল, অর্থাৎ, তারা সেইসব কর্মী, যাদের বয়স কুড়ি বছর বা তার বেশি হল ও তারা সদাপ্রভুর মন্দিরে পরিচর্যা করতেন। 25 কারণ দাউদ বললেন, “যেহেতু ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তাঁর প্রজাদের বিশ্রাম দিয়েছেন ও চিরকাল জেরুশালেমে বসবাস করার জন্য এখানে এসেছেন, 26 তাই লেবীয়দের আর কখনও সমাগম তাঁবু বা সেখানকার পরিচর্যার ক্ষেত্রে ব্যবহৃত কোনও জিনিসপত্র বহন করতে হবে না।” 27 দাউদের দেওয়া শেষ নির্দেশ অনুসারে, কুড়ি বছর বা তার বেশি বয়সের সেই লেবীয়দের গুনে রাখা হল।

28 সদাপ্রভুর মন্দিরের পরিচর্যায় হারোণের বংশধরদের সাহায্য করাই ছিল লেবীয়দের দায়িত্ব: প্রাঙ্গণের ও পাশের ঘরগুলির দেখাশোনা করার, সব পবিত্র জিনিসপত্র শুদ্ধকরণের ও ঈশ্বরের ভবনে অন্যান্য সব দায়িত্ব তাদেরই পালন করতে হত। 29 টেবিলে রুটি সাজিয়ে রাখার, শস্য-নৈবেদ্যর জন্য বিশেষ ময়দা প্রস্তুত করার, খামিরবিহীন সরু রুটি তৈরি করার, সেগুলি সেঁকার ও মিশ্রিত করার, এবং পরিমাণ ও মাপ অনুসারে সবকিছু ঠিকঠাক করার দায়িত্বও তাদেরই দেওয়া হল। 30 প্রতিদিন সকালে সদাপ্রভুকে ধন্যবাদ জানানোর ও তাঁর প্রশংসা করার জন্য তাদের দাঁড়িয়েও থাকতে হত। সন্ধ্যাবেলাতে 31 এবং সাব্বাথবারে, অমাবস্যার উৎসবে ও বিশেষ বিশেষ উৎসবের দিনগুলিতে যখনই সদাপ্রভুর কাছে হোমবলি উৎসর্গ করা হত, তখনও তাদের একই কাজ করতে হত। সঠিক সংখ্যায় ও তাদের জন্য নিরূপিত প্রথানুসারে নিয়মিতভাবে তাদের সদাপ্রভুর সামনে পরিচর্যা করে যেতে হত।

32 তাই এভাবেই লেবীয়েরা তাদের আত্মীয়স্বজন তথা হারোণের বংশধরদের অধীনে থেকে সদাপ্রভুর মন্দিরের পরিচর্যার জন্য সমাগম তাঁবুর ও পবিত্রস্থানের ক্ষেত্রে তাদের দায়িত্ব পালন করে গেলেন।

24:1 এগুলিই হল হারোণের বংশধরদের বিভিন্ন বিভাগ:

হারোণের ছেলেরা হলেন নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামর। 2 কিন্তু নাদব ও অবীহূ তাদের বাবা মারা যাওয়ার আগেই মারা গেল, এবং তাদের কোনো ছেলে ছিল না; তাই ইলীয়াসর ও ঈথামর যাজকের দায়িত্ব পালন করলেন। 3 ইলিয়াসরের এক বংশধর সাদোকের ও ঈথামরের এক বংশধর অহীমেলকের সাহায্য নিয়ে দাউদ যাজকদের নিরূপিত পরিচর্যার ক্রমানুসারে তাদের কয়েকটি বিভাগে বিভক্ত করে দিলেন। 4 ঈথামরের বংশধরদের তুলনায় ইলিয়াসরের বংশধরদের মধ্যেই বেশি সংখ্যায় নেতা খুঁজে পাওয়া গেল, এবং তাদের সেভাবেই বিভক্ত করা হল: ইলিয়াসরের বংশধরদের মধ্যে থেকে ষোলো জনকে ও ঈথামরের বংশধরদের মধ্যে থেকে আট জনকে বংশের কর্তাব্যক্তি করা হল। 5 গুটিকাপাত করে নিরপেক্ষভাবেই তারা তাদের বিভিন্ন বিভাগে বিভক্ত করলেন, কারণ ইলীয়াসর ও ঈথামর, দুজনেরই বংশধরদের মধ্যে থেকে অনেকে পীঠস্থানের ও ঈশ্বরের কর্মকর্তা হলেন।

6 নথনেলের ছেলে লেবীয় শাস্ত্রবিদ শময়িয় মহারাজের ও এইসব কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের নামগুলি নথিভুক্ত করলেন: সেই কর্মকর্তারা হলেন যাজক সাদোক, অবিয়াথরের ছেলে অহীমেলক এবং যাজকদের ও লেবীয়দের বিভিন্ন গোষ্ঠীর কয়েকজন কর্তাব্যক্তি—একবার ইলিয়াসরের বংশ থেকে একজনকে, পরে ঈথামরের বংশ থেকে অন্য একজনকে তিনি নথিভুক্ত করলেন।

7 গুটিকাপাতে প্রথম দানটি পড়েছিল যিহোয়ারীবের নামে,

দ্বিতীয়টি পড়েছিল যিদয়িয়ের নামে,

8 তৃতীয়টি পড়েছিল হারীমের নামে,

চতুর্থটি পড়েছিল সিয়োরীমের নামে,

9 পঞ্চমটি পড়েছিল মল্কিয়ের নামে,

ষষ্ঠটি পড়েছিল মিয়ামীনের নামে,

10 সপ্তমটি পড়েছিল হক্কোষের নামে,

অষ্টমটি পড়েছিল অবিয়ের নামে,

11 নবমটি পড়েছিল যেশূয়ের নামে,

দশমটি পড়েছিল শখনিয়ের নামে,

12 একাদশতমটি পড়েছিল ইলীয়াশীবের নামে,

দ্বাদশতমটি পড়েছিল যাকীমের নামে,

13 ত্রয়োদশতমটি পড়েছিল হুপ্পের নামে,

চতুর্দশতমটি পড়েছিল যেশবাবের নামে,

14 পঞ্চদশতমটি পড়েছিল বিলগার নামে,

ষোড়শতমটি পড়েছিল ইম্মেরের নামে,

15 সপ্তদশতমটি পড়েছিল হেষীরের নামে,

অষ্টাদশতমটি পড়েছিল হপ্পিসেসের নামে,

16 উনবিংশতিতমটি পড়েছিল পথাহিয়ের নামে,

বিংশতিতমটি পড়েছিল যিহিষ্কেলের নামে,

17 একবিংশতিতমটি পড়েছিল যাখীনের নামে,

দ্বাবিংশতিতমটি পড়েছিল গামূলের নামে,

18 ত্রয়োবিংশতিতমটি পড়েছিল দলায়ের নামে,

এবং চতুর্বিংশতিতমটি পড়েছিল মাসিয়ের নামে।

19 ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর আদেশানুসারে তাদের পূর্বপুরুষ হারোণ তাদের জন্য যে নিয়মকানুন ঠিক করে দিলেন, তার আধারে যখন তারা সদাপ্রভুর মন্দিরে প্রবেশ করতেন তখন তারা পরিচর্যার এই ক্রমই অনুসরণ করতেন।

20 লেবির অবশিষ্ট বংশধরদের কথা:

অম্রামের ছেলেদের মধ্যে থেকে: শবূয়েল;

শবূয়েলের ছেলেদের মধ্যে থেকে: যেহদিয়।

21 রহবিয়ের কথা, তাঁর ছেলেদের মধ্যে থেকে: প্রথমজন যিশিয়।

22 যিষ্‌হরীয়দের মধ্যে থেকে: শলোমীত;

শলোমীতের ছেলেদের মধ্যে থেকে: যহৎ।

23 হিব্রোণের ছেলেরা:

প্রথমজন যিরিয়, দ্বিতীয়জন অমরিয়, তৃতীয়জন যহসীয়েল ও চতুর্থজন যিকমিয়াম।

24 উষীয়েলের ছেলেরা: মীখা;

মীখার ছেলেদের মধ্যে থেকে: শামীর।

25 মীখার ভাই: যিশিয়;

যিশিয়ের ছেলেদের মধ্যে থেকে: সখরিয়।

26 মরারির ছেলেরা: মহলি ও মূশি।

যাসিয়ের ছেলে: বিনো।

27 মরারির ছেলেরা: যাসিয় থেকে উৎপন্ন:

বিনো, শোহম, শক্কুর ও ইব্রি।

28 মহলি থেকে উৎপন্ন: ইলিয়াসর, যাঁর কোনও ছেলে ছিল না।

29 কীশ থেকে উৎপন্ন: কীশের ছেলে: যিরহমেল।

30 মূশির ছেলেরা: মহলি, এদর ও যিরেমোৎ।

তাদের বংশানুসারে এরাই হলেন সেই লেবীয়েরা।

31 তারাও তাদের আত্মীয়স্বজন তথা হারোণের বংশধরদের মতো রাজা দাউদের এবং সাদোক, অহীমেলক এবং যাজক ও লেবীয় বংশের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে গুটিকাপাত করলেন। বড়ো ভাইয়ের হোক কি ছোটো ভাইয়ের, প্রত্যেক বংশের প্রতিই সম-আচরণ করা হল।