সুসমাচারসমূহ
ভাগ 1: সুসমাচারগুলির উৎস
লূক তাঁর অনুসন্ধানের পদ্ধতি ব্যাখ্যা করেন
তাঁর উৎসর্গপত্রে লূক তাঁর অনুসন্ধানের পদ্ধতি ব্যাখ্যা করেন।
Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)
লূক 1:1–4
1:1 যা কিছু ঘটে গেছে, আমাদের মধ্যে অনেকেই তার একটি বিবরণ দেওয়ার চেষ্টা করেছেন। 2 যাঁরা প্রথম থেকেই সবকিছু চাক্ষুষ দেখেছেন ও বাক্যের পরিচর্যা করেছেন, তাঁরাই সে সমস্ত আমাদের কাছে সমর্পণ করেছেন। 3 মহামান্য থিয়ফিল, সেইজন্য আমি প্রথম থেকে সবকিছু সযত্নে অনুসন্ধান করে আপনার জন্য একটি সুবিন্যস্ত বিবরণ রচনা করা সংগত বিবেচনা করলাম, 4 যেন আপনি যে শিক্ষা লাভ করেছেন, সে বিষয়ে আপনার জ্ঞান সুনিশ্চিত হয়।