ভাগ 3: মথি ও লূকের দুটি বংশতালিকা

আপাতদৃষ্টিতে মথিতে যোষেফের ও লূকে মরিয়মের বংশতালিকা

Biblica® Open Bengali Contemporary Version™ (OBCV)

মথি 1:1–17

1:1 প্রভু যীশু খ্রীষ্টের বংশতালিকা, তিনি ছিলেন দাউদের বংশধর ও অব্রাহামের বংশধর।

2 অব্রাহামের পুত্র ইস্‌হাক,

ইস্‌হাকের পুত্র যাকোব,

যাকোবের পুত্র যিহূদা ও তাঁর ভাইয়েরা,

3 যিহূদার পুত্র পেরস ও সেরহ,

যাঁদের মা ছিলেন তামর, পেরসের পুত্র হিষ্রোণ,

হিষ্রোণের পুত্র রাম।

4 রামের পুত্র অম্মীনাদব,

অম্মীনাদবের পুত্র নহশোন,

নহশোনের পুত্র সলমন।

5 সলমনের পুত্র বোয়স, তাঁর মা ছিলেন রাহব,

বোয়সের পুত্র ওবেদ,

তাঁর মা ছিলেন রূত। ওবেদের পুত্র যিশয়,

6 ও যিশয়ের পুত্র রাজা দাউদ।

দাউদের পুত্র শলোমন, তাঁর মা ছিলেন ঊরিয়ের বিধবা স্ত্রী।

7 শলোমনের পুত্র রহবিয়াম,

রহবিয়ামের পুত্র অবিয়,

অবিয়ের পুত্র আসা।

8 আসার পুত্র যিহোশাফট,

যিহোশাফটের পুত্র যিহোরাম,

যিহোরামের পুত্র উষিয়।

9 উষিয়ের পুত্র যোথম,

যোথমের পুত্র আহস,

আহসের পুত্র হিষ্কিয়।

10 হিষ্কিয়ের পুত্র মনঃশি,

মনঃশির পুত্র আমোন,

আমোনের পুত্র যোশিয়,

11 আর যোশিয়ের পুত্র যিকনিয় ও তাঁর ভাইয়েরা, ব্যাবিলনে নির্বাসনকালে এঁদের জন্ম হয়।

12 ব্যাবিলনে নির্বাসনের পরে জাত:

যিকনিয়ের পুত্র শল্টীয়েল,

শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল।

13 সরুব্বাবিলের পুত্র অবীহূদ,

অবীহূদের পুত্র ইলিয়াকীম,

ইলিয়াকীমের পুত্র আসোর।

14 আসোরের পুত্র সাদোক,

সাদোকের পুত্র আখীম,

আখীমের পুত্র ইলিহূদ।

15 ইলিহূদের পুত্র ইলিয়াসর,

ইলিয়াসরের পুত্র মত্তন,

মত্তনের পুত্র যাকোব,

16 যাকোবের পুত্র যোষেফ যিনি মরিয়মের স্বামী, এই মরিয়মের গর্ভে যীশুর জন্ম হয়, যাঁকে খ্রীষ্ট বলে।

17 এভাবে অব্রাহাম থেকে দাউদ পর্যন্ত মোট চোদ্দো পুরুষ; দাউদ থেকে ব্যাবিলনে নির্বাসন যাওয়া পর্যন্ত চোদ্দো পুরুষ এবং ব্যাবিলনে নির্বাসন থেকে খ্রীষ্ট পর্যন্ত চোদ্দো পুরুষ।

লূক 3:24–38

3:24 এলি মত্ততের পুত্র,

মত্তত লেবির পুত্র, লেবি মল্কির পুত্র,

মল্কি যান্নায়ের পুত্র, যান্নায় যোষেফের পুত্র,

25 যোষেফ মত্তথিয়ের পুত্র, মত্তথিয় আমোষের পুত্র,

আমোষ নহূমের পুত্র, নহূম ইষলির পুত্র,

ইষলি নগির পুত্র,

26 নগি মাটের পুত্র,

মাট মত্তথিয়ের পুত্র, মত্তথিয় শিমিয়ির পুত্র,

শিমিয়ি যোষেফের পুত্র, যোষেফ জোদার পুত্র,

27 জোদা যোহানার পুত্র, যোহানা রীষার পুত্র,

রীষা সরুব্বাবিলের পুত্র, সরুব্বাবিল শল্টীয়েলের পুত্র,

শল্টীয়েল নেরির পুত্র,

28 নেরি মল্কির পুত্র,

মল্কি অদ্দীর পুত্র, অদ্দী কোষণের পুত্র,

কোষণ ইলমাদমের পুত্র, ইলমাদম এরের পুত্র,

29 এর যিহোশূয়ের পুত্র, যিহোশূয় ইলীয়েষরের পুত্র,

ইলীয়েষর যোরীমের পুত্র, যোরীম মত্ততের পুত্র,

মত্তত লেবির পুত্র,

30 লেবি শিমিয়োনের পুত্র,

শিমিয়োন যিহূদার পুত্র, যিহূদা যোষেফের পুত্র,

যোষেফ যোনমের পুত্র, যোনম ইলিয়াকীমের পুত্র,

31 ইলিয়াকীম মিলেয়ার পুত্র, মিলেয়া মিন্নার পুত্র,

মিন্না মত্তথের পুত্র, মত্তথ নাথনের পুত্র,

নাথন দাউদের পুত্র,

32 দাউদ যিশয়ের পুত্র,

যিশয় ওবেদের পুত্র, ওবেদ বোয়সের পুত্র,

বোয়স সলমনের পুত্র, সলমন নহশোনের পুত্র,

33 নহশোন অম্মীনাদবের পুত্র, অম্মীনাদব রামের পুত্র,

রাম হিষ্রোণের পুত্র, হিষ্রোণ পেরসের পুত্র,

পেরস যিহূদার পুত্র, 34 যিহূদা যাকোবের পুত্র,

যাকোব ইস্‌হাকের পুত্র, ইস্‌হাক অব্রাহামের পুত্র,

অব্রাহাম তেরহের পুত্র, তেরহ নাহোরের পুত্র,

35 নাহোর সরূগের পুত্র, সরূগ রিয়ূর পুত্র,

রিয়ূ পেলগের পুত্র, পেলগ এবরের পুত্র,

এবর শেলহের পুত্র,

36 শেলহ কৈননের পুত্র,

কৈনন অর্ফকষদের পুত্র, অর্ফকষদ শেমের পুত্র,

শেম নোহের পুত্র, নোহ লেমকের পুত্র,

37 লেমক মথূশেলহের পুত্র, মথূশেলহ হনোকের পুত্র,

হনোক যেরদের পুত্র, যেরদ মহললেলের পুত্র,

মহললেল কৈননের পুত্র,

38 কৈনন ইনোশের পুত্র,

ইনোশ শেথের পুত্র, শেথ আদমের পুত্র,

আদম ঈশ্বরের পুত্র।